Shah Rukh Khan – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 30 Jun 2021 16:27:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Shah Rukh Khan – Runner Bangla https://runnerbangla.com 32 32 লেডি সুপারস্টারের হাত ধরে ভাগ্য ফেরাতে চাইছেন কিং খান https://runnerbangla.com/bollywood-king-shahrukh-khan-comeback-south-lady-superstar-nayanthara/ Wed, 30 Jun 2021 06:32:59 +0000 https://runnerbangla.com/?p=3114 রানার প্রতিবেদন : দীর্ঘদিন ধরে সিনেমার পর্দা থেকে দূরে আছেন কিং খান শাহরুখ ( Shahrukh Khan )। ‘জিরো’ সুপার ফ্লপ হওয়ার পর তাঁর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি নানা প্রশ্নের মুখেও পড়ছেন। এরই মধ্যেই নতুন ছবির খবর এলো। তবে আর বলিউডের নায়িকাদের ওপর ভরসা করতে পারছেন না কিং। এবার তাঁর জন্য নায়িকা আসছে দক্ষিণ ভারত ( South India ) থেকে। হ্যাঁ, দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে ( Nayanthara ) সঙ্গে নিয়ে ফের রুপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ।

অন্দরমহলের খবর এর পরিচালকও দক্ষিণী। তিনি হলেন বহু হিট মুভির জনক অ্যাটলি ( Atlee )। তাঁর নতুন ছবিতেই একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও নয়নতারাকে। দক্ষিণী চলচ্চিত্রে নয়নতারাকে বলা হয় ‘লেডি সুপারস্টার’। ২০০৩ সালে মালায়ালাম ছবি ‘মানস্সিনাক্কারে’ দিয়ে ১৯ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হয়। ২০০৫ সালে রজনীকান্তের বিপরীতে ‘চন্দ্রমুখী’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের ( Fobes Magazine) সেলিব্রিটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবেও ছিলেন তিনি। অ্যাটলির এই নতুন ছবি একেবারেই প্রেমের গল্প নিয়ে। আর পরিচালক নাকি চেয়েছিলেন তাঁর বলিউডের প্রথম ছবি শাহরুখকে নিয়েই তৈরি করতে। অ্যাটলির লেখা চিত্রনাট্যও নাকি বেশ পছন্দ হয়েছে শাহরুখের।

অভিনেত্রী নয়নতারার সঙ্গে এর আগে দুটি ছবি ‘রাজা রানি’ ও ‘বিজলি’তে কাজ করেছেন অ্যাটলি। দুটিই দক্ষিণ ভারতে সুপারহিট। এই ছবির হাত ধরেই বলিউডে পা দেবেন নয়নতারা। শাহরুখ আপাতত ব্যস্ত রয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দের ‘পাঠান’ ছবির শুটিংয়ে। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহমকে।

]]>
নতুন ছবির জন্য সর্বকালের সর্বোচ্চ দর হাঁকলেন শাহরুখ খান https://runnerbangla.com/shah-rukh-khan-all-time-highest-charge-bollywood-pathan-movie/ Wed, 16 Jun 2021 07:00:00 +0000 https://runnerbangla.com/?p=2535 রানার ডেস্ক : কথায় বলে মড়া হাতির দামও লক্ষ টাকা। কথাটা আবার প্রমাণিত হল। সাম্প্রতিক অতীতে কিং খানের কোনও হিট ছবি নেই। সর্বশেষ ‘জিরো’ ছবিটি ( Zero Film ) মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। এরপর আর তাঁর কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু সেই ছবি বাজারে একেবারেই চলেনি, শাহরুখের ( Shah Rukh Khan ) অভিনয়ও কারো মনে দাগ কাটেনি। কিন্তু তাতে যে তাঁর দাম কমেনি সাম্প্রতিক একটি ঘটনায় তা বোঝা গেল।

শুনলে অবাক হতে হয়, তবে সত্য যে, এই সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০০ কোটি রুপি। যা ভারতীয় সিনেমার ইতিহাসে আনুষ্ঠানিকভাবেই সর্বোচ্চ। মজার ব্যাপার হল, এত টাকা চাইলেও প্রযোজক গররাজি হননি। ১০০ কোটি দিতেই রাজি যশরাজ ফিল্মস ( Yash Raj Films )। এই প্রযোজক সংস্থার ব্যানারে ‘পাঠান’ ( Pathan ) ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার কিং খান।

পর্দায় তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা আর তিনিও কামিয়ে নিতে চলেছেন ১০০ কোটি টাকা। ‘পাঠান’ সিনেমার জন্য এই পারিশ্রমিক ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক।এ ক্ষেত্রে সলমন খান, আমির খান, অক্ষয় কুমারকে ছাড়িয়ে গেলেন শাহরুখ খান। উল্লেখ্য, এই ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে ( Deepika Padukone ) গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সলমন খান ( Salman Khan ) রয়েছেন অতিথি চরিত্রে।

তাঁর চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার ( Tiger )। বহুদিন পর খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে ( John Abraham )। এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু করোনাজনিত লকডাউনের জন্য সব গুবলেট হয়ে যায়। ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু সেটা মনে হয় আর সম্ভব হবে না। ২০২৩ সালের আগে কিছুতেই এই ছবির মুক্তি পাওয়া সম্ভব নয়।

]]>
খোলামেলা পোশাকে নেট দুনিয়ার নয়া সেনসেশন শাহরুখ কন্যা https://runnerbangla.com/shah-rukh-khan-daughter-suhana-khan-bollywood-new-sensation/ https://runnerbangla.com/shah-rukh-khan-daughter-suhana-khan-bollywood-new-sensation/#respond Fri, 04 Jun 2021 14:34:09 +0000 https://runnerbangla.com/?p=1929 রানার প্রতিবেদন : ২১ বছরে পা দিলেন সুহানা খান ( Suhana Khan ),শাহরুখ-কন্যা। জন্মদিনে এক্কেবারে হট লুকে ধরা দিয়েছেন এই স্টার কিড। দিনভর সোশ্যাল মিডিয়ায় ( Social Media ) উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। রবিবার সকাল সকাল বার্থ ডে লুকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যালো টোয়েন্টি ওয়ান’। ছবিতে দেখা ডিপ নেকের ফাঁকে উন্মুক্ত বক্ষবিভাজিক। ছবি ( Photo ) পোস্ট করা মাত্রই সোশ্যালে ভাইরাল।

সুহানার এই ছবি দেখে অনন্যা পাণ্ডে ছবির কমেন্ট বক্সে পরি টিংকারের সঙ্গে বন্ধুর তুলনা করে লিখেছেন ‘টিংকার বেল’। সুহানা বেশ চটকদার এবং সাহসী। সুহানার প্রত্যেকটি ছবিই ঝড় তোলে, কেননা তাঁর ছবিগুলো খুবই খোলামেলা। বলিউডে পা রাখেননি, তবে ইতিমধ্যেই সুহানাকে ফলো করেন ১৮ লক্ষ নেটিজেন, কারণ তাঁর এসমস্ত উত্তেজক ছবি।

মুভিতে না এসেও তিনি নামীদামি সব ম্যাগাজিনের কভার পেজে কিংবা ফোটো ফিচারে আত্মপ্রকাশ করেছেন । জন্মদিনের পালা কাটার পর এবার পুল পার্টিতে মাতলেন সুহানা। সুইমিং পুলের মাঝে দাঁড়িয়ে বিকিনি-মনোকিনিতে পোজ দিলেভ সুহানা। এই ছবিও রীতিমতো ভাইরাল। তবে এসব ছবি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না।

দিনের পর দিন যেভাবে শরীর প্রদর্শন করে চলেছেন সুহানা, বিশেষত বক্ষসৌন্দর্য, তাতে নিন্দাও জুটছে অনেক। ক্লিভেজ দেখা যাচ্ছে বলে পোস্ট করার সঙ্গে সঙ্গেই একের পর এক অশ্লীল মন্তব্যে ভরে যায় একটি ছবি। মন্তব্যে কেউ কেউ তো তাঁকে ‘ভবিষ্যতের মিয়া খলিফা’ বলেও সম্বোধন করেছেন। তবে এসব তাঁকে যে দমিয়ে রাখতে পারেনি, একের পর এক খোলামেলা পোস্টই তার প্রমাণ।

আপতত নিউ ইয়র্কে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন সুহানা খান। বলিউডেই নিজের কেরিয়ার গড়ার ইচ্ছে তাঁর। তবে শাহরুখ (Shah Rukh Khan ) জানিয়ে দিয়েছেন পড়াশোনা শেষ করে তবেই নিজের ইচ্ছামতো কেরিয়ার বেছে নিতে পারবেন তিনি।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইনসটিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজের পর এখন নিউ ইয়র্ক ইডিনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন সুহানা।

]]>
https://runnerbangla.com/shah-rukh-khan-daughter-suhana-khan-bollywood-new-sensation/feed/ 0
শাহরুখের মুখে কাজলের নিন্দা? হ্যাঁ এটাই বাস্তব, তারপরই অবিশ্বাস্য ঘটনা https://runnerbangla.com/shah-rukh-khan-condemnation-kajal-real-story-baazigar-shooting/ https://runnerbangla.com/shah-rukh-khan-condemnation-kajal-real-story-baazigar-shooting/#respond Sun, 23 May 2021 06:24:49 +0000 https://runnerbangla.com/?p=1326 রানার প্রতিবেদন : তাজ্জব কি বাত! সকলেই জানেন, কিং খানের যে কয়েকজন খুব ঘনিষ্ঠ বন্ধু আছেন তাঁদের মধ্যে কাজল একজন। আর এই কাজলের নামেই কি না নিন্দামন্দ করলেন শাহরুখ? হ্যাঁ সত্যি। তবে সেটা এখন নয়, সেই ‘বাজিগর’ মুভির শুটিংয়ের সময়ে। আসলে এখন লকডাউনের বাজারে ঘরে বসে বসে তারকাদের আর সময় কাটছে না।

কী আর করবেন? সকলেই অতীতের স্মৃতিচারণা করছেন। সেরকমই স্মৃতিতে ডুবে গেছেন কিং খানও। ১৯৯২ সালের কথা। বড়পর্দায় প্রতিষ্ঠা পেতে শাহরুখ, কাজল, আমির সকলেই রীতিমতো লড়াই করছেন। তখন সদ্য শাহরুখ আর কাজলের ‘বাজিগর’-এর শুটিং শেষ হয়েছে। আমির খান শাহড়ূখেড় কাছে জানতে চেয়েছিলেন সহশিল্পী হিসাবে কাজল ঠিক কেমন।

আর তখনই কিং খান বলেছিলেন, ‘একদম ভালো নয়। খিটখিটে মেজাজ। সেটে সারাদিন বকবক করে। পরিশ্ৰম করে ঠিকই, তবে অভিনয়প্রতিভা কতটুকু কী আছে তা-ও বুঝতে পারছি না। তুমি বরং অন্য সহশিল্পী দেখো। কাজলকে ভূলেও নিও না।‘ এর কিছুদিন পরেই শাহরুখ ‘বাজিগর’-এর রাশফুটেজ দেখেন।

আর পর্দায় কাজলকে দেখে তো থ! বুঝলেন এই মেয়ে থাকার জন্যই এসেছে। অসাধারণ এক প্রতিভা। ভেঙে গেল শাহরুখের সমস্ত ভুল ধারণা। সঙ্গে সঙ্গে আমিরকে ফোন করে জানালেন, ‘এই মেয়ে বড়পর্দাকে বশ করতে জানে। মনে হচ্ছে ও বড়পর্দার নতুন সম্রাজ্ঞী হবে। একটু খিটখিটে হলেও অসম্ভব মেধাবী কাজল।

আমি আগে যা বলেছিলাম তা ছিল ভূল।‘ ব্যস সেই থেকে বদলে গেল কাজল সম্পৰ্কে শাহরুখের ধারণা। আর ‘বাজিগর’ থেকে বলিউড পেল তরতাজা এক নতুন জুটিকে। কাজল সম্পৰ্কে নিজের ভুল ধারণা নিয়ে শাহরুখ আর কাজল পরেও একাধিকবার নিজেরা অনেকবার হাসিঠাট্টা করেছেন।

এরপর একের পর এক হিট ছবি দৰ্শকদের উপহার দিয়েছেন এই জুটি। ‘করন অর্জুন’, ‘মাই নেম ইজ খান’, ‘দিলওয়ালে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ আরও কত কী। তাই তো পরে একাধিকবার শাহরুখ বলেছেন, ‘প্রথম দেখাতেই কাউকে অল্প জেনে কারও সম্পৰ্কে কোনও মন্তব্য করা ঠিক নয়।‘ সত্যিই এটা তাঁর থেকে ভালো আর কে বুঝবে।

]]>
https://runnerbangla.com/shah-rukh-khan-condemnation-kajal-real-story-baazigar-shooting/feed/ 0