Katrina Kaif – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 15 Jun 2021 15:20:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Katrina Kaif – Runner Bangla https://runnerbangla.com 32 32 সালমান আজ অতীত, বয়সে ছোট তরুণ তুর্কির সঙ্গে চুটিয়ে প্রেম ক্যাটরিনার https://runnerbangla.com/bollywood-actress-katrina-kaif-vicky-kaushal-secret-dating/ https://runnerbangla.com/bollywood-actress-katrina-kaif-vicky-kaushal-secret-dating/#respond Mon, 14 Jun 2021 07:33:33 +0000 https://runnerbangla.com/?p=2448 Bollywood News : মাসখানেক পরেই ৩৮ বছরবয়সে পা দেবেন বলিউডের ( Bollywood ) বার্বি ডল ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif )। তাঁর জন্মদিন ১৬ জুলাই। গত এক দশক ধরে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা যে ক্যাটরিনা তাতে সন্দেহ নেই। আর তাঁর রূপ? বলিউডের সর্বকালের সেরা সুন্দরীদের তালিকাতে নাম লিখিয়েছেন তিনি সেই আবির্ভাবেই। যৌন আবেদনেও তাঁর কোনও জুড়ি নেই। সেই কবে ব্যাড বয় গুলশন গ্রোভারের সঙ্গে গভীর এক চুম্বন দৃশ্যে মাতিয়ে দিয়েছিলেন তিনি।

ইমরান হাশমি, মল্লিকা শেরাওয়াত তো নস্য, অমন চুমু ভারতীয় ছবিতে আগে আর দেখা যায়নি।‘বূম’ সিনেমায় সেই যে যৌবনজলতরঙ্গ প্রদর্শন শুরু করেছিলেন, সেই ম্যাজিক আজও চলমান। তাঁকে নিয়ে গুঞ্জনও কম নয়। সলমন খান ( Salman Khan ) থেকে রণবীর কাপুর ( Ranbir Kapoor ), তাঁকে জড়িয়ে নানা সময়ে নানা গপ্প চালু হয়েছে বলিউডে। এখন গুঞ্জন রয়েছে ক্যাটরিনা কাইফ গোপনে চুটিয়ে প্রেম করছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলের ( Vicky Kaushal ) সাথে।

যদিও এখনো প্রেমের কথা স্বীকার করেননি দুজনের কেউ। এক সাক্ষাৎকারে ভিকিকে ক্যাটরিনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এ-বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। তবে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন অনিল কাপূরের ছেলে হর্ষবর্ধন কাপুর। দু’জনে ডেট করছেন বলে জানালেন হর্ষবর্ধন।হর্ষবর্ধনের বোন সোনমের সঙ্গে ক্যাটরিনার খুব ভালো বন্ধুত্ব। নিশ্চয় সোনমই এই খবরটি হর্ষবর্ধনকে দিয়েছেন। ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে প্রথম আলোচনা শুরু ‘কফি উইথ করন’ টক শোয়ের ষষ্ঠ আসরে।

ভিকি অনুষ্ঠানে ক্যাটরিনার প্রতি ভালো লাগার কথা জানান। এরপর বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় ভিকি-ক্যাটরিনাকে। একসঙ্গে নৈশভোজও করেন। গত বছর এপ্রিলে লকডাউনে আইন ভেঙে নাকি ক্যাটরিনার সঙ্গে দেখাও করেছেন ভিকি। যদিও ভিকি পরে বিষয়টি অস্বীকার করেন। ভিকিকে নিয়ে নাকি একটু বেশি পজেসিভ হয়ে উঠেছেন ক্যাটরিনা, এমনটি দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। অন্য নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ কোনো দৃশ্যে অভিনয় না করতে প্রেমিককে নাকি শর্ত দিয়েছেন বেবি ডল।

আরও পড়ুন : বেশিক্ষন টিভি দেখেন? জানেন কি ভয়ঙ্কর ক্ষতি করছেন নিজের?

শোনা যাচ্ছে, ভিকির বাবা তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে খুশি নন। এই প্রেমে ভিকির ক্যারিয়ার নিয়ে মনোযোগ কমে যেতে পারে বলে মনে করছেন তিনি। ভিকির চেয়ে বয়সে ক্যাটরিনা ৪ বছরের বড়, এই বিষয়টিও নাকি ঠিকভাবে নিচ্ছে কৌশল পরিবার। আপাতত দুজনেই দুটি সুপারহিরো সিনেমা নিয়ে ব্যস্ত। আলি আব্বাস জফর পরিচালিত সিনেমায় এক সুপারহিরোইনের চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা। অন্য দিকে ‘অশ্বথামা দ্য ইমমর্টাল’ ছবিতে সুপারহিরোর চরিত্রে দেখা যাবে ভিকিকে।

]]>
https://runnerbangla.com/bollywood-actress-katrina-kaif-vicky-kaushal-secret-dating/feed/ 0
সাক্ষী সুশান্তের আত্মা, ভারতের সেরা কাঙ্খিত নারীর খেতাব রিয়ার https://runnerbangla.com/rhea-chakraborty-won-most-desirable-women-title-in-india-2020/ https://runnerbangla.com/rhea-chakraborty-won-most-desirable-women-title-in-india-2020/#respond Sat, 12 Jun 2021 06:46:48 +0000 https://runnerbangla.com/?p=2335 রানার প্রতিবেদন : ব্রিটেনভিত্তিক দৈনিক ‘দ্য টাইমস’ ( The Times )-এর সমীক্ষায় উঠে আসা ২০২০ সালে ভারতের প্রথম ৫০ কাঙ্ক্ষিত নারীর তালিকা প্রকাশ পেয়েছে। যেখানে সেরার সেরা হয়ে ‘সর্বোচ্চ কাঙ্ক্ষিত নারী’-র শিরোপা পেয়েছেন রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )। না, চমকে উঠবেন না। ২০২০ সালের সেরা কাঙ্ক্ষিত নারীর ( Most Desirable Women ) মুকুট গিয়েছে রিয়ার মাথাতেই। বিভিন্ন ক্ষেত্র থেকে আসা ৪০ বছরের কম বয়সি ৫০ জন নারীর অপরিসীম সৌন্দর্য, প্রতিভার জেরে নির্ধারণ করা হয় সেরা কাঙ্ক্ষিত নারীদের।

আর তা নির্ধারণ করার দায়িত্ব থাকে সাধারণ মানুষের উপরেই। একটি অনলাইন ভোটের ভিত্তিতেই এই প্রতিযোগিতার র্যা ঙ্কিং স্থির করা হয়। রিয়া সেরার সেরা হয়ে সত্যি চমকে দিয়েছেন। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলিউড অভিনেতা সুশান্ত সিংকে ( Sushant Singh Rajput )। এই আকস্মিক মৃত্যু বলিউড ইন্ডাস্ট্রিতে জন্ম দিয়েছে একের পর এক বিতর্ক। অনেকেই মনে করেন, তিনি আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে।

সুশান্ত সিঙয়ের মৃত্যুর ঘটনায় যার দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে তিনি সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। প্রায় ২৮ দিন জেলও খেটেছিলেন তিনি। একাধিকবার জেরার সম্মুখীনও হয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে তাতে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি।সবচেয়ে বড় কথা, এই ভয়ংকর ওঠাপড়ার মধ্যেও ভেঙে পড়েননি রিয়া। নিজের মর্যাদা তিনি ধরে রেখেছেন। তাঁর নিজের প্রতি অটল বিশ্বাসই তাঁকে আজ এই মুকুটের অধিকারী করেছে।

‘দ্য টাইমস’-এর সমীক্ষায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মডেল ও অভিনেত্রী তথা ‘মিস ইউনিভার্স’ খ্যাত অ্যাডলিন কাস্টেলিনো ( Adline Castelino )। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি ( Disha Patani )। চতুর্থ স্থানে কিয়ারা আদবানি ( Kiara Advani )। পাঁচে আছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ( Deepika Padukone )। ছয় নম্বরে ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif )। সাত নম্বরে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ( Jacqueline Fernandez )। আটে আছেন তেলুগু সিনেমার নামী অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। নয় নম্বরে অভিনেত্রী রুহি সিংহ। দশ নম্বরে আছেন মডেল ও ‘মিস দিভা সুপ্রান্যাশনাল’ আভৃতি চৌধুরী।

এছাড়াও ৫০ জনের এই তালিকায় রয়েছেন রাশ্মিকা মান্দানা ( Rashmika Mandanna ), শ্রুতি হাসান, ইয়ামি গৌতম, শ্রদ্ধা কাপুর, তারা সুতারিয়া, জাহ্নবী কাপুর, কৃতি শ্যাননসহ অনেকেই। তবে এই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, ফাতিমা সানা শেখ, শাহনাজ গিল প্রমুখ। উল্লেখ্য ২০১৯ সালের ৫০ জন ৫০ কাঙ্ক্ষিত নারীর তালিকায় প্রথম স্থানে ছিলেন দিশা পাটানি। দ্বিতীয় স্থানে ছিলেন সুমন রাও। তিন নম্বরে ছিলেন ক্যাটরিনা কাইফ, চার নম্বরে দীপিকা পাড়ুকোন ও পাঁচ নম্বরে বর্তিকা সিং।

]]>
https://runnerbangla.com/rhea-chakraborty-won-most-desirable-women-title-in-india-2020/feed/ 0