Kolkata Parking Lot – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 06 Jul 2021 07:50:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Kolkata Parking Lot – Runner Bangla https://runnerbangla.com 32 32 বিধিনিষেধের কবলে লোকসান কয়েক কোটি, ফের শুরু হচ্ছে পার্কিং https://runnerbangla.com/kolkata-municipal-corporation-again-starting-day-parking/ Tue, 06 Jul 2021 07:38:26 +0000 https://runnerbangla.com/?p=3401 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সাময়িক আত্মশাসন চলেছে। যার জেরে গত দু’মাসে কলকাতা পুরসভার ( Kolkata Municipal Corporation ) পার্কিং বিভাগের আয় কার্যত তলানিতে। সেই দাবি করেছেন কলকাতা পুরসভার আধিকারিকরা। ফলে চলতি মাস থেকে ফের দিনের পার্কিং ( Day Parking ) চালু করে দিল কলকাতা পুরসভা। আদায় হবে পার্কিং ফি ( Parking Fee )। বেহাল কোষাগার সামলাতেই এই সিদ্ধান্ত। কলকাতা পুরসভার পার্কিং বিভাগের তথ্য বলছে, গত মে ও জুন মাসে পার্কিং থেকে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা লোকসান হয়েছে।

এই অবস্থায় বর্তমানে যখন বিধিনিষেধ কিছুটা হালকা হয়েছে। তাই পুনরায় শুধুমাত্র দিনের পার্কিং চালু করা হল বলেই জানাচ্ছেন পার্কিং বিভাগের আধিকারিকরা। ঠিক হয়েছে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কিং চালু থাকবে। অর্থাৎ সরকারিভাবে এই সময়ের পার্কিং থেকে পুরসভা ফি আদায় করবে। স্বাভাবিক সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনের পার্কিং এবং রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত রাতের পার্কিং চালু থাকে।

কিন্তু যেহেতু এখন রাত ৯টার পর পুরোপুরি লকডাউন রয়েছে, সেই কারণে আপাতত রাত ৮টা অব্দি দিনের পার্কিং চলবে। গত বছরও লকডাউনের জেরে কলকাতা পুরসভার পার্কিং বিভাগের আয় কমেছে। ২০১৯-২০ অর্থবর্ষে যে আয় হয়েছিল ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা, সেই আয় প্রায় ৬ কোটি টাকা কমেছে গত বছর। ২০২০-২১ অর্থবর্ষে সেটা দাঁড়িয়েছে ১০ কোটি ৭০ লক্ষ টাকা।

চলতি বছরও লকডাউন পরিস্থিতি জারি থাকায় এই ধারা বজায় থাকবে বলে জানাচ্ছেন কলকাতা পুরসভার পার্কিং বিভাগের আধিকারিকরা। অর্থাৎ খুব একটা রোজগার বাড়বে না। পার্কিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দেবাশিস কুমার বলেন, বিধি-নিষেধ কিছুটা আলগা হয়েছে। তাই জুলাই থেকে আবার দিনের পার্কিং চালু করে দেওয়া হল। তবে, রাতের পার্কিং ( Night Parking ) চালু করা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি পুরসভা।

১৫ জুলাইয়ের পর রাতের কারফিউ উঠলে পরবর্তী বিবেচনা করা হবে। পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়েও এখন কোনও ভাবনা চিন্তা নেই কলকাতা পুরসভার আধিকারিকদের। এক কর্তা বলেন, এটা উপযুক্ত সময় নয়। পরিস্থিতি একটু ভালো হলে ফের বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চলবে। তাছাড়া এখন লোকবলেরও সমস্যা আছে।

]]>
Parking Scam : বেআইনি অর্থ আদায়, শহর জুড়ে পার্কিং ফি নিয়ে ব্যাপক দুর্নীতি https://runnerbangla.com/kolkata-municipal-corporation-illegal-parking-lot-fees-corruption-citywide/ https://runnerbangla.com/kolkata-municipal-corporation-illegal-parking-lot-fees-corruption-citywide/#respond Sun, 06 Jun 2021 07:51:55 +0000 https://runnerbangla.com/?p=2044 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতার রাস্তায় পার্কিং লটে ( Parking Lot ) গাড়ি রাখতে গেলে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা চাওয়া অভিযোগ ওঠে হামেশা। পাশাপাশি বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিংয়ের অভিযোগ ভুরি ভুরি। এবার পার্কিং লটের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও দেদার গাড়ি পার্কিং করিয়ে টাকা তোলার অভিযোগ উঠছে একাধিক সংস্থার বিরুদ্ধে। গোটা বিষয়টি নজরে এসেছে কলকাতা পুরসভার ( KMC )। কলকাতা পুলিসে ( Kolkata Police ) জানানো হচ্ছে।

কলকাতা শহরের পুরসভার নথিভূক্ত পার্কিং লটের সংখ্যা ১৪৭টি। বিভিন্ন বেসরকারি এজেন্সি এবং স্বনির্ভর গোষ্ঠী এগুলি দেখাশোনা করে। কলকাতা পুরসভা বাইক, চার চাকা থেকে শুরু করে বড় গাড়ির ঘণ্টাপ্রতি রেট (rate) বেঁধে দিয়েছে। কিন্তু, তার পরেও পার্কিং সংস্থাগুলি তোলাবাজি করে। শহরের বিভিন্ন জায়গায় পার্কিং এজেন্সির কর্মীদের বিরুদ্ধে পুরসভার ধার্য্য করা ফি থেকেও থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ আসে।

বিশেষ করে বড়বাজার, পোদ্দার কোর্ট, পার্কস্ট্রিট ( Park Street ), আলিপুর ( Alipure ) থেকে বেশি অভিযোগ আসে। তবে এবার আরও বড়সড় দুর্নীতির হদিস মিলেছে। পুরসভার নজরে এসেছে, দায়িত্বপ্রাপ্ত সংস্থা পার্কিং লটের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও তাদের কর্মীরা সংশ্লিষ্ট পার্কিং লট থেকে টাকা তুলছে। এজেন্সি বা স্বনির্ভর গোষ্ঠীগুলি এক বছর বা তিন বছর বা ছয় বছররের জন্য দায়িত্ব পায়। সম্প্রতি একাধিক এজেন্সি লকডাউনের বাজারে ক্ষতি সামলাতে না পেরে মাঝপথে দায়িত্ব ছেড়ে দিয়েছে।

৭টি এজেন্সি দায়িত্ব ছেড়েছে বলে খবর পুরসভা সূত্রে। এখানেই শেষ নয়। এরা চুক্তি ভাঙার পিছনে কারণ হিসেবে ব্যবসায় ক্ষতি রোধ দিচ্ছে। কলকাতা পুরসভার পার্কিং বিভাগের এক শীর্ষকর্তা বলেন, আচমকা ছেড়ে দিলে সেখানে নতুন সংস্থাকে দায়িত্ব দিতে গেলে টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা রয়েছে। ওই জায়গায় নতুন কেউ না আসা পর্যন্ত আগের মতোই দেদার পার্কিং ফি আদায় করছে প্রাক্তন এজেন্সি। পার্কিং ফি বাবদ আয়ের সব টাকাই ঢুকছে সংস্থার পকেটে।

কলকাতা পুরসভার কানাকড়িও জুটছে না। কোটি টাকার ক্ষতি হচ্ছে। কলকাতা পুরসভা কর্তৃপক্ষের ব্যাখ্যা, কোনও সংস্থা টেন্ডারে অংশ নিয়ে পার্কিং লটের দায়িত্ব নিলে তাকে আগেই ‘কসান মানি’ জমা রাখতে হয়। চুক্তি মাঝ পথে ভঙ্গ করলে সেই টাকা জরিমানা হিসেবে পুরসভার কেট নেয়। কিন্তু, নতুন টেন্ডার (Tender ) করতে সময় লাগে। সেই সুযোগের ফায়দা লুটছে এরা।

তবে আমরাও পুলিসকে জানিয়ে দিচ্ছি। কলকাতা পুরসভার পার্কিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দেবাশিস কুমার জানান, কেউ দায়িত্ব ছেড়ে দিলে আমরা পুলিসকে জানিয়ে রাখি। ওখানে হোডিং টাঙিয়ে দেওয়া হবে। এটাও এক ধরনের বেআইনি পার্কিং। তাই, সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।

]]>
https://runnerbangla.com/kolkata-municipal-corporation-illegal-parking-lot-fees-corruption-citywide/feed/ 0
Parkomat : অহেতুক আটকে আছে দুটি গুরুত্বপূর্ন পার্কিংলটের সংস্কার https://runnerbangla.com/kolkata-parkomat-two-important-parking-lot-renovations-unnecessarily-stuck/ https://runnerbangla.com/kolkata-parkomat-two-important-parking-lot-renovations-unnecessarily-stuck/#respond Fri, 04 Jun 2021 12:35:29 +0000 https://runnerbangla.com/?p=1925 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গাড়ি পার্কিংয়ের সমস্যার কথা মাথায় রেখে শহরের দুটি গুরুত্বপূর্ণ জায়গায় পারকোমাট ( Parkomat ) তৈরি করেছিল কলকাতা পুরসভা ( KMC )। ২০১৯ সালের শেষের দিকে সেটার সংস্কারের কাজ শুরু হলেও একদিকে লকডাউন এবং অন্যদিকে আর্থিক সমস্যার কারণে সেই কাজ বিশেষ এগোয়নি। একটি নিউ মার্কেট চত্বরে সিম্পার্ক মলে ( Simpark Mall ) এবং অন্যটি পার্কস্ট্রিটে ( Park Street )।

পার্কস্ট্রিট তিনতলা Parkomat -এ বর্তমানে গ্রাউন্ড ফ্লোর এবং একতলায় গাড়ি পার্ক করা হয়। তৃতীয় তলে মেরামতির কাজ এখনও বাকি। পার্কিং বিভাগের অন্তর্গত থাকলেও সেটির সংস্কারের কাজ করছে আলোক বিভাগ। সূত্রের খবর প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা খরচ করে মেরামতির কাজে হাত দেওয়া হয়েছে। কিন্তু মাত্র ১০-১৫ লক্ষ টাকা খরচ করা গিয়েছে। লকডাউনে ছিল ফলে কোনও কাজ যায়নি।

সেইসঙ্গে পুরসভার কোষাগারের হাল খারাপ থাকায় কর্তব্যরত সংস্থাকে টাকা দেওয়া যায় না। ফলে কাজ আটকে থাকে। মাসে প্রায় সাড়ে চার লক্ষ টাকা আয় হওয়ার কথা। কিন্তু সংস্কার না হওয়ার জন্য সেই টাকাও হাতছাড়া হচ্ছে। অন্যদিকে Simpark Mall -এর Parkomat -এ মেরামতির কাজের পাশাপাশি দমকল বিভাগের সঙ্গে একটি জটিলতা তৈরি হয়েছে।

কলকাতা পুরসভার এক কর্তা বলেন, কয়েক বছর আগে যখন পার কমিটি তৈরি হয় তখন দমকল মন্ত্রী ছিলেন শোভন চট্টোপাধ্যায় ( Sovan Chatterjee )। তিনি আবার তৎকালীন কলকাতা মেয়র ফলে দমকলের অনুমতি ছাড়াই সেটা চালু করে দেওয়া হয়েছিল। বর্তমানে অন্য মন্ত্রী। তাই সেই অনুমতি নিয়ে দমকলের সঙ্গে টানাপোড়েন চলছে।

]]>
https://runnerbangla.com/kolkata-parkomat-two-important-parking-lot-renovations-unnecessarily-stuck/feed/ 0
টাকার দরকার, শহরে তাই বাড়বে পার্কিং লটের সংখ্যা https://runnerbangla.com/kolkata-municipal-corporation-need-money-increase-no-of-parking-lot-citywide/ https://runnerbangla.com/kolkata-municipal-corporation-need-money-increase-no-of-parking-lot-citywide/#respond Sun, 30 May 2021 03:30:00 +0000 https://runnerbangla.com/?p=1610 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : লকডাউনের বাজারে পার্কিং থেকে আয় গত বছর পুরোপুরি বন্ধ ছিল। আনলক পরবর্তী সময়েও পার্কিং লট থেকে কলকাতা পুরসভার কোষাগারে নামমাত্র অর্থ ঢুকছে। চলতি বছর ফের বিধিনিষেধ আরোপ হয়েছে। রাস্তায় গাড়ি কম। পার্কিং লট খালি। সুতরাং কলকাতা পুরসভার আয় তথৈবচ। এই পরিস্থিতির পরিবর্তন আনতে এবার শহরের বুকে বিভিন্ন রাস্তায় আরও নতুন ৮১টি পার্কিং লটের অনুমতি দিতে চলেছে কলকাতা পুরসভা।

ডাকা হয়েছে টেন্ডার। কলকাতা পুরসভার তথ্য বলছে, শহরে বর্তমানে নথিভূক্ত পার্কিং লটের সংখ্যা ১৪৭টি। স্বাভাবিক সময়ে মাসে পার্কিং লট থেকে ১ কোটি ২০ লক্ষ বা ১ কোটি ৩০ লাখের কাছাকাছি অর্থ কলকাতা পুরসভার হাতে আসে। গত মাসে মাত্র পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা এসেছে। চলতি মাসে সব মিলিয়ে আয় ৫০ লক্ষ টাকাও ছাড়ায়নি। বিশেষ করে নাইট পার্কিং থেকে বড় অর্থ আসে। যা প্রায় বন্ধ।

ফলে সব মিলিয়ে কোষাগারে টান পড়েছে। সেই ঘাটতি মেটাতে আরও নতুন ৮১টি পার্কিং লটের জন্য টেন্ডার ডেকেছে পুর-কর্তৃপক্ষ।এক আধিকারিক বলেন, ফেব্রুয়ারি মাসের নাইট পার্কিং শুরু করেছিলাম। দু মাস যেতে না যেতেই বর্তমানে নাইট পার্কিং বন্ধ। যেখানে নাইট পার্কিং হচ্ছে, সেখান থেকেও ঠিকঠাক টাকা উঠছে না। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতিতে সকলেরই পকেটের টান।

এই অবস্থায় পার্কিং ফি বাড়ানো সম্ভব নয়। এজেন্সিগুলির থেকেও অতিরিক্ত অর্থ চার্জ করা যাবে না। কারণ, তাঁদেরও লকডাউনের মাসে কোনও আয় হয়নি। ইতিমধ্যে পার্কিং লটে দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলি লকডাউনের মাসের ফি মুকুবের আবেদন করেছে। সেটাও বিবেচনাধীন। ফলে সব দিক বিবেচনা করেই নতুন পার্কিং লটের টেন্ডার ডাকার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

]]>
https://runnerbangla.com/kolkata-municipal-corporation-need-money-increase-no-of-parking-lot-citywide/feed/ 0