Russia – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 22 Jun 2021 18:05:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Russia – Runner Bangla https://runnerbangla.com 32 32 বাইডেনের সানগ্লাস নিতে সোনার বিমানে উড়ে এলেন পুতিন https://runnerbangla.com/vladimir-putin-flew-golden-plane-joe-biden-sunglass/ Wed, 23 Jun 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=2829 রানার প্রতিবেদন : রাশিয়ার ( Russia ) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ( Vladimir Putin ) এবং মার্কিন ( USA ) প্রেসিডেন্ট জো বাইডেন ( Joe Biden )- দুই নেতার শীর্ষ বৈঠকে আলোচনা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়েছিল। যদিও সেটা নির্ধারিত সময়ের চেয়ে অনেক কম। রাশিয়ান নেতা পুতিনকে উপহার হিসাবে বাইডেন একটি কাস্টম-মেইড এভিয়েটর সানগ্লাস ( Custom Made Aviator Sunglass ) দিয়েছেন। সেইসঙ্গে পুতিনকে বাইসনের একটি স্ফটিকের ভাস্কর্যও উপহার দেওয়া হয়। এসবই এখন চর্চিত বিষয়।

তবে এসবকে ছাপিয়ে গেছে অন্য একটি খবর। ভ্লাদিমির পুতিনের ( Vladimir Putin ) জীবন বিত্তবৈভবে ভরপুর। হাতের ঘড়ি থেকে শুরু করে বিমান, সবকিছুতেই চূড়ান্ত বিলাসিতার ছাপ। পুতিনের বিমানের গতিও সবচেয়ে বেশি। তবে খবর হল, ব্যক্তিগত এই বিমানের টয়লেটটি সোনার পাতে মোড়ানো। যেখানে আছে জিম এবং সোনা দিয়ে মোড়ানো বিরাট আকারের খাটও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ওই বৈঠক করতে ব্যক্তিগত বিমানে করে সুইজারল্যান্ড যান পুতিন।

‘ফ্লায়িং ক্রেমলিন’ ( Flying Kremlin ) নামের এই বিমানটির মূল্য ভারতীয় মুদ্রায় ৪,০০০ কোটি টাকারও বেশি। বিলাসবহুল এই বিমানের টয়লেটসহ অনেকটাই সোনায় মোড়ানো। রুশ প্রেসিডেন্টের ব্যবহৃত বিমানটি তৈরি করেছে ভোরোনেজ এয়ারক্র্যাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। এর গতিবেগ ঘণ্টায় ৫৬০ কিলোমিটার। নিও-ক্লাসিক্যাল স্টাইলে তৈরি বিমানটির কনফারেন্স কক্ষেও রয়েছে সোনার কারুকাজমণ্ডিত টেবিল। রয়েছে বিলাসীতার যাবতীয় সুবিধা।

বিমানটিতে আছে বড়সড় জিম, দামি মদে সাজানো বার এবং শয্যাকক্ষ। প্রতিটি কোনায় চোখে পড়ে সোনার আভিজাত্য। কিন্তু একই সঙ্গে প্রয়োজনীয় কমান্ড সেন্টারও রয়েছে বিমানটিতে। এই কমান্ড সেন্টার থেকে সেনাবাহিনীকেও পরিচালনা করা যায়। ফলে বিমান ভ্রমণে থেকেও যুদ্ধ পরিচালনা করতে পারেন পুতিন। এই সোনায় মোড়ানো বিমানে চড়েই সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট।

]]>
মাত্র ১০ ডলারেই রাশিয়ায় এখন পাওয়া যায় সুন্দরী যুবতী https://runnerbangla.com/beautiful-young-women-are-now-available-in-russia-for-only-10-dollars/ https://runnerbangla.com/beautiful-young-women-are-now-available-in-russia-for-only-10-dollars/#respond Wed, 09 Jun 2021 05:36:22 +0000 https://runnerbangla.com/?p=2168 রানার প্রতিবেদন : সোভিয়েত ( Soviet Union ) ভেঙে যাওয়ার পর রাশিয়ার ( Russia ) বৰ্তমান সামাজিক-অৰ্থনৈতিক অবস্থা যেমনই হোক, এর সামাজিক ও নৈতিক পরিস্থিতি এখন নরকের সাথেই তুলনীয়। এমনকি সেন্ট পিটাৰ্সবাৰ্গের গভৰ্নর দিমিত্ৰি আয়াতস্কোভ ( Dmitry Ayatskov ) যখন সরকারি পতিতালয় গড়ার প্ৰস্তাব দেন তখন আর বিষয়টির আর রাখঢাক থাকেনি । বিষয়টি নিয়ে ঝড় উঠবে সেটাই স্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন, এই প্ৰস্তাব থেকেই বোঝা যায় রাশিয়ার অবস্থা কতটা করুণ।

এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ( Vladimir Putin ) তাঁর দেশের যৌনকর্মীদের সম্পর্কে বললেন, রাশিয়ার যৌনকর্মীরাই ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সেরা’। জার নিকোলাসের আমলে রাশিয়ার অভ্যন্তরীণ সামাজিক ও নৈতিক চিত্ৰ কেমন ছিল তা খুঁজে বের করতে বেশি অসুবিধা হয় না। কারণ সে যুগে দস্তয়েভস্কি ( Fyodor Dostoevsky ), টলস্তয় ( Leo Tolstoy ) ও গোৰ্কির ( Maxim Gorky ) মতো বড় ঔপন্যাসিক ( Novelist ) জন্মেছিলেন। তাঁদের অমর রচনায় জনজীবনের সামগ্ৰিক বিবরণই নিখুঁত সাহিত্যকৰ্মে উল্লেখিত হয়েছে।

জারের আমলের রাজপুরুষ, আমলা, সৈনিক বৃত্তিধারী, কেরানি, কৃষক এবং কলকারখানার শ্ৰমিক শ্ৰেণি থেকে শুরু করে বুদ্ধিজীবী, লেখক, কবি, বিপ্লবী এবং বেশ্যার জীবনেরও বিস্তারিত চিত্ৰ পাওয়া যায়। তেমনি পাওয়া যায় নিহিলিস্টদের উদ্ভবের কারণসমূহ, সন্ত্ৰাসবাদীদের ব্যৰ্থ তৎপরতা এবং বলশেভিক ও মেনশেভিকদের রাজনৈতিক বিরোধের পটভূমি; লেনিন, স্তালিন ও ট্ৰটস্কির বিপ্লব সৃষ্টির সৰ্বপ্ৰকার খুঁটিনাটি ঘটনার পারম্পৰ্য।

মোটকথা অতীত রাশিয়া এবং অক্টোবর বিপ্লবের পর রুশ সমাজজীবনের সকল ইতিহাসই আমাদের চোখের সামনে ভাসছে। জার আমলেও রাশিয়ার সমাজজীবনের অভ্যন্তরে স্তরে স্তরে দুৰ্নীতি ও দুষ্কৰ্মের ছারপোকা সাধারণ দরিদ্ৰ মানুষের প্ৰাণশক্তিকে রক্তশূন্য ফ্যাকাসে করে দিয়েছিল। সোভিয়েত ইউনিয়নের জনগণ সুখেই ছিল। কিন্তু সোভিয়েতের পতনের পর রাশিয়ায় যে যৌনসুখসৰ্বস্ব মানবপ্ৰজাতি সৃষ্টি হয়েছে তা কেউ ভাবতেও পারেনি।

পতিতাবৃত্তি এতটাই বেড়েছে যে তা কল্পনাতীত। গরিবি বেড়ে গেছে। ফলে গ্ৰাম ও শহরতলির সুন্দরী যুবতী মেয়েরা শহরে এসে দেহবিক্ৰিকেই একমাত্ৰ হাতিয়ার করেছে। কমিউনিজম থেকে সরে আসার পর রুশ সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুৰ্নীতি প্ৰবেশ করেছে তার পরিণতিই হল এই পতিতার সংখ্যাবৃদ্ধি। এই পতিতারা শুধু নিজের দেশেই নয়, ছড়িয়ে পড়ছে সারা ইউরোপেই।

মাত্ৰ ১০ ডলারেই এখন পাওয়া যায় সুন্দরী, কিশোরী কিংবা যুবতী রুশ গণিকার শরীর। পুঁজিবাদ, গণতন্ত্ৰ ও খোলাবাজারের সুযোগে সারা রুশ প্ৰজাতন্ত্ৰে যেন এখন যৌনতারই একচ্ছত্ৰ আধিপত্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্য এবং দিমিত্ৰি আয়াতস্কোভ যে সরকারি পতিতালয় গড়ার প্ৰস্তাব দিয়েছেন, তাতেই এই নষ্ট সমাজের চেহারাটা টের পাওয়া যায়।

]]>
https://runnerbangla.com/beautiful-young-women-are-now-available-in-russia-for-only-10-dollars/feed/ 0
Scientific Innovation : ক্ষেত থেকে শুধু শস্যই নয়, পেতে পারেন বিদ্যুৎও https://runnerbangla.com/innovation-dutch-scientists-develop-method-to-generate-electricity-from-submerged-rice-fields/ https://runnerbangla.com/innovation-dutch-scientists-develop-method-to-generate-electricity-from-submerged-rice-fields/#respond Sat, 05 Jun 2021 07:30:00 +0000 https://runnerbangla.com/?p=1959 রানার প্রতিবেদন : নেদারল্যানডসের ( Netherlands ) একদল বিজ্ঞানী ( Scientists ) জলমগ্ন ধানের মতো শস্যখেত থেকে বিদ্যুৎ উৎপাদনের ( Plants Generating Electricity ) পদ্ধতি বের করেছেন। এ পদ্ধতিতে ইতিমধ্যে তাঁরা গবেষণাগারে বিদ্যুৎ উৎপাদনও করেছেন। উদ্ভিদ অনেক সময় নিজের প্ৰয়োজনের চেয়ে বেশি শক্তি উৎপাদন করে। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে প্ল্যান্ট-ই নামের বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিটি উদ্ভাবন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষক মারজোলিন হেলডার ( Merozolin Helder )।

তিনি বলেন, সৌরশক্তি ( Solar energy ) বা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে নতুন পদ্ধতিটি বেশি কাৰ্যকর হবে। কারণ, রাতে এবং বাতাসের অনুপস্থিতিতে এ প্ৰক্ৰিয়ায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। প্ল্যান্ট-ই প্ৰকল্পের ( Plant-e Project ) সূচনা হয়েছিল নেদারল্যান্ডসের ওয়েইগনিংগেন বিশ্ববিদ্যালয়ে । এদিকে আরেকটি প্ৰতিবেদনে জানানো হয়েছে বিজ্ঞানীরা খামারের বৰ্জ্য থেকে বিদ্যুৎউৎপাদনের অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন।

ফলে এখন থেকে পোলট্ৰি বা গোরু ছাগলের খামার ও কসাইখানার বৰ্জ্য নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। খামারের বৰ্জ্য কাজে লাগাতে পারলে যেমন খামার সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে তেমনি প্ৰয়োজনীয় বিদ্যুতের চাহিদাও মিটবে। রাশিয়ার ‘লুচকি’ বায়োগ্যাস ( Bio-gas plant Luchki ) কেন্দ্ৰে এই প্ৰক্ৰিয়ায় ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রাশিয়ার এই প্ৰযুক্তি এসেছে জাৰ্মানি থেকে।

প্ৰথমে এই প্ৰকল্পটি নানা কারণে প্ৰশ্নবিদ্ধ হয়। রাশিয়ার ( Russia ) ‘লুচকি’ বায়োগ্যাস কেন্দ্ৰের প্ৰধান ইলিয়া মেইলাখ বলেন, প্ৰশ্ন উঠেছিল রাশিয়াতে এমন প্ৰযুক্তির ব্যবহার আদৌ সম্ভব কিনা। জাৰ্মানির জলবায়ু এখানকার জলবায়ু থেকে ভিন্ন। এই বায়োগ্যাস প্ৰকল্প আমাদের দেখিয়ে দিয়েছে যে, এটা এখানেও সম্ভব। তাই এবার আমাদের এমন আরও কয়েকটি প্ৰকল্পে হাত দেওয়া উচিত।

এই প্ৰক্ৰিয়ায় বায়োগ্যাস তৈরি করতে জৈব-উপকরণ আসে কৃষি খামারগুলো থেকে। বছরে প্ৰায় ৭০ হাজার টন বৰ্জ্য এই প্ৰকল্পটিতে প্ৰয়োজন হয়। যার বেশিরভাগই আসে আশেপাশের অঞ্চলের পশু জবাই করার পর ফেলে দেওয়া আবৰ্জনা ও তরল সার থেকে। এর সঙ্গে দেওয়া হয় ভুট্টার খোসা, যাতে ব্যাকটেরিয়া এই মিশ্ৰণ ভালো করে হজম করতে পারে এবং মিথেন গ্যাস সৃষ্টি করতে পারে।

ওই মিথেন গ্যাস থেকেই বিদ্যুৎউৎপন্ন করা হয়। আশেপাশের এলাকার প্ৰায় ৩০ হাজার বাসিন্দা ‘লুচকি’র বায়োগ্যাস প্ৰকল্পটিতে কাঁচামাল সরবরাহ করে থাকেন। এতে এই অঞ্চলের শূকরের খামারগুলি পরিচ্ছন্ন থাকে। এখানকার খামারে প্ৰায় ১০ হাজার শূকরের প্ৰজনন করা হয়। যা থেকে বেশ ভালো পরিমাণ তরল, জৈব সার তৈরি হয়।

আরও পড়ুন : দু’বছরে এগারোটা বিয়ে? ভয়ঙ্কর মেয়ের কাণ্ডে হতবাক সকলে

দীৰ্ঘমেয়াদি ভিত্তিতে আরও বেশি বায়োগ্যাস প্ৰকল্প তরল সারের সমাধান করতে পারে। ‘লুচকি’র এই বায়ো-গ্যাস প্ৰকল্পটি তৈরি করতে প্ৰায় ৫০ কোটি বল খরচ হয়েছে। রাশিয়ার প্ৰচণ্ড শীতেও জাৰ্মানির এই প্ৰযুক্তি কাজ করে থাকে বলে ইলিয়া মেইলাখ খুব খুশি।

তিনি বলেন, প্ৰথমদিকে অনেকে ভেবেছিল যে, এ ধরনের বায়োগ্যাস প্ৰকল্পের ফলে চারদিকে দুৰ্গন্ধ ছড়াবে। কিন্তু যেদিন থেকে প্ৰকল্পটির কাজ শুরু হয়েছে, সবাই বুঝতে পেরেছে যে এ ধরনের প্ৰকল্প তাদের এলাকায় আরও বেশি সংখ্যায় প্ৰয়োজন। এদিকে অন্যান্য দেশও ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে বায়োগ্যাস প্ৰকল্পের কাজ শুরু হয়েছে।

]]>
https://runnerbangla.com/innovation-dutch-scientists-develop-method-to-generate-electricity-from-submerged-rice-fields/feed/ 0
জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়ছেন পুতিন, প্রতিযোগী এক সরকারি কর্মচারী https://runnerbangla.com/russian-government-employee-rossiyana-markovskaya-become-more-popular-than-vladimir-putin/ https://runnerbangla.com/russian-government-employee-rossiyana-markovskaya-become-more-popular-than-vladimir-putin/#respond Thu, 03 Jun 2021 06:51:41 +0000 https://runnerbangla.com/?p=1841 রানার প্রতিবেদন : সাম্প্ৰতিক সময়ে রাশিয়া শব্দটি উচ্চারিত হলেই যাঁর নাম সামনে চলে আসে তিনি হলেন দেশের বৰ্তমান প্ৰেসিডেন্ট পুতিন ( Vladimir Putin )। দেশে যেমন জনপ্রিয়, তেমনি সোশ্যাল মিডিয়াতেও। তবে এবার তাঁকে ঘিরে কিছু বলা হয়নি। কারণ হল, যাঁকে নিয়ে এত আলোচনা হচ্ছে, তিনি আর কেউ নন, রুশ প্ৰতিরক্ষা মন্ত্ৰকের মুখপাত্ৰ রাশিয়ানা মাৰ্কোভস্কায়া ( Rossiayana Markovskaya )। তিনি এখন সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন।

এমনকী এখন তিনি পুতিনকেও জনপ্ৰিয়তাও টেক্কা দিচ্ছেন। রাশিয়ানা তাঁর দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন ছবি প্ৰতিদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর এই রুশ সুন্দরীর নানা মিডিয়ায় কয়েক লক্ষ ফলোয়ারও আছেন। শুধু কি তাই? তাঁর আরও একটি বিশেষ গুণ রয়েছে। গুণটি হল, তিনি দুর্দান্ত গিটার বাজাতে পারেন। জানা গেছে, তাঁর মিউজিক খুব পছন্দ।

প্ৰসঙ্গত, প্ৰতিরক্ষা মন্ত্ৰকে যোগ দেওয়ার আগে রাশিয়ানা মাৰ্কোভস্কায়া ব্লাদিভশটক টিভি অ্যান্ড রেডিওতে (Vladivostok TV and Radio ) কাজ করতেন। এরপর যোগ দেন ন্যাশনাল টিভি নেটওয়াৰ্কের সাংবাদিক ও উপস্থাপক হিসাবে। তার পর এই চাকরি ছেড়ে যোগ দেন ফেডেরাল টেলিভিশন চ্যানেলে (Federal Television Channel )। পরবৰ্তীতে তিনি অৰ্থাৎ তিন বছর আগে মস্কোতে আসেন। যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রকে।

সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে দৈনন্দিন জীবনযাপনের ছবি প্রতিদিনই পোস্ট করেন রশিয়ানা। সেসব ছবি কোনও মডেলের থেকে কোনও অংশে কম নয়। ছবি দেখে অনেকেই তাঁকে মডেল ভেবে ভুল করতে পারেন। এই রুশ সুন্দরীর ফলোয়ার সংখ্যাও অনেক শোবিজ তারকার ( Showbiz Celebrity ) চেয়ে ঢের বেশি।

রাশিয়ানার বয়স ২৭ বছর। বাদামি চুল এবং নীল চোখের রাশিয়ানার নতুন পরিচয় বৰ্তমানে ‘ডিফেন্স কিউটি’। রাশিয়ানার জন্ম ব্লাদিভশটকেই ( Vladivostok ) এবং তিনি এখানেই সাংবাদিকতায় স্নাতক ডিগ্ৰি লাভ করেন।

]]>
https://runnerbangla.com/russian-government-employee-rossiyana-markovskaya-become-more-popular-than-vladimir-putin/feed/ 0
হলোটা কি চিনের? এবার জমি নিয়ে বিবাদ রাশিয়ার সঙ্গেও https://runnerbangla.com/vladivostok-russia-shen-shiwei-tweet-china-government/ https://runnerbangla.com/vladivostok-russia-shen-shiwei-tweet-china-government/#respond Wed, 24 Mar 2021 08:38:07 +0000 https://runnerbangla.com/?p=390 রানার ডেস্ক : চিনের কান্ড কারখানায় হতবাক গোটা বিশ্ব। ভারতের সঙ্গে জমি বিবাদে জড়িয়ে পড়াই নয়, একাধিক দেশের সঙ্গে ক্ষমতা আর এলাকা দখলের লক্ষে সঙ্ঘর্ষে জড়িয়ে পড়েছে চিন। সেই তালিকায় ভারতের সঙ্গে আছে জাপান, ভিয়েতনাম, মায়ানমার, ব্রিটেন, আমেরিকা , এবার তারসঙ্গে যুক্ত হলো রাশিয়ার নাম। বেইজিং থেকে বিদেশমন্ত্রকের একটি টুইটার পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

ওই পোস্টে লেখা হয়েছে, রাশিয়ার ভ্লাদিভোস্টক শহরটি আসলে চিনের। কুইয়ং সাম্রাজ্যের আমলে এই শহরটি ছিল চিনের অবিচ্ছেদ্য অঙ্গ। ১৮৬০ সালে এই শহরটি দখল করে নেয় রাশিয়া। এর প্রকৃত নাম হাইসেনওয়াই। ৩ জুলাই ছিল ভ্লাদিভোস্টক শহরের ১৬০ তম বর্ষপূর্তি। এনিয়ে চিনের ওয়েবসাইটে একটি পোস্ট করেছিল বেইজিং-এর রুশ দূতাবাস। এরপর যা ঘটলো তারজন্য প্রস্তুত ছিল না রাশিয়া।

চিনের সরকারি সংবাদপত্রের সঙ্গে জড়িত কূটনীতিক শেন শিওয়েই লেখেন, চিনের ওয়েবসাইটে এই পোস্টটি অনুচিত এবং অবাঞ্ছিত। কারন ব্যাখ্যা করে তিনি লেখেন, এই শহরটির আসলে চিনের, নাম হাইসেনওয়াই। এখানে ১৮৬০ সালে ঢুকে পড়ে রুশ বাহিনী, তার এখানে বন্দর তৈরি করে। এবং শেষপর্য্ন্ত শহরটির দখল নিয়ে নেয় তারা। ইউরোপে শিল্প বিপ্লবের পর উপনিবেশ তৈরির জন্য ঝাঁপিয়ে পড়েছিল ইউরোপের দেশগুলি।

চিন দখল করতেও কোমর বেঁধে নেমেছিল ফ্রান্স এবং ব্রিটেন। সেই লড়াই চলাকালীন ১৮৬০ সালে সৈন্য বাহিনী নিয়ে চিনে ঢুকে এই শহরটি দখল করে নেয় রাশিয়া। ভারতের সঙ্গে চিন সংঘর্ষে জড়িয়ে পরার পর ভারতকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করতে শুরু করেছে রাশিয়া। মস্কোর এই ভূমিকায় অসন্তুষ্ট বেইজিং। তাদের ক্ষোভ বেরিয়ে এলো ভ্লাদিভোস্টক শহর নিয়ে চিনের দাবির মধ্যে দিয়েই।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, চিন সম্পুর্ন কর্তৃত্ববাদী দেশ। সুতরাং একজন কূটনীতিকের ইচ্ছে হলো আর বৈদেশিক সম্পর্কে প্রভাব পড়বে এমন বিষয় নিয়ে যা খুশি বলে দিল তা আদৌ সম্ভব নয়। ফলে ওই কূটনীতিককে সামনে রেখে চিন সরকার তার মনোভাব সামনে আনলো বলেই মনে করা হচ্ছে। যাতে পরিস্থিতি বুঝে কৌশলগত ভাবে এর দায় নেয়া যায় কিংবা ঝেড়ে ফেলা যায়।

]]>
https://runnerbangla.com/vladivostok-russia-shen-shiwei-tweet-china-government/feed/ 0