Pegasus – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 26 Jul 2021 09:29:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Pegasus – Runner Bangla https://runnerbangla.com 32 32 পেগাসাস কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মমতা https://runnerbangla.com/west-bengal-cabinet-mamata-banerjee-order-judicial-inquiry-pegasus-case/ Mon, 26 Jul 2021 07:59:23 +0000 https://runnerbangla.com/?p=4478 রানার ডেস্ক : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিধান্ত নেওয়া হলো, পেগাসাস ( Pegasus ) কাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। আজ ক্যাবিনেট বৈঠক শেষে, মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, দুই অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তদন্ত কমিশন গঠনের সিধান্ত হয়েছে। দুজনের একজন হলেন সুপ্রিমকোর্টের প্রাক্তণ বিচারপতি এম বি লকুর ( M b Lokur ) এবং অন্যজন হলেন ক্যালকাটা হাইকোর্টের প্রাক্তণ প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ( Jyotirmay Bhattacharya )। দুই বিচারপতিকেই অনুরোধ করা হয়েছে দ্রুত কমিশনের কাজ শুরু করার জন্য।

মুখ্যমন্ত্রী আজ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তাঁর ফোন যেমন ট্যাপ করছে তেমনি এই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ন নেতা মন্ত্রী সহ, দেশের অসংখ্য নেতা, আমলা, সাংবাদিকের ফোন হ্যাক করে চলেছে। মমতা ( Mamata Banerjee ) বলেন, তিনি আশা করেছিলেন, সংসদ অধিবেশন চলাকালীন বিরোধীদের দাবি মেনে অভিযোগের কিনারা করতে তদন্তের নির্দেশ দেবে। কেন্দ্র সরকারের ( Central Govt ) কোনও হেলদোল নেই দেখে বাধ্য হয়ে তিনি তদন্তের সিধান্ত নিলেন।

আজ রাতেই দিল্লি ( Delhi ) যাচ্ছেন মমতা ব্যানার্জি। তার আগে পেগাসাস ( Pegasus ) নিয়ে তার এই তদন্তের সিধান্ত রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারন, রাজ্যের তৈরি প্রাক্তন বিচারপতিদের নিয়ে গঠিত কমিশনের তদন্তের হাত দিল্লি পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। এছাড়াও এই কমিশনের সঙ্গে দিল্লি সহযোগিতা করতে বাধ্য কিনা তাও এখন আলোচনার বিষয়।

তবে এবিষয়ে সকলেই একমত, রাজনৈতিক তাৎপর্য তৈরি করবে এই সিদ্ধান্ত। বিজেপি নেতৃত্বের দাবি, মমতা নিজের রাজ্যে ফোন ট্যাপিংয়ের যে বিস্তৃত জাল তৈরি করেছেন, যার ভয়ে নেতা-মন্ত্রী-আমলারা ভয়ে তথষ্ঠ হয়ে থাকেন, তার প্রকৃত চিত্রটা আগে সামনে আসা জরুরি।

]]>
ইমরানের ফোনেও আড়ি? ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি পাকিস্তানের https://runnerbangla.com/imran-khan-phone-pegasus-pakistan-threatens-india/ Mon, 26 Jul 2021 04:48:56 +0000 https://runnerbangla.com/?p=4475 রানার প্রতিবেদন : পেগাসাস ( Pegasus ) কাণ্ডে ক্রমশ সুর চড়াচ্ছে ইসলামাবাদ ( Islamabad )। তাদের অভিযোগ স্পাইওয়্যার ( Spyware ) ব্যবহার করে তাদের দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার। এমনকি পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার এবং অন্যান্য আমলাদের ফোনেও আড়িপাতা হয়েছে বলে অভিযোগ তাদের। রবিবার এক সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শদাতা শাহজাদ আকবর।

সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাহাদ চৌধুরী। তাদের অভিযোগ, পাকিস্তানের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার ( Indian Govt )। বেশকিছু এনজিওর মাধ্যমে সেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, এবার সামনে এলো ফোনে আড়ি পাতার মতো ভয়ঙ্কর ঘটনা।

পাক মন্ত্রীর দাবি,পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। তারপর সেই তদন্ত রিপোর্ট নিয়ে তারা দ্বারস্থ হবেন আন্তর্জাতিক মঞ্চে। ভারত সরকারের পাকিস্তানবিরোধী এই আচরণ তুলে ধরা হবে রাষ্ট্রসঙ্ঘে ( United Nations ) এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের মঞ্চেও। নয়া দিল্লির উদ্দেশ্যে তারা হুমকি দিয়ে বলেন, এর একটা হেস্তনেস্ত তারা করেই ছাড়বেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত সরকার বেশকিছু আমলা, সাংবাদিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীর ফোনে আড়ি পেতেছে। শুধু তাই নয় সেই তালিকায় ইমরান খানের নামও যুক্ত করা হয়েছে। বলা হয়েছে, ইমরান খানের একটি ফোনে স্পাইওয়ারের মাধ্যমে আড়ি পাতার চেষ্টা হয়েছে।

কিন্তু সেই চেষ্টা সফল হয়েছে কিনা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে তা স্পষ্ট করে বলা হয়নি। সেই রিপোর্ট নিয়েই এখন জলঘোলা করতে চাইছে ইসলামাবাদ। সাংবাদিক সম্মেলন থেকে বলা হয়, খুব দ্রুত এর যথাযথ তদন্ত শুরু হবে এবং সেই রিপোর্ট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে সরব হবে ইসলামাবাদ।

]]>
ফোন ট্যাপিং বিতর্কে ঘি ঢাললেন শুভেন্দু, “সব কল রেকর্ড আছে’ হুমকি জেলার এসপিকে https://runnerbangla.com/suvendu-adhikari-purba-medinipur-sp-pegasus-call-record-issue/ Tue, 20 Jul 2021 10:00:45 +0000 https://runnerbangla.com/?p=4225 রানার ডেস্ক : পূর্ব মেদিনীপুর ( Purba Mednipur ) জেলার এসপি কে হুমকি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। গতকাল পূর্ব মেদিনীপুরের এসপির অফিসের সামনে ছোট্ট মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখান তিনি। সেখান থেকে ভাষণ দেওয়ার সময়। এসপির উদ্দেশ্যে তিনি বলেন, অভিষেক ব্যানার্জীর ( Abhishek Banerjee ) অফিসের সঙ্গে তার কতবার কথা হয়েছে, কী কথা হয়েছে, সব রেকর্ড করা আছে। এসপি অমরনাথ কে’র উদ্দেশ্যে হুমকি দিয়ে তিনি বলেন এমন কিছু করবেন না যাতে আপনাকে ভবিষ্যতে বারামুলা কিংবা এনন্তনাগে গিয়ে ডিউটি করতে হয়।

এসপিকে প্রকাশ্যেই কাশ্মীরে বদলি করে দেওয়ার হুমকি দিলেন শুভেন্দু। তার দাবি, অমরনাথ এখানে যা ইচ্ছে করছেন কারন পেছনে আছে তৃণমূল। তৃণমূলের আশীর্বাদের হাত মাথায় রয়েছে। একইসঙ্গে বিরোধী দল নেতা বলেন, এটাও মনে রাখা উচিত শুভেন্দু অধিকারীর পেছনে কেন্দ্রীয় সরকার রয়েছে। বিজেপির ( BJP ) হাত রয়েছে। এসপি যদি মনে করেন তৃণমূলের ক্ষমতায় বলীয়ান হয়ে যা খুশি তাই করবেন, সেটা সম্ভব নয় ।

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবার পর নতুন সরকার গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের । সেই সরকার ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিন তিনটে মামলা রুজু করা হয়েছে। ত্রিপল চুরির অভিযোগ, দেহরক্ষী মৃত্যু-রহস্যে শুভেন্দু কে জড়িয়ে ফেলা এবং কাঁথি সমবায় ব্যাংকের দুর্নীতির অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। এর তিনটির মধ্যে দুটিতে সরাসরি ভূমিকা আছে এসপির। দেহরক্ষী মৃত্যুরহস্য উদঘাটন করতে নেমেছে সিআইডি ( CID )।

ত্রিপল চুরি এবং কাঁথি সমবায় ব্যাংক এ দুর্নীতির অভিযোগ নিয়ে সক্রিয় জেলার এসপি। তাকেই হুমকি দিলেন। তিনি বললেন এমন কিছু করবেন না যাতে পূর্ব মেদিনীপুর ছেড়ে ডিউটি করতে যেতে হতে পারে জঙ্গী উপদ্রুত অনন্তনাগ কিংবা বারামুলায়। একই সঙ্গে যখন পেগাসাস ( Pegasus ) নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক চলছে, তার মধ্যেই তিনি প্রকাশ্যে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এসপির কাছে কতবার ফোন এসেছে সব কল রেকর্ড আছে।

]]>
ইমরানের ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার? উদ্বিগ্ন পাকিস্তান https://runnerbangla.com/modi-government-pegasus-imran-khan-phone-pakistan/ Tue, 20 Jul 2021 05:13:58 +0000 https://runnerbangla.com/?p=4209 রানার ডেস্ক : পেগাসাস স্পাইওয়্যার ( Pegasus Spyware ) এককথায় ঝড় তুলেছে ভারতে। এবার সেই ঝড় আছড়ে পড়ল প্রতিবেশী পাকিস্তানেও ( Pakistan )। আমেরিকার বিখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, শুধুমাত্র ভারতের রাজনীতিবিদ, আমলা, বিচারক,এবং সাংবাদিক শুধু নয়, প্রতিবেশী দেশেও থাবা বসিয়েছে স্পাইওয়্যার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) একটি ফোনেও আড়ি পাতার চেষ্টা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওয়াশিংটন পোস্টে।

যদিও এই খবর নিশ্চিত করে বলা হয়নি ইমরানের ফোনে আড়িপাতার প্রচেষ্টা সফল হয়েছিল কিনা। যদিও ওয়াশিংটন পোস্টের খবরে উদ্বেগ ছড়িয়েছে পাকিস্তানে। পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ইমরানের সঙ্গে। কিন্তু তিনি ধরা দেননি। পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন এটা আরও স্পষ্ট করে দিল, মোদি সরকারের অনৈতিক কর্মকাণ্ড শেষ পর্যন্ত কতদূর গিয়ে পৌঁছতে পারে।

আজ সারাদিন সংসদ তোলপাড় হয়েছে স্পাইওয়্যার এর ঘটনা ঘিরে। “দা ওয়ার” ( The Wire ) নামে একটি ওয়েবসাইট, যারা তদন্তমূলক সাংবাদিকতার জন্য বিখ্যাত, তারা গোটা দিন ধরে একের পর এক ব্রেকিং নিউজ চালিয়ে জানিয়েছে ভারতবর্ষের কোন শীর্ষ আমলা, নেতা এবং সাংবাদিকের ফোন ট্যাপ করা হয়েছে। এদের মধ্যে যেমন আছেন রাহুল গান্ধী ( Rahul Gandhi ) তেমনি রয়েছে প্রশান্ত কিশোর ( Prashant Kishor )। ফোন ট্যাপ করা হয়েছে বিচারপতির এমনকি নির্বাচন কমিশনারের।

রাফাল যুদ্ধবিমান ( Rafal Fighter Jet ) কেনা নিয়ে দুর্নীতির ঘটনা ঘটেছে এই সংক্রান্ত রিপোর্ট লিখে যিনি হইচই ফেলে দিয়েছিলেন সেই সাংবাদিক সুশান্ত সিংয়ের ফোন ট্যাপ করা হয়েছে বলে লিখেছে পোস্ট। ওয়াশিংটন পোস্টে লেখা হয়েছে, ফ্রান্সের একটি অলাভজনক সংস্থা এবং এমেনেস্টি ইন্টারন্যাশনাল এর কাছে এসে পৌঁছেছে স্পাইয়ের কর্মকাণ্ডের খুঁটিনাটি তথ্য। কিন্তু সবচেয়ে অবাক করেছে বিষয়টি শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ না থেকে থাবা বসিয়েছে প্রতিবেশী পাকিস্তানেও।

আদৌ ইমরানের ফোন হ্যাক হয়েছে কিনা হ্যাক হলেও ভারতের কাছে কোন তথ্য এসে পৌঁছেছে, তা নিয়ে এখন উদ্বিগ্ন পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। বলা হচ্ছে সন্ত্রাসবাদ দমনের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে চেয়েছিল ভারত সেই অনুযায়ী ইজরায়েলি ( Isreal ) সংস্থার কাছ থেকে এই প্রযুক্তি আমদানি করেছিল তারা। কিন্তু ওয়াশিংটন পোস্ট লিখেছেন সেই প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য।

]]>
#Pegasus : মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী শিবির https://runnerbangla.com/pegasus-opposition-attack-modi-government/ Mon, 19 Jul 2021 13:38:34 +0000 https://runnerbangla.com/?p=4165 #Pegasus : সমস্ত রকম বিরোধিতাকে পদদলিত করার উদ্দেশ্যেই কি পেগাসুস সফটওয়্যার ( Pegasus Software ) ব্যবহার ব্যবহার করেছিল মোদি সরকার? “দা অয়ার” ( The Wire ) ওয়েবসাইটের একটার পর একটা টুইট আছড়ে পড়ছে রাজনীতিতে। আক্ষরিক অর্থেই এ যেনো একটার পর একটা বিস্ফোরণ ঘটে চলেছে। গত ১৮ থেকে ১৯ সালের মধ্যে অসংখ্য মানুষের ফোন ট্যাপ করা হয়েছে।

এদের মধ্যে যেমন বিরোধী দলের নেতা রয়েছেন, বিচারপতি আছেন, তেমনি রাজনীতির আঙিনায় অভিষেক ব্যানার্জি এবং প্রশান্ত কিশোরের নাম আছে এই তালিকায়। আছে রাহুল গান্ধীর নামও। তাঁর দুটো ফোন নজরদারির আওতায় ছিল। নজরদারির আওতায় ছিল রঞ্জন গগোই, যিনি সুপ্রিমকোর্টের বিচারপতি ছিলেন তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল।

অভিযোগকারী ও তার সহযোগী ১১ জনের ফোনে নজরদারি চালানো হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনার লাভাসা নরেন্দ্র মোদির ( Narendra Modi ) বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনেছিলেন। তারপরই চলে এসেছিলেন নজরদারির মধ্যে। আক্ষরিক অর্থেই একটার পর একটা মহাবিস্ফোরণ ঘটছে পেগাসুস ( Pegasus ) ঘিরে।

পেগাসুস -এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা কখনোই কোনো অবস্থায় কোনও বেসরকারি সংস্থার কাছে তাদের সফ্টওয়ার বিক্রি করেন না। করেন সরকারের কাছে। সরকারের সঙ্গে তাদের সমঝোতা হয়। এবার বিরোধী শিবিরের প্রশ্ন, যদি তাই হয় তাহলে মোদি সরকার এর দায় অস্বীকার করছে কি করে?

সরকার পুরোপুরি বিষয়টি অস্বীকার করে জানিয়ে দিয়েছে, নজরদারির মধ্যে বিজেপি সরকারের কোনো ভূমিকা নেই। বিরোধীরা বলছে সরকার তার দায়িত্ব এড়াতে পারে না, নাগরিকের নিরাপত্তা রক্ষায় গোপনীয়তার অধিকার রক্ষার দায়িত্ব সরকারের। তাহলে সরকার সেই দায়িত্ব পালন করতে পারেনি। এছাড়া পেগাসুস ( Pegasus ) -এর বক্তব্য যদি সঠিক হয়, তাহলে যাবতীয় ফোনট্যাপিং ( Phone Tapping ) কিংবা নজরদারি কাজটা চালিয়েছে মোদি সরকার।

]]>