Prohibited Parking – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 09 Jun 2021 07:43:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Prohibited Parking – Runner Bangla https://runnerbangla.com 32 32 Parking Scam : বেআইনি অর্থ আদায়, শহর জুড়ে পার্কিং ফি নিয়ে ব্যাপক দুর্নীতি https://runnerbangla.com/kolkata-municipal-corporation-illegal-parking-lot-fees-corruption-citywide/ https://runnerbangla.com/kolkata-municipal-corporation-illegal-parking-lot-fees-corruption-citywide/#respond Sun, 06 Jun 2021 07:51:55 +0000 https://runnerbangla.com/?p=2044 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতার রাস্তায় পার্কিং লটে ( Parking Lot ) গাড়ি রাখতে গেলে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা চাওয়া অভিযোগ ওঠে হামেশা। পাশাপাশি বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিংয়ের অভিযোগ ভুরি ভুরি। এবার পার্কিং লটের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও দেদার গাড়ি পার্কিং করিয়ে টাকা তোলার অভিযোগ উঠছে একাধিক সংস্থার বিরুদ্ধে। গোটা বিষয়টি নজরে এসেছে কলকাতা পুরসভার ( KMC )। কলকাতা পুলিসে ( Kolkata Police ) জানানো হচ্ছে।

কলকাতা শহরের পুরসভার নথিভূক্ত পার্কিং লটের সংখ্যা ১৪৭টি। বিভিন্ন বেসরকারি এজেন্সি এবং স্বনির্ভর গোষ্ঠী এগুলি দেখাশোনা করে। কলকাতা পুরসভা বাইক, চার চাকা থেকে শুরু করে বড় গাড়ির ঘণ্টাপ্রতি রেট (rate) বেঁধে দিয়েছে। কিন্তু, তার পরেও পার্কিং সংস্থাগুলি তোলাবাজি করে। শহরের বিভিন্ন জায়গায় পার্কিং এজেন্সির কর্মীদের বিরুদ্ধে পুরসভার ধার্য্য করা ফি থেকেও থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ আসে।

বিশেষ করে বড়বাজার, পোদ্দার কোর্ট, পার্কস্ট্রিট ( Park Street ), আলিপুর ( Alipure ) থেকে বেশি অভিযোগ আসে। তবে এবার আরও বড়সড় দুর্নীতির হদিস মিলেছে। পুরসভার নজরে এসেছে, দায়িত্বপ্রাপ্ত সংস্থা পার্কিং লটের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও তাদের কর্মীরা সংশ্লিষ্ট পার্কিং লট থেকে টাকা তুলছে। এজেন্সি বা স্বনির্ভর গোষ্ঠীগুলি এক বছর বা তিন বছর বা ছয় বছররের জন্য দায়িত্ব পায়। সম্প্রতি একাধিক এজেন্সি লকডাউনের বাজারে ক্ষতি সামলাতে না পেরে মাঝপথে দায়িত্ব ছেড়ে দিয়েছে।

৭টি এজেন্সি দায়িত্ব ছেড়েছে বলে খবর পুরসভা সূত্রে। এখানেই শেষ নয়। এরা চুক্তি ভাঙার পিছনে কারণ হিসেবে ব্যবসায় ক্ষতি রোধ দিচ্ছে। কলকাতা পুরসভার পার্কিং বিভাগের এক শীর্ষকর্তা বলেন, আচমকা ছেড়ে দিলে সেখানে নতুন সংস্থাকে দায়িত্ব দিতে গেলে টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা রয়েছে। ওই জায়গায় নতুন কেউ না আসা পর্যন্ত আগের মতোই দেদার পার্কিং ফি আদায় করছে প্রাক্তন এজেন্সি। পার্কিং ফি বাবদ আয়ের সব টাকাই ঢুকছে সংস্থার পকেটে।

কলকাতা পুরসভার কানাকড়িও জুটছে না। কোটি টাকার ক্ষতি হচ্ছে। কলকাতা পুরসভা কর্তৃপক্ষের ব্যাখ্যা, কোনও সংস্থা টেন্ডারে অংশ নিয়ে পার্কিং লটের দায়িত্ব নিলে তাকে আগেই ‘কসান মানি’ জমা রাখতে হয়। চুক্তি মাঝ পথে ভঙ্গ করলে সেই টাকা জরিমানা হিসেবে পুরসভার কেট নেয়। কিন্তু, নতুন টেন্ডার (Tender ) করতে সময় লাগে। সেই সুযোগের ফায়দা লুটছে এরা।

তবে আমরাও পুলিসকে জানিয়ে দিচ্ছি। কলকাতা পুরসভার পার্কিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দেবাশিস কুমার জানান, কেউ দায়িত্ব ছেড়ে দিলে আমরা পুলিসকে জানিয়ে রাখি। ওখানে হোডিং টাঙিয়ে দেওয়া হবে। এটাও এক ধরনের বেআইনি পার্কিং। তাই, সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।

]]>
https://runnerbangla.com/kolkata-municipal-corporation-illegal-parking-lot-fees-corruption-citywide/feed/ 0
শীতের রাতে কলকাতায় কাঁটা লাগাবে কে? কাঁটা উল্টে হলো টাকা, নজর নগদে https://runnerbangla.com/kolkata-municipal-corporation-fined-against-illegal-parking/ https://runnerbangla.com/kolkata-municipal-corporation-fined-against-illegal-parking/#respond Wed, 23 Dec 2020 07:37:00 +0000 https://runnerbangla.com/?p=106 রানার ডেস্ক : ডিসেম্বরে কলকাতার এখন জুবুথুবু অবস্থা। হটাৎ করে ঠান্ডার ছোবল খেয়ে বিপাকে পড়েছে কলকাতা পুরসভাও। রাতের কলকাতায় বেআইনি পার্কিং-এর ওপর নজর রাখা এবং চাকায় কাঁটা লাগিয়ে জরিমানা আদায় করার জন্য লোক পাওয়াই ভার হয়ে উঠেছে। একারণেই পুরসভা এবার সিধান্ত নিয়েছে আর কাঁটা নয়, এবার নগদে জরিমানা আদায় করা হবে।

পুর কর্মীরা গাড়িতে রাতে ঘুরে বেআইনি পার্কিং দেখলে সেই গাড়ির ছবি তুলে তা পাঠিয়ে দেবে কলকাতা পুলিশের কাছে। কলকাতা পুলিশ এবার গাড়ির মালিকের ফোন নম্বরে এসএমএস করে জরিমানা সম্পর্কে জানিয়ে অর্থ জমা করতে বলে দেবে। এই পদ্ধতিতে জরিমানা আদায় করা হয়। কিন্তু রাতের বেআইনি পার্কিংয়ে গাড়ির চাকায় কাঁটা লাগানোরই রেওয়াজ ছিল এতদিন।

লকডাউন শুরু হতেই শহরে বেআইনি কার পার্কিংয়ের ওপর নজরদারির প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল। লকডাউন উঠে যাবার পর একটু একটু যেমন স্বাভাবিক হয়েছে শহর, তেমনি গাড়ির সংখ্যাও বাড়তে শুরু করেছে। গাড়ি বেড়েছে শুরু হয়েছে অবৈধ পার্কিংও। ফলে কলকাতা পুরসভা মাস কয়েক ধরে অবৈধ পার্কিং-এর ওপর নজরদারিও শুরু করেছে।

যদিও এই নজরদারি সীমাবদ্ধ ছিল শুধু দিনের জন্যই। রাতের নজরদারি বন্ধই হয়েছিল। লক ডাউনের আগে সন্ধ্যে ছ’টা থেকে ভোর ছ’টা পর্যন্ত রাতের বেআইনি পার্কিংয়ের ওপর নজরদারি চলতো। এবার সেই নজরদারি আবার চালু করতে গিয়ে সমস্যায় পড়েছে পুরসভা। পুর অফিসাররা জানাচ্ছেন, যখনই সিধান্ত নেওয়া হলো, রাতের নজরদারি চালু হবে, ওমনি দেখা গেল হটাৎ কড়া শীতের কবলে পড়েছে কলকাতা।

ডিসেম্বরে এত ঠান্ডা আগে কখনো অনুভব করেছে এই শহর? জুবুথুবু রাতের কলকাতায় সারারাত নজরদারি চালানোর জন্য রাস্তায় লোক নামানই বিরাট সমস্যা। কিন্তু নজরদারি তো চালাতেই হবে। কেননা গত কয়েক মাস রাতের অবৈধ পার্কিংয়ের জরিমানা আদায় না হওয়ায়, হাতছাড়া হওয়ায় কোটি টাকার ওপর।

কিছু না হলেও এই খাতে মাসে পুরসভার আয় গড়ে অন্তত ১২ লক্ষ টাকা। একারণেই জরিমানা আদায়ের পদ্ধতি বদলের সিধান্ত নিয়েছে পুরসভা। ঠান্ডায় গাড়ি থেকে নেমে কাঁটা লাগানোর ঝামেলা শেষ। গাড়ি থেকেই নম্বরপ্লেটের ছবি তুলে পাঠিয়ে দাও পুলিশে।

]]>
https://runnerbangla.com/kolkata-municipal-corporation-fined-against-illegal-parking/feed/ 0