Ballygunge – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 09 Jun 2021 07:42:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Ballygunge – Runner Bangla https://runnerbangla.com 32 32 Training Center, KMC: নামকাওয়াস্তে ট্রেনিং সেন্টার, বছরভর মাছি তাড়াচ্ছে সরকারি কেন্দ্র https://runnerbangla.com/institute-of-urban-management-staff-training-center-in-ballygunge-is-stalemate/ https://runnerbangla.com/institute-of-urban-management-staff-training-center-in-ballygunge-is-stalemate/#respond Mon, 07 Jun 2021 15:46:20 +0000 https://runnerbangla.com/?p=2091 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বালিগঞ্জ সার্কুলার রোডের ( Ballygunge Circular Road ) ইনস্টিটিউট অফ আরবান ম্যানেজমেন্ট বা আইইউএম। এটা কলকাতা পুরসভার ( Kolkata Municipal Corporation ) বিভিন্ন বিভাগের কর্মী প্রশিক্ষণ কেন্দ্র ( Staff Training Center )। কিন্তু, প্রায় বছর খানেক ধরে বন্ধ কর্মী প্রশিক্ষণ। একদিকে করোনা-লকডাউন, অন্যদিকে নানা ধরনের সরকারি কর্মসূচিতে চূড়ান্ত ব্যস্ততা, সব মিলিয়ে প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণ নেওয়ার লোকের সময় নেই।

ফলে এই সরকারি অফিস কার্যত ফাঁকা পড়ে।কর্মী মহলের একাংশের অভিযোগ, ধারাবাহিকভাবে আগে বছরভর যেমন ট্রেনিং হত, গত কয়েক বছর ধরেই কমে গিয়েছে। ঠিকঠাক প্রশিক্ষণ দেওয়া হয় না। কী ধরনের ট্রেনিং হয়? জানা যাচ্ছে, নতুন চাকরি পাওয়া ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কিংবা হেলথ ওয়ার্কাদের প্রশিক্ষণ দেওয়ার কথা। এছাড়াও বিভিন্ন বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে প্রয়োজনীয় ট্রেনিং চলে সারা বছর ধরে। কিন্তু বর্তমানে অবস্থা তথৈবচ। নামকাওয়াস্তে ট্রেনিং সেন্টার।

একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং দুজন অ্যাসিস্ট্যান্ট সারাদিন বসে থাকেন। পুর কর্তৃপক্ষ বলছে, গত মার্চ থেকে শুরু হয়েছে করোনা ( Corona )। তারপর লকডাউন। সেই সঙ্গে ভোটের আগে নানা ধরনের সরকারি কর্মসূচির চূড়ান্ত ব্যস্ততা ছিল। ফলে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সময় পাওয়া যায় নি। যদিও কর্মী মহলের একাংশের অভিযোগ, লকডাউন বা করোনাকালে প্রশিক্ষণ দেওয়া যায়নি এটা ঠিক। কিন্তু দীর্ঘদিন ধরে ঠিকঠাক প্রশিক্ষণ দেওয়া হয় না।

নতুন চাকরিপ্রাপ্তদের প্রশিক্ষণ বাদ দিয়ে বিভিন্ন বিভাগীয় যে ধরনের ট্রেনিং দেওয়ার কথা তা দীর্ঘদিন ধরে বন্ধ। সেখানে কর্মীদের কম্পিউটার ট্রেনিং দেওয়ার জন্য প্রায় ৬৫টি কম্পিউটার রয়েছে। সেগুলিও পড়ে পড়ে নষ্ট হচ্ছে বলে অভিযোগ। গতবছর ট্রেনিং দেওয়া যায়নি তা অবশ্য স্বীকার করেছেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত ডিজি দেবাশিস কর। তবে তার আগে দীর্ঘদিন ধরে ট্রেনিং বন্ধ তা অবশ্য মানতে রাজি নন তিনি। দেবাশিসবাবু বলেন, করোনা এবং লকডাউনে ট্রেনিং করার মত পরিস্থিতি ছিল না।

তবে তার অনেক আগে থেকেই ঠিকঠাক প্রশিক্ষণ হয় না, এই অভিযোগ ভিত্তিহীন। এখানে বিশেষ করে নতুন চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ট্রেনিং হয়। এবছর স্বাস্থ্য বিভাগের কিছু ইন্টারভিউ এবং ট্রেনিং হয়েছে। বাকি নানাবিধ কাজের চাপে আধিকারিকরা ব্যস্ত। যাঁরা ট্রেনিং নেবেন, তাঁরাও চূড়ান্ত কর্মব্যবস্থার মধ্যে রয়েছেন। ফলে বিভিন্ন বিভাগীয় প্রশিক্ষণ দেওয়া বা নেওয়ার সময় নেই।

ভোটের কারনেও অনেক কিছু করা যায়নি। তারপর আবার লকডাউন শুরু হয়েছে। তবে এবার লকডাউন শেষ হলে জুলাই মাস থেকে ট্রেনিং দেওয়া শুরু হতে পারে বলেই জানিয়েছে কলকাতা পুরসভা।

]]>
https://runnerbangla.com/institute-of-urban-management-staff-training-center-in-ballygunge-is-stalemate/feed/ 0
বাজে দেবব্রত বিশ্বাসের কালজয়ী গান, শিল্পীর বসতবাড়ি এখন ক্যাফেটেরিয়া https://runnerbangla.com/rabindra-sangeet-artist-debabrata-biswas-home-now-cafeteria/ https://runnerbangla.com/rabindra-sangeet-artist-debabrata-biswas-home-now-cafeteria/#respond Tue, 18 May 2021 16:47:36 +0000 https://runnerbangla.com/?p=1094 কলকাতা : যুক্তি তক্কো আর গপ্পো কিংবা কোমল গান্ধার, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের কালজয়ী কণ্ঠের সেই মূর্ছনা। সেই দেবব্রত বিশ্বাসের আজীবনের ভিটেবাড়ি এখন ক্যাফেটেরিয়া। ১৭৪/ই রাসবিহারী এভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্ক, লেক টেরেস, বালিগঞ্জ। ট্রায়াঙ্গুলার পার্ক বাস স্টপেজে নেমে ঠিক বাঁ দিকে প্রসিদ্ধ একটি পোশাক বিপণির ঠিক পাশেই ছোট্ট গলিতে ‘মাড ক্যাফে’।

পেভার ব্লকে সাজানো রাস্তা। গাছগাছালির সৌন্দর্য। বসন্তের আগমন। তাই দোল উৎসবের ছোঁয়া পোস্টারে। রবীন্দ্রনাথের নানা গান সেখানে ছাপার অক্ষরে। বাড়িটিটে আমৃত্যু থেকেছেন দেবব্রত বিশ্বাস। না জেনেই বছর আটেক আগে সেই বাড়িটি কিনেছিলেন বালিগঞ্জের অর্ণব মিত্র। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ‘বাড়ি পরিষ্কার করতে গিয়ে হাত আসে একটি ইলেকট্রিক বিল।

সেখানে লেখা ছিল দেবব্রত বিশ্বাসের নাম। বাবা দেবব্রতবাবুর গুনগ্রাহী। বালিগঞ্জে নিজেদের বাড়ি আছে। তাই মাথায় এল ক্যাফেটেরিয়া খোলার। এমন একটা সংযোগটি হাতছাড়া করা যায়!’ বলছিলেন আর্ণববাবু। ক্যাফেটেরিয়ায় দিকে দিকে দেবব্রত বিশ্বাসের ছবি, রবীন্দ্রনাথের লেখা গানের পোস্টার, বিভিন্ন তাকে সাজানো নানা বই, নানা রকমের মাটির পাত্র।

বেতের আসবাবপত্র, এমনকি খাবার পরিবেশন করা হয় বেতের তৈরি পাতলা প্লেটে। নানা ধরনের কফির সঙ্গে আমিষ নিরামিষ নানা রকমের স্নাক্স। সেইসঙ্গে বাজে দেবব্রতবাবুর কণ্ঠে কালজয়ী নানা গান। ‘কখনও আকাশ ভরা সূর্য তারা’, কখনও আবার ‘আমার হিয়ার মাঝে….’। ছ’বছর আগে এই ক্যাফে খুলেছিলেন মিত্রবাবু। জনপ্রিয় হতে খুব একটা সময় নেয়নি।

প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে। নিয়মিত সেখানে মিউজিকের ক্লাস হয়। ক্লাস করান মনোজ মুরলী নায়ার। নিয়ম করে প্রতিবছর বড় করে দেবব্রত বিশ্বাসের জন্মদিন পালন হয়। শহরের আধুনিক ক্রেতাদুস্তর কাফেটেরিয়ার মতো আলোর রোশনাই নেই। এলইডি লাইট কিংবা ইংরেজি মিউজিকের ছোঁয়া দুর অস্ত।

সঙ্গীত শুধু বাংলা, শিল্পী দেবব্রত বিশ্বাস, গানে-গল্পে শুধুমাত্র রবি ঠাকুর। ‘টান একটাই, যোগসুত্র দেবব্রত বিশ্বাস’, বলছিলেন অর্ণববাবু। তাঁর কথায়, ‘দেখুন, ক্যাফে চালিয়ে কলকাতা শহরের সংসার টানা সম্ভব নয়। আমার আলাদা ব্যবসা আছে। বাবা, আমি, আমার স্ত্রী প্রত্যেকেই দেবব্রতবাবুর গুণমুগ্ধ। সেই কারণে সাতপাঁচ না ভেবে খানিকটা শখেই এই কাফেটেরিয়া খোলা।’

]]>
https://runnerbangla.com/rabindra-sangeet-artist-debabrata-biswas-home-now-cafeteria/feed/ 0