Salman Khan – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 16 Jul 2021 07:50:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Salman Khan – Runner Bangla https://runnerbangla.com 32 32 এক পুরুষকে নিয়ে মনীষা – ঐশ্বর্যের ঝগড়া আজও আলোচনার বিষয় বলিউডে https://runnerbangla.com/bollywood-actrees-manisha-kairala-aishwarya-quarrel-issue-rajiv-mulchandani/ Fri, 16 Jul 2021 05:30:00 +0000 https://runnerbangla.com/?p=4025 #Bollywood : বলিউডে একটি চর্চিত বিষয় হল মনীষা কৈরালা ( Manisha Koirala ) আর ঐশ্বর্য রাইয়ের ঝগড়া। দুজনেই বলিউডের প্রথমসারির অভিনেত্রী। তাঁরা দুজনেই ইতোমধ্যে সোনার আখরে নিজেদের নাম লিখিয়ে নিয়েছেন। বয়সও বেড়েছে। কিন্তু ঝগড়া থামেনি। অথচ যাকে নিয়ে তাঁদের কাজিয়া তাঁর কোনও খবরই নেই। তাঁর নাম রাজীব মুলচন্দানি। ঐশ্বর্য ( Aishwarya Rai Bachchan )সবসময়ই বিতর্ক এড়িয়ে চলেন। কিন্তু তাঁকে নিয়ে অনেক বিতর্ক।

সলমন খানের সঙ্গে প্রেম নিয়ে নানা বিতর্কের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সলমনের ( Salman Khan ) সঙ্গে বড় ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ঐশ্বর্য।এরপর বিবেক ওবেরয়ের সঙ্গে তাঁর প্রেমও বিখ্যাত। তাই সংবাদমাধ্যমের সামনে ভেবেচিন্তে কথা বলেন ঐশ্বর্য। আর মনীষার সঙ্গে ঝগড়া বেধে গিয়েছিল সেই মডেলকে নিয়ে। সূত্রপাত ১৯৯৪ সালে। একটি প্রথম সারির ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছিল, মনীষার জন্য ঐশ্বর্যর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাজীব।

রাজীব ছিলেন সুপারমডেল। ঐশ্বর্যও তখন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জিতে বিশ্ববিখ্যাত। মডেলিংয়ের সূত্রেই রাজীবের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তখন ঐশ্বর্য রুপালি পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রকাশিত খবরে হতবাক হয়ে যান তিনি। খবরটি পড়েই রাজীবের সঙ্গে কথা বলেন এবং পরে এক সাক্ষাৎকারে মনীষার যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পালটা মনীষা সম্বন্ধেই বিস্ফোরক সব মন্তব্য করেন।

ঐশ্বর্য জানিয়েছিলেন, রাজীব তাঁর বন্ধু ছাড়া কিছুই নন। রাজীব এবং মনীষার প্রেমকাহিনির মধ্যে তিনি নেই। থাকতেও চান না। এর পরই মনীষাকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন মণীষা নাকি প্রতি দু’মাস অন্তর অন্তর প্রেমিক বদলান। এই মন্তব্য আগুনে ঘি ঢালে। মনীষাও ‘নীচ মানসিকতার মেয়ে’ বলে আক্রমণ করেন ঐশ্বর্যকে। ১৯৯৫ সালে মনীষার ‘বম্বে’ ছবি মুক্তি পায়। পুরনো বিবাদ ভুলে মনীষাকে শুভেচ্ছা জানাবেন মনে স্থির করেন ঐশ্বর্য।

কিন্তু তিনি ফের মনীষাকে পুরনো প্রসঙ্গ তুলতে দেখেন। মনীষা জানান, ঐশ্বর্যর লেখা প্রেমপত্র রাজীব তাঁকে দেখিয়েছিলেন। আসলে মনীষা বোঝাতে চেয়েছিলেন ঐশ্বর্য তাঁর কাছ থেকে রাজীবকে ‘কেড়ে নিয়েছিলেন’। পুরো ঘটনাটিকে অবশ্য মিথ্যা বলে দাবি করেন ঐশ্বর্য। তবে রহস্যজনক ঘটনা হল, যাকে নিয়ে এত কাণ্ড সেই রাজীব প্রথম থেকেই বিষয়টি নিয়ে চুপ ছিলেন। ঐশ্বর্য বা মনীষা, কারও সমর্থনে বা বিপক্ষেই একটিও কথা বলেননি। তাই সেই ঝগড়াও রয়ে গেছে, রহস্যও রয়ে গেছে।

]]>
নতুন ছবির জন্য সর্বকালের সর্বোচ্চ দর হাঁকলেন শাহরুখ খান https://runnerbangla.com/shah-rukh-khan-all-time-highest-charge-bollywood-pathan-movie/ Wed, 16 Jun 2021 07:00:00 +0000 https://runnerbangla.com/?p=2535 রানার ডেস্ক : কথায় বলে মড়া হাতির দামও লক্ষ টাকা। কথাটা আবার প্রমাণিত হল। সাম্প্রতিক অতীতে কিং খানের কোনও হিট ছবি নেই। সর্বশেষ ‘জিরো’ ছবিটি ( Zero Film ) মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। এরপর আর তাঁর কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু সেই ছবি বাজারে একেবারেই চলেনি, শাহরুখের ( Shah Rukh Khan ) অভিনয়ও কারো মনে দাগ কাটেনি। কিন্তু তাতে যে তাঁর দাম কমেনি সাম্প্রতিক একটি ঘটনায় তা বোঝা গেল।

শুনলে অবাক হতে হয়, তবে সত্য যে, এই সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০০ কোটি রুপি। যা ভারতীয় সিনেমার ইতিহাসে আনুষ্ঠানিকভাবেই সর্বোচ্চ। মজার ব্যাপার হল, এত টাকা চাইলেও প্রযোজক গররাজি হননি। ১০০ কোটি দিতেই রাজি যশরাজ ফিল্মস ( Yash Raj Films )। এই প্রযোজক সংস্থার ব্যানারে ‘পাঠান’ ( Pathan ) ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার কিং খান।

পর্দায় তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা আর তিনিও কামিয়ে নিতে চলেছেন ১০০ কোটি টাকা। ‘পাঠান’ সিনেমার জন্য এই পারিশ্রমিক ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক।এ ক্ষেত্রে সলমন খান, আমির খান, অক্ষয় কুমারকে ছাড়িয়ে গেলেন শাহরুখ খান। উল্লেখ্য, এই ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে ( Deepika Padukone ) গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সলমন খান ( Salman Khan ) রয়েছেন অতিথি চরিত্রে।

তাঁর চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার ( Tiger )। বহুদিন পর খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে ( John Abraham )। এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। কিন্তু করোনাজনিত লকডাউনের জন্য সব গুবলেট হয়ে যায়। ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু সেটা মনে হয় আর সম্ভব হবে না। ২০২৩ সালের আগে কিছুতেই এই ছবির মুক্তি পাওয়া সম্ভব নয়।

]]>
সালমান আজ অতীত, বয়সে ছোট তরুণ তুর্কির সঙ্গে চুটিয়ে প্রেম ক্যাটরিনার https://runnerbangla.com/bollywood-actress-katrina-kaif-vicky-kaushal-secret-dating/ https://runnerbangla.com/bollywood-actress-katrina-kaif-vicky-kaushal-secret-dating/#respond Mon, 14 Jun 2021 07:33:33 +0000 https://runnerbangla.com/?p=2448 Bollywood News : মাসখানেক পরেই ৩৮ বছরবয়সে পা দেবেন বলিউডের ( Bollywood ) বার্বি ডল ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif )। তাঁর জন্মদিন ১৬ জুলাই। গত এক দশক ধরে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা যে ক্যাটরিনা তাতে সন্দেহ নেই। আর তাঁর রূপ? বলিউডের সর্বকালের সেরা সুন্দরীদের তালিকাতে নাম লিখিয়েছেন তিনি সেই আবির্ভাবেই। যৌন আবেদনেও তাঁর কোনও জুড়ি নেই। সেই কবে ব্যাড বয় গুলশন গ্রোভারের সঙ্গে গভীর এক চুম্বন দৃশ্যে মাতিয়ে দিয়েছিলেন তিনি।

ইমরান হাশমি, মল্লিকা শেরাওয়াত তো নস্য, অমন চুমু ভারতীয় ছবিতে আগে আর দেখা যায়নি।‘বূম’ সিনেমায় সেই যে যৌবনজলতরঙ্গ প্রদর্শন শুরু করেছিলেন, সেই ম্যাজিক আজও চলমান। তাঁকে নিয়ে গুঞ্জনও কম নয়। সলমন খান ( Salman Khan ) থেকে রণবীর কাপুর ( Ranbir Kapoor ), তাঁকে জড়িয়ে নানা সময়ে নানা গপ্প চালু হয়েছে বলিউডে। এখন গুঞ্জন রয়েছে ক্যাটরিনা কাইফ গোপনে চুটিয়ে প্রেম করছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলের ( Vicky Kaushal ) সাথে।

যদিও এখনো প্রেমের কথা স্বীকার করেননি দুজনের কেউ। এক সাক্ষাৎকারে ভিকিকে ক্যাটরিনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এ-বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। তবে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন অনিল কাপূরের ছেলে হর্ষবর্ধন কাপুর। দু’জনে ডেট করছেন বলে জানালেন হর্ষবর্ধন।হর্ষবর্ধনের বোন সোনমের সঙ্গে ক্যাটরিনার খুব ভালো বন্ধুত্ব। নিশ্চয় সোনমই এই খবরটি হর্ষবর্ধনকে দিয়েছেন। ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে প্রথম আলোচনা শুরু ‘কফি উইথ করন’ টক শোয়ের ষষ্ঠ আসরে।

ভিকি অনুষ্ঠানে ক্যাটরিনার প্রতি ভালো লাগার কথা জানান। এরপর বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় ভিকি-ক্যাটরিনাকে। একসঙ্গে নৈশভোজও করেন। গত বছর এপ্রিলে লকডাউনে আইন ভেঙে নাকি ক্যাটরিনার সঙ্গে দেখাও করেছেন ভিকি। যদিও ভিকি পরে বিষয়টি অস্বীকার করেন। ভিকিকে নিয়ে নাকি একটু বেশি পজেসিভ হয়ে উঠেছেন ক্যাটরিনা, এমনটি দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। অন্য নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ কোনো দৃশ্যে অভিনয় না করতে প্রেমিককে নাকি শর্ত দিয়েছেন বেবি ডল।

আরও পড়ুন : বেশিক্ষন টিভি দেখেন? জানেন কি ভয়ঙ্কর ক্ষতি করছেন নিজের?

শোনা যাচ্ছে, ভিকির বাবা তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে খুশি নন। এই প্রেমে ভিকির ক্যারিয়ার নিয়ে মনোযোগ কমে যেতে পারে বলে মনে করছেন তিনি। ভিকির চেয়ে বয়সে ক্যাটরিনা ৪ বছরের বড়, এই বিষয়টিও নাকি ঠিকভাবে নিচ্ছে কৌশল পরিবার। আপাতত দুজনেই দুটি সুপারহিরো সিনেমা নিয়ে ব্যস্ত। আলি আব্বাস জফর পরিচালিত সিনেমায় এক সুপারহিরোইনের চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা। অন্য দিকে ‘অশ্বথামা দ্য ইমমর্টাল’ ছবিতে সুপারহিরোর চরিত্রে দেখা যাবে ভিকিকে।

]]>
https://runnerbangla.com/bollywood-actress-katrina-kaif-vicky-kaushal-secret-dating/feed/ 0
‘রাধে’ ফ্লপ, কিন্তু বাজারে হিট খান বনাম খান মামলা https://runnerbangla.com/radhe-movie-flops-khan-vs-khan-case-salman-khan/ https://runnerbangla.com/radhe-movie-flops-khan-vs-khan-case-salman-khan/#respond Sun, 30 May 2021 14:24:33 +0000 https://runnerbangla.com/?p=1632 রানার প্রতিবেদন : সুপারস্টার সলমন খানের সিনেমা মানেই মারকাটারি হিট। কিন্তু বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’কে কেঊ পাতে তোলারই যোগ্য মনে করেননি। এঈ তালিকায় এমনকি সলমন খানের বাবা সেলিমও আছেন। সেলিম স্বয়ং বলেছেন, সিনেমাটা আদৌ ভালো নয়। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ ও জিপ্লেক্সে ঈদে মুক্তি পেয়েছে ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।

যদিও বলা হচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিয়ে ভিউয়ের রেকর্ড গড়েছেন ভাইজান। মুক্তির প্রথম দিনে নাকি সিনেমাটি দেখেছেন ৪২ লক্ষ দর্শক। তবে ঈদের এই সিনেমা নিয়ে হতাশ দর্শক, চিত্রসমালোচক সকলেই। এই লম্বা তালিকায় আছেন খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক, অভিনেতা ও প্রযোজক কমল রশিদ খানও। ক্মল কেআরকে নামেই নেটদুনিয়ায় পরিচিত। তিনি তাঁর ইউটিউব চ্যানেলে ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি নিয়ে রিভিউ করেছেন।

আর তাতেই নাকি চটেছেন ভাইজান। একাধিক সংবাদমাধ্যমের খবর, মুম্বই আদালতে ‘রাধে’ নিয়ে নেতিবাচক রিভিউয়ের কারণে কমলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সলমন।একটি আইনি নোটিশের কপি দেখিয়ে টুইটারে ক্মল লিখেছেন, ‘প্রিয় সলমন এই মানহানির মামলাই প্রমাণ করে যে, আপনি হতাশ এবং নিরাশ। আমি আমার অনুসারীদের জন্য রিভিউ করেছি। আমি আসলে আামার কাজ করেছি।

আমাকে আপনার সিনেমার পর্যালোচনা করতে বাধা দেওয়ার পরিবর্তে আপনার উচিত আরও ভালো সিনেমায় অভিনয় করা। আমি সত্যের জন্য লড়েই যাব! এই মামলার জন্য আপনাকে ধন্যবাদ।’ আরেকটি টুইটে তিনি মশকরা করে লিখেছেন, ‘আদালতে মামলাটির শিরোনাম খুব ভালো লাগবে, খান বনাম খান!’ তবে কমল জানিয়েছেন, তিনি আর ভবিষ্যতে সলমন খানের সিনেমার রিভিউ করবেন না।

তবে সলমন খান ও সলমন খান ভেঞ্চার্স নিযুক্ত আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান ডিএসকে লিগ্যাল বলছে, সিনেমার রিভিউয়ের কারণে নয়, ‘দুর্নীতিবাজ’সহ বিভিন্ন আপত্তিকর বক্তব্য রাখার জন্যই এই মানহানির মামলা দায়ের করা হয়েছে। এক বিবৃতিতে ডিএসকে লিগ্যাল জানিয়েছে, কমল সলমন খানকে ‘দুর্নীতিবাজ’ বলেছেন। তাঁর ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’কে ঘিরে ‘প্রতারণা’ ও ‘অর্থ পাচার’সহ নানা মানহানিকর বক্তব্য পেশ করেছেন কেআরকে।

তাছাড়া সলমন খানের প্রযোজনা প্রতিষ্ঠান সলমন খান ফিল্মসকে ‘ডাকাত’ও বলেছেন। উল্লেখ্য, প্রভু দেবা পরিচালিত ‘রাধে’ বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা। সবশেষ ২০১৯ সালে ‘দাবাং থ্রি’ সিনেমায় দেখা গিয়েছিল সলমন খানকে। ‘রাধে’ সিনেমায় নায়িকা দিশা পাটানি। দেখা যাবে রণদীপ হুদা ও জ্যাকি শ্রফকেও।

]]>
https://runnerbangla.com/radhe-movie-flops-khan-vs-khan-case-salman-khan/feed/ 0
বিয়ে নিয়ে পারিবারিক সংকটে পড়েছেন অর্জুন https://runnerbangla.com/arjun-kapoor-family-crisis-over-marriage/ https://runnerbangla.com/arjun-kapoor-family-crisis-over-marriage/#respond Sun, 23 May 2021 06:02:34 +0000 https://runnerbangla.com/?p=1321 রানার প্রতিবেদন : অর্জুন কাপুরকে নিয়ে বেজায় সমস্যায় পড়েছেন বাবা বনি কাপুর। সলমন খানের সঙ্গে অর্জুনের পরিচয় অনেক দিন থেকেই। আগে সলমনের বোন অৰ্পিতার সঙ্গে ডেট করতেন অর্জুন। তখন অবশ্য দুজনের বেশ সুসম্পৰ্ক ছিল। কিন্তু এই করতে করতেই মালাইকা আর অর্জুন একে অপরের প্রতি মারাত্মক আসক্ত হয়ে পড়েন।

আর ভাই আরবাজের ঘর ভাঙছে দেখে সলমন চুপ করে থাকবেন কী করে? সে থাকার বান্দা তো সলমন নন। কিন্তু অর্জুনের মা মোনাকে সলমন কথা দিয়েছিলেন যে অর্জুনের কোনও ক্ষতি তিনি হতে দেবেন না। সেই শপথ থেকেই অর্জুনের উপর ভয়ংকর রাগ সত্ত্বেও সলমন কিছু করতে পারেননি। উলটে বনিকে দিয়ে অর্জুনকে বার বার সতৰ্ক করেছিলেন।

বলেছিলেন, অর্জুন যেন মালাইকার জীবন থেকে সরে যান। কিন্তু তা তো হলই না, উলটে আরবাজ আর মালাইকার বিচ্ছেদ হয়ে গেল। এরপর অর্জুনকে আর পায় কে। তিনি পুরোপুরি মজে গেলেন মালাইকায়। এদিকে বনি কাপুর জানেন বলিউডে থেকে সলমনের সঙ্গে ঝগড়া করার অৰ্থ নিজের কেরিয়ার বরবাদ করে দেওয়া। তার উপর অর্জুনের বোন জাহ্নবী সবেমাত্ৰ বলিউডে ডেবিউ করেছে।

এখনো তিনি আসর জমাতে পারেননি। কিন্তু মালাইকার সঙ্গে অর্জুন জড়ানোর পর থেকেই অর্জুনের কেরিয়ারগ্রাফ পড়তির দিকে, একের পর এক ফ্লপ। উল্লেখযোগ্য কোনও মুভিই তাঁর হাতে নেই। আর জাহ্নবী তো এখনও পৰ্যন্ত ওয়ান ফিল্ম ওয়ান্ডার হয়ে আছেন। এই লকডাউনের বাজারেও অর্জুন-মালাইকা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন।

কিন্তু বনি ছেলেমেয়ের ভবিষ্যৎ ভেবে অর্জুনকে এখনও বুঝিয়ে যাচ্ছেন। স্পষ্ট বলেই দিয়েছেন মালাইকাকে তিনি পুত্ৰবধূ হিসাবে মেনে নেবেন না। এমনকী কাপুর পরিবারের বাকি সদস্যদেরও তাতে সায় নেই। একে মালাইকা বয়সে অনেক বড়, বিবাহবিচ্ছিন্না, তার ওপর খান পরিবারের বউ।

কিন্তু অর্জুন শুনলে তো। আর ঠিক এই কারণেই অর্জুন আর মালাইকার বিয়েটা এত দেরি হচ্ছে। তাতে কী, চুটিয়ে লিভইন তো করছেন এই কাপল। আর মালাইকাকে দেখে কেউ বলবে না তাঁর বয়স ৪৭ বছর। বয়সে অনেকটা ছোট অর্জুন তাই প্রেমে মত্ত মালাইকার।

]]>
https://runnerbangla.com/arjun-kapoor-family-crisis-over-marriage/feed/ 0