West Bengal Assembly Session – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 05 Jul 2021 14:02:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png West Bengal Assembly Session – Runner Bangla https://runnerbangla.com 32 32 তৃণমূল বিধায়কদের উপর হুলিয়া জারি করল দল https://runnerbangla.com/trinamool-party-mlas-issued-social-media-news/ Mon, 05 Jul 2021 13:10:17 +0000 https://runnerbangla.com/?p=3336 কলকাতা : বিধায়কদের কড়া সর্তকতা দিল তৃণমূল কংগ্রেস ( TMC )। তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে নির্দেশ দলের, কোন অনুষ্ঠানে যাচ্ছেন, আয়োজক কারা, আমন্ত্রিত তালিকায় কে কে আছেন, তা ভালোভাবে জেনে নিয়ে, তবেই যাবেন। দেবাঞ্জন কাণ্ডের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সোমবার রাজ্য বিধানসভায় ( Assembly ) তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় বিধায়কদের।

নতুন এবং পুরনো বিধায়কদের ক্লাস নেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই তিনি বিধায়কদের বিধানসভা অধিবেশনে ( Assembly Session ) উপস্থিত থাকার নির্দেশ দেন। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় বৈঠকে ( Partha Chatterjee ) বলেছেন, অধিবেশন ভাল করে করতে হবে। সংবাদমাধ্যমে মুখ ভেবেচিন্তে খুলুন। মঙ্গলবার এবং বুধবার অধিবেশন শুরুর প্রথম দুদিন সকলকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। বলা ভালো কার্যত হুলিয়া জারি করেছে তৃণমূল পরিষদীয় দল।

বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মুখ খোলার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে বিধায়কদের। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিধানসভার কাজকর্ম ভালো করে শিখতে হবে। তার জন্য নিয়মিত অধিবেশন হাজির থাকুন। সোশ্যাল মিডিয়ায় ভেবে চিন্তে মুখ খুলুন। সতর্ক থাকুন লেখার বিষয়ে। বিধানসভার প্রথম দিন রাজ্যপালের ভাষণের মধ্যেই তুমুল শোরগোল হয়েছিল। শাসক এবং বিরোধীপক্ষ কার্যত ঝামেলায় জড়িয়ে পড়ে।

এই বিষয়েও দলের বিধায়কদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পার্থ। বৈঠকে তিনি বলেছেন, সংসদীয় রীতি নীতি মেনে প্রতিবাদ করুন। বিরোধীরা কিছু বললেই নিজের থেকে প্রতিবাদ করতে যাবেন না। যতক্ষণ না দল নির্দেশ দিচ্ছে ততক্ষণ আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। তবে সব থেকে বেশি চর্চা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া নিয়ে যে হুলিয়া জারি করা হয়েছে তার বিষয়ে।

কয়েকদিন আগেই দেবাঞ্জন কাণ্ডে একাধিক তৃণমূলের নেতা মন্ত্রীর নাম প্রকাশ্যে এসেছিল। নানা অনুষ্ঠানে দেবাঞ্জন এর সঙ্গে ছবি দেখা গিয়েছিল তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীদের। এই অবস্থার পুনরাবৃত্তি যেন না হয় সেই ব্যাপারে বিশেষ সতর্কতা ঘাসফুল শিবির। তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে নির্দেশ দলের, কোন অনুষ্ঠানে যাচ্ছেন, আয়োজক কারা, আমন্ত্রিত তালিকায় কে কে আছেন, তা ভালোভাবে জেনে নিয়ে, তবেই যাবেন। কোথাও কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে তার দায়িত্ব কিন্তু দল নেবে না।

]]>
বিড়ালের বাচ্ছা নাকি বাঁদরের বাচ্ছা, কোনটা হবেন? বিধায়কদের কাছে প্রশ্ন দিলীপের https://runnerbangla.com/mla-dilip-ghosh-question-kitten-monkey/ Sat, 03 Jul 2021 13:11:11 +0000 https://runnerbangla.com/?p=3240 রানার ডেস্ক : এবারের ভোটে ৭৭টি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি ( BJP )। ৭৭ টির মধ্যে দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন দুই সাংসদ জগন্নাথ সরকার ( Jagannath Sarka ) এবং নিশীথ প্রামানিক ( Nisith Pramanik )। ভোটে জেতার পর দুজনই জানিয়ে দিয়েছেন তারা সাংসদই থাকতে চান বিধায়ক নয়। বিধায়ক ( MLA ) পদ থেকে ইস্তফাও দিয়েছেন তারা। বাকি ৭৫ জনের মধ্যে একজন অর্থাৎ মুকুল রায় বিজেপি ছেড়ে ফিরে গেছেন তৃণমূল কংগ্রেসে।

এই অবস্থায় মোট ৭৪ জন বিধায়ক এখন হাতে রয়েছে বিজেপির। যাদের নেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বাজেট অধিবেশন ( Budget Session ) উপলক্ষে এই মুহূর্তে প্রায় সমস্ত বিধায়কই কলকাতায়। বিজেপির টিকিটে যারা নির্বাচিত হয়েছেন তাদের সিংহ ভাগেরই বিধানসভার কাজকর্মে কোন অভিজ্ঞতাই নেই। হাতেগোনা কয়েকজনের অভিজ্ঞতা রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের কিংবা বামেদের বিধায়ক ছিলেন। আনকোরা বিধায়কদের প্রশিক্ষিত করে তুলতে দুদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে।

বিজেপি রাজ্য দপ্তরে আজ সকালে এই কর্মশালার উদ্বোধন করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। কর্মশালায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাজির ছিলেন দলের কেন্দ্রীয় নেতা ও সহকারী পর্যবেক্ষক শিবপ্রকাশ। উদ্বোধনী ভাষণে দিলীপ ঘোষ বলেন, আপনি একজন এমএলএ হয়েছেন বলে এটা কখনোই ভেবে নেবেন না আপনি বিরাট একটা কিছু হয়েছেন। সবসময় মাথায় রাখতে হবে, মানুষ আপনাকে নির্বাচিত করেছে।

মানুষের পাশে যদি না থাকেন তাহলে মানুষই আপনাকে টেনে নামিয়ে দেবে। প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের মাঝে মিশতে হবে। এলাকার সঙ্গে যেন কখনোই আপনার দূরত্ব তৈরি না হয়। কোনও অবস্থাতেই দলকে না জানিয়ে দলের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করবেন না বলেও সতর্ক করে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন যাই করুন না কেন দলকে সঙ্গে নিয়ে করবেন। তারপরে রসিকতা সুরে বলেন, নিজেরাই ঠিক করে নিন যে আপনারা আগামী দিনে কি হবেন বিড়ালের বাচ্চা নাকি বাঁদরের বাচ্চা।

বিধায়ক মিহির গোস্বামী ছিলেন অন্যতম প্রশিক্ষকের ভূমিকায়। তিনি একসময় কংগ্রেসের বিধায়ক তারপর তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন। বর্তমানে বিজেপির বিধায়ক। প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন শুভেন্দু অধিকারীও। এদিন বিধায়কদের কী করতে হবে, বিধানসভার অধিবেশন এর মধ্যে কখন কোন ইস্যুতে কি ধরণের রণকৌশল নিতে হবে তা নিয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষকরা। বলেন, সরকারকে কিভাবে জবাবদিহি করাতে হবে তাও বলেন তারা।

বিধানসভার ভেতরে কিভাবে মানুষের সমস্যার কথা তুলে ধরতে হবে, কিভাবে সময়ের সদ্ব্যবহার করতে হবে সেই নিয়েও খুটিনাটি পরামর্শ দেওয়া হয়। কর্মশালায় বিধায়কদের ড্রেসকোডও বেঁধে দেন শুভেন্দু অধিকারী। সাদা পাজামা-পাঞ্জাবি কেউ যদি ধুতি পরতে চান শুধু ধুতি-পাঞ্জাবি সেইসঙ্গে কপালে তিলক। বিধানসভায় বিরোধী বাম কংগ্রেসের কোনও প্রতিনিধিত্ব নেই। বিরোধী শিবিরের সমস্ত দায়-দায়িত্ব বিজেপির কাঁধে।

]]>
টানটান উত্তেজনা, আজ প্রথমবার মুখোমুখি হচ্ছেন মমতা-শুভেন্দু https://runnerbangla.com/mamata-banerjee-suvendu-adhikari-face-to-face-first-time-today-high-tension/ Fri, 02 Jul 2021 05:57:26 +0000 https://runnerbangla.com/?p=3190 রানার ডেস্ক : ভোটের পর প্রথমবারের জন্য বসছে বিধানসভা অধিবেশন ( Assembly Session )। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন ( Budget Session )। মূলত ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসেই পাশ হয় সরকারের আগামী বছরের বাজেট। এবার বিধানসভা ভোট থাকায় নিয়ম মেনে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি। দৈনন্দিন খরচ সামাল দেবার জন্য পাশ হয়েছে Vote on Account, এবার পাশ হবে পূর্ণাঙ্গ বাজেট ( Full Budget )।

নিয়ম হলো, ভোটের বছর বাজেট পিছিয়ে দেওয়া হয়, যাতে নব নির্বাচিত সরকার এসে তাদের মতো করে বাজেট তৈরি করতে পারে। আজ সেই বাজেট অধিবেশন ঘিরেই কার্যত যুদ্ধ যুদ্ধ পরিবেশ বিধানসভায়। এই প্রথম বাজেট অধিবেশন উপলক্ষে বিধানসভার অন্দরে মুখোমুখি হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।

যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারতে হয়েছে শুভেন্দুর কাছে। মমতাকে হারিয়ে জয়ী শুভেন্দু অধিকারী এখন বিধানসভায় বিরোধী দলনেতা ( Opposition Leader )। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ( TMC ) ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই মমতা নাম শুভেন্দু দ্বৈরথ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়।

এই মনোভাব প্রথম প্রকট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ( Nandigram ) থেকে নিজের প্রার্থী পদ ঘোষণার পরই। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের পরিণাম ধরা পরে ভোটের ফলাফলেও। মাত্র হাজার দেড়েক ভোটের ব্যবধান নিষ্পত্তি হয় যুদ্ধ। যদিও সেই ফল মেনে নেননি মমতা ব্যানার্জি। তারা অভিযোগ, জালিয়াতি করে তাকে হারানো হয়েছে।

ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন মমতা। সেই আবহে বিধানসভায় আজ মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী। একজন মুখ্যমন্ত্রী অন্যজন বিরোধী দলনেতা। এই যুদ্ধ যুদ্ধ পরিবেশে তৃনমূল তার সমস্ত বিধায়ককে আজ বিধানসভায় হাজির থাকার জন্য হুইপ জারি করেছে।

]]>