Kolkata Metro – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 22 Jul 2021 09:35:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Kolkata Metro – Runner Bangla https://runnerbangla.com 32 32 ময়লার পাহাড়ে জীবন অতীষ্ঠ বেহালাবাসীর, নীরব দর্শক পুরসভা https://runnerbangla.com/kmc-diamond-harbour-road-side-garbage-dump-behala-residents-irritated/ Thu, 22 Jul 2021 09:21:19 +0000 https://runnerbangla.com/?p=4315 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বেহালায় ডায়মন্ড হারবার রোডের ধারে তৈরি হয়েছে অস্থায়ী ভ্যাট। নিয়মিত ময়লা পরছে। সেখানেই চলছে মূত্রত্যাগ। গজিয়ে উঠেছে গাছপালা। নিশ্চুপ কলকাতা পুরসভা Kolkata Municipal Corporation )। বেহালা স্বামী বিবেকানন্দ মহিলা কলেজের ঠিক উল্টোদিকের ফুটপাত। ডায়মন্ডহারবার রোডের উপরে ডাই করে পড়ে আছে লোহার সামগ্রী। তৈরি হয়েছে কার্যত অস্থায়ী প্রস্রাবখানা। গজিয়ে উঠেছে গাছপালা। নিয়মিত করছে ময়লা আবর্জনা। ছড়াচ্ছে দুর্গন্ধ। চলছে জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ।

যার জেরে ফুটপাতের ওই অংশের কার্যত দখল নিয়েছে নির্মাণকারী সংস্থা। সেখানে ফেলে রাখা হয়েছে লোহার পরিত্যক্ত জিনিসপত্র। গত কয়েক বছর ধরে এই অবস্থা। পথ চলতি এবং স্থানীয় দোকানদারদের সৌজন্যে সেই জায়গাটি হয়ে উঠেছে কার্যত প্রস্রাবখানা। ফেলা হচ্ছে নিত্যদিনের জঞ্জাল। সংশ্লিষ্ট এলাকায় রাস্তার ধারে চা পান বিড়ি সিগারেটের দোকান রাধেশ্যাম সর্দারের। তিনি বলেন, বহু বছর ধরে এখানেই মেট্রোর পরিত্যক্ত সামগ্রী পড়ে রয়েছে। এখানে একটি কম্প্যাক্টর ভ্যাট থাকায় আশেপাশে এলাকায় ময়লাও ছড়িয়ে থাকে।

ফলে বর্ষার জল জমে এলাকায় মশার উৎপাত বেড়েছে। দুর্গন্ধে রীতিমতো টেকা দায়। পথচলতি লোকজন যখন তখন প্রস্রাব করে চলে যায়। প্রায় ৫০-৬০ মিটার লম্বা রাস্তার উপরেই মেট্রোর বিভিন্ন জিনিস পড়ে রয়েছে। প্লাস্টিক, শোলার টুকরোতে জল জমে থাকতে দেখা গিয়েছে। এছাড়াও পচা খাবার এবং অন্যান্য আবর্জনাও পড়ছে নিয়মিত। এই প্রসঙ্গে কলকাতা পুরসভা অঞ্চলের স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর রত্না রায় মজুমদার জানিয়েছেন, বহু বছর ধরেই পরিস্থিতি। কলকাতা পুরসভাকে জানিয়ে কোনও লাভ হয়নি। যদিও পুরসভারও কিছু করার নেই।

সংশ্লিষ্ট মেট্রো প্রকল্পের ( Metro Project ) নির্মাণকারী সংস্থাকে পুরসভার তরফ থেকে বারবার বলা হয়েছে বলে শুনেছি। কিন্তু তার পরেও কোনও হেলদোল নেই। যদিও এ বিষয়ে নিশ্চুপ জোকা-বিবাদীবাগ মেট্রো নির্মাণকারী সংস্থার কর্তৃপক্ষ। মৃত্যুর কাজের জন্য এমনিতেই ডায়মন্ডহারবার রোডের যানজট হয়। রাস্তা সরু। এই অবস্থায় রাস্তার ধারে কার্যত অস্থায়ী ভ্যাট। পথচলতি মানুষ বা বাসে করে যেতে সকলকেই নাকে রুমাল দিতে হয়। পেভার ব্লক দিয়ে সাজানো ফুটপাতে কার্যত দৃষ্টিকটু অবস্থা। যদিও বিষয়টি নিয়ে কিছুই করার নেই কলকাতা পুরসভার।

]]>
শর্ত মেনে চলবে মেট্রো, অনিশ্চিত লোকাল ট্রেন, খুলছে মল https://runnerbangla.com/kolkata-metro-shopping-mall-open-uncertain-local-train/ Wed, 14 Jul 2021 12:53:54 +0000 https://runnerbangla.com/?p=3963 মেট্রোরেল | করণা সংক্রান্ত কড়াকড়ি অনেকটাই প্রত্যাহার করে নেওয়া হলো। সামান্য কিছু বিধি নিষেধ বহাল রেখে জনজীবন স্বাভাবিক করতে যাবতীয় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ১৬ ই জুলাই অর্থাৎ শুক্রবার থেকে চালু হচ্ছে মেট্রো রেল ( Matro Rail )। সোম থেকে শুক্র এই পাঁচ দিন মেট্রো রেল চলাচল করবে। মেট্রো রেল কর্তৃপক্ষকে বলা হয়েছে, আপাতত ৫০%,যাত্রী বহন করা যাবে।

কিন্তু অনিশ্চিত থেকে গেল লোকাল ট্রেন ( Local Train )। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় মানুষের ক্ষোভ বিক্ষোভ বারবার সামনে এলেও রাজ্য সরকার এখনই লোকাল ট্রেন চালানোর পক্ষে নয়। এদিকে আগামী শুক্রবার থেকেই দোকান বাজার এবং শপিংমলে কোন বিধি-নিষেধ থাকছে না তবে শপিংমলগুলোর ক্ষেত্রে শুধু বলা হয়েছে ৫০ শতাংশ গ্রাহক কে একসঙ্গে ভেতরে ঢোকানো যাবে।

ভিড় যাতে কম থাকে সেটা নজরে রাখতে বলা হয়েছে। এছাড়া সুইমিংপুল সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়া হলো শুক্রবার থেকে। বন্ধ থাকছে স্কুল-কলেজ সিনেমা হল। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে কেউ বলতে পারছেন না। পঠন-পাঠন নিয়ে ছাত্রছাত্রীদের অনিশ্চয়তা কাটলো না। স্কুল কলেজ কবে খুলবে, কবে ছাত্র-ছাত্রীদের পড়াশুনো স্বাভাবিক হবে, এনিয়ে কেউ কোনও সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না।

এরসঙ্গে চিকিৎসকরা বলছেন, পুজোর আগে-পরেই আবার আছড়ে পড়তে পারে করোনা। দ্বিতীয় ঢেউয়ের অভিজ্ঞতা ভয়ঙ্কর, তৃতীয় ঢেউ নাকি আরও মারাত্মক হতে পারে। এই আশঙ্কা থেকেই স্কুল-কলেজ খোলার বিষয়ে সিধান্ত এখনই নিতে পারছে না সরকার। দ্রুত টিকা করনের ক্ষেত্রে সরকারি ব্যর্থতা অনিশ্চয়তাকে আরও গভীর করে তুলেছে।

]]>
দ্রুত রেল পরিষেবা চালু করার আর্জি রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে https://runnerbangla.com/railway-minister-piyush-goel-west-bengal-rail-service-soon/ Thu, 01 Jul 2021 11:14:47 +0000 https://runnerbangla.com/?p=3158 রানার ডেস্ক : মমতার উদ্ভট সিদ্ধান্তে বিপর্যস্ত বাংলা। এক্ষুনি রেল পরিষেবা ( Rail Service ) চালু করুন। আজ রাজ্যসভার সংসদ এবং বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত ( Swapan Dasgupta ) রেলমন্ত্রী পীযূষ গোয়েল ( Piyush Goel ) কে চিঠি দিয়ে দ্রুত পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন পরিষেবা ( Local Train Service ) এবং মেট্রোরেল চালু করার আবেদন জানিয়েছেন। তার বক্তব্য, লকডাউনের বিধিনিষেধের কবল থেকে সমস্ত পরিষেবা এখন মুক্ত, অথচ মেট্রোরেল এবং লোকাল ট্রেন পরিষেবাকে বন্ধ করে রাখা হয়েছে।

অসংখ্য মানুষের জীবন জীবিকা কার্যত বিপর্যস্ত। তাদের রুটিরুজিতে টান পড়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেলমন্ত্রীর কাছে স্বপন দাসগুপ্তের আবেদন, যত দ্রুত সম্ভব মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা চালু করুন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অটো এবং বাস পরিষেবা শহরে চালু হবে। স্বপন দাশগুপ্ত এ প্রসঙ্গে উল্লেখ করে বলেছেন সমস্ত পরিষেবা চালু হয়েছে। বাস এবং অটোকেও বিধিনিষেধের কবল থেকে মুক্ত করা হয়েছে, তাহলে কেন লোকাল ট্রেন এবং মেট্রোকে আটকে রাখা হয়েছে?

অসংখ্য মানুষের যাতায়াত বন্ধ। কলকাতা শহরের বুকে রুটি-রুজির জন্য যারা আসেন তাদের সংসার এই মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে, কলকাতা নির্ভর আর্থিক কর্মকাণ্ড যাদের, যারা কলকাতার বাইরে থেকে প্রতিদিন লোকাল ট্রেনে করে আসেন তাদের এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মেট্রো পরিষেবা বন্ধ থাকার জন্য অসংখ্য সরকারি-বেসরকারি অফিস যাত্রী এই মুহূর্তে বিপর্যয়ের মুখে। সরকারি, বেসরকারি অফিস, রেস্টুরেন্ট , বিউটি পার্লার, সমস্তকিছুই খুলে গেছে অথচ মেট্রো পরিষেবা বন্ধ।

বাস মালিকরা এই মুহূর্তে রাস্তায় বাস নামাতেও প্রস্তুত নন। ভাড়া নিয়ে তাদের আপত্তি রয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস নামাতে বলা হয়েছে, সেক্ষেত্রে বাসের ভাড়া রাজ্য সরকার আগের থেকে বাড়াতে রাজি নয়। পুরনো ভাড়ায় বাস চালাতে রাজি নন বাস মালিকরা। পুরনো ভাড়ায় বাস চালালে তাদের আর্থিক লোকসান হবে সুতরাং এই মুহূর্তে বাস নামানো সম্ভব নয়। বক্তব্য বাস মালিকদের। অটো যদি ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলে তাহলে অটোর ভাড়া ও প্রায় দ্বিগুণ হয়ে যাবে।

সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ করতে হবে। এই বিপর্যয় যখন সাধারন মানুষ আর্থিক লোকসানের মুখে, তখন এভাবে অটো ভাড়া বৃদ্ধিও নয়া সংকট তৈরি করেছে। লোকাল ট্রেন পরিষেবা চালু করা সম্ভব না হয় তাহলে অগণিত মানুষকে দীর্ঘদিন ধরে ভুগতে হবে অথচ মুখ্যমন্ত্রী এই সমস্যাকে পুরোপুরি উপেক্ষা করছেন। রেল মন্ত্রীর কাছে সাংসদের অনুরোধ, যত দ্রুত সম্ভব এই পরিষেবা চালু করুন।

]]>
জল যন্ত্রনার জন্য দায়ী মেট্রো, নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা রাজ্য সরকারের https://runnerbangla.com/kolkata-metro-responsible-water-crisis-west-bengal-govt-statement/ Tue, 22 Jun 2021 10:03:17 +0000 https://runnerbangla.com/?p=2810 কলকাতা : মেট্রোর ( Metro ) কাজের জন্যই পূর্ব কলকাতা এবং দক্ষিণ কলকাতায় টানা দু’তিন দিন জল-ভোগান্তি হয়েছে নাগরিকের। বাইপাস সংলগ্ন নিকাশি খালগুলি পরিদর্শনের পর এমনটাই মত রাজ্য প্রশাসনের। কলকাতা পুরসভাও ( Kolkata Municipal Corporation ) শহরের নিকাশি নিয়ে নিজের ব্যর্থতা ঢাকতে মেট্রো কর্তৃপক্ষকে দায়ী করেছে। আপৎকালীন ভিত্তিতে সেই নিকাশি খাল থেকে বাধা সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলেছে কলকাতা পুরসভা তথা নবান্ন ( Nabanna )।

কিন্তু দিনের শেষে সেচ খালের নাব্যতা না থাকা নিয়ে দায় এড়াতে পারে না রাজ্য মনে করছে ওয়াকিবহাল মহল। শহরের নিকাশি নালা ( Drainage ) থেকে ঠিকঠাক পলি তলা হয়নি বলেও কলকাতা পুরসভার দিকে আঙ্গুল উঠেছে। বাইপাস ধরে গরিয়া-এয়ারপোর্ট মেট্রো ( Goria Airport Metro ) রেলের কাজ করছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। বহু বছর ধরেই কাজ চলছে। কাজ চলছে ঢিমেতালে। সেই কারণেই বাইপাস সংলগ্ন মূল নিকাশি খাল টালিগঞ্জ-পঞ্চান্নগ্রাম বা টিপি ক্যানেল, সুবারবান হেড কার্ট ক্যানেল, হেড কার্ট ক্যানেলে কোথাও মাটি ফেলে বুজিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার পাইপ ফেলে রাখায় জলের স্রোত বাধাপ্রাপ্ত হচ্ছে।

গত কয়েকদিন ধরে দফায় দফায় রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরে। উত্তর কলকাতার জল নেমে গেলেও পূর্ব, দক্ষিণ এবং সংযুক্ত কলকাতায় জল দু-তিন দিন পরেও নামেনি। এই অবস্থায় শহরের নিকাশি খাল গুলির নাম না থাকায় সমস্যা হয়েছে বলে দাবি করেছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। তারপরে ঠিক হয় শহরের নিকাশি খালগুলির অবস্থা খতিয়ে দেখা হবে। সম্প্রতি কলকাতা পুরসভা এবং সেচ দপ্তরের সঙ্গে এয়ারপোর্ট গড়িয়া রুটিন মেট্রো নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থার আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন।

সেখানে দেখা যাচ্ছে, কালিকাপুরের সামনে টিপি ক্যানেলের প্রায় ৬০% বন্ধ রয়েছে। পাটুলি কিউ ব্লকের সামনেও খাল ভর্তি করা। কালিকাপুরের ওখানে সাতটি নালা দিয়ে জল যায়। তার মধ্যে চারটি নালা পুরোপুরি বন্ধ। পাটুলিতে মাটি দিয়ে ভর্তি করে রাখা হয়েছে। অন্যদিকে, আম্বেদকর সেতুর নিচে সুবারবান হেড কার্ট ক্যানেলেও বেশ কিছুটা অংশ বন্ধ। যদিও আবার হেড কার্ট ক্যানেলের বন্ধ রাখা অংশ পরিষ্কার করে দিয়েছে ওই সংস্থা।

কলকাতা পুরসভার এক শীর্ষকর্তা বলেন, এভাবে নিকাশি খাল বুজিয়ে কাজ করতে হলে সেচদপ্তরের অনুমতি প্রয়োজন। ওই সংস্থা মেট্রোর কাজের জন্য সেই অনুমতি নেয়। বর্ষার আগে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে, নিজের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে তারা। সেই কারণেই এই অবস্থা। যার জেরে কসবা, মুকুন্দপুর, সন্তোষপুর, কালিকাপুর, যাদবপুর, ঢাকুরিয়ার সহ দক্ষিণের বিস্তীর্ণ অংশে জমা জল নামেনি।

এই ব্যাপারে আরভিএনএলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিত রায়কে ফোনে পাওয়া যায়নি। অন্যদিকে, বেহালা, খিদিরপুর, গার্ডেনরিচের বিস্তীর্ণ অংশেও এক অবস্থা। সেখানেও নাব্যতা না থাকায় চরিয়াল, মনিখাল সহ অন্যান্য নিকাশি খালগুলির অবস্থা সঙ্গীন। বেহালা অঞ্চলের নবপল্লী, পর্ণশ্রী, রবীন্দ্রনগর, ১৬ ফিট, ১২ ফিট সহ বিভিন্ন এলাকায় কেইআইআইপির কাজ চলছে। এক বছর ধরে দেরিতে চলছে কাজ। ফলে কলকাতা পুরসভার আওতাধীন এই সংস্থার কাজের ঢিলেমি পুরসভা এড়াতে পারেনা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই কাজের জন্যই মূলত বেহালা অঞ্চলে টানা ৭২ ঘন্টা জল জমে।

]]>
West Bengal Lockdown Update : ১৫ জুন পর্যন্ত বাড়ানো হলো লকডাউনের মেয়াদ https://runnerbangla.com/west-bengal-chief-minister-mamata-banerjee-further-extend-lockdown-till-15-june-2021/ https://runnerbangla.com/west-bengal-chief-minister-mamata-banerjee-further-extend-lockdown-till-15-june-2021/#respond Thu, 27 May 2021 12:50:48 +0000 https://runnerbangla.com/?p=1493 রানার ডেস্ক : মুখ্যমন্ত্রী একে লকডাউন বলতে চান না। এই বিশেষণে আপত্তি আছে তার। তাহলে কি বলা হবে? এবারের লকডাউন ঘোষণার পর সংবাদ মাধ্যমে লেখা হয়েছে কার্যত লকফাউন। অর্থাৎ প্রায় লকডাউনের মতোই। এবার মুখ্যমন্ত্রী নিজেই বললেন, এটা লকডাউন নয়, বাঁধা নিষেধ। এই কড়া বাঁধা নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ জুন পর্যন্ত। সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

১৬ইমে থেকে ৩০এ মে পর্যন্ত রাজ্যকে কড়া বাঁধা নিষেধের আওতায় আনার পর করোনা সংক্রমণকে অনেকটাই রোখা গেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাই সংক্রমণকে আরও কমানোর লক্ষে এক ধাপ এগিয়ে ১৫ ই জুন পর্যন্ত একে জারি রাখার সিদ্ধান্ত নিলেন মমতা। সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যে সমস্ত গণপরিবহণ বন্ধ থাকছে আপাতত ১৫ জুন পর্যন্ত৷

সরকারি বেসরকারি বাস ট্যাক্সি, অটো, ফেরি পরিষেবা সবকিছুর চলা চলের উপরেই নিষেধাজ্ঞা জারি থাকছে৷ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া অটো ট্যাক্সির মতো যানবাহনও রাস্তায় বেরোতে পারবে না৷বিমানবন্দর থেকে চালু থাকবে ট্যাক্সি পরিষেবা। রাজ্যের নির্দেশিকা অনুযায়ী আন্তঃ রাজ্য বাস ট্রেন চলাচলও বন্ধ থাকছে ১৫ জুন পর্যন্ত৷

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত না থাকলে ব্যক্তিগত গাড়ি নিয়েও রাস্তায় বেরনোর উপর কড়াকড়ি জারি থাকছে৷ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাইরে বেরোতে পারবেন না৷ রাজ্য প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১৫ জুন পর্যন্ত কেউই বাড়ির বাইরে বেরোতে পারবেন না৷ তবে যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকলেও খোলা থাকবে পেট্রোল পাম্প, গাড়ি মেরামতির দোকান৷

সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে৷ চালু থাকবে সমস্ত অনলাইন পরিষেবা৷ মুদি খানা, মাছ- মাংসের দোকানও সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত খোলা থাকবে৷ মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত৷

তবে চা বাগান গুলির ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালু রাখা যাবে৷ জুট মিলগুলি ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০% কর্মী নিয়ে চালু রাখা যাবে৷ বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে৷ সৎকারের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন একত্রিত হতে পারবেন৷

]]>
https://runnerbangla.com/west-bengal-chief-minister-mamata-banerjee-further-extend-lockdown-till-15-june-2021/feed/ 0
একঝলকে দেখে নিন মেট্রোর পরিবর্তিত সূচি https://runnerbangla.com/take-a-look-kolkata-metro-rail-modified-schedule/ https://runnerbangla.com/take-a-look-kolkata-metro-rail-modified-schedule/#respond Sun, 16 May 2021 08:16:06 +0000 https://runnerbangla.com/?p=963 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শুক্রবার থেকে ফের বদল হলো মেট্রো পরিষেবার সূচি। শুক্রবার থেকে সারাদিনে ২১৬টি মেট্রোর বদলে চলেছে ১৯২টি রেক। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। তবে আমুল বদল হচ্ছে সময়সূচী।

সোম থেকে শনি প্রথম মেট্রো চালু হবে সকাল আটটার সময় এবং শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। রবিবার ওটা দিনে চলবে ৮২টি রেক। সকাল দশটায় প্রথম পরিষেবা শুরু হবে। শেষ পরিষেবা পাওয়া যাবে রাত আটটার সময়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০% রেক নিয়ে মেট্রো চালানোর কথা বলেছিলেন। সেই মত নিজেদের পরিবর্তিত পরিষেবার সূচি জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে কিছুটা হলেও যাত্রীসাধারণের হয়রানি বাড়বে বলে মনে করা হচ্ছে।

]]>
https://runnerbangla.com/take-a-look-kolkata-metro-rail-modified-schedule/feed/ 0
বেসরকারি হাতে যেতে চলেছে কলকাতা মেট্রো https://runnerbangla.com/kolkata-metro-rail-privatisation-strategic-disinvestment-central-govt/ https://runnerbangla.com/kolkata-metro-rail-privatisation-strategic-disinvestment-central-govt/#respond Sun, 07 Mar 2021 08:21:55 +0000 https://runnerbangla.com/?p=101 রানার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবারই বলেছেন, ব্যবসা করা সরকারের কাজ নয়। এবার বোধহয় মেট্রো রেলের ব্যবসাতেও হাত গোটাতে চলেছে সরকার। জন্মের সাড়ে তিন দশক পর কলকাতা মেট্রোকে বেসরকারি হাতে তুলে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে বলেই খবর। সূত্রের খবর কলকাতা মেট্রোর মূল্য নির্ধারণের কাজ শুরু করতে চলেছে মোদি সরকার। অর্থাৎ মেট্রোর বিলগ্নীকরণের প্রথম ধাপে পা রাখতে চলেছে সরকার।‌

এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল। তবে বিলগ্নীকরণ না বলে, বলা হচ্ছে ‘অ্যাসেট মনিটাইজেশন’ বা সম্পত্তির নগদীকরণ। নাম যাই হোক, পর্যবেক্ষকদের ধারণা, এই পর্যায় সম্পূর্ণ হওয়ার পর সরকার মেট্রোর সম্পত্তির অংশ বিক্রি করে দিতে পারে অথবা দীর্ঘ সময়ের জন্য তা লিজ দিতে পারে। কেন্দ্রীয় বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ‘স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট’ বা কৌশলগত বিলগ্নীকরণের কথা বলেছিলেন।‌

এর মাধ্যমে ২০২৪ সালের মধ্যে ২ লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করেছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রী মোদিও বলেছেন, ১০০ টি রাষ্ট্রায়ত্ত সংস্থার ‘বিলগ্নীকরণ’ করে ২ লক্ষ কোটি টাকা তোলা হবে।‌ বিভিন্ন মন্ত্রকের অধীন এ রকম ৩০টি সংস্থার নামের তালিকাও ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলা হয়েছে, যে তালিকায় কলকাতা মেট্রোর নামও রয়েছে বলে সূত্রের খবর। মোদি সরকারের এই একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির উদ্যোগের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিনও তিনি এই বিষয়টি নিয়ে সরব হন। তবে কলকাতা মেট্রোর বিলগ্নীকরণ নিয়ে ধীর পায়েই এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার।‌ ১৯৮৪ থেকে কলকাতার পাতালপথে ছুটছে মেট্রো। দেশের প্রথম মেট্রোর সঙ্গে জড়িয়ে গেছে বাংলার মানুষের ভাবাবেগের প্রশ্ন‌ও। সব দিক বিবেচনা করে সরকারের অন্দরে কোমর বাঁধা শুরু হলেও কলকাতা মেট্রোর বিলগ্নীকরণ নিয়ে অন্তত আসন্ন নির্বাচনের আগে মুখ খুলতে চায় না কেন্দ্রীয় সরকার।

]]>
https://runnerbangla.com/kolkata-metro-rail-privatisation-strategic-disinvestment-central-govt/feed/ 0