Calcutta High Court – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 15 Jul 2021 15:32:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Calcutta High Court – Runner Bangla https://runnerbangla.com 32 32 পশ্চিমবঙ্গের পুলিশী ব্যবস্থার আমূল সংস্কার চাইল জাতীয় মানবাধিকার কমিশন https://runnerbangla.com/national-human-rights-commission-want-change-radical-reform-west-bengal-police-system/ Thu, 15 Jul 2021 14:57:31 +0000 https://runnerbangla.com/?p=4012 রানার প্রতিবেদন : পশ্চিমবঙ্গের পুলিশি ( WB Police ) ব্যবস্থার আমূল পরিবর্তন চাইলো জাতীয় মানবাধিকার কমিশন( NHRC )। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে ক্যালকাটা হাইকোর্টে ( Calcutta High Court ) যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতেই পশিমবঙ্গের পুলিশী ব্যবস্থার আমূল পরিবর্তন চাওয়া হয়েছে। বলা হয়েছে, পুলিশ এবং সেইসঙ্গে এই রাজ্যের আমলাতন্ত্রকে ঢেলে সাজানো দরকার। এই সুপারিশের মূল উদ্দেশ্য, আমলা এবং পুলিশকে রাজনৈতিক নেতৃত্বের প্রতি নয়, মানুষের জন্য দায়বদ্ধ করে তুলতে হবে।

এই রাজ্যে যেটা অত্যন্ত জরুরি। বলা হয়েছে, পুলিশের নিয়োগ এবং বদলি সংক্রান্ত স্বতন্ত্র বোর্ড গড়ে তুলতে হবে। এই সংক্রান্ত সুপ্রিমকোর্টের ( Supreme Court ) একটি মামলার রায় উল্লেখ করে বলা হয়েছে, ২০০৬ সালে ভারত সরকার বনাম প্রকাশ সিং মামলায় সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিল তা কার্যকর করা জরুরি। সেই অনুযায়ী, রাজ্য নিরাপত্তা কমিশন গঠন, পুলিশ কম্পলেন্টস অথরিটি গঠন করা দররার।

সেই সঙ্গে বলা হয়েছে, রাজ্য পুলিশের ডিজি সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের বদলি ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তাদের দায়িত্ব দিতে হবে নূন্যতম একটা সময়সীমাও নির্দিষ্ট করে, যখন খুশি বদলি করা যাবে না। বর্তমান ব্যবস্থা বজায় থাকলে আমলাতন্ত্র শুধু শাসকদলের স্বার্থসিদ্ধির যন্ত্র হিসাবে কাজ করে যাবে। আমলা থেকে যাবে শাসক দলের ক্ষমতায় টিকে থাকার সহায়ক শক্তি হিসাবে।

জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়েছে, যারা সন্ত্রাসের কবলে পড়েছিলেন, যাদের হাসপাতালে চিকিৎসা করতে হয়েছে, সেই চিকিৎসার নথি সংগ্রহ করতে হবে। তাহলে সন্ত্রাসের রূপটা বোঝা যাবে। কারন, অসংখ্য ঘটনায় পুলিশ সন্ত্রাস রোখা তো দূর, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়নি এবং তাদের অভিযোগও গ্রহণ করেনি।

]]>
সারদার প্রতারিতরা ফেরৎ পেতে পারেন অর্থ, জোর তৎপরতা আদালতে https://runnerbangla.com/saradha-chit-fund-investors-money-back-calcutta-high-court/ Wed, 23 Jun 2021 08:29:00 +0000 https://runnerbangla.com/?p=2842 রানার প্রতিবেদন : ঘন অন্ধকারের মধ্যে হঠাৎ যেন আলোর রেখা। সারদা মামলাকে ( Saradha Chit Fund Scam ) ঘিরে প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ( Rajesh Bindal ) এবং বিচারপতি অরিজিত বন্দোপাধ্যায় কে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চ উদ্যোগ নিয়েছে তাতেই নতুন আশার সঞ্চার হয়েছে। বেঞ্চ চেষ্টা করছে,যত দ্রুত সম্ভব সারদার প্রতারিতদের টাকা ফেরত দেবার। সারদা চিট ফান্ডে অসংখ্য মানুষ টাকা বিনিয়োগ করেছিলেন। আর্থিক তছরুপের জন্য সেই টাকাটা ফেরত পাননি বিনিয়োগকারীরা।

প্রতারিতরা অর্থ যাতে অর্থ ফেরত পান সেই উদ্দেশ্যেই এই বেঞ্চ তৎপরতা শুরু করেছে। সিদ্ধান্ত হয়েছে ,এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে। কমিটি খতিয়ে দেখবে কিভাবে প্রতারিতদের অর্থ ফেরত দেওয়া যায়। আগামী ২৯শে জুন বিশেষ বেঞ্চ শুনানি করবে সারদা মামলার। সেদিনই রাজ্য সরকারকে জানাতে হবে তারা এ ব্যাপারে কি ভাবনা চিন্তা করছেন। সারদা চিটফান্ড কাণ্ডের ( Saradha Chit Fund Scam ) পর আদালতের নির্দেশে গঠিত হয়েছিল কমিশন, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেন।

প্রতারিতরা যাতে অর্থ ফেরত পান সেই উদ্দেশ্যে কমিশনের তহবিলে রাজ্য সরকার সেই সময় জমা করেছিল ২৮৭কোটি টাকা। যদিও প্রায় ১৪৯ কোটি টাকা প্রতারিতদের ফেরত দেওয়া গেলেও বাকি অর্থ এখনও তহবিলে জমা পড়ে আছে। সেই সঙ্গে সারদার বেশ কিছু সম্পত্তি বিক্রি করা অর্থ জমা আছে তহবিলেই।প্রতারিতদের টাকা যদি ফেরত দেওয়া যায় সেই উদ্দেশ্যে, তৎকালীন প্রধান বিচারপতির নির্দেশে একটি বিশেষ বেঞ্চ গঠন করেছিল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court )।

বিশেষ বেঞ্চের মাথায় ছিলেন বিচারপতি মঞ্জুলা চেল্লুর। বেঞ্চে শুনানি দীর্ঘায়িত হয় এবং তার কোন নিষ্পত্তি এখনও হয়নি। করোনা পরিবেশের জন্য গত বছর থেকেই বন্ধ হয়ে আছে বেঞ্চের কাজ। আজও মুখ থুবরে পড়ে আছে প্রতারিতদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে আবার শুরু করতে চাইছে প্রধান বিচারপতির বেঞ্চ। সে উদ্দেশ্যেই নতুন কমিটি গঠন করার কথা ভাবছেন তারা। ফলে দীর্ঘদিন ধরে ধামাচাপা পড়ে থাকা প্রতারিতদের অর্থ ফেরতের বিষয়টি আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে।

]]>
আদালতে মুখ পুড়লো সরকারের, হিংসার তদন্ত থাকছে মানবাধিকার কমিশনের হাতেই https://runnerbangla.com/west-bengal-government-face-burned-in-high-court-violence-investigation-case-handover-to-human-rights-commission/ Mon, 21 Jun 2021 07:23:35 +0000 https://runnerbangla.com/?p=2752 রানার ডেস্ক : ভোট পরবর্তী সন্ত্রাসের ( Post Vote Terrorism ) যত অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখবে জাতীয় মানবাধিকার কমিশন ( Human Rights Commission )। হাইকোর্টের ( High Court ) পাঁচ সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেওয়ার পর সেই নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে আদালতে গিয়েছিল রাজ্য সরকার ( West Bengal Government )। আদালত রাজ্য সরকারের সেই আবেদন খারিজ করে দিয়েছে আজ। পাল্টা রাজ্য সরকারকে ভর্ৎসনাও করা হয়েছে আদালতের পক্ষ থেকে।

আদালতের মন্তব্য, বিষয়টি অত্যন্ত উদ্বেগের, রাজ্য মানবাধিকার কমিশনে একটি অভিযোগ জমা পড়েনি, অথচ জাতীয় মানবাধিকার কমিশনের ইতিমধ্যে ৫৪১টি অভিযোগ জমা পড়েছে। আদালত বলে, এমনও অভিযোগ আসছে, বিভিন্ন পুলিশ থানায় অভিযোগ করতে গেলে সে অভিযোগ পর্যন্ত নেওয়া হচ্ছে না । এখনো পর্যন্ত যে সমস্ত অভিযোগ সামনে এসেছে তার তদন্ত এবং দোষীদের চিহ্নিত করার ব্যাপারেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আদালতের পক্ষ থেকে।

রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়ে দিয়েছে যে অভিযোগ জমা পড়েছিল শুধু তাই নয় লাগাতার অভিযোগ আসছে ভোট মিটে যাওয়ার এতদিন পরেও। এদিকে গতকালই বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) ইঙ্গিত দিয়েছেন, তারা রাজ্যে ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস নিয়ে সুপ্রিম কোর্টের ( Supreme Court ) দ্বারস্থ হতে চলেছেন। তাদের মূল অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে।

শুভেন্দু বলছেন, এমন দশটি অন্তত রহস্যজনক হত্যাকান্ড সংঘটিত হয়েছে যে হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা রহস্যজনক। সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন সুপ্রিম কোর্টে। তাদের বক্তব্য, ইতিমধ্যে ভোট-পরবর্তী সন্ত্রাসের যতগুলো ঘটনা ঘটেছে, যত খুন সন্ত্রাস এবং ধর্ষণের ঘটনা ঘটেছে তার যাবতীয় তথ্য নিয়ে তারা দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টের।

]]>
Narada Case Update : নারদ মামলায় চারজনের শর্ত সাপেক্ষে জামিন https://runnerbangla.com/narada-case-four-suspected-leaders-granted-conditional-bail/ https://runnerbangla.com/narada-case-four-suspected-leaders-granted-conditional-bail/#respond Fri, 28 May 2021 08:07:48 +0000 https://runnerbangla.com/?p=1515 রানার ডেস্ক : নারদ মামলায় ধৃত মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী, পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ জামিন মঞ্জুর করলেও এখন শুনানি চলছে, কোন কোন শর্তে তাদের এই জামিন দেওয়া হবে।

গত ১৭ মে নারদ মামলায় অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেফতার করে সিবিআই। সেদিন বিকেলেই সিবিআই আদালত এই চারজনের জামিনের আবেদন মঞ্জুর করে। কিন্তু সেদিন রাতেই হাইকোর্টে জামিনের বিরোধিতা করে ধৃতদের জামিনের আদেশ বাতিলের আবেদন করে সিবিআই। হাইকোর্টে জামিনের নির্দেশ বাতিল হয়ে যায়।

চারজনকে নিয়ে যাওয়া হয় প্রেসিসেন্সি জেল হাজতে। পরদিন ফিরহাদ বাদে বাকি তিনজন অসুস্থ হয়ে পড়েন এবং তারা এসে ভর্তি হন এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে। অভিযুক্তদের পক্ষে ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন করা হয়। ডিভিশন বেঞ্চে দুই বিচারপতির মতানৈক্য হওয়ায় এই মামলার শুনানির সিধান্ত হয় পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চে। ঠিক হয়, বৃহত্তর বেঞ্চের রায় আসা পর্যন্ত অভিযুক্তরা গৃহবন্দি থাকবেন।

ফিরহাদ জেলেই ছিলেন, তিনি পত্রপাঠ বাড়ি চলে যান। শোভন জেদ করে ব্যক্তিগত মুচলেখা দিয়ে বাড়ি চলে যান। হাসপাতলে থেকে যান সুব্রত এবং মদন। ইতিমধ্যে সিবিআই ধৃতদের হেফাজতে চেয়ে আবেদন করে সুপ্রিম কোর্টে। কিন্তু আবেদনে ভুল থাকায় সেই মামলা ঝুলে যায়, আবেদন প্রত্যাহার করে নেয় সিবিআই।

আরও পড়ুন : রহস্য ঘেরা দ্বীপ, যেখানে কেউ গেলে আর ফিরে আসে না

গতকাল কলকাতা হাইকোর্টে বৃহত্তর বেঞ্চে সিবিআই অভিযুক্তদের জামিনের বিরোধীতা করে। একইসঙ্গে এই মামলাকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ তোলে তারা। উদ্দেশ্যে, অভিযুক্তদের বাইরে রাজ্যে নিয়ে গিয়ে মামলার নিষ্পত্তি করা। আজ দুপুরে ফের শুনানি শুরু হয়। আদালত জামিনের আবেদন মঞ্জুর করে জানায় এটি অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হলো।

]]>
https://runnerbangla.com/narada-case-four-suspected-leaders-granted-conditional-bail/feed/ 0