Aamir Khan – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sun, 18 Jul 2021 16:47:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Aamir Khan – Runner Bangla https://runnerbangla.com 32 32 যে চুমু খেতে চূড়ান্ত কষ্ট করতে হয়েছিল করিশমাকে https://runnerbangla.com/karisma-kapoor-kiss-aamir-khan-raja-hindustani-film/ Mon, 19 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=4153 রানার প্রতিবেদন : দেখতে দেখতে ৪৭ বছর বয়স হয়ে গেল বলিউডের একসময়ের হট গার্ল করিশমা কাপুরের ( Karisma Kapoor )। বলিউডের এই সাড়া জাগানো নায়িকা কোটি কোটি তরুণের নয়নের মণি ছিলেন। সম্প্রতি জন্মদিন উপলক্ষে আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল করিশমা ও আমির খান ( Amir khan ) অভিনীত সুপার হিট ‘রাজা হিন্দুস্তানি’ ছবির এক চুম্বন দৃশ্য। ভিডিওটি ভাইরাল হওয়ার বিশেষ একটি কারণ রয়েছে।

এটা শুধু চুম্বনের জন্য নয়, বলিউডে কতই তো চুমুর দৃশ্য আছে। আসলে এই চুমু একটি রেকর্ড। কেননা এই চুম্বনটিই হলো হিন্দি সিনেমার পর্দার সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা চুম্বন। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে করিশমা বলেছেন, ছবিতে ওই চুমুর দৃশ্যের জন্য দুজনকে নাকি খুব খাটতে হয়েছিল। হঠাৎ করেই রানিখেতে মুষলধারে বৃষ্টি নামে। একদিকে বৃষ্টি আর একদিকে হাড় হিম করা ঠাণ্ডা। করিশমা পাতলা একটা শাড়ি পরে ছিলেন।

করিশমা এবং আমির দু’জনেই বৃষ্টিতে পুরো ভিজে চপচপে হয়ে গিয়েছিলেন। তখন একটা গাছের নীচে আমির করিশমার ঠোঁটে ঠোঁট গুঁজে দেয়। বহুবার রিটেক হয় এই দৃশ্যটি। বারবার চুমু খেতে খেতে খুব ক্লান্ত হয়ে পড়েন করিশমা। করিশমা বলেন, ‘সেই শুটিং আজও ভুলতে পারিনি। কতবার যে আমিরকে চুমু খেতে হয়েছিল তার হিসেব নেই।‘ ‘রাজা হিন্দুস্তানি’ ( Raja Hindustani ) মুক্তি পায় ১৯৯৬ সালে। ছবিটি মুক্তির পর চুম্বন দৃশ্য নিয়েও নানা মহলে তৈরি হয়েছিল বিতর্ক।

এখানেই শেষ নয় প্রথমে সেন্সর বোর্ড ছাড় দিলেও পরে বিতর্কের কারণে ছবি থেকে দৃশ্যটি বাদ দেওয়ারও দাবি ওঠে। তবে দীর্ঘতম এই চুমুটি থেকেই যায়। নব্বই দশকের বলিউডের কথা মনে করলেই আমাদের সামনে যে নামটি সবার আগে চলে আসে তিনি করিশমা কাপুর। অসাধারণ অভিনয় দিয়ে আকাশচুম্বি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বলিউডে পা রাখার ৩০ বছর পার করেছেন বিখ্যাত কাপুরবাড়ির রণধীর কাপুরের এই বড় কন্যা।

বলিউডে নিজের ৩০ বছরের মাইলফলক স্পর্শ করাকে কেন্দ্র করে একটি ভিডিও-ও প্রকাশ করেন করিশমা। ভিডিওটি তৈরি করেন কীর্তিকা গিল। করিশমার বলিউড সিনেমার অভিষেক হয় ‘প্রেম কয়েদি’ সিনেমায়। তাঁর সুপার হিট মুভির মধ্যে রয়েছে ‘কুলি নাম্বার ওয়ান’, ‘রাজা বাবু’, ‘হাশিনা মান জায়েগি’, ‘রাজা হিন্দুস্তানি’ ‘হিরো নাম্বার ওয়ান’, ‘দিল তো পাগল হ্যায়’ ইত্যাদি।

]]>
শাহরুখের মুখে কাজলের নিন্দা? হ্যাঁ এটাই বাস্তব, তারপরই অবিশ্বাস্য ঘটনা https://runnerbangla.com/shah-rukh-khan-condemnation-kajal-real-story-baazigar-shooting/ https://runnerbangla.com/shah-rukh-khan-condemnation-kajal-real-story-baazigar-shooting/#respond Sun, 23 May 2021 06:24:49 +0000 https://runnerbangla.com/?p=1326 রানার প্রতিবেদন : তাজ্জব কি বাত! সকলেই জানেন, কিং খানের যে কয়েকজন খুব ঘনিষ্ঠ বন্ধু আছেন তাঁদের মধ্যে কাজল একজন। আর এই কাজলের নামেই কি না নিন্দামন্দ করলেন শাহরুখ? হ্যাঁ সত্যি। তবে সেটা এখন নয়, সেই ‘বাজিগর’ মুভির শুটিংয়ের সময়ে। আসলে এখন লকডাউনের বাজারে ঘরে বসে বসে তারকাদের আর সময় কাটছে না।

কী আর করবেন? সকলেই অতীতের স্মৃতিচারণা করছেন। সেরকমই স্মৃতিতে ডুবে গেছেন কিং খানও। ১৯৯২ সালের কথা। বড়পর্দায় প্রতিষ্ঠা পেতে শাহরুখ, কাজল, আমির সকলেই রীতিমতো লড়াই করছেন। তখন সদ্য শাহরুখ আর কাজলের ‘বাজিগর’-এর শুটিং শেষ হয়েছে। আমির খান শাহড়ূখেড় কাছে জানতে চেয়েছিলেন সহশিল্পী হিসাবে কাজল ঠিক কেমন।

আর তখনই কিং খান বলেছিলেন, ‘একদম ভালো নয়। খিটখিটে মেজাজ। সেটে সারাদিন বকবক করে। পরিশ্ৰম করে ঠিকই, তবে অভিনয়প্রতিভা কতটুকু কী আছে তা-ও বুঝতে পারছি না। তুমি বরং অন্য সহশিল্পী দেখো। কাজলকে ভূলেও নিও না।‘ এর কিছুদিন পরেই শাহরুখ ‘বাজিগর’-এর রাশফুটেজ দেখেন।

আর পর্দায় কাজলকে দেখে তো থ! বুঝলেন এই মেয়ে থাকার জন্যই এসেছে। অসাধারণ এক প্রতিভা। ভেঙে গেল শাহরুখের সমস্ত ভুল ধারণা। সঙ্গে সঙ্গে আমিরকে ফোন করে জানালেন, ‘এই মেয়ে বড়পর্দাকে বশ করতে জানে। মনে হচ্ছে ও বড়পর্দার নতুন সম্রাজ্ঞী হবে। একটু খিটখিটে হলেও অসম্ভব মেধাবী কাজল।

আমি আগে যা বলেছিলাম তা ছিল ভূল।‘ ব্যস সেই থেকে বদলে গেল কাজল সম্পৰ্কে শাহরুখের ধারণা। আর ‘বাজিগর’ থেকে বলিউড পেল তরতাজা এক নতুন জুটিকে। কাজল সম্পৰ্কে নিজের ভুল ধারণা নিয়ে শাহরুখ আর কাজল পরেও একাধিকবার নিজেরা অনেকবার হাসিঠাট্টা করেছেন।

এরপর একের পর এক হিট ছবি দৰ্শকদের উপহার দিয়েছেন এই জুটি। ‘করন অর্জুন’, ‘মাই নেম ইজ খান’, ‘দিলওয়ালে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ আরও কত কী। তাই তো পরে একাধিকবার শাহরুখ বলেছেন, ‘প্রথম দেখাতেই কাউকে অল্প জেনে কারও সম্পৰ্কে কোনও মন্তব্য করা ঠিক নয়।‘ সত্যিই এটা তাঁর থেকে ভালো আর কে বুঝবে।

]]>
https://runnerbangla.com/shah-rukh-khan-condemnation-kajal-real-story-baazigar-shooting/feed/ 0