উত্তরবঙ্গ নিউজ : North Bengal news in Bengali today, উত্তর বাংলা নিউজ, North Bengal breaking Bangla news - Runner Bangla https://runnerbangla.com/trending/west-bengal-news/north-bengal-news/ Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 26 Jan 2022 16:47:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png উত্তরবঙ্গ নিউজ : North Bengal news in Bengali today, উত্তর বাংলা নিউজ, North Bengal breaking Bangla news - Runner Bangla https://runnerbangla.com/trending/west-bengal-news/north-bengal-news/ 32 32 ভাঙরে নতুন বিমান বন্দর: জমি অধিগ্রহণ নীতি পাল্টে ফেলবে রাজ্য সরকার? https://runnerbangla.com/airport-to-be-established-in-bhangor/ Wed, 26 Jan 2022 16:24:35 +0000 https://runnerbangla.com/?p=4802 মহম্মদ নওশাদ সিদ্দিকী

সংবাদসূত্রে প্রকাশ, কলকাতা সংলগ্ন ভাঙড়ের এক বিশাল অঞ্চল জুড়ে একটি নতুন বিমানবন্দর তৈরি করার তোড়জোড়ে ব্যস্ত রাজ্য সরকার।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হঠাৎ ভাঙড়ই কেন? ওয়াকিবহাল সূত্রে জানা যাচ্ছে এই বিমানবন্দর হলে অন্তত পনেরো থেকে কুড়িটি গ্রামের অস্তিত্ব লোপ পাবে। এইসব গ্রামের হাজার, হাজার মানুষ, যাদের অধিকাংশই সংখ্যালঘু পিছড়ে বর্গের মানুষ, তাঁরা যাবেন কোথায়? বোঝা যাচ্ছে যে বিমানবন্দর তৈরির নামে তিন-চার অতি উর্বর ফসলী জমি অধিগ্রহণ হবে, মানুষের কৃষি জমি চলে যাবে। এটা আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি। বর্তমান রাজ্যসরকার কি তার ঘোষিত জমি অধিগ্রহণ সংক্রান্ত নীতি থেকে সরে আসছেন? এটা একটা খুব সঙ্গত প্রশ্ন। আমরা দেখেছি, পাশেই রাজারহাটে হাজার, হাজার বিঘে জমি অধিগ্রহণ করে ওখানকার গরীব সংখ্যালঘু-নিম্নবর্গের মানুষদের নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ করা হয়েছে। সেই মানুষদের সিংহভাগ অংশের কি অবস্থা আমরা সকলেই জানি। বৃহত্তর চিত্র তো এটাই। কেউ অস্বীকার করতে পারবেন? ভাঙড়েও সেই পরিস্থিতি তৈরির প্রচেষ্টা অব্যাহত।


এই বিশাল এলাকায় মানুষের প্রয়োজন শিক্ষার পরিকাঠামো, প্রয়োজন স্বাস্থ্যের অত্যাধুনিক ব্যবস্থা, প্রয়োজন কর্মসংস্থান। ভাঙড়ে উর্বর কৃষিজমি আছে, সেখান থেকে উৎপাদিত শাকসবজি কলকাতা মহানগরীর বিভিন্ন বাজারে যায়। এমনকি ভিনরাজ্য কিংবা বিদেশেও রপ্তানি হচ্ছে। কি এমন হলো সরকারের নীতিতে যে তারা এইরকম পদক্ষেপ নিতে চলেছে, যেখানে এধরনের ফলনশীল জমি নষ্ট করতেও তারা পিছপা নয়?আমরা সদুত্তর চাই। ভাঙড়ের ওপর দিয়ে চারটি খাল বয়ে যাচ্ছে। এগুলি দিয়ে কলকাতার বর্জ্য, দূষিত জল বয়ে যাচ্ছে। এই খালগুলির জন্য বহু বিঘা তিন ফসলী জমি ইতিমধ্যেই নষ্ট হয়েছে। এই খালগুলি পরিবেশ দূষিত করছে। পরিনত হয়েছে ম্যালেরিয়ার আঁতুড়ঘরে। প্রতিবছর বহু মানুষ প্রাণ হারাচ্ছেন এই রোগে। কিন্তু খালগুলির বিনা সংস্কারে নোংরা, দূষিত জল বয়ে নিয়েই চলেছে। ভাঙড়ের বুকে তৈরি হল চর্মনগরী, যদিও স্থানীয় মানুষের কর্মসংস্থান বৃদ্ধি হল না। তাদের ঐ চর্মনগরীতে কাজে নেওয়ার জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হল না। উপরন্তু এই চর্মনগরী তৈরি হল সেই কৃষিজমি নষ্ট করেই। আবার, রাজারহাট-নিউটাউনের পাওয়ার গ্রিড বসিয়ে দেওয়া হল ভাঙড়ের কৃষি জমির ওপর তার দশ শতাংশ জমি গাজীপুর মসজিদের ওয়াকফ সম্পত্তি। সুতরাং, দেখাই যাচ্ছে দিনদিন জমি কমেই যাচ্ছে। অন্যদিকে, ওয়াকফ জমিও বেহাত হচ্ছে।


আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করতে চাই, সিঙ্গুরে বিমানবন্দর তৈরির উদ্যোগ গ্রহণ করুন। অন্ডালের বিমানবন্দরকে সঠিকভাবে ব্যবহারের উপযুক্ত করুন। উত্তরবঙ্গে কোচবিহার বিমানবন্দর চালু করুন। আগে ভাঙড়বাসীর মৌলিক চাহিদা পূরণ করার ব্যাপারে উদ্যোগ নিন। রেলের মানচিত্রে ভাঙড়ে সংযুক্তিকরণের উদ্যোগ নিন, হাসপাতাল পরিকাঠামো উন্নত করুন, চাষীদের জন্য উন্নতমানের হিমঘর তৈরির ব্যবস্থা করুন। এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবো। কিন্তু জোর করে জমি নিয়ে বিমানবন্দর বানানোর নামে সংখ্যালঘু পিছড়ে বর্গের মানুষদের ভিটেমাটি ছাড়া করে উচ্চবর্গীয় নগরায়ন আমরা কোনো অবস্থাতেই মানবো না।
( লেখক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান এবং ভাঙর বিধান সভার বিধায়ক)

]]>
আজ ভোট নেই, মা-এর ডিম-ভাতও নেই https://runnerbangla.com/today-no-vote-there-no-maa-canteen-egg-rice/ https://runnerbangla.com/today-no-vote-there-no-maa-canteen-egg-rice/#respond Mon, 17 May 2021 14:45:24 +0000 https://runnerbangla.com/?p=1024 রানার ডেস্ক : কাউকে কিছু জানানোরই প্রয়োজন মনে করল না আলিপুরদুয়ার পুরসভা। আচমকা সোমবার থেকে মায়ের রান্নাঘরের ঝাঁপ বন্ধ করে দেয়ায় হলো। লকডাউনের মধ্যে বিপদে পড়লেন প্রায় দুশোর বেশি মানুষ। প্রতিদিন এই ক্যান্টিনে খেতে আসেন এমন মানুষের সংখ্যা দুশোর বেশি। পাঁচ টাকায় এখানে পাওয়া যায়, ভাত-ডাল-সবজি-ডিম ঝোল।

ভোটের আগে ঢাক ঢোল পিটিয়ে এই প্রকল্প ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বলা হয়েছিল, দরিদ্র মানুষ যাতে অন্তত পেট ভরে একবেলা খেতে পারেন সেই উদ্দেশ্যে রাজ্যজুড়ে খোলা হচ্ছে মায়ের ক্যান্টিন। এরপরই চালু হয় পাঁচ টাকার মিল। শুরুতে হইহই করে চালু হলেও, ভোট পর্ব মিটতেই ইতিউতি অভিযোগ উঠতে শুরু করেছে ক্রমশ।

কোথাও সবজি অনুপস্থিত, কোনও দিন কোনও জায়গা থেকে অভিযোগ আসছে ডিম হয়ে গেছে অর্ধেক। এই রকম অভিযোগ ছিল বিস্তর। এবার অভিযোগ একেবারেই আলাদা। কোনও বিজ্ঞপ্তি ছাড়াই চুপিসারে বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার পুরসভা পরিচালিত ক্যান্টিন। লকডাউনে যখন বিপুল সংখ্যক মানুষ দৈনিক রোজগার হারিয়েছেন, যখন লোকালয়ে খাবার দোকান বন্ধ, তখনই বেশি প্রয়োজন ছিল এই ক্যান্টিনের।

বিরোধীরা বলছে, এই সরকার কবে আবার মানুষের কথা ভেবে কাজ করলো। মানুষের জন্য যেটাই করে সেটাই ভোটের লাভ-ক্ষতির অংক কষে করে থাকে। এখন ভোট নেই , তাই অহেতুক খাইয়ে লাভ নেই, তাই মানুষের প্রতি ভালোবাসাও উবে গেছে কর্পূরের মতো। যদিও পুর কর্তৃপক্ষ জানিয়েছে, বিরোধীদের যা কাজ তাই করছে, এসব সমালোচনা ভিত্তিহীন। সাম্প্রতিক কিছু সমস্যার জন্য মায়ের ক্যান্টিন বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু আগামী মাসে আবার খোলার চেষ্টা হবে।

]]>
https://runnerbangla.com/today-no-vote-there-no-maa-canteen-egg-rice/feed/ 0