Yogi Adityanath – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 26 Jul 2021 08:45:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Yogi Adityanath – Runner Bangla https://runnerbangla.com 32 32 যোগী রাজ্যে রোহিঙ্গা শিবির গুঁড়িয়ে দিল প্রসাশন https://runnerbangla.com/yogi-administration-demolished-rohingya-camp/ Mon, 26 Jul 2021 03:38:24 +0000 https://runnerbangla.com/?p=4472 রানার প্রতিবেদন : রোহিঙ্গাদের শিবির ( Rohingya camp ) গুঁড়িয়ে দিল দিল প্রশাসন। দিল্লি- উত্তরপ্রদেশ সীমান্ত লাগোয়া মদনপুর খাদারে বেশকিছু রোহিঙ্গা ( Rohingya ) পরিবার আস্তানা গেড়ে বসে ছিল। উত্তরপ্রদেশ ( Uttar Pradesh ) সেচ দপ্তরের জমি জবরদখল করে রোহিঙ্গাদের আস্তানা গড়ে উঠেছিল। বেশ কিছুদিন ধরে এনিয়ে চলছিল বিতর্ক। উত্তর প্রদেশ প্রশাসন দিল্লি ( Delhi ) প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না।

শেষ পর্যন্ত দিল্লি প্রশাসন এবং উত্তর প্রদেশ প্রশাসনের মধ্যে বৈঠক হয়, সেখানেই সিদ্ধান্ত হয় রোহিঙ্গাদের শিবির গুঁড়িয়ে দেওয়া হবে। সিধান্ত অনুযায়ী বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের বাড়িগুলি। এরপরই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রোহিঙ্গাদের অভিযোগ, সেখানে একটি মসজিদও ছিল সেটাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে কোন মসজিদের কাঠামোই ছিল না। যেখানে মসজিদের কোন অস্তিত্বই ছিল না, সেখানে গুঁড়িয়ে দেওয়ারও প্রশ্ন না। সেচ দপ্তরের জমি জবরদখল করে রোহিঙ্গারা এখানে বস্তি বানিয়ে ছিল, সেই বস্তি সরিয়ে দিয়ে জমিটি সেচ দপ্তরের হাতে তুলে দেয়া হয়েছে। বাড়ি ভেঙ্গে দেওয়ার ফলে রোহিঙ্গারা এখন আশ্রয়হীন।

রাস্তার ধারে বসবাস করছেন গৃহহীন রোহিঙ্গারা, এর ফলে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রোহিঙ্গাদের কোনও বিকল্প জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা, তা ভেবে দেখা হচ্ছে। কিন্তু আপাতত খোলা আকাশের নিচে বসবাস করছে বেশ কিছু রোহিঙ্গা পরিবার।

]]>
যোগীর সামনে ইন্দিরা নাতনি কি ট্রাম কার্ড? প্রশ্ন উস্কে দিলেন প্রিয়ঙ্কা https://runnerbangla.com/up-assembly-election-2022-indira-granddaughter-priyanka-gandhi-tram-card-yogi-adityanath/ Sat, 17 Jul 2021 14:36:15 +0000 https://runnerbangla.com/?p=4112 রানার ডেস্ক : ২০২২ এর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে যোগী সরকারের বিরুদ্ধে সমানে সমানে লড়াই দিতে পারবে বিরোধী শিবির। উত্তর প্রদেশে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তৈরি হয়েছে বলে যে ধারণা নির্মাণ হয়েছিল, সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে সেই ধারণা ভেঙে চুরে দিয়েছেন যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath )। বিজেপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন পঞ্চায়েত ভোটে। তারপর প্রশ্ন উঠেছে বাইশের ভোটে আদৌ কি যোগীকে সিংহাসনচ্যুত করা সম্ভব ?

সেই কঠিন প্রশ্নের মুখোমুখি এবার বিরোধী শিবির। উত্তরপ্রদেশের ( Uttar Pradesh ) মূল বিরোধীদল অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি অন্যদিকে মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টি এবং তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস ( Congress )। একসময় উত্তর প্রদেশ ছিল কংগ্রেসের দুর্গ। সেই দুর্গ হাতছাড়া হতে হতে কংগ্রেস এখন কার্যত অস্তিত্বহীন। অথচ উত্তরপ্রদেশের মত একটা বৃহৎ রাজ্য হাতের মুঠোয় থাকলে দিল্লির মসনদ দখল অনেকটাই সহজ হয়ে যায়।

সমস্ত জাতীয় দলেরই মূল লক্ষ্য থাকে উত্তর প্রদেশ। কংগ্রেস এখন মরিয়া উত্তরপ্রদেশে ঘুরে দাঁড়াতে। দিন কয়েক আগেই প্রিয়ঙ্কা রাহুল এবং প্রশান্ত কিশোর বৈঠক করেছেন। মনে করা হচ্ছে জাতীয় রাজনীতির পাশাপাশি উত্তরপ্রদেশের ভোট কৌশল নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। আজ প্রিয়ঙ্কাকে প্রশ্ন করা হয়, আসন্ন বিধানসভা ভোটের লড়াইয়ে প্রিয়াঙ্কা গান্ধী ( Priyanka Gandhi Vadra ) কি দলের প্রার্থী হবেন? তিনি প্রশ্নের উত্তরে শুধু জানান,”বিষয়টা ভেবে দেখেছি।

“তৎক্ষণাৎ তাকে পাল্টা প্রশ্ন করা হয় দল কি এবারের ভোটে আপনাকেই মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে ভোটযুদ্ধে নামবে? প্রিয়াঙ্কা গান্ধী হেসে জবাব দেন, “সব প্রশ্নের উত্তর এখনই দেব কি করে?” অর্থাৎ দলকে তিনি নেতৃত্ব দেবেন এবং তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস তাকে সামনে রাখবে কিনা, এসব প্রশ্নের উত্তর সূক্ষ্মভাবে এড়িয়ে গেলেন। এড়িয়ে গেলেন বলেই তৈরি হল রহস্য । গত বিধানসভা নির্বাচনে দলের মুখ্য উপদেষ্টা ছিলেন প্রশান্ত কিশোর।

সেবার প্রশান্তের পরামর্শ ছিল প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে ভোটযুদ্ধে নামার। কংগ্রেস সেবার তার পরামর্শ মেনে নেয়নি। ভোটে কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়েছিল। তিনি এই এই প্রস্তাব দিয়েছিলেন, প্রকাশ্যে সেকথা জানিয়েছিলেন প্রশান্ত। এবারে কি সেই ধরনের কোনো পরিকল্পনা নিয়ে এগুতে চাইছে কংগ্রেস? যা হয়নি গত ভোটে,সেটাই কি হতে চলেছে এবার? উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ হবেন প্রিয়াঙ্কা? আজ নিজেই সে প্রশ্ন উস্কে দিলেন।

]]>
দুটির বেশি সন্তান নয়, নতুন জনসংখ্যা নীতি ঘোষণা যোগীর https://runnerbangla.com/up-govt-yogi-announces-new-population-policy-two-child/ Sun, 11 Jul 2021 13:58:52 +0000 https://runnerbangla.com/?p=3766 রানার ডেস্ক : নয়া জনসংখ্যা নীতি ( New Population Policy ) ঘোষণা করলো উত্তরপ্রদেশ সরকার ( Government of Uttar Pradesh )। নয়া নীতি অনুযায়ী দুটির বেশি সন্তানের জন্ম দেওয়া যাবে না। দুটির বেশি সন্তান হলেই সরকারি সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পদোন্নতি আটকে দেওয়া হবে। এছাড়া যার দুটির বেশি সন্তান থাকবে সে পুরসভা এবং পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না।

এমনকি নানাবিধ সরকারি প্রকল্পের সুবিধা থেকেও তাকে বঞ্চিত হতে হবে। জনসংখ্যা নিয়ে এই কড়াকরির মূল উদ্দেশ্য, রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। সরকারে লক্ষ্য,আগামী ২০৩০ সালের মধ্যে প্রতি হাজারে জনসংখ্যা বৃদ্ধির হার দুই এর নিচে নামিয়ে আনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ জরুরি।

তার কথায় ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি উন্নয়নের পথে বড় বাঁধা। তিনি বলেন, গোটা পৃথিবীতেই বিষয়টি নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। তার মতে, দুটো সন্তানের মধ্যে সময়ের ব্যবধানও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্যাপরেও সুস্পষ্ট নির্দেশিকা মেনে চলা উচিত নাগরিকের।

উত্তর প্রদেশের আগে, অসম সরকার ( Assam Government ) এই নিয়ম চালু করেছে, যা নিয়ে জোরালো বিতর্ক তৈরি হয়েছে সেই রাজ্যে। বিভিন্ন সংখ্যালঘু সংগঠন প্রকাশ্যে এই নিয়মের বিরোধিতায় সরব হওয়ার পাশাপাশি নয়া আইন উপেক্ষার ডাকও দিয়েছে। অসম সরকারও জানিয়ে দিয়েছে, দুটির বেশি সন্তান হলেই তাকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।

সরকারি কর্মচারীর ক্ষেত্রে যেমন পদোন্নতি বন্ধ হবে, তেমনি সাধারণ লোকের ক্ষেত্রে ভোটে লড়াই করা এবং সরকারি সুবিধা পাওয়ার ব্যাপারে বিধিনিষেধের মুখে পড়তে হবে।

]]>