রানার ডেস্ক : মদন মিত্র মানেই চমক। মদন মিত্র মানেই অভিনব কিছু। মদন মিত্র ( Madan Mitra ) মানেই সংবাদে ভেসে থাকা। সেই মদন মিত্র আজ আবার সংবাদে এলেন গরুর গাড়িতে চেপে। গোটা দেশজুড়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি লাগাতার প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এ রাজ্য তৃণমূল কংগ্রেস ( TMC ) রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে।
কিন্তু মদন মিত্রের কর্মসূচি মানেই আলাদা কিছু। আজ নিজের বিধানসভা কেন্দ্র কামারহাটিতে ( Kamarhati ) গরুর গাড়িতে মিছিল করলেন মদন মিত্র। কারণ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ( Petrol-Diesel Price Hike ) ফলে এখন মানুষের সম্বল বলতে আবার সেই গরুর গাড়িরই ভরসা হয়ে উঠছে। মদনের অনুগামীরা সঙ্গে ছিলেন, কামারহাটি জুড়ে অভিনব দৃশ্যের অবতারণা হলো। সকলে আনন্দ নিলেন, মজা পেলেন বিস্তর।
মদন মিত্রর ছবি উঠল প্রচুর। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিলেন। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের কি সংকট হয়েছে তা তুলে ধরার চেষ্টা করলেন প্ল্যাকার্ড ও ফেস্টুনে। সেই মিছিল পথ পরিক্রমা করে শেষ হলো। মদন মিত্র মানেপোশাকে, ফেসবুক লাইভে,তাকে নিয়ে খবর হয়। বারবার করে সকলের দৃষ্টি আকর্ষণ করা যায় কিভাবে সে ব্যাপারে মদন এর বিকল্প খুঁজে মেলা ভার ।
