Guinness World Records – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sun, 27 Jun 2021 07:23:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Guinness World Records – Runner Bangla https://runnerbangla.com 32 32 যমরাজকে বুড়ো আঙুল দেখিয়ে দিল বিশ্বের ক্ষুদ্রতম মানব শিশু https://runnerbangla.com/world-smallest-immature-children-richard-scott-william-hutchinson/ Sun, 27 Jun 2021 09:01:00 +0000 https://runnerbangla.com/?p=2985 রানার প্রতিবেদন : করোনার খবরের ভিড়েই উঠে এসেছে পৃথিবীর সবচেয়ে অপরিণত শিশুর জন্মদিনের খবর। একজন মহিলার স্বাভাবিক গৰ্ভধারণের সময়কাল ১০ মাস ১০ দিন। এটা অনেকেই জানেন। তবে অনেকেই এর আগেও প্ৰসব করেন। সাত-আটমাসে প্ৰসব করলে নবজাতককে ইনকিউবেটর ( Incubator ) কি রাখার প্ৰয়োজন পড়ে। কেননা মাতৃগৰ্ভে যে উষ্ণতায় সে থাকত তার বয়স না-বাড়া পৰ্যন্ত একটা নিৰ্দিষ্ট সময়ের হিসাবে তাকে ইনকিউবেটরে সেই তাপমাত্ৰায় রাখতে হয়।

সময়ের আগে জন্মে যাওয়া এই শিশুগুলিকে অপরিণত শিশু ( Immature children ) বলে। বৰ্তমানে গিনেস বুক অব ওয়াৰ্ল্ড রেকৰ্ডের ( Guinness Book ) তথ্য অনুসারে পৃথিবীর সবচেয়ে অপরিণত শিশু হল মাৰ্কিন যুক্তরাষ্ট্রের ( USA ) রিচাৰ্ড স্কট উইলিয়াম হাচিনসন ( Richard Scott William Hutchinson )। উইসকনসিন রাজ্যের বাসিন্দা সে। ৭-৮ নয় মাত্ৰ ৫ মাসেই জন্মগ্ৰহণ করেছিল রিচাৰ্ড স্কট উইলিয়াম হাচিনসন । জন্মের নিৰ্দিষ্ট সময়ের ১৩১ দিন আগে তার জন্ম হয়। জন্মের সময়ে তার ওজন ছিল মাত্ৰ ৩৩৭ গ্ৰাম।

যেসমস্ত চিকিৎসকরা তার মায়ের ডেলিভারি করানোর দায়িত্বে ছিলেন তাঁরা সকলেই ভেবেছিলেন শিশুটি হয়তো বাঁচবে না। তবুও তারা হাল ছেড়ে দেননি। এমনকী শিশুটির মা-বাবাকেও মানসিক প্ৰস্তুতি নিতে বলা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের তৎপরতায় সে আশ্চৰ্যজনকভাবে বেঁচে গেছে। সম্প্ৰতি তার এক বছরের জন্মদিনও পালন করা হয়েছে। রিচাৰ্ড স্কট মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের চিলড্ৰেনস মিনেসোটা হাসপাতালে সি-সেকশন ডেলিভারির মাধ্যমে জন্মগ্ৰহণ করে।

তার মা বেটা হাচিনসনের শরীর এতাটই জটিল হয়ে পড়ে যে তাঁকে জরুরি ভিত্তিতে অপারেশন করতে হয়। বেটার শারীরিক অবস্থা খারাপ যে ছিল, তা চিকিৎসকরা প্ৰথম থেকেই বুঝে গিয়েছিলেন। তবে ৫ মাসেই যে সিজার করতে হবে এতটাও ভাবেননি। গিনেস রেকৰ্ডস কৰ্তৃপক্ষ বলছে মাত্ৰ ৩৩৭ গ্ৰাম ওজন নিয়ে জন্ম নেওয়া রিচাৰ্ড আকারে এতটাই ছোট ছিল যে তাকে তালুতেই রাখতে পারত মা-বাবা। রিচাৰ্ডের চিকিৎসার মূল দায়িত্বে ছিলেন চিলড্ৰেনস মিনেসোটা হাসপাতালের নিওনেটাল বিশেষজ্ঞ ডা. স্টারশি কাৰ্ন।

তিনি জানান, ‘তার জন্মের পরে মা-বাবাকে বলেছিলাম এরকম শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা থাকে না।’ তার সঙ্গে ওই চিকিৎসক রিচাৰ্ডের মা-বাবাকে আরও বলেন, ‘শিশুটি বাঁচবে কি না তা জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে। এই সময়টাই তার জন্য খুবই গুরুত্বপূৰ্ণ। এই সময়টা ভালোয় ভালোয় পার করতে পারলে সে হয়তো বেঁচে যাবে।’ রিচাৰ্ডকে বাঁচাতে তৈরি হয় মেডিক্যাল টিম। চিকিৎসকরা চেষ্টার কোনওরকম ত্ৰুটি করেননি।

দিনরাত কোনও না কোনও চিকিৎসক পালা করে রিচাৰ্ডকে পৰ্যবেক্ষণ করেছেন। ওদিকে জাঁকিয়ে বসেছে করোনা অতিমারি। এর ফলে বাচ্চাটির মা-বাবাকেও তার কাছে থাকার অনুমতি চিকিৎসকরা দেয়নি। আর পরিবারের অন্য সদস্যদের তো হাসপাতালে থাকার কোনও প্ৰশ্নই ওঠে না। রিক ও বেটা হাচিনসন থাকেন অন্য এক রাজ্য উইসকনসিনের সেন্ট কক্স কাউন্টিতে। হাসপাতালে থাকার অনুমতি মেলেনি।

বেশ কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে প্ৰতিদিন তাঁদের হাসপাতালে আসতে হতো। তবে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে রিচাৰ্ড।৬ মাসেরও বেশি তাকে হাসপাতালে রাখার পর গত ডিসেম্বরে মুক্ত করেন চিকিৎসকরা। সন্তানকে বাড়ি নিয়ে ফেরার সময়ে বাবা-মা আনন্দের চোটে কেঁদেই ফেলেন। সম্প্ৰতি ধুমধাম করে তার জন্মদিন পালন করা হয়েছে।

]]>
গো-মাতার বিশ্বরেকর্ড! নামেই গরু, দাম প্রায় তিন কোটি https://runnerbangla.com/world-record-most-expensive-cow-posh-spice-price-almost-three-crore/ https://runnerbangla.com/world-record-most-expensive-cow-posh-spice-price-almost-three-crore/#respond Fri, 12 Mar 2021 14:49:46 +0000 https://runnerbangla.com/?p=289 রানার প্রতিবেদন : গরুর কুঁজে সোনার সন্ধান মিলবে কিনা, সেই বিতর্কের অবসান এখনও হয়নি। তবে ওই গরুর দামই সোনাকেও টেক্কা দিয়েছে। দাম শুনে চোখ কপালে উঠতে পারে। নিলামে গরুটির দাম উঠেছে তিন কোটি টাকারও বেশি। তবে তিনি ‘গো-মাতা’ নন, বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ভাষায়, ‘আন্টি’। বিদেশি গরু। জন্ম তার ইংল্যান্ডে।

একটা বাহারি নামও আছে মহার্ঘ ওই গরুটির। গরুর মালিক আবার পপ গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যামের ভক্ত। সেই ভক্তির টানেই জন্মের পর এই পোষ্যের নাম রাখেন তিনি পস স্পাইস। গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম যুক্ত ছিলেন গানের ব্যান্ড ‘স্পাইস গার্ল’-এর সঙ্গে। সেই সময় তিনি পরিচিত ছিলেন পস স্পাইস নামে। প্রিয় গায়িকার নামেই গরুটির ওই নাম রেখেছিলেন তার মালিক।

ওই গরুটির মায়ের নামও ছিল জিঞ্জার স্পাইস। স্পাইস গার্লস-এর এক গায়িকার নাম ছিল জিঞ্জার স্পাইস। ১৯৮৯ সালে ক্রিস্টিয়ান উইলিয়াম ও তাঁর বাবা ডন উইলিয়াম দু’জনে মিলে চালু করেন তাঁদের খামার বাড়ি। বাবা ডন অবশ্য ইতিমধ্যে প্রয়াত। তাঁদের সেই খামারেরই বাসিন্দা ছিল মা-মেয়ে জিঞ্জার ও পস স্পাইস। প্রতি বছরই নিলাম হয় ক্রিস্টিয়ানদের খামারের গরু।

কিন্তু এবার যে রকম দাম উঠেছে নিলামে তেমনটা আর নাকি কখনও হয়নি। একটা গরুর দাম ভারতীয় মুদ্রায় তিন কোটির বেশি। দামের নিরিখে কার্যত বিশ্বরেকর্ড করে ফেলেছে গরুটি এমনটা স্বপ্নেও ভাবতে পারেননি ক্রিস্টিয়ান। এত দাম দিয়ে কে কিনলেন পস স্পাইসকে? একজনের সাধ্য হয়নি। ম্যাঞ্চেস্টার ও কেমব্রিজের কয়েকজন গবাদি পশুর কারবারি মিলে গরুটি কিনেছেন বলেই জানা গিয়েছে।

]]>
https://runnerbangla.com/world-record-most-expensive-cow-posh-spice-price-almost-three-crore/feed/ 0
নজিরবিহীন বিশ্ব রেকর্ড, মৃত্যু ভয় বুকে চেপে ৫০ বছরের জেল যাপন https://runnerbangla.com/world-record-longest-held-death-row-inmate-iwao-hakamada-japan/ https://runnerbangla.com/world-record-longest-held-death-row-inmate-iwao-hakamada-japan/#respond Sun, 03 Jan 2021 06:30:00 +0000 https://runnerbangla.com/?p=287 রানার প্রতিবেদন : খুনের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন জাপানের ইয়াও হাকামাদা, তাও হয়ে গেল প্রায় ৫০ বছর। অপেক্ষায় ছিলেন এই বুঝি ডাক পড়ে ফাঁসির মঞ্চে দাঁড়ানোর। তবে ২০১৪ সালে মুক্তি মেলে তাঁর। কিন্তু পুনরায় বিচারের রায়ে স্থগিতাদেশ দেওয়ায় পুনরায় মৃত্যুদণ্ডের ভয় জেগেছিল। তবে সুপ্রিম কোর্টের পুনরায় সেই স্থগিতাদেশ বাতিল করে পুনরায় বিচারের আশ্বাস দিলে আশা জেগেছে হাকামাদার মনে।

এর ফলে মুক্তি পেতে চলেছেন বিশ্বের সবচেয়ে বেশি দিন বন্দি থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাকামাদা।
৮৪ বছরের হাকামাদা ছিলেন পেশাদার বক্সার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ১৯৬৬ সালে তিনি তাঁর মনিব, মনিবের স্ত্রী ও দুই সন্তানকে খুন করেন। শিজুয়োকা প্রদেশে ঘরের মধ্যে চারজনের মরদেহ পাওয়া যায়। এছাড়া তাঁর বিরুদ্ধে ডাকাতির অভিযোগও আনা হয়। শুরুতে সব অভিযোগেই দোষী সাব্যস্ত করা হয় হাকামাদাকে।

এরপর আদালতে আবেদন করেন তিনি। কিন্তু বিচারে তাঁর প্রাণদণ্ডের রায় হয়। এরপর তাঁর মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা শুরু হয়। মৃত্যুদণ্ডের জন্য সবচেয়ে বেশি দিন অপেক্ষা করা আসামি হিসেবে গিনেস বূক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নামও ওঠে তাঁর। এরপর ২০১৪ সালে কঠোর বিচার ব্যবস্থার দেশ জাপান এক দৃষ্টান্ত স্থাপন করে। হাকামাদার বয়স ও বিপর্যস্ত মানসিক অবস্থা বিবেচনা করে ওই বছর তাঁকে মুক্তি দেন শিজুয়োকা জেলা আদালত।

কিন্তু ভাগ্যের বিড়ম্বনা, চার বছর পর ২০১৮ সালে টোকিওর হাইকোর্ট তাঁর পুনরায় বিচারের রায় স্থগিত করে দেয়। তবে কী কারণে এটি করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। হাইকোর্টের এই আবেদনের পরিপ্রেক্ষিতে ভয়ে ছিল হাকামাদার পরিবার ও আইনজীবীরা। এরপর তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট টোকিও হাইকোর্টের ওই স্থগিতাদেশ বাতিল করে পুনরায় বিচারের আশ্বাস দেয়।

অ্যামনেসটি ইন্টারন্যাশনালও বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে। তারা হাকামাদার মুক্তির দাবি তোলে। হাকামাদার আইনজীবী কিওমি সুনাগো বলেছেন, ‘আমাদের ভয় ছিল যে কোনো সময় হাকামাদাকে আবার গ্রেফতার করা হতে পারে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। তবে পুনরায় বিচারের আশ্বাস পেয়ে এখন নিশ্চিন্ত যে তিনি নিরাপদ।’

হাকামাদা এখন তাঁর বোন হিদেকো হাকামাদার সঙ্গে বসবাস করছেন। তাঁর মানসিক অবস্থা খুব ভালো নয় বলেই জানান তিনি। একটু একটু করে উন্নতি হলেও তিনি আর কোনদিনই স্বাভাবিক হতে পারবেন না বলে জানিয়েছেন হিদেকো।

]]>
https://runnerbangla.com/world-record-longest-held-death-row-inmate-iwao-hakamada-japan/feed/ 0