West Bengal Government – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 20 Jul 2021 07:13:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png West Bengal Government – Runner Bangla https://runnerbangla.com 32 32 দু’হাত বাড়িয়ে টাটাকে স্বাগত জানাতে প্রস্তুত তৃনমূল সরকার : পার্থ https://runnerbangla.com/west-bengal-tmc-government-industry-minister-partha-chatterjee-welcome-tata/ Tue, 20 Jul 2021 06:54:23 +0000 https://runnerbangla.com/?p=4213 রানার ডেস্ক : দু’হাত বাড়িয়ে টাটাকে ( Tata ) পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল সরকার। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন, রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )। তিনি বলেন,সিঙ্গুরে ( Singur ) যে ঘটনা ঘটেছে তাতে কখনোই তারা টাটাকে দোষী সাব্যস্ত করেননি। কৃষকদের কাছ থেকে জোর করে জমি নিয়ে ছিল তৎকালীন বামফ্রন্ট সরকার।

তাদের যাবতীয় রাগ-ক্ষোভ কিংবা আন্দোলন সংঘটিত হয়েছে বামফ্রন্টের ( Left Front ) বিরুদ্ধে, টাটার বিরুদ্ধে নয়। যদিও সেই সময়ে তৃণমূল নেতৃত্বাধীন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অন্যতম স্লোগান ছিল “টাটা তুমি ফিরে যাও” পার্থ এখন বলছেন, টাটা তুমি ফিরে এসো। তার বক্তব্য দেশের অন্যতম মর্যাদাপূর্ণ বাণিজ্যিক সংস্থা হচ্ছে টাটা গোষ্ঠী ( Tata Group )। সেই বাণিজ্য গোষ্ঠী কে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আহ্বান জানাচ্ছেন তারা।

তিনি বলেন, তাদেরকে স্বাগত, তারা যেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করেন। একইসঙ্গে পার্থ চ্যাটার্জি ( Partha Chatterjee ) জানান ইতিমধ্যে কলকাতায় আরো একটি অফিস স্থাপন করতে চেয়েছে টাটা গোষ্ঠী। শিল্পমন্ত্রী বক্তব্য, শুধু অফিস নয়, তারা চান লবণ থেকে ইস্পাত সর্বত্র যেন টাকার বিনিয়োগ আসে এ রাজ্যে। ২০০৭ সালে রাজ্য থেকে পাততাড়ি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় টাটা ন্যানো ( Tata Nano )।

তারপরে শিল্প বলতে বড় আকারের কোন বিনিয়োগই আসেনি পশ্চিমবঙ্গে। গোটা দেশজুড়ে পশ্চিমবঙ্গ শিল্প বিরোধী হিসেবে পরিচিত হতে থাকে। শিল্পমহলে খারাপ হয় বাংলার ভাবমূর্তি। এদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্থা হিসেবে পরিচিত টাটা যেখানে বিনিয়োগ করে ব্যবসা করতে পারেনি, সেখানে আর অন্য কোন বৃহৎ বাণিজ্যিক সংস্থা বিনিয়োগের ঝুঁকি নিতে চায়নি।

এ কারণে গত ১০ বছরে এ রাজ্যে বৃহৎ শিল্পে বিনিয়োগে কার্যত খরা। সেই খরা কাটাতে চান পার্থ চট্টোপাধ্যায়। শিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। যাদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার কারণে শিল্প ক্ষেত্রে বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে তাদেরকেই ফিরিয়ে এনে সেই ক্ষয়ক্ষতি মেরামত করতে চাইছেন শিল্পমন্ত্রী।

]]>
দিল্লি চলো অভিযান বিজেপির, নবান্নকে চাপে রাখতে নয়া কৌশল https://runnerbangla.com/bengal-bjp-new-strategy-delhi-campaign-against-bengal-government/ Mon, 12 Jul 2021 15:26:23 +0000 https://runnerbangla.com/?p=3819 রানার ডেস্ক : রাজ্যের পরিস্থিতি কেন্দ্রের সামনে তুলে ধরতে দিল্লি যাবার সিধান্ত বিজেপি পরিষদীয় দলের। নির্বাচন পরবর্তী ‘হিংসা’ – র অভিযোগ বার বার তুলছে বিজেপি। সেই অভিযোগ কেন্দ্রীয় সরকারের সামনে বিশদে তুলে ধরবে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ( Amit Shah ) সঙ্গে দেখা করে একটি বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলি নিজেদের নামে চালাচ্ছে। সেই সব প্রকল্প সম্পর্কে কেন্দ্রকে তথ্য দেবে তারা।

প্রকল্পগুলি যেসব মন্ত্রকের সেই সব মন্ত্রীর সঙ্গে দেখা করে এনিয়ে বিশদে অবগত করবে পরিষদীয় দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) সঙ্গেও দেখা করতে পারেন তাঁরা। পরিষদীয় দলের নেতৃত্বে দেবেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বিজেপি সূত্রের খবর, এই বিষয়গুলি নিয়ে বিধায়কদের মধ্যে আলোচনা হয়েছে। দিন কয়েকের মধ্যে বিস্তারিত আলোচনা হবে এবং দিল্লির সঙ্গে কথা বলে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

তৃনমূল সরকারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের সিধান্ত নিয়েছে বিজেপি। পরিষদীয় দলের আলোচনায় ঠিক হয়েছে, একদিকে মানুষের সঙ্গে সারা বছর নিবিড় যোগাযোগ রাখতে হবে, অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। দিল্লির হাত ধরেও এই সরকারের ওপর চাপ তৈরি করতে চান শুভেন্দু। সেই উদ্দেশ্যেই তারা এবারের দিল্লি চলো অভিযান।

]]>
কসবা টিকা কান্ড, দুটি তদন্ত কমিটি গড়ে দিল রাজ্য সরকার https://runnerbangla.com/kasba-vaccine-terms-west-bengal-govt-formed-two-investigation-committees/ Sat, 26 Jun 2021 08:08:19 +0000 https://runnerbangla.com/?p=2948 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কসবা টিকা কাণ্ডের ( Kasba Vaccine Case ) তদন্তে দুটি কমিটি ( Committee ) গঠন করল নবান্ন। একটি কমিটিতে রয়েছেন চিকিৎসক তনিমা মন্ডল এবং কাজল মন্ডল। পাশাপাশি আরও একটি চার সদস্যের কমিটি তৈরি করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর ( Health Department )। বিশিষ্ট চিকিৎসক শান্তনু ত্রিপাঠী, জ্যোতির্ময় পাল, সৌমিত্র ঘোষ এবং গোপালকৃষ্ণ ঢালী এই কমিটিতে রয়েছেন। এই কমিটি ওই জাল ভ্যাকসিনের ( Fake Vaccine ) পার্শ্ব প্রতিক্রিয়া খতিয়ে দেখবে। শনিবার সকালে সেই কমিটির চিকিৎসকেরা কসবা এবং সিটি কলেজে যান।

যাঁরা টিকা নিয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন। শারীরিক অবস্থা বোঝার চেষ্টা করেন। ইতিমধ্যেই কলকাতা পুরসভার ( KMC ) স্বাস্থ্যকর্মীরা ওই জাল টিকা প্রাপকদের সঙ্গে কথা বলেছেন। স্বাস্থ্য ভবন কলকাতা পুরসভার কাছে সেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। পাশাপাশি বেসরকারি টিকা শিবির নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল নবান্ন। এখন থেকে কোনও ভ্যাক্সিনেশন সেন্টার করতে গেলে স্থানীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অনুমতি নিতে হবে। না হলে শিবির করা যাবে না।

বেসরকারি টিকা শিবির চালাতে হলে নার্সিংহোমের সঙ্গে যৌথ উদ্যোগে করতে হয়। সেক্ষেত্রে রাজ্য সরকারের বেঁধে দেওয়া কিছু নার্সিংহোমের তালিকা আছে। সেই তালিকায় বাইরে অন্য কোনও সংস্থা বা নার্সিংহোমের সঙ্গে যৌথ উদ্যোগের শিবির করা যাবে না। এই মর্মে শুক্রবার জেলায় জেলায় মৌখিকভাবে বার্তা পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। অন্যদিকে, কলকাতায় কসবা কাণ্ডের পর বেসরকারি টিকা শিবির নিয়ে আরও সতর্ক লালবাজার।

কলকাতার সব থানাকে এই বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজার বলেছে, এলাকায় কোথাও টিকা শিবির হলে পুলিসকে গিয়ে নজরদারি চালাতে হবে। বৈধ কাগজপত্র আছে কিনা খতিয়ে দেখবে পুলিশ। প্রয়োজনে কলকাতা পুরসভা এবং স্বাস্থ্যদপ্তরের সঙ্গে যোগাযোগ করে নেবে। শিবিরে যাঁরা ভ্যাকসিন দিচ্ছেন, তাঁরা স্বাস্থ্যকর্মী কিনা তা দেখে নিতে হবে। যারা ক্যাম্প চালাচ্ছে তাদের ঠিকুজি-কুষ্ঠি খতিয়ে দেখবে পুলিস।

কোনও কিছু সন্দেহজনক মনে হলে প্রয়োজনে সেই ক্যাম্প বন্ধ করে দেওয়া যেতে পারে। এই বিষয়ে শহরের নজরদারি চালাবে কলকাতা পুরসভাও। প্রয়োজনে নিয়ম ভাঙলে গ্রেফতারও করতে পারে পুলিস। অন্যদিকে, অভিযুক্ত দেবাঞ্জনের টিকা শিবির থেকে যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের নিয়ে উদ্বিগ্ন পুর কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে অনুমান, সেগুলি জাল ছিল।

এক ধরনের ব্যাকটেরিয়া নিধনকারী অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়েছিল বলেই মনে করছেন স্বাস্থ্যকর্তারা। তাই অতীন ঘোষ জানিয়েছেন, পুরসভা ওই ভ্যাকসিন প্রাপকদের আলাদা টিকা দেওয়ার ব্যবস্থা করবে। যদিও তাঁদের এই মুহূর্তে করোনা টিকা দেওয়া যাবে কিনা সেই ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নেবে পুরসভা। এবং
তারপর তাঁদের টিকা দেওয়া হবে।

]]>
Posta Flyover | পোস্তায় নতুন উড়ালপুলে আগ্রহ নেই সরকারের https://runnerbangla.com/posta-new-flyover-west-bengal-govt-not-interested/ Fri, 25 Jun 2021 07:30:33 +0000 https://runnerbangla.com/?p=2896 কলকাতা : ঢাকঢোল পিটিয়ে পোস্তা উড়ালপুল ( Posta Flyover ) ভাঙ্গার কাজ চলছে। কিন্তু আগামী দিনে সেখানেই নতুন উড়ালপুল মাথা তুলে দাঁড়াবে কিনা সেই নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এমনটি রাজ্য প্রশাসন সূত্রে খবর। প্রথমদিকে শোনা যাচ্ছিল, পুরনো উড়ালপুল ভেঙে ফেলার পর নতুন বানানো হবে।

এখন রাজ্য প্রশাসনের কর্তারা এই ব্যাপারে হলফ করে কিছু বলতে পারছেন না। ওখানে উরাল পুল বানানো হলে সেটা কতটা বাণিজ্যিকভাবে সফল হবে তা নিয়েও সংশয় রয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নবান্ন ( Nabanna )। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই এলাকা পরিদর্শনে যান পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। সঙ্গে ছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব ভিপি গোপালিকা এবং কলকাতার নগরপাল সোমেন মিত্র।

ভাঙার কাজ কেমন চলছে তা খতিয়ে দেখেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, ভাঙার কাজ চলার সময় আশপাশের বাসিন্দাদের যেন কোনও সমস্যা না হয়। পার্শ্ববর্তী বাড়ি যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেই মোতাবেক রাইটসকে দায়িত্ব দেওয়া হয়েছে। বোম্বের একটি সংস্থাও কাজ করছে। ফিরহাদ বলেন, কোনও কম্পন সেখানে হচ্ছে না। উচ্চমানের প্রযুক্তি কাজে লাগিয়ে ভাঙার কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের কোনও সমস্যা হচ্ছে না।

যদিও নতুন উড়ালপুল তৈরির বিষয়ে তিনি কিছু জানাননি। তবে রাজ্য প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, নতুন করে পোস্তায় উড়ালপুল তৈরি করার সম্ভাবনা কম। রাজ্য বিধানসভার বাজেটে উল্টোডাঙা থেকে কাঁকুড়গাছি হয়ে পোস্তা পর্যন্ত একটি পৃথক উড়ালপুল তৈরির প্রস্তাব রয়েছে। ফলে সেই বিষয়ে গ্রাউন্ড স্টাডি শুরু করা হবে।

সেক্ষেত্রে শুধু পোস্তা উড়ালপুল তৈরির কোন মানেই হয় না। যদিও প্রস্তাবিত উল্টোডাঙা থেকে পোস্তা উড়ালপুলের প্রাথমিক কাজকর্ম কবে থেকে শুরু হবে তা অবশ্য স্পষ্ট করছে না নবান্ন। আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে ব্রিজ ভাঙার কাজ শেষ হবে। সেখান থেকে পাওয়া লোহার পাত সহ অন্যান্য সামগ্রী নিলামে বেচবে সরকার।

]]>
উপচে পড়ছে মৃতদেহ, নতুন শ্মশান, কবরস্থানের জমির সন্ধানে সরকার https://runnerbangla.com/kolkata-municipal-corporation-find-land-new-crematoriums-cemeteries/ https://runnerbangla.com/kolkata-municipal-corporation-find-land-new-crematoriums-cemeteries/#respond Sun, 16 May 2021 17:38:32 +0000 https://runnerbangla.com/?p=975 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। কোভিডে আক্রান্ত মৃতদের সৎকারের জন্য শ্মশান কিংবা কবস্থানের জায়গা যেন কম পড়ে না যায়, সেই কারণে রাজ্যের সব পুরসভাকে নতুন জমি খুঁজতে বলল রাজ্য সরকার। তার পাশাপাশি করোনায় মৃতদের সৎকার প্রক্রিয়া মসৃণ করতে আরও ১৬ দফা নির্দেশিকা জারি করল রাজ্য।

পুর ও নগর উন্নয়ন দপ্তরের সেই নির্দেশিকায় বলা হয়েছে, মৃত্যুর সর্বোচ্চ ঘণ্টা তিনেকের মধ্যে দাহকার্য নিশ্চিত করতে হবে। তার জন্য শ্মশান কিংবা কবরস্থানে জমি সংকুলান হতে পারে। যে পরিমাণে মৃত্যু বাড়ছে সেটা স্বাভাবিক। তাই নতুন জমি খোঁজার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

পাশাপাশি, করোনায় মৃতদের সৎকারের সময় বিভিন্ন ধর্মের প্রয়োজন অনুযায়ী নিয়ম-নীতি মেনে যেন সৎকার করা যায়, তার জন্য রাজ্যের সমস্ত পুরোহিত, ইমাম এবং খ্রীস্টান ধর্মযাজকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে, মৃতদেহ সৎকারের জন্য প্রতিটি পুরসভায় একজন করে নোডাল অফিসার দায়িত্ব নেবেন। বাড়িতে করোনা রোগীর মৃত্যু হলেও শেষকৃত্যের দায়িত্ব স্থানীয় পুরসভার। সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট ইস্যু করা আবশ্যক। কোনও পুরসভায় নোডাল অফিসার কে, তা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে সরকার।

দাহকার্য করতে গিয়ে অনেক সময় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এই ব্যাপারে বলা হয়েছে, উৎকোচ দেওয়ার প্রয়োজন নেই। গত বছর‌ও নির্দেশিকা জারি হয়েছিল। কিন্তু এভাবে নতুন শ্মশান কিংবা কবরস্থানের জন্য জমির খোঁজ করতে হবে, এমন অবস্থারও সম্মুখীন হতে হয়নি প্রশাসনকে।

বর্তমানে যে পরিমাণে মৃত্যু সংখ্যা বাড়ছে, অনেক ক্ষেত্রেই বিশেষ করে জেলায় মৃতদেহ সৎকারের জন্য কখনও অনির্দিষ্ট সময় লাগছে, সেই চাপ সামলাতে নতুন জমি খুঁজতে বলা হয়েছে।

]]>
https://runnerbangla.com/kolkata-municipal-corporation-find-land-new-crematoriums-cemeteries/feed/ 0