অন্যান্য - Runner Bangla https://runnerbangla.com/trending/entertainment-news/other-entertainment-news/ Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 01 Jan 2022 12:45:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png অন্যান্য - Runner Bangla https://runnerbangla.com/trending/entertainment-news/other-entertainment-news/ 32 32 BIG BREAKING: নতুন বছরে বড় খবর, করোনা বধে এমাসেই ওষুধের ছাড়পত্র https://runnerbangla.com/advent-of-covid-medicine-molnupiravir/ Sat, 01 Jan 2022 12:45:35 +0000 https://runnerbangla.com/?p=4790 নতুন বছরের গোড়াতেই সবচেয়ে বড় চমক হতে চলেছে Molnupiravir( মলনুপিরাভির)। করোনাকে প্রতিহত করতে এতদিন ধরে টিকাকে হাতিয়ার করে লড়াই চালিয়ে এসেছে বিশ্বের মানুষ। এবার এলো খাবার ওষুধ। বিশ্বের প্রথম সারির বেশ কয়েকটি সংস্থা ওষুধ প্রস্তুত করলেও এখনো পর্যন্ত কোথাও বাণিজ্যিকভাবে ব্যাপকহারে তার ব্যবহার শুরু হয়নি। ওষুধের পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ হবার পর এখন সেটা অনুমোদনের অপেক্ষায়। ভারতে ইতিমধ্যে এ ওষুধ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে ফাইজার কোম্পানি।

ভারতের সাবজেক্ট এক্সপার্ট কমিটির তরফ থেকে ফাইজার-এর কাছে বেশ কিছু রিপোর্ট চাওয়া হয়েছে। বলা হয়েছে, এই ওষুধ ডায়াবেটিসের মতো জটিল অসুখ যাদের আছে, তাদের ক্ষেত্রে কী ভূমিকা নেয়, সেই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর রিপোর্ট জমা পড়েছে এবং সেটা খতিয়ে দেখার কাজও প্রায় শেষ। এখন শুধু অনুমোদনের অপেক্ষায়।

ইতিমধ্যে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ ভারতের মতই তথ্য খতিয়ে দেখার কাজ চালাচ্ছে। যদিও অন্য আরেকটি সংস্থা ব্রিটেনে তাদের রিপোর্ট জমা দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখেই বৃটেনের মেডিসিন এন্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটেড এজেন্সি সেদেশে ওষুধের অনুমোদন দিয়ে দিয়েছে । ফলে ইতিমধ্যে ব্রিটেনে সেই ওষুধ ব্যবহারের তোড়জোড় শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ওমিক্রনে প্রথম আক্রান্ত দক্ষিণ আফ্রিকায় ওষুধের পরীক্ষা-নিরীক্ষা প্রায় শেষ পর্যায়ে।

সেখানকার চিকিৎসকরা জানাচ্ছেন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের অবস্থা গুরুতর হয়ে গিয়েছিল, এই ওষুধ ব্যবহারের পরে দেখা গেল ৫০% ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তবে ভারতে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। ভারতের বাজারে কবে আসতে চলেছে ওষুধ? ভারতীয় চিকিৎসকরা জানাচ্ছেন, মাত্র কয়েক মাসের অপেক্ষা। এন্টিভাইরাল মেডিসিন হাতে পেলে করোনাকে কাবু করা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন চিকিৎসকরা।

]]>
শ্যাম বেনেগালের ছবিতে নায়কের ভূমিকায়, পারিশ্রমিক মাত্র এক টাকা https://runnerbangla.com/shyam-benegal-bangabandhu-film-arifin-shuvoo-remuneration-one-rupee/ Fri, 02 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=3180 রানার প্রতিবেদন : বরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল ( Shyam Benegal ) অনেকদিন নতুন মুভি পরিচালনা করছেন। তাঁর এই নতুন মুভিতে ১ টাকায় কাজ করছেন বাংলাদেশের ( Bangladesh ) সুপারস্টার আরিফিন শুভ ( Arifin Shuvoo  )। ব্যাপারটা বেশ মজার বৈকি। একে বেনেগাল, তায় বাংলাদেশ, এর ওপর শুভ। অনেক প্রশ্নই মনে আসা স্বাভাবিক। তাহলে সব খুলেই বলা যাক।

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীন বাংলাদেশের রূপকার শেখ মুজিবুর রহমানের ( Sheikh Mujibur Rahman ) জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাঁর বায়োপিক নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালকে। কিন্তু করোনা মহামারি এবং পরপর দুটি ঘূর্ণিঝড়ে পরিকল্পিত সিনেমাটি তৈরির কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়েও থমকে রয়েছে।

‘বঙ্গবন্ধু’ সিনেমাটি ( Bangabandhu Film ) নির্মিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে এটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা এবং আবহাওয়া সংক্রান্ত জটিলতার কারণে তা সম্ভব হয়নি। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের এই সিনেমাকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন মনে করছেন শুভ।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ১ টাকার চেকের ছবি প্রকাশ করে ক্যাপশনে শুভ জানান, ‘পারিশ্রমিক নেব এক টাকা। অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যায়, কিন্তু আত্মার তৃপ্তি মেলে না।’ আরিফিন আরও বলেন, ‘‘বঙ্গবন্ধু’তে অভিনয় করতে পারা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বলে মনে করি। অর্থ দিয়ে এই কাজকে আমি মাপতে চাই না।

সে কারণেই এমন ভাবনা মাথায় আসে। কিন্তু শুরুতে তাঁরা আমার শর্তে রাজি হতে চাননি। এ জন্য ফাইট করতে হয়েছে। এক টাকার চেকটা ফাইনালি হাতে পেয়ে খুব আনন্দ লাগছে।’ মুম্বাইয়ে ছবির শুটিঙে অংশ নিয়েছেন আরিফিন । দাদাসাহেব ফিল্ম সিটি, গোঁরেগাও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে শুটিংকরা হয়েছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বছরের শেষভাগে বাংলাদেশে ছবিটির শেষদিকের শুটিং হবে।এ প্রসঙ্গে শ্যাম বেনেগাল জানিয়েছেন, ‘দুটি বড়সড় ঘূর্ণিঝড় এবং করোনার সমস্যা ছিল। তবে আমি ভারত ও বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে এসব নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য আশ্বস্ত করেছেন।

যদি কোনো সমস্যা না আসত, তবে আমি দেড় বছর আগেই ছবিটি শেষ করতে পারতাম। ফিল্ম সিটির মধ্যেই বেশিরভাগ অংশের শুটিং করা গেছে। আশা করছি বাকি থাকা মাত্র ২০ শতাংশের শুটিং এ বছরই শেষ করতে পারব।’

]]>
প্রযোজক ঘরে ঢুকেই বললেন, ‘সব কাপড় খুলে ফেলো’, বিস্ফোরক গাগা https://runnerbangla.com/producer-entered-room-take-off-all-clothes-explosive-lady-gaga/ https://runnerbangla.com/producer-entered-room-take-off-all-clothes-explosive-lady-gaga/#respond Wed, 26 May 2021 06:35:00 +0000 https://runnerbangla.com/?p=1447 রানার প্রতিবেদন : ধর্ষণের শিকার হওয়ার কথা নিজমুখে জানিয়ে বিস্ফোরণ ঘটালেন মার্কিন সংগীততারকা লেডি গাগা। সারা বিশ্বেই জনপ্রিয় এই গায়িকা অকপটে বলেন, যুক্তরাষ্ট্রের পপসংগীতের ইন্ডাস্ট্রিতে প্রবেশের সময় একজন প্রযোজক তাকে ধর্ষণ করে। ওই ধর্ষণের পর তিনি গর্ভবতীও হয়ে যান।

সে-সময় গাগার বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই হিসেবে ১৬ বছর আগের এই ঘটনা। ভয়াবহ ও যন্ত্রণাদায়ক এই অভিজ্ঞতার কথা অ্যাপল টিভি-র ডকুমেন্টরির জন্য দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি।আজ ৩৫ বছরের টগবগে সুন্দরী গাগা। বিস্ফোরক এই তথ্য জানানোর সময় তাঁর চোখেমুখে ছিল যন্ত্রণার ছাপ। তখন তিনি ছিলেন টিন গার্ল।

বয়স অল্প, চোখে স্বপ্ন। স্বভাবতই গাগা ওই ঘটনার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘মানুষ আমার অনেক সমালোচনা করে। তাঁরা কখনো আমার ভেতরের যন্ত্রণাক্লিষ্ট মেয়েটিকে দেখতে পারে না। আমি যে দীর্ঘ ট্রমায় ভুগেছি সেটাও তো কেউ জানে না।‘ ওই নারকীয় ধর্ষণ যে তাঁর জীবনকে তছনছ করে দিয়েছিল সেকথাও উল্লেখ করেন তিনি।

সেই দুষ্কর্মের কথা বলতে গিয়ে গাগা জানান, তিনি তখন স্টুডিওতে কাজ করছিলেন। সে সময় একজন প্রযোজক এসে গাগাকে পরনের সব কাপড় খুলে ফেলতে বলে। ঘটনার আকস্মিকতায় বোবা হয়ে যান তিনি। কোনওরকমে উত্তরে ‘না’ বলে সেখান থেকে রীতিমতো পালিয়ে যান গাগা। গাগা ইয়স্নভ, ‘তখন তিনি আমাকে হুমকি দিয়ে বলে, আমার সব গানের সিডি তারা পুড়িয়ে ফেলবে।‘

এরপরেই ওই প্রযোজক তাঁকে আছড়ে ফেলে, পোশাক তেনে খোলে, এরপর একাধিকবার ধর্ষণ করে ১৯ বছরের মেয়েটিকে। কিছুদিন পর গাগা টের পান তিনি গর্ভবতী। অসহায় অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায় ওই নরাধম প্রযোজক। গাগা এখনও ধর্ষণ পরবর্তী সেই ভয়াবহ দিনগুলোর কথা ভাবলে শিউরে ওঠেন। গাগা ডকুমেন্টরির জন্য দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন, ‘ওই ঘটনার পর দীর্ঘদিন অবসাদে ভুগি আমি।

বহু কষ্টে তা কাটিয়ে উঠি। ১৯ বছরের এক গর্ভবতীকে যে সে সময় কত লড়াই লড়তে হয়েছে তা কেউ জানে না।‘ এর আগে ২০১৪ সালেও এক সাক্ষাৎকারে প্রথম যৌন হেনস্থার শিকার হওয়ার কথা জানিয়েছিলেন গাগা। তবে তিনি যে ধর্ষিতা হয়েছিলেন তা আগে জানাননি। ফের গাগা সামনে নিয়ে এলেন তাঁর পীড়াদায়ক অতীত। সেলেবজীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন এই গায়িকা।

তবে দুর্ভাগ্য যে, কোনওটিই স্থায়ী হয়নি। বর্তমানে মাইকেল পোলানস্কি নামের এক উদ্যোক্তার সঙ্গে সহবাস করছেন তিনি। মার্কিন ডক্যুসিরিজ ‘দ্য মি ইউ নেভার সি’-তে সবার সামনে আরেকবার সরব হলেন গাগা। ওপরা উইনফ্রে এবং প্রিন্স হ্যারি প্রযোজিত এই ডক্যুসিরিজে থাকছে বিশ্বের বিখ্যাত কিছু ব্যক্তিত্বের মানসিক এবং শারীরিক যন্ত্রণাকে জয় করার কাহিনি। প্রথম এপিসোডেই থাকবে লেডি গাগার এই ধর্ষণ ও গর্ভধারণের অভিজ্ঞতা।

]]>
https://runnerbangla.com/producer-entered-room-take-off-all-clothes-explosive-lady-gaga/feed/ 0