Narada Scam – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 09 Jun 2021 07:44:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Narada Scam – Runner Bangla https://runnerbangla.com 32 32 Narada Case Update : আদালতের ভূমিকা নিয়ে আদালতেই প্রশ্ন তুললেন কল্যাণ https://runnerbangla.com/narada-case-update-kalyan-banerjee-questioned-calcutta-high-court/ https://runnerbangla.com/narada-case-update-kalyan-banerjee-questioned-calcutta-high-court/#respond Thu, 03 Jun 2021 16:57:15 +0000 https://runnerbangla.com/?p=1901 রানার প্রতিবেদন : নারদ মামলা ঘিরে কল্যাণ ব্যানার্জিকেও ( Kalyan Banerjee ) পার্টি করেছিল সিবিআই। পার্টি করা হয়েছে আইন মন্ত্রী মলয় ঘটককে ( Moloy Ghatak )। আজ নিজের হলফ নামা জমা দেন কল্যাণ। ঘটনা পরম্পরা তুলে ধরে তার ভুমিকার ব্যাখ্যা দেন তৃনমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ ব্যানার্জি। সেইসঙ্গে সরাসরি তিনি আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁর হলফনামায়।

তিনি লিখেছেন, তাঁর বিরুদ্ধে সিবিআই ( CBI ) যে অভিযোগ এনেছে তা ভুয়ো, কিন্তু তিনি বিস্মিত হয়ে যাচ্ছেন আদালতের ভূমিকা নিয়ে। তাঁর মন্তব্য, নারদ মামলা দীর্ঘ দিন ধরেই চলছে, এটা অত্যন্ত জরুরি জনস্বার্থবাহী কোনও মামলা নয়, তাহলে প্রধান বিচারপতির চেয়ারে যিনি আছেন তিনি কেন এত দ্রুততার সঙ্গে জামিনের বিষয়টি নিয়ে তৎপর হয়ে উঠলেন।

একমাত্র জনস্বার্থবাহী মামলার ক্ষেত্রেই এই যুদ্ধকালীন তৎপরতা পরিলক্ষীত হয়। এক্ষেত্রে তার ব্যতিক্রম দেখে তিনি বিস্মিত। আজ সিবিআই-এর সওয়াল করেন, তুষার মেহেতা। তিনি বলেন, আজই তিনি তার সওয়াল শেষ করতে চান।

তিনি কল্যানের জবাব খন্ডন করতে গিয়ে নারদ কাণ্ডের গুরুত্ব ও গভীরতা তুলে ধরে বলেন, এই ধরণের উদাহরণ আছে, যে এক সদস্যের বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে আদালতের উচ্চতর বেঞ্চে মামলা গেছে। ঘটনা পরম্পরা তুলে ধরে তিনি ব্যখা করেন, কেন এই মামলায় জামিন বিষয়টিকে এত তৎপরতার সঙ্গে দেখতে হয়েছে।

]]>
https://runnerbangla.com/narada-case-update-kalyan-banerjee-questioned-calcutta-high-court/feed/ 0
Narada Case Update : নারদ মামলায় চারজনের শর্ত সাপেক্ষে জামিন https://runnerbangla.com/narada-case-four-suspected-leaders-granted-conditional-bail/ https://runnerbangla.com/narada-case-four-suspected-leaders-granted-conditional-bail/#respond Fri, 28 May 2021 08:07:48 +0000 https://runnerbangla.com/?p=1515 রানার ডেস্ক : নারদ মামলায় ধৃত মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ জামিন মঞ্জুর করলেও এখন শুনানি চলছে, কোন কোন শর্তে তাদের এই জামিন দেওয়া হবে।

গত ১৭ মে নারদ মামলায় অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করে সিবিআই। সেদিন বিকেলেই সিবিআই আদালত এই চারজনের জামিনের আবেদন মঞ্জুর করে। কিন্তু সেদিন রাতেই হাইকোর্টে জামিনের বিরোধিতা করে ধৃতদের জামিনের আদেশ বাতিলের আবেদন করে সিবিআই। হাইকোর্টে জামিনের নির্দেশ বাতিল হয়ে যায়।

চারজনকে নিয়ে যাওয়া হয় প্রেসিসেন্সি জেল হাজতে। পরদিন ফিরহাদ বাদে বাকি তিনজন অসুস্থ হয়ে পড়েন এবং তারা এসে ভর্তি হন এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে। অভিযুক্তদের পক্ষে ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন করা হয়। ডিভিশন বেঞ্চে দুই বিচারপতির মতানৈক্য হওয়ায় এই মামলার শুনানির সিধান্ত হয় পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চে। ঠিক হয়, বৃহত্তর বেঞ্চের রায় আসা পর্যন্ত অভিযুক্তরা গৃহবন্দি থাকবেন।

ফিরহাদ জেলেই ছিলেন, তিনি পত্রপাঠ বাড়ি চলে যান। শোভন জেদ করে ব্যক্তিগত মুচলেখা দিয়ে বাড়ি চলে যান। হাসপাতলে থেকে যান সুব্রত এবং মদন। ইতিমধ্যে সিবিআই ধৃতদের হেফাজতে চেয়ে আবেদন করে সুপ্রিম কোর্টে। কিন্তু আবেদনে ভুল থাকায় সেই মামলা ঝুলে যায়, আবেদন প্রত্যাহার করে নেয় সিবিআই।

আরও পড়ুন : রহস্য ঘেরা দ্বীপ, যেখানে কেউ গেলে আর ফিরে আসে না

গতকাল কলকাতা হাইকোর্টে বৃহত্তর বেঞ্চে সিবিআই অভিযুক্তদের জামিনের বিরোধীতা করে। একইসঙ্গে এই মামলাকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ তোলে তারা। উদ্দেশ্যে, অভিযুক্তদের বাইরে রাজ্যে নিয়ে গিয়ে মামলার নিষ্পত্তি করা। আজ দুপুরে ফের শুনানি শুরু হয়। আদালত জামিনের আবেদন মঞ্জুর করে জানায় এটি অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হলো।

]]>
https://runnerbangla.com/narada-case-four-suspected-leaders-granted-conditional-bail/feed/ 0
নারদা ত্রয়ী সত্যি অসুস্থ নাকি নাটক? আসছে সিবিআই-এর মেডিক্যাল টিম https://runnerbangla.com/narada-trio-really-sick-or-drama-cbi-medical-coming/ https://runnerbangla.com/narada-trio-really-sick-or-drama-cbi-medical-coming/#respond Fri, 21 May 2021 04:07:47 +0000 https://runnerbangla.com/?p=1223 রানার ডেস্ক : গত সোমবার নারদ মামলায় চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। চার জনের মধ্যে একমাত্র ফিরহাদ হামিক রয়েছেন জেলে। বাকি তিন জন এসএসকেএম হাসপাতালে। এই তিন জন হলেন সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি। এদের গ্রেফতারের পর সিবিআই আদালত প্রথমে জামিন দিলেও পরে রাতে তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সেদিন রাতেই চারজনকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে।

পরদিন ফিরহাদ বাদ দিয়ে বাকি তিনজন অসুস্থ্যতা কারন দেখিয়ে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। তাঁদের রাখা হয় উডবার্ন ওয়ার্ডে। জেলের ভাত এড়াতেই কি উডবার্নের কেবিনে এসে আশ্রয় নিয়েছেন নারদের তিন অভিযুক্ত? এই প্রশ্ন উঠেছে সিবিআই অন্দরে। তারা কি আদৌ অসুস্থ নাকি অসুস্থতার ভান করছেন তাঁরা। এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষ মেডিক্যাল টিম গঠন করেছে সিবিআই। দিল্লির এইমস থেকে আসছেন পাঁচ জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি দল।

তারা এসে পরীক্ষা করে দেখবেন, এই তিনজনের আদৌ অসুস্থতা আছে কিনা, তাদের শারীরিক অবস্থা সত্যি হাসপাতালে ভর্তি থাকার মতো কিনা। এইমস এর চিকিৎসকরা যদি বলেন, ভর্তি থাকার মতো অসুস্থ তাহলে ল্যাঠা চুকে গেল, নতুবা তাদের তুলে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে। এসএসকেএম কর্তৃপক্ষ অবশ্য বলেছেন, তিনজনেরই বয়স হয়েছে, নানাবিদ শারীরিক সমস্যায় তারা ভুগছেন।

গ্রেফতারির পর মানসিক চাপে তাদের অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়াতেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তৃণমূলের পক্ষে কল্যাণ বন্দোপাধ্যায় এদিন বলেন, বাইরে থেকে মেডিক্যাল টিম নিয়ে আসার সিদ্ধান্তে স্পষ্ট, সিবিআই রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কাজ করছে।

]]>
https://runnerbangla.com/narada-trio-really-sick-or-drama-cbi-medical-coming/feed/ 0
ত্রিকোণ সম্পর্কের তিক্ততা তুঙ্গে, রত্নাকে রুখতে এবার মরিয়া বৈশাখী https://runnerbangla.com/sovan-chatterjee-relationship-triangular-peak-baishakhi-banerjee-desperate-stop-ratna-chatterjee/ https://runnerbangla.com/sovan-chatterjee-relationship-triangular-peak-baishakhi-banerjee-desperate-stop-ratna-chatterjee/#respond Wed, 19 May 2021 15:31:57 +0000 https://runnerbangla.com/?p=1158 রানার ডেস্ক : বলিউডের সুপারস্টারের কাহিনী মনে আছে নিশ্চয়! শুটিং করতে গিয়ে আহত হয়ে হাপাতালে যেতে হয়েছিল। ওপেন সিক্রেট ছিল তার বিবাহ বহির্ভুত এক সম্পর্ক। সেই সম্পর্ক দুমড়ে মুচড়ে দিয়েছিলেন তাঁর স্ত্রী। সেদিন স্বামীর সেই বিপদে মাথার পাশে দাঁড়িয়ে ছিলেন অতন্দ্র প্রহরীর মতো। তারপর সুস্থ হয়ে বাড়ি ফেরা এবং আনুষ্ঠানিক অতিরিক্ত প্রেমের অবসান।

রাজনীতির অন্যতম আলোচিত নাম শোভন-বৈশাখী-রত্না ঘিরে এখন যেন সেই সুপারস্টারের কাহিনী। আজ বৈশাখী মরিয়া হয়ে এমন পদক্ষেপ নিলেন, যেটা গত ২৪ ঘন্টায় শোভন- রত্না কাছাকাছি আসার প্রক্রিয়া ধাক্কা খায়। শোভনের আইনজীবীর মাধ্যমে তিনি চিঠি দিয়েছেন এসএসকেএম-এর সুপারকে।

তার সাফ কথা, রত্না এবং তাঁর ছেলে মেয়েরা সারাক্ষন উডবার্নে ঘুর ঘুর করছে। ওদের আটকান, কেননা ওদের কাছ থেকে বিপদের আশঙ্কা আছে। এই মুহূর্তে রত্নার সঙ্গে শোভনের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, সুতরাং রত্না ও তার পরিবারকে এভাবে যাতায়াত করতে দিলে ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। চিঠিতে বলা হয়েছে, কোনও অবস্থায় রত্নাকে যেন শোভনের কাছে যেতে না দেয়া হয়।

একমাত্র শোভন যদি লিখিত অনুমতি দেন সেক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। নতুবা রত্না এবং তার ছেলে সপ্তর্ষি ও মেয়ে সুহানার উডবার্ন ওয়ার্ডের ভেতর ঢোকা বন্ধ করতে হবে। সোমবার শোভনকে বাড়ি থেকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই। কিছুক্ষন পরেই সেখানে হাজির হন রত্না। সাংবাদিকদের বলেন, ” এসেছি একটাই কারণে, আমার বাড়ির লোককে এখানে নিয়ে এসেছে।”

আরও পড়ুন : বিশ্ব জুড়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ঈশ্বর, ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে ভুতপ্রেতের

অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মন্তব্য। শুধু তাই নয়, রত্না তার ছেলে মেয়েকে নির্দেশ দিয়েছেন, যা হয়েছে সব অতীত, এই মুহূর্তে তোমাদের বাবা বিপদে। সুতরাং তার জন্য তোমাদের যতটা সম্ভব ঝাঁপিয়ে পড়তে হবে। তারপর থেকেই শোভনের ছেলে মেয়েরাও সর্বক্ষণ শোভনের আশেপাশেই ঘুর ঘুর করছেন।

আরও পড়ুন : গো-মাতার বিশ্বরেকর্ড! নামেই গরু, দাম প্রায় তিন কোটি

শোভনের গ্রেফতারি এবং রত্নার ছুটে আসা, বৈশাখীর অনুপস্থিতি সাময়িকভাবে শোভনের বান্ধবীকে ব্যাকফুটে ঠেলে দেয়। সামাজিক মাধ্যমে রত্নার অনুকূলে আবেগের ঝড় ওঠে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন বৈশাখী। অনেক রাতে তাকে দেখা যায়, শোভনের সঙ্গে দেখা করতে চেয়ে জেলের বাইরে হাউমাউ করে কাঁদছেন।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় দুনিয়ার নজর এখন “আর্টেমিসিয়া”র ওপর

সেই দৃশ্য নিয়ে ফের ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। তাহলে এটাকি শোভনের জন্যে দুই নারীর লড়াই? নানান মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। আজ উকিলের চিঠি দিয়ে বৈশাখী বুঝিয়ে দিলেন, শুধু চোখের জল নয়, চোখে আগুনও জ্বালতে পারেন প্রয়োজনে। তাই শোভনের কাছ থেকে রত্না ও তার পরিবারকে দূরে সরিয়ে রাখতে মরিয়া হয়েই মাঠে নেমেছেন বৈশাখী।

]]>
https://runnerbangla.com/sovan-chatterjee-relationship-triangular-peak-baishakhi-banerjee-desperate-stop-ratna-chatterjee/feed/ 0