চিন – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 08 May 2021 11:48:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png চিন – Runner Bangla https://runnerbangla.com 32 32 হংকং নিয়ে বাড়ছে চিন-আমেরিকা তিক্ততা, বেইজিংকে হুমকি ট্রাম্পের https://runnerbangla.com/hong-kong-china-us-bitterness-donald-trump-threat-beijing/ https://runnerbangla.com/hong-kong-china-us-bitterness-donald-trump-threat-beijing/#respond Thu, 25 Mar 2021 12:52:03 +0000 https://runnerbangla.com/?p=393 রানার ডেস্ক : ধীরে ধীরে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্কে তিক্ততা ক্রমশ বেড়েই চলেছে। করোনা নিয়ে যে বিতন্ডার সূত্রপাত সেটার সঙ্গে এখন একে একে যোগ হয়ে যাচ্ছে অন্যান্য বিতর্কিত ইস্যু। করোনার প্রসঙ্গ তুলে আমেরিকা একইসঙ্গে টেনে এনেছে হংকং এবং তাইওয়ান সমস্যাকে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, চিন প্রতিশ্রুতি দিয়েছিল, তারা হংকং-এর স্বশাসন রক্ষা করে চলবে, কিন্তু বেইজিং সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি, এখন চিনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার সময় এসেছে।

আমেরিকা সেই পদক্ষেপ নেবে। একইসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার নিরাপত্তার স্বার্থেই এখন থেকে চিনা নাগরিকদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে। ফলে এখন থেকে যে কোনও চিনা নাগরিকের আমেরিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা। করোনা নিয়ে চিনকে একহাত নিয়েছে আমেরিকা।

সেইসঙ্গে চিনের আঙ্গুলি হেলনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু”এনিয়ে গোটা বিশ্বকে ভুল পথে চালিত করেছে বলে অভিযোগ করা হয়েছে এবং হু-কে অর্থ সাহায্য দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবছর আমেরিকা হু-কে ৪৫ কোটি ডলার দিয়ে থাকে। এই বিপুল অর্থ আচমকাই বন্ধ করে দেওয়ায় হু আর্থিক সমস্যায় পড়বে বলে মনে করা হচ্ছে। কি করে করোনা ছড়ালো এবং চিন ইচ্ছে করে এই কান্ড করলো কিনা তা নিয়ে বিস্তর জলঘোলা চলেছে।

এনিয়ে আন্তর্জাতিক তদন্তের পক্ষে মত দিয়েছে বিশ্বের বেশকিছু দেশ। যাদের মধ্যে ইউরোপের দেশগুলোর সংখ্যাই সবচেয়ে বেশি। আছে আমেরিকা এবং ভারতও। শুধু করোনা কিংবা হংকং নয়, তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে চিনের সংঘাত ক্রমশ বাড়ছে। সম্প্রতি চিনা কমিউনিস্ট পার্টির শীর্ষ বৈঠকে চিনা প্রেসিডেন্ট দেশের সামরিক নেতৃত্বকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।

ওয়াকিবহাল মহল মনে করছে, তাইওয়ান পরিস্থিতির কথা মাথায় রেখেই হয়ত এই নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকা ঘোষণা করেছে, তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনও আক্রমণ রুখে দিতে প্রস্তুত আমেরিকা। সম্প্রতি তাইওয়ান সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়েছে চিন। তারপর থেকেই সীমান্তে ব্যাপক সেনা মহড়া শুরু করেছে আমেরিকা। তাইওয়ানে বিশাল সেনা ঘাঁটি আছে আমেরিকার। ওয়াসিংটন-এর মেজাজ মর্জি বুঝেই সেনাকে চূড়ান্ত সতর্ক করেছেন চিনা প্রেসিডেন্ট।

]]>
https://runnerbangla.com/hong-kong-china-us-bitterness-donald-trump-threat-beijing/feed/ 0
হলোটা কি চিনের? এবার জমি নিয়ে বিবাদ রাশিয়ার সঙ্গেও https://runnerbangla.com/vladivostok-russia-shen-shiwei-tweet-china-government/ https://runnerbangla.com/vladivostok-russia-shen-shiwei-tweet-china-government/#respond Wed, 24 Mar 2021 08:38:07 +0000 https://runnerbangla.com/?p=390 রানার ডেস্ক : চিনের কান্ড কারখানায় হতবাক গোটা বিশ্ব। ভারতের সঙ্গে জমি বিবাদে জড়িয়ে পড়াই নয়, একাধিক দেশের সঙ্গে ক্ষমতা আর এলাকা দখলের লক্ষে সঙ্ঘর্ষে জড়িয়ে পড়েছে চিন। সেই তালিকায় ভারতের সঙ্গে আছে জাপান, ভিয়েতনাম, মায়ানমার, ব্রিটেন, আমেরিকা , এবার তারসঙ্গে যুক্ত হলো রাশিয়ার নাম। বেইজিং থেকে বিদেশমন্ত্রকের একটি টুইটার পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

ওই পোস্টে লেখা হয়েছে, রাশিয়ার ভ্লাদিভোস্টক শহরটি আসলে চিনের। কুইয়ং সাম্রাজ্যের আমলে এই শহরটি ছিল চিনের অবিচ্ছেদ্য অঙ্গ। ১৮৬০ সালে এই শহরটি দখল করে নেয় রাশিয়া। এর প্রকৃত নাম হাইসেনওয়াই। ৩ জুলাই ছিল ভ্লাদিভোস্টক শহরের ১৬০ তম বর্ষপূর্তি। এনিয়ে চিনের ওয়েবসাইটে একটি পোস্ট করেছিল বেইজিং-এর রুশ দূতাবাস। এরপর যা ঘটলো তারজন্য প্রস্তুত ছিল না রাশিয়া।

চিনের সরকারি সংবাদপত্রের সঙ্গে জড়িত কূটনীতিক শেন শিওয়েই লেখেন, চিনের ওয়েবসাইটে এই পোস্টটি অনুচিত এবং অবাঞ্ছিত। কারন ব্যাখ্যা করে তিনি লেখেন, এই শহরটির আসলে চিনের, নাম হাইসেনওয়াই। এখানে ১৮৬০ সালে ঢুকে পড়ে রুশ বাহিনী, তার এখানে বন্দর তৈরি করে। এবং শেষপর্য্ন্ত শহরটির দখল নিয়ে নেয় তারা। ইউরোপে শিল্প বিপ্লবের পর উপনিবেশ তৈরির জন্য ঝাঁপিয়ে পড়েছিল ইউরোপের দেশগুলি।

চিন দখল করতেও কোমর বেঁধে নেমেছিল ফ্রান্স এবং ব্রিটেন। সেই লড়াই চলাকালীন ১৮৬০ সালে সৈন্য বাহিনী নিয়ে চিনে ঢুকে এই শহরটি দখল করে নেয় রাশিয়া। ভারতের সঙ্গে চিন সংঘর্ষে জড়িয়ে পরার পর ভারতকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করতে শুরু করেছে রাশিয়া। মস্কোর এই ভূমিকায় অসন্তুষ্ট বেইজিং। তাদের ক্ষোভ বেরিয়ে এলো ভ্লাদিভোস্টক শহর নিয়ে চিনের দাবির মধ্যে দিয়েই।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, চিন সম্পুর্ন কর্তৃত্ববাদী দেশ। সুতরাং একজন কূটনীতিকের ইচ্ছে হলো আর বৈদেশিক সম্পর্কে প্রভাব পড়বে এমন বিষয় নিয়ে যা খুশি বলে দিল তা আদৌ সম্ভব নয়। ফলে ওই কূটনীতিককে সামনে রেখে চিন সরকার তার মনোভাব সামনে আনলো বলেই মনে করা হচ্ছে। যাতে পরিস্থিতি বুঝে কৌশলগত ভাবে এর দায় নেয়া যায় কিংবা ঝেড়ে ফেলা যায়।

]]>
https://runnerbangla.com/vladivostok-russia-shen-shiwei-tweet-china-government/feed/ 0
মেক ইন ইন্ডিয়ার বিপুল সাফল্য, চিন থেকে ভারতে আসছে মার্কিন কোম্পানিগুলি https://runnerbangla.com/make-in-india-success-huge-china-based-us-companies-coming-india/ https://runnerbangla.com/make-in-india-success-huge-china-based-us-companies-coming-india/#respond Tue, 26 May 2020 10:00:00 +0000 https://runnerbangla.com/?p=206 রানার ডেস্ক : একটা দুটো নয়, একসঙ্গে আমেরিকার ২০০ টি কোম্পানি চিন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলো। বাণিজ্য পত্রিকা মিন্ট-এর ওয়াশিংটন থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম-এর প্রেসিডেন্ট মুকেশ আঘি জানিয়েছেন, দশটি মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে, কিভাবে চিন থেকে তাদের ব্যবসা গুটিয়ে এনে ভারতে বিনিয়োগ করা যায়।

এ সংক্রান্ত পরিকাঠামো নিয়ে সার্বিক আলোচনা শুরু হয়েছে। ফোরামের প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারত সরকার তার ”মেক ইন ইন্ডিয়া” কর্মসূচির মাধ্যমে কি কি ভাবে বিনিয়োগ সহায়ক পরিবেশ দিতে পারে সেই সমস্ত বিষয়ে মার্কিন কোম্পানি গুলিকে জানানো হয়েছে। বলা হয়েছে, বিনিয়োগ প্রক্রিয়া দ্রুত ও মসৃণ করাই নয় গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ্ রাখতে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মূল মন্ত্র হলো প্রক্রিয়ায় স্বচ্ছতা। জমি হোক কিংবা শুল্ক, সব ক্ষেত্রেই নতুন ভাবনা চিন্তা প্রয়োগ করা হচ্ছে। ভারতের গোটা প্রক্রিয়া আকর্ষণীয় মনে হওয়ায়, মার্কিন কোম্পানিগুলি এখন কমিউনিস্ট দৈত্যের খপ্পর থেকে বেরিয়ে ভারতের নতুন সুযোগ গ্রহণ করতে উৎসাহী হয়ে উঠেছে।

ফোরাম কর্তা আরও জানিয়েছেন, প্রাক্তন মার্কিন বাণিজ্য প্রতিনিধি মার্ক লিনস্কট এখন ভারত ও মার্কিন কোম্পানিগুলির মধ্যে লাগাতার যোগাযোগ রেখে চলেছেন। তিনি এও বলেন, এই মুহূর্তে যেটা জরুরি সেটা আমরা সুপারিশও করেছি। সুপারিশে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব ভারত ও আমেরিকার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে।

সে ক্ষেত্রে একদিকে সস্তার চিনা দ্রব্যের প্রবেশ আটকানো যাবে, অন্যদিকে ভারতে বিপুল কর্মসংস্থানের দরজা খুলে যাবে। মার্কিন সংস্থাগুলির আগ্রহ যাতে বাস্তবায়িত হয় তারজন্য একটি যৌথ পর্ষদ গড়ে তোলা হয়েছে, যার নেতৃত্বে আছেন সিস্কোর সাপ্লাই চেন অপারেশনের প্রধান জন কেরন। তিনি বলেন, ভারতে নির্বাচন পর্ব চুকলেই আমরা কাজে ঝাঁপিয়ে পড়বো।

]]>
https://runnerbangla.com/make-in-india-success-huge-china-based-us-companies-coming-india/feed/ 0