White House – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 12 Jun 2021 08:25:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png White House – Runner Bangla https://runnerbangla.com 32 32 চিন্তা নেই, ২০২২-এর শেষেই শান্ত হবে আমাদের পৃথিবী https://runnerbangla.com/corona-pandemic-will-be-calm-by-end-of-2022-in-world/ https://runnerbangla.com/corona-pandemic-will-be-calm-by-end-of-2022-in-world/#respond Sat, 12 Jun 2021 06:31:28 +0000 https://runnerbangla.com/?p=2323 রানার ডেস্ক : কোটি কোটি মানুষের আক্ৰান্ত হওয়া, মৃত্যুমিছিল, সবদেশের আৰ্থ-সামাজিক, শিক্ষাকাঠামো ভেঙে পড়া, বেকার সংখ্যা বৃদ্ধি, অৰ্থনীতিতে ধস, একটা ক্ষুদ্ৰ ভাইরাস বদলে দিয়েছে পৃথিবীর চালচিত্ৰটাই। বিগত এক বছরের বেশ সময় ধরে করোনা ( Corona ) অতিমারি মানবজাতির অস্তিত্বের পক্ষে কীভাবে ও কত বড় সংকট নিয়ে এসছে তা আমরা সকলেই প্ৰত্যক্ষ করেছি। তবে আশার কথা হল তার আকার আর ভয়াবহ হবে না।

সম্প্ৰতি বিল গেটস ( Bill Gates ) পোল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভ্যাকসিন আসার ফলে করোনার বিরুদ্ধে লড়াইয়ের আশাটা জোরদার হয়েছে। ২০২২ সালের শেষদিক থেকে সারা পৃথিবী কোভিড ( Covid-19 ) থেকে মুক্ত হবে। প্ৰসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে নিজের তৈরি করা প্ৰতিষ্ঠান বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্ৰযুক্তি সংস্থা মাইক্ৰোসফটের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন গেটস। পরে তিনি তৈরি করেন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ( Bill & Melinda Gates Foundation ), যেখানে কোভিডের সময় ১৭৫ কোটি ডলার দিয়েছিলেন তিনি ত্ৰাণকাৰ্যে।

ভারতীয় মুদ্ৰায় যা প্ৰায় ১৪ হাজার কোটি টাকার সমান।ওই অৰ্থ কোভিডের ভ্যাকসিন নিয়ে গবেষণার কাজে ব্যবহৃত হয়েছে বলে ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হয়েছে। বিশ্বজুড়ে এখনও করোনায় আক্ৰান্ত প্ৰায় ১৩ কোটি মানুষ, মারা গেছে প্ৰায় ২৮ লক্ষ ও সুস্থ হয়েছে প্ৰায় ১১ কোটি। যখনই কোনও দেশে করোনার প্ৰকোপ একটু কমেছে বলে মনে করা হচ্ছে লকডাউন শিথিল করা হচ্ছে হোটেল, রেস্তোরাঁ খুলে দেওয়া হচ্ছে জনসমাগমের ফলে হু হু করে বাড়ছে আক্রমণ।

আক্ৰান্ত ব্যাক্তির সংখ্যার নিরিখে মাৰ্কিন যুক্তরাষ্ট্ৰ ( USA ) ও ব্ৰাজিলের ( Brazil ) পরেই তৃতীয় স্থানে রয়েছে ভারত ( India )। হোয়াইট হাউসের ( White House ) মুখ্য স্বাস্থ্যউপদেষ্টা অ্যান্থনি ফসি জানিয়েছিলেন সোয়াইন ফ্লু ( Swine flu )-এর থেকেও করোনা ভয়ংকর খারাপ। বিল গেটস আবারও তা মনে করিয়ে দিয়ে বলেন, ভ্যাকসিন এসে গেছে বলে উল্লাসে মেতে গেলে চলবে না। এখনও সকলকেই করোনার স্বাস্থ্যসুরক্ষাবিধি মানতে হবে। অসতৰ্ক হলেই সমস্যা। বিল জানান, শীতকালে ফের এর প্ৰকোপ বাড়তে পারে। ঠিক একই কথা বলেছেন বিজ্ঞানীরা।

কেননা ঠাণ্ডার সময়ে শুষ্ক বাতাসে ভাইরাসের জলকণা বেশিদিন পৰ্যন্ত বেঁচে থাকতে পারে। এর মধ্যে অনেক দেশেই শীতের বড় সমস্যা হল ফ্লু। বিশেষত বিগত কয়েক বছরের ধারায় দেখা গেছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উৎপাত বেড়েছে। এই ফ্লু আর করোনার উপসৰ্গও অনেকটাই একরকমের। বিজ্ঞানীরা এবছর আশংকা করছেন করোনা ভাইরাস ( Corona Virus ) আর ইনফ্লুয়েঞ্জা ( Influenza ) একসঙ্গে বেড়ে গিয়ে টুইনডেমিক এফেক্ট হতে পারে আমেরিকায়।

গেটস আরও জানান, ভ্যাকসিন এলেই যে সংক্ৰমণ থেমে যাবে, এতটা নিশ্চিত হওয়ার কোনও কারণ নেই। কোভিড ভ্যাকসিন ভাইরাসের প্ৰাবল্য কমায়, তাকে পুরোপুরি থামাতে পারে না। গেটস আরও আশঙ্কা করছেন মাৰ্কিন যুক্তরাষ্ট্ৰ সহ বিভিন্ন দেশে যে হারে মেলামেশা বাড়ছে, তাতে সংক্ৰমণের তৃতীয় ধাক্কা দ্ৰুতই আসবে। বিশেষত আগামী বড়দিনের উৎসবের সময়ে সংক্ৰমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোভিড ভ্যাকসিন নিয়ে অনেক সংস্থাকে অৰ্থ সাহায্য দিয়েছেন বিল গেটস।

পেনসিলভেনিয়ায় বায়োটেক ফাৰ্মনোভিও ফামাসিউটিক্যালসের ( Pennsylvania Biotechnology Center of Bucks County ) ভ্যাকসিন গবেষণার কাজে নিজেও সামিল হয়েছেন গেটস। তিনি জানান, তাঁর লক্ষ্য, শুধু আৰ্থিক সাহায্য নয়, বিশ্বের প্ৰতিটি কোণায় যাতে ভ্যাকসিন পৌঁছে যায় সেদিকে দেখভাল করা। ইতিমধ্যেই গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইমিউনাইজেশন ( Global Alliance for Vaccines and Immunization – GAVI )-এর সঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে পিছিয়ে পড়া দেশগুলিতে কোটি কোটি ভ্যাকসিনের ডোজ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

]]>
https://runnerbangla.com/corona-pandemic-will-be-calm-by-end-of-2022-in-world/feed/ 0
ট্রাম্পের রাজপ্রাসাদকে ছাপিয়ে, লোকমুখে এখন বাইডেন গণ শৌচালয় https://runnerbangla.com/now-joe-biden-public-toilets-overwhelm-trump-palace-impressing-popularity/ https://runnerbangla.com/now-joe-biden-public-toilets-overwhelm-trump-palace-impressing-popularity/#respond Sat, 22 May 2021 04:13:24 +0000 https://runnerbangla.com/?p=1261 রানার ডেস্ক : পৃথিবীর অন্যতম প্ৰধান শক্তিধর দেশের প্ৰেসিডেন্ট পদে যখন কেউ আসীন হন তখন সারা পৃথিবীর নজর থাকে হোয়াইট হাউসের দিকে। আর তার সঙ্গে আরও একটি বিষয় আলোচনার কেন্দ্ৰবিন্দুতে উঠে আসে, তিনি কোথা থেকে রাষ্ট্ৰপতির সরকারি বাসভবন হোয়াইট হাউসে আসছেন, সেখানে তাঁর নামে কোনও বাড়ি, পাৰ্ক আছে কি না ইত্যাদি।

আগে আলোচনার কেন্দ্ৰবিন্দুতে ছিল ট্ৰাম্প টাওয়ার। আসলে ট্ৰাম্পের নিজের যে বাড়ি সেটা হোয়াইট হাউসের থেকে অনেকটাই বড়, তাকে বাড়ি না বলে রাজপ্ৰাসাদ বলাই ভালো। তাই ট্ৰাম্প হোয়াইট হাউসে আসতে চাননি। কিন্তু নিরাপত্তার খাতিরে তাঁকে আসতে হয়। নিউ ইয়ৰ্কের চোখধাঁধানো ট্ৰাম্প টাওয়ার সকলেরই দ্ৰষ্টব্য। তাই ট্ৰাম্পের সময়ে ট্ৰাম্প টাওয়ার নিয়ে অনেক আলোচনা হয়েছে।

শুধু ট্ৰাম্প টাওয়ারই নয়, নিউ ইয়ৰ্ক জুড়ে ট্ৰাম্প হোটেল, ট্ৰাম্প ওয়াৰ্ল্ড বিল্ডিং, ট্ৰাম্প প্লাজা, ট্ৰাম্প ইন্টারন্যাশনাল, ট্ৰাম্প পাৰ্ক অ্যাভিনিউ–সবকিছু মিলিয়ে নিউ ইয়ৰ্ক ছিল ট্ৰাম্পময়। শুধু ট্ৰাম্প টাওয়ার যে নিউ ইয়ৰ্কে আছে এমনটা নয়, বিশ্বের বিভিন্ন দেশে আছে, হোটেলও আছে, সেখানে সোনার রংয়ে খোদিত আছে ডোনাল্ড ট্ৰাম্পের নাম।

নিউ ইয়ৰ্কে ট্ৰাম্প টাওয়ার এমনই এক বিলাসবহুল অ্যাপাৰ্টমেন্ট যে সেটা ছেড়ে মেলানিয়া ট্ৰাম্প প্ৰথমদিকে হোয়াইট হাউসে আসতে চাননি। ট্ৰাম্প আসার অনেক পরে মেলানিয়া এসেছেন। সুতরাং এতদিন মানুষের মুখে মুখে ট্ৰাম্প টাওয়ার ঘুরবে সেটাই তো স্বাভাবিক। ট্ৰাম্পের তুলনায় এবারের পরিস্থিতি একেবারেই আলাদা।

মফসসল শহর ডেলাওয়ারের উইলমিংটন থেকে হোয়াইট হাউসে পা রেখেছেন নতুন প্ৰেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি। ট্ৰাম্পের সঙ্গে তাঁদের তুলনাও চলছে। ট্ৰাম্প-মেলানিয়ার মতো বাইডেন ও তাঁর স্ত্ৰীর সম্পৰ্ক কিন্তু খারাপ নয়; যথেষ্ট প্ৰগাঢ় তাঁদের ভালোবাসা।

উইলমিংটনে বাইডেনের সঙ্গে আলোচনায় উঠে আসবে তিনটি জিনিস–জোসেফ আর বাইডেন জুনিয়র অ্যাকু্য়াটিক সেন্টার, জোসেফ আর বাইডেন রেল রোডস্টেশন এবং উইলমিংটনের একটি সুইমিং পুল। একেই বাইডেন সুইমিং পুল বলা হচ্ছে। যে সুইমিং পুলের সঙ্গে জড়িয়ে আছে বাইডেনের অনেক স্মৃতি। এই পুলে সাঁতার কাটার ছবিও ওণেক বেরিয়েছে।

তাই বাইডেন রাষ্ট্রপতি হবার পরেও সেখানে গিয়ে সাঁতার কেটে এসেছেন। এখন মানুষ বাইডেন সুইমিং পুল আর বাইডেন রেল রোডস্টেশন নিয়ে আলোচনা করছেন। ওয়াশিংটন থেকে বাড়ি যাওয়ার পথে এই রেল রোডস্টেশন ধরেই বাইডেনকে যেতে হয়। এছাড়াও আছে বাইডেন ওয়েলকাম সেন্টার। এটি যাত্ৰীদের জন্য রাস্তার পাশে টয়লেট।

এছাড়া জো বাইডেনের নামে আর কোনও স্থাপত্য নেই। অবশ্য শেষ কামড় দিতে ডোনাল্ড ট্ৰাম্প নতুন প্ৰেসিডেন্টের বিরুদ্ধে কাজকৰ্ম শুরু করেছিলেন। প্ৰায় চল্লিশ বছর সিনেটর হিসাবে কাজ করা এবং ওবামা প্ৰশাসনের ভাইস প্ৰেসিডেন্ট জো বাইডেনের ছেলের বিরুদ্ধে ট্ৰাম্প সরকার আৰ্থিক কেলেংকারির অভিযোগ এনেছিল। তবে তা ধোপে টেকেনি।

]]>
https://runnerbangla.com/now-joe-biden-public-toilets-overwhelm-trump-palace-impressing-popularity/feed/ 0