Rajya Sabha – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 24 Jul 2021 09:42:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Rajya Sabha – Runner Bangla https://runnerbangla.com 32 32 মোদি বিরোধী আমলার মুখই মমতার হাতিয়ার, রাজ্যসভায় জহর https://runnerbangla.com/mamata-banerjee-tmc-nominate-prasar-bharati-ex-ceo-jawhar-sircar-rajya-sabha-mp/ Sat, 24 Jul 2021 09:14:22 +0000 https://runnerbangla.com/?p=4413 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন জহর সরকার ( Jawhar Sircar )। দেশের প্রসার ভারতের ( Prasar Bharati ) প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি। আদ্যোপান্ত কংগ্রেসী ঘরানার এই প্রাক্তন সরকারি আমলাকে তৃণমূল কংগ্রেসের ( TMC ) রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এদিন জহর সরকারকে ফোন করেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিজের ইচ্ছার কথা জানান।

জহরবাবুর অনুমতি নেওয়ার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে বিবৃতি দিয়ে জহর সরকারের ( Jawhar Sircar ) নাম ঘোষণা করা হয়। এই প্রসঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে জহর সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। রাজ্যসভা ( Rajya Sabha ) নির্বাচনে আমাকে প্রার্থী করতে চান। তাঁর জন্য তিনি আমার কাছ থেকে মত চাইলেন। বাংলার জন্য আমি কাজ করতে চাই। মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। কে এই জহর সরকার? প্রাক্তন আইএএস তিনি।

একসময় বর্ধমান এবং অবিভক্ত ২৪ পরগনার জেলা শাসক ছিলেন। পরবর্তীকালে বামফ্রন্ট আমলে রাজ্যের একাধিক সরকারি পদ এবং কেন্দ্রীয় সহকারী পদ সামলেছেন তিনি। সর্বশেষ প্রসার ভারতী বেশ কয়েক বছর দায়িত্ব সামলেছেন জহর সরকার। কংগ্রেস আমলে তিনি প্রসার ভারতীর দায়িত্বে ছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi ) সরকারি সব স্তরে নতুন নিয়োগ করেন। তখন জহরবাবুকে প্রসার ভারতী থেকে সরিয়ে দেওয়া হয়।

বিজেপির সঙ্গে তিক্ততার সম্পর্ক তৈরী হয়ে গিয়েছিল তাঁর। পরবর্তীকালে একের পর এক বিজেপি তথা মোদি বিরোধী মন্তব্য প্রকাশ করেছেন জহর। তার পুরস্কার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠাচ্ছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর তিক্ততার সম্পর্ক সর্বজনবিদিত। রাজ্যসভায় কড়াভাবে কেন্দ্রের সমালোচনা করতে পারবেন তিনি। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পছন্দ জহর সরকার। তবে তৃণমূল কংগ্রেসের অপর একটি রাজ্যসভার সাংসদ পদ ফাঁকা রয়েছে।

সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে পাঠান এখন সেটাই দেখার। বিভিন্ন সূত্র মারফত অনেকেই অনুমান করেছিলেন, প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি যশবন্ত সিনহা, মুকুল রায় এবং প্রশান্ত কিশোরের মধ্যে কাউকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠাবেন। কিন্তু সমস্ত অনুমান এবং জল্পনাতে জল ঢেলে জহর সরকারকে পছন্দ করেছেন তিনি। যা মমতার মাস্টার স্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

]]>
রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের শান্তনু সেন https://runnerbangla.com/trinamool-shantanu-sen-suspended-rajya-sabha/ Fri, 23 Jul 2021 06:29:24 +0000 https://runnerbangla.com/?p=4376 রানার ডেস্ক : অসংসদীয় কাজের জন্য সংসদের রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ( Santunu Sen )। গতকাল তার আচরণের জন্য বিজেপির পক্ষ থেকে রাজ্যসভার ( Rajya Sabha ) অধ্যক্ষ ভেঙ্কাইয়া নাইডুর কাছে অভিযোগ দায়ের করেছিল বিজেপি ( BJP )। অভিযোগ খতিয়ে দেখে শেষ পর্যন্ত শান্তনু সেনকে বাদল অধিবেশনের ( Monsoon Session ) বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করা হয়।

গতকাল তথ্যপ্রযুক্তি মন্ত্রী যখন পেগাসাস ( Pegasus ) বিতর্কে সরকারি বক্তব্য পাঠ করছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেস ( TMC ) ব্যাপক বিক্ষোভ শুরু করে। রাজ্যসভায় হইচই চলাকালীন ড.শান্তনু সেন ছুটে গিয়ে মন্ত্রীর হাত থেকে কাগজগুলো ছিনিয়ে নেন, তারপর তিনি সেগুলো ছিঁড়ে বাতাসে ভাসিয়ে দেন। তৃণমূলের অভিযোগ, অসত্য বক্তব্য পাঠ করছিলেন মন্ত্রী তাই তাদের এই আচরণ।

এনিয়ে বিজেপি ব্যাপকভাবে সরব হয় এবং তারা জানায়, অধ্যক্ষের কাছে বিষয়টি নিয়ে তারা অভিযোগ জানাবে। কারন এটা কখনোই সংসদীয় আচরণের মধ্যে পড়ে না। বিজেপি যখন এনিয়ে হৈচৈ শুরু করেছে, তখনই সাংবাদিকদের সামনে আসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তারা জানায় শান্তনু সেন কে হুমকি দেওয়া হয়েছে এবং কি তাকে শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করা হয়েছে।

তাদের অভিযোগ এই রকম, তথ্যপ্রযুক্তি মন্ত্রীর হাত থেকে কাগজ ছিনিয়ে নিয়ে শান্তনু সেন ছিঁড়ে ফেলার পর বিজেপির হরদীপ সিং পুরি এসে শান্তনু সেনকে হুমকি দিতে শুরু করেন, এবং শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেন। এই অভিযোগে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির বক্তব্য, এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। হরদীপ সিং না তাকে কোনও হুমকি দিয়েছেন, না তাকে শারীরিকভাবে হেনস্থা করেছেন।

সকলে চোখের সামনে দেখেছে, শান্তনু সেন কি করেছেন। যে আচরণ রীতিমতো লজ্জাজনক। এ ধরনের আচরণ সাংসদের কাছ থেকে আশা করা যায় না। এ জিনিস চলতে থাকলে সংসদ অধিবেশন চালানোই মুশকিল হয়ে যাবে। তারা তখন সিদ্ধান্ত নেয়, বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ জানানো হবে। ঘটনার সময় ভেঙ্কাইয়া নাইডু ( Venkaiah Naidu ) সভায় ছিলেন না।

বিষয়টি গতকালই তার দৃষ্টিতে নিয়ে আসা হয়। আজ তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এরপর তুমুল হৈচৈ শুরু হয় রাজ্যসভায়। তৃণমূল কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপরই অধিবেশন সাময়িক মুলতবি রাখার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ।

]]>
আজই তৃণমূলে যোগ দিতে পারেন প্রণব পুত্র অভিজিৎ https://runnerbangla.com/former-president-pranab-mukherjee-son-abhijit-mukherjee-join-trinamool-congress/ Mon, 05 Jul 2021 08:13:41 +0000 https://runnerbangla.com/?p=3327 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন অভিজিৎ মুখোপাধ্যায় ( Abhijit Mukherjee )। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ( Former President of India ) তথা কংগ্রেসের বিশিষ্ট নেতা প্রণব মুখোপাধ্যায়ের ( Pranab Mukherjee ) পুত্র তিনি। আজ সোমবার তৃণমূল ভবনে শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং উত্তর কলকাতা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগদান করবে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খুলতে নারাজ উভয় পক্ষ।

কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের ( TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিজিতের বৈঠক জল্পনা বাড়িয়েছিল। তবে বিষয়টি নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যোগদানের সম্ভাবনা বহুদিনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ রাখেন। সামনেই রাজ্যসভা নির্বাচন ( Rajya Sabha Elections )। মনে করা হচ্ছে অভিজিৎ মুখোপাধ্যায়কে রাজ্যসভায় প্রার্থী করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

তবে প্রাক্তন এই কংগ্রেস বিধায়ক এর যোগদান স্বাভাবিকভাবেই প্রদেশ কংগ্রেসের মনোবল ভাঙ্গবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কার্যত সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেসের কাছে এটা আরও একটা বড় ধাক্কা। তবে রাজ্যের একাধিক বিধানসভা উপনির্বাচনের ( Assembly By Elections ) মধ্যে জঙ্গিপুর Jangipur ) আসনেও তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করতে পারেন বলেই ঘাসফুল শিবিরের গুঞ্জন রয়েছে। জঙ্গিপুর বিধানসভা নির্বাচন হয়নি।

দীর্ঘদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ( Jangipur Lok Sabha Constituency ) অভিজিৎ মুখোপাধ্যাযয়ের পিতা প্রণব মুখোপাধ্যায়ের আসন ছিল। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎকে এই কেন্দ্রে প্রার্থী করলে তা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এর আগেও এই আসনে তিনি বিধায়ক হয়েছেন। তবে শুধু অভিজিৎ মুখোপাধ্যায় নয়। কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর। অভিজিৎ মুখোপাধ্যায় এর হাত ধরে প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কেও তৃণমূল কংগ্রেস নিজের দিকে টেনে আনতে পারে। শেষ পর্যন্ত প্রণব পুত্রকে তৃণমূল সুপ্রিমো রাজনীতির অঙ্গনে কোন কাজে লাগায় সেটাই এখন দেখার।

]]>