Jagdeep Dhankhar – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 02 Jul 2021 14:57:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Jagdeep Dhankhar – Runner Bangla https://runnerbangla.com 32 32 বিক্ষোভে উত্তাল বিধানসভা, ভাষণ শেষ না করেই চলে গেলেন রাজ্যপাল https://runnerbangla.com/west-bengal-governor-jagdeep-dhankhar-left-assembly-without-concluding-speech/ Fri, 02 Jul 2021 10:25:44 +0000 https://runnerbangla.com/?p=3193 কলকাতা : নজিরবিহীন উত্তেজনা রাজ্য বিধানসভায় ( Assembly )। রাজ্যপাল জগদীপ ধনকরের ভাষণ ( Jagdeep Dhankar Speech ) শুরু হতেই বিধানসভায় হট্টগোল আরম্ভ হয়। শাসক পক্ষ তৃণমূল কংগ্রেস ( TMC ) এবং বিরোধী পক্ষ বিজেপি ( BJP ) উভয়েই গন্ডগোল শুরু করে। এমন পরিস্থিতি রাজ্যপালের তার ভাষণ শেষ না করেই বিধানসভা ছেড়ে বেরিয়ে যান। রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে ভাষণে উল্লেখ না থাকায় বিক্ষোভ শুরু করে বিজেপি।

ভারত মাতা কী জয় স্লোগান ( Bharat Mata Ki Joy Slogan ) দিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা। পাল্টা রাজ্যপালের ভাষণ মাঝ পথে থামতেই জয় বাংলা আর ধনকার হটাও স্লোগান তুলে হট্টগোল শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা। শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের ( Assembly Budget Session ) প্রথম দিনেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি বিধানসভার অন্দরে। বিজেপির দাবি, ভোট-পরবর্তী বাংলায় বিরোধীদের ধরে ধরে মারধর করা হয়েছে।

খুন করেছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই বিধানসভায় সেই নিয়ে আলোচনা চেয়েছে তারা। ভোট পরবর্তী পরিস্থিতিতে সন্ত্রাস এবং আইন শৃংখলার অবনতির কারণ দেখিয়ে রাজ্যপালের ভাষণের সময় বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে হৈচৈ করা হয়। বিধানসভা অধিবেশন বসার আগে নওশাদ আলী কক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) নেতৃত্বে বিজেপি বিধায়কদের বৈঠক হয়। সেখানেই ঠিক হয় রণ কৌশল।

নির্দিষ্ট সময় বিধানসভায় চলে এসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ( Speaker Biman Banerjee ) রাজ্যপালকে অভ্যর্থনা জানান। নিয়ম মেনে রাজ্যপাল বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করেন। তারপর এই উত্তপ্ত পরিস্থিতি। ভাষণ শেষ করে উভয় পক্ষের ঝামেলার মধ্যেও বিধানসভা ছাড়েন রাজ্যপাল।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে বলেন, সরকার রাজ্যপালের জন্য যে ভাষণ লিখে দিয়েছে সেখানে যদি সামান্য হলেও ভোট পরবর্তী হিংসার উল্লেখ থাকতো এবং ব্যবস্থা নেবার আশ্বাস থাকতো তবে তারা দায়িত্বশীল বিরোধীদলের মতোই আচরণ করতেন এবং সভা পরিচালনায় সহযোগিতা করতেন।

]]>
নজিরবিহীন ঘটনা, আটকে দেওয়া হলো রাজ্যপালের ভাষণ সম্প্রচার https://runnerbangla.com/west-bengal-governor-jagdeep-dhankhar-broadcast-speech-stopped/ Fri, 02 Jul 2021 05:29:46 +0000 https://runnerbangla.com/?p=3186 রানার ডেস্ক : এই প্রথম রাজ্যপালের বাজেট ভাষণের সম্প্রচার আটকে দেয়া হলো। টেলিভিশনের যুগ আসার পর থেকে রাজ্যপালের বাজেট ভাষণ সম্প্রচার ( Governor Speech Broadcasting ) হয়ে আসছে টেলিভিশনে। এবার সেই ব্যবস্থায় ইতি টেনে দেওয়া হলো। স্পিকার বিমান ব্যানার্জি ( Speaker Biman Banerjee ) জানিয়ে দিয়েছেন, বিধানসভার ( Assembly ) অন্দরে কোনও ক্যামেরাই ঢুকতে দেওয়া হবে না এবার। ফলে এবার সম্ভব হবে না রাজ্যপালের ভাষণের লাইভ সম্প্রচার।

স্পিকারের সিধান্ত জানার পরই ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যপাল। এক টুইট বার্তায় তিনি বলেছেন, এই ধরণের সিধান্ত জরুরি অবস্থার নামান্তর। বিধানসভা নির্বাচনের আগে Vote on Account পাশ করানোর সময় রাজ্যপালকে অধিবেশন উদ্বোধন করতে ডাকাই হয়নি। সেবার এনিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। সরকারের বক্তব্য ছিল,নিয়ম হলো, বাজেট অধিবেশন ( Budget Session ) রাজ্যপাল উদ্বোধন করবেন।

এবার Vote on Account পাশ করানোর জন্য আলাদা ভাবে বাজেট অধিবেশন ডাকা হয়নি। বিগত অধিবেশন স্থগিত রাখা হয়েছিল, সেই অসমাপ্ত অধিবেশন ডেকে Vote on Account পাশ করানো হলো। যদিও অতীতে প্রতিবার বাজেট অধিবেশন ডেকেই পাশ করা হয়েছে Vote on Account, যার ব্যতিক্রম হলো একুশে। Vote on Account বা অন্তর্বর্তী বাজেট ( Interim Budget )অর্থমন্ত্রীর পরিবর্তে পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

বিরোধীদের কথায় ওটা রাজ্যের অন্তর্বর্তী বাজেট নয়, তৃণমূলের নির্বাচনী ইশতেহার ছিল। মুখ্যমন্ত্রীর সেই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা ওয়েলে নেমে গোলমাল করলে সেটা যাতে টিভিতে দেখানো না হয় তাও সুনিশ্চিত করা হয়। এবারই প্রথম বিধানসভার ব্যবস্থাপনায় লাইভ ছবি দেয়া হয় টিভি চ্যানেলগুলিকে। কিন্তু কোনও টিভি চ্যানেলকে আলাদা করে ছবি তুলতে দেয়া হয়নি।

এবার রাজ্যপালের ভাষণের সময় সরকারি-বেসরকারি, কারো ক্যামেরাই ঢুকতে পারবে না অধিবেশন কক্ষে। সরকারের লিখে দেওয়া বাজেট ভাষণ নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছেন রাজ্যপাল। যে আপত্তি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন নিয়ম করে তৃনমূল আক্রমণ করে চলেছে রাজ্যপালকে। পাল্টা আক্রমণ শানাচ্ছেন রাজ্যপাল। এই রকম যুধংদেহী পরিবেশে রাজ্যপালকে নিয়ে সব ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই হয়ত আটকে গেল টিভি সম্প্রচার।

]]>
রাজ্যপাল – মুখ্যমন্ত্রী কাজিয়া তুঙ্গে, নজিরবিহীন আক্রমণ মমতার https://runnerbangla.com/gta-corruption-west-bengal-governor-jagdeep-dhankhar-chief-minister-mamata-banerjee/ Mon, 28 Jun 2021 13:30:00 +0000 https://runnerbangla.com/?p=3044 রানার ডেস্ক : জিটিএ দুর্নীতির ( GTA Corruption ) অভিযোগ তুলে কার্যত নবান্নে ( Nabanna ) আগুন লাগিয়ে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর ( Governor Jagdeep Dhankar )। আজ রাজ্যপাল বলেন, জিটিএ-তে ব্যাপক আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছে, সেই ঘটনার তদন্ত হওয়া জরুরি। তিনি বলেন, পাহাড়ের উন্নতির জন্য হাজার কোটি টাকা বরাদ্ধ হয়েছিল কিন্তু পাহাড়ের কোনও উন্নতি হয়নি এমনকি সেই টাকার কোনও হিসেবও নেই।

২০১৭ সালের পর থেকে পাহাড়ে কোনও নির্বাচন পর্যন্ত করা হয়নি। রাজ্যপাল বলেন, এসব উপেক্ষা করলে হবে না। পাহাড়ের উন্নয়নের জন্য বিপুল অর্থ কোথায় গেল, তার হিসেব বার করার জন্য সিএজি-কে দিয়ে তিনি তদন্তের ব্যবস্থা করবেন বলে মন্তব্য করেন। বলেন, তদন্ত হলেই পরিষ্কার হবে, কতটুকু দুধ আর কতটুকু জল আছে। রাজ্যপালের এই বিবৃতি আক্ষরিক অর্থেই আগুন ধরিয়ে দিয়েছে নবান্নে।

এই মুহূর্তে যারা জিটিএ’র ক্ষমতায় তারা শাসকদলের ঘনিষ্ট। জিটিএ প্রধান এবং গোর্খা জনমুক্তি মোর্চার ( Gorkha Janmukti Morcha ) নেতা বিমল গুরুং ( Bimal Gurung ) রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে যাবার পর ক্ষমতা হারান গুরুং। বিনয় তামাংকে বসিয়ে দেওয়া হয় জিটিএ’র মাথায়। সেই জিটিএ-কে আক্রমণ করায় কার্যত তেলে বেগুনে হয়ে ওঠে নবান্ন। মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠক ডেকে বলেন, জিটিএ’র তদন্ত পরে হবে, আগে উনি কেন দার্জিলিং গিয়েছিলেন, কে কে সঙ্গে ছিল, কত টাকা খরচ করেছেন সেইসব তদন্ত হওয়া দরকার।

কারন এই রাজ্যপাল দুর্নীতিগ্রস্থ। জৈন-হাওয়ালা দুর্নীতি মামলায় রাজ্যপালের নাম ছিল বলেও পরোক্ষে ইঙ্গিত করেন তিনি। রাজ্যপালকে নিশানা করে মমতা ব্যানার্জি আরও বলেন, রাজ্যপাল উত্তরবঙ্গে ( North Bengal ) গিয়ে সেখানে রাজ্য ভাগের চক্রান্তে ইন্ধন দিয়ে এসেছেন। মমতার অভিযোগের প্রেক্ষিতে এদিন বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর কথা থেকে একটা জিনিস পরিষ্কার, জিটিএ দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতি ঢাকতেই রাজ্যপালকে এই ভাষায় আক্রমণ করছেন তিনি।

]]>
BREAKING : আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, রিপোর্ট দিতে যাচ্ছেন দিল্লিতে https://runnerbangla.com/west-bengal-governor-jagdeep-dhankhar-going-to-report-to-delhi-concerned-about-law-and-order-in-state/ Tue, 15 Jun 2021 08:34:18 +0000 https://runnerbangla.com/?p=2496 রানার প্রতিবেদন : আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জাগদীপ ধনকর ( Jagdeep Dhankhar )। সূত্রের খবর দু’দিনের সফরে তিনি দেখা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ( Home Minister ) এবং প্রধানমন্ত্রীর ( Prime Minister ) সঙ্গে। আজ রাতেই তার দিল্লি পৌঁছে যাওয়ার কথা আগামীকাল এবং পরশু এই দুদিন দিল্লি থাকবেন তিনি। শুক্রবার তার ফিরে আসার কথা। এই দুদিনের মধ্যে একদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit shah ) এবং পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Narendra Modi ) সঙ্গেও তিনি দেখা করতে পারেন, তেমন সম্ভাবনা রয়েছে।

মনে করা হচ্ছে, রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা ( Law And Order ) পরিস্থিতি নিয়ে তিনি রিপোর্ট দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এছাড়া ভোট পরবর্তী হিংসা হানাহানি বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikary ) নেতৃত্বে ৫১ জন বিধায়ক তার সঙ্গে দেখা করেন রাজভবনে। ভোট পরবর্তী হিংসা হানাহানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে বিধায়কদের অভিযোগ তিনি শোনেন। বৈঠক শেষে, সাংবাদিকদের সামনে এসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার নিজের উদ্বেগ প্রকাশ করতে থাকেন রাজ্যপাল।

রাজ্যের প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে বারবার সেই পরামর্শও দেন তিনি। কাল বিরোধী বিধায়কদের সঙ্গে কথা বলার পর আজই বিকেলে তিনি দিল্লি যাচ্ছেন, স্বভাবতই, জল্পনা তুঙ্গে। বারবার করে বিজেপির নেতারাও ইঙ্গিত দিচ্ছেন যে রাজ্যে কেন্দ্রীয় শাসন তারা চান। তারা চান বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি গতকাল বিরোধীদলের পক্ষ থেকে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়, গত ১০ বছর ধরে এ রাজ্যের দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হচ্ছে না।

তাদের দাবি ছিল ,যাতে এই আইন সঠিকভাবে প্রয়োগ করা হয় সেটা যেন রাজ্যপাল নিশ্চিত করেন। তাদের। লক্ষ্য মুকুল রায়। বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসের ( TMC ) ফিরে গেছেন। মুকুল রায় ( Mukul Roy ) বিজেপি টিকিটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক। তিনি বিধায়ক পদে ইস্তফা না দিয়েই তৃণমূল কংগ্রেসে যোগদান করায়, বিজেপি ( BJP ) দাবি তুলেছে তার বিধায়ক পদ খারিজ করতে হবে। এই দাবি নিয়ে তারা রাজ্যপালের কাছে সরব হয়েছে।

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার এর মধ্যে মুকুল রায় পদত্যাগ না করেন, তাহলে বুধবার তারা লিখিতভাবে তার বিধায়ক পদ খারিজের জন্য স্পিকারের কাছে আবেদন জানাবেন। তারপর ১৫ দিন তারা অপেক্ষা করবেন, সেই সময়ের মধ্যে স্পিকার যদি কোন ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে তারা আইনের দ্বারস্থ হবেন জানিয়েছে বিজেপি।

]]>