Youth Morcha – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 30 Jul 2021 14:02:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Youth Morcha – Runner Bangla https://runnerbangla.com 32 32 স্বৈরাচারী সৌমিত্র শুধু নতুন নতুন মেয়েদের নিয়েই ভাবছে, যুব মোর্চায় তুঙ্গে কলহ https://runnerbangla.com/saumitra-khan-only-thinking-new-girl-bjp-youth-front-allegation/ Fri, 30 Jul 2021 13:41:17 +0000 https://runnerbangla.com/?p=4585 রানার ডেস্ক : সৌমিত্রের বিরুদ্ধে এবার প্রকাশ্যে মুখ খুলল যুব মোর্চার ( Yuva Morcha ) একাধিক সদস্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে গত পরশু সৌমিত্রর কাজের প্রতিবাদ করে লিখেছিলেন তারা। তাদের মধ্যে অনেককেই গ্রুপ থেকে বার করে দেন সৌমিত্র ( saumitra Khan )। সেই গ্রুপ থেকে বহিস্কৃত সদস্যদের সঙ্গে আরও কয়েকজন সদস্য মিলিতভাবে আজ ই-মেল পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) কাছে। তাদের মূল অভিযোগ সৌমিত্র যুব সংগঠনকে যেভাবে চালাচ্ছেন তার মধ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই।

দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিচ্ছেন না। তার সমস্ত মাথাব্যথা দলের কয়েকজন নতুন আসা মেয়েকে নিয়ে। তাদেরকে তিনি প্রমোশন দিচ্ছেন। তাদেরকেই তিনি সামনে এগিয়ে দিচ্ছেন। দলের কোনও কর্মসূচি সম্পর্কে তিনি গ্রুপের সকলকে অনেক সময় জানাচ্ছেন না। নিজের কাছের মানুষদের দিয়ে অনেক কর্মসূচি তিনি সংগঠিত করেছেন। ফলে সব মিলিয়ে যুব মোর্চার মধ্যে একটা নৈরাজ্য ও বিশৃঙ্খলা এবং চূড়ান্ত অগণতান্ত্রিক পরিবেশ কায়েম হয়েছে।

দিলীপ ঘোষের কাছে ই-মেলে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে কয়েকজন সৌমিত্রর একটি সিদ্ধান্ত নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ জানিয়েছিলেন। সোমবার যুব মোর্চার বৈঠকে প্রকাশ্যেই সৌমিত্র ঘোষণা করে দেন, মৌমিতা সাহা নামে মানিকতলা মণ্ডলের নেত্রীকে রাজ্যস্তরের সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হচ্ছে। ঘোষণা শুনে অনেকের চোখ কপালে উঠে যায়। আচমকা এভাবে একেবারে মন্ডল স্তর থেকে রাজ্যস্তরে কাউকে তুলে নিয়ে আসা নজির কার্যত নেই বললেই চলে।

saumitra-khan-only-thinking-new-girl-bjp-youth-front-allegation-1

এ ঘটনার পরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কয়েকজন প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সৌমিত্র। তিনি প্রতিবাদীদের গ্রুপ থেকে বহিস্কার করে দেন। বহিস্কৃতদের বাইরে আরও বেশ কয়েকজন দিলীপ ঘোষের কাছে অভিযোগ করলেন। অভিযোগকারীদের মূল বক্তব্য, যুব মোর্চাকে এখন একজন স্বৈরাচারী শাসকের মত চালাচ্ছেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। দলের নিয়ম-নীতি,সংবিধান, শৃঙ্খলা কিছুই তিনি মানছেন না। তিনি তার মর্জি মতো দলটাকে শাসন করতে শুরু করেছেন। এখন দেখার এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষ কী পদক্ষেপ নেন।

]]>
আন্দোলন কাকে বলে আগস্টে দেখাবো, ঘোষণা বিজেপি যুব মোর্চার https://runnerbangla.com/bjp-youth-morcha-save-west-bengal-movement-august-9-to-16/ Sun, 25 Jul 2021 14:12:24 +0000 https://runnerbangla.com/?p=4462 রানার ডেস্ক : আগামী ১৬ই আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এর পাল্টা কর্মসূচি নিল রাজ্য বিজেপি ( BJP )। আগামী ৯ আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত টানা সাতদিন ধরে পশ্চিমবঙ্গ বাচাও সপ্তাহ পালন করবে বিজেপি। একই সঙ্গে ২০ আগস্ট কলকাতায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সারা রাজ্য থেকে যুব মোর্চার ( Youth Morcha ) কর্মীরা জমায়েত হবে। তাদের দাবি খেলা নয় কাজ চাই।

এছাড়া ১৬ই আগস্ট পালিত হবে কালা দিবস। ১৯৪৬ সালে ওই দিন ডাইরেক্ট একশন ডাক দিয়েছিল মুসলিম লিগ ( Muslim League )। তারপর শুরু হয় হিন্দু হত্যা। যা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে কুখ্যাত। কুখ্যাত ১৬ ই আগস্ট খেলা হবে দিবসের ( Khela Hobe Day ) ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেদিন খেলা হবে পরিবর্তে পাল্টা স্লোগান দেওয়া হবে খেলা হবে নয়, কর্মসংস্থান চাই , খেলা হবে নয় শিল্প চাই, খেলা হবে নয় শান্তি-শৃঙ্খলা চাই, এই দাবিতে ডিএম অফিস ঘেরাও এর ডাক দেওয়া হয়েছে।

যুব মোর্চার ( Youth Morcha ) তরফ থেকে একই সঙ্গে ৯ থেকে ১৬ আজিস্ট, পশ্চিমবঙ্গ বাচাও ( Save West Bengal ) সপ্তাহ পালন করা হবে। মোর্চার সভাপতি বলেন আগস্ট মাসেই আমরা দেখিয়ে দেব আন্দোলন কাকে বলে। কলকাতা চলো স্লোগান দিয়ে গোটা রাজ্য থেকে মোর্চার কর্মীরা হাজির হবেন কলকাতায়। তার কথায় মানুষ প্রত্যক্ষ করবে আগস্ট আন্দোলন কাকে বলে। যুব মোর্চার নেতৃত্বে ব্যাপক আকারে আন্দোলন হবে বলে ঘোষণা করেন এদিন।

আজ বিজেপির হেস্টিংস পার্টি অফিসে যুব মোর্চার বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেএখানেই বক্তৃতা দেন বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। সেই সময়ই তিনি বলেন অতীতে সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কথা বলে তিনি ভুল করেছেন তার জন্য ক্ষমা চাইছেন। আগামীতে তিনি দেখিয়ে দেবেন আন্দোলন কাকে বলে।

]]>
বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন সৌমিত্র https://runnerbangla.com/bjp-youth-morcha-president-saumitra-khan-apologized-publicly-controversial-facebook-post/ Sun, 25 Jul 2021 12:42:01 +0000 https://runnerbangla.com/?p=4457 রানার ডেস্ক : বিতর্কিত ফেসবুক পোস্ট করে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইলেন যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ ( Soumitra Khan )। আজ যুব মোর্চার বৈঠক চলাকালিন তিনি বলেন, প্রকাশ্যে ওই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলে এবং পোস্ট করে আমি ঠিক কাজ করিনি। যেটা করেছি সেটা ভুল হয়েছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি । যুব মোর্চার হয়ে এখন থেকে জান দিয়ে কাজ করব, মন্তব্য সৌমিত্রর। তিনি বলেন, পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন করা হবে।

সমস্ত কর্মীরা পথে নামবে, যুব মোর্চা তখন দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি ( BJP ) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। তিনি দলের বিদ্রোহী নেতাদের কটাক্ষ করে বলেন, অনেকেই চলে আসেন পাওয়ার আশায়। না পেলেই অধৈর্য হয়ে ওঠেন। বলেন, ক্ষোভ-বিক্ষোভ সকলের থাকতে পারে, তাই বলে সে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশেরও একটা সীমা থাকা উচিত। সীমা লংঘন করলেই বরদাস্ত করা যায় না।

এই প্রসঙ্গে তিনি বলেন, বাইরে থেকে বহু নেতা কর্মী আসেন। দু’চারটে দাগওয়ালা আসিদ্ধ আলুও ঢুকে পড়ে। কিন্তু সেগুলোকে ফেলে না দিয়ে অন্যান্য সবজির সাথে মিশিয়ে কিভাবে সুস্বাদু তরকারি রান্না করতে হয় সেটাও বিজেপি জানে। পরে অবশ্য সাংবাদিকদের সামনে এসে সৌমিত্র সম্পর্কে তিনি বলেন, সৌমিত্র আগেই তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে। ও একটু আবেগপ্রবণ।

আবেগ ধরে রাখতে পারেনি বলেই ওইসব ফেলেছিল। ভুল বুঝেছে, আজ স্বীকার করে নিল। ক্ষমাও চেয়ে নিল। আগামী ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে যুব মোর্চার কাঁধে।

]]>