West Bengal Assembly Election-2021 – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 15 Jul 2021 13:42:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png West Bengal Assembly Election-2021 – Runner Bangla https://runnerbangla.com 32 32 বঙ্গে নারকীয় সন্ত্রাসের সিবিআই চেয়ে আদালতে রিপোর্ট মানবাধিকার কমিশনের https://runnerbangla.com/west-bengal-post-poll-violence-report-human-rights-commission-court-cbi/ Thu, 15 Jul 2021 12:56:47 +0000 https://runnerbangla.com/?p=3995 রানার ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পরে ভয়াবহ সন্ত্রাসের হয়েছিল গোটা রাজ্যজুড়ে। পুলিশি নিষ্ক্রিয়তা এবং রাষ্ট্রীয় মদতের কথাও উল্লেখ করা হয়েছে। খুন,ধর্ষণ, বাড়ি আগুন দিয়ে জালানোর মত ঘটনা ঘটেছে। কার্যত তাণ্ডবলীলা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। ঠিক এই ভাষাতেই রিপোর্ট দিল মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন ( National Human Rights Commission ) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর সিবিআই ( CBI ) তদন্ত চেয়েছে।

বলা হয়েছে, রাজ্য জুড়ে যে ভয়াবহ সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছে তা অত্যন্ত উদ্বেগের। ভয়াবহ এবং নারকীয় ঘটনাগুলো আলাদাভাবে তদন্তের জন্য সিবিআই তদন্ত জরুরি বলে মত কমিশনের। থেকে বলা হয়েছে সিবিআই কিভাবে কাজ করবে না করবে তাদের তাদের পথনির্দেশ এবং সহায়তার জন্য সিট গঠন জরুরি। সিট থাকুক হাইকোর্টের ( High Court ) তত্ত্বাবধানে।

একই সঙ্গে সরকারি উকিল দের একটা আলাদা প্যানেল তৈরি করতে বলা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণ, তাদের রেশন, বাড়িঘর মেরামতি করার জন্য সরকারি সহায়তার সুপারিশ করা হয়েছে কমিশনের রিপোর্টে । জাতীয় মানবাধিকার কমিশনের মতে দিনের পর দিন যেভাবে এ ধরনের নাটকীয় ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে তা এককথায় নজিরবিহীন।

অবিলম্বে এই ধরনের ঘটনায় রাশ টানা না গেলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের এই অত্যাচারের ঘটনা গুলো অন্যান্য রাজ্যে ও ছড়িয়ে পড়তে পারে। যদি পশ্চিমবঙ্গের মত ঘটনা দেশের অন্যান্য রাজ্যে ছড়াতে শুরু করে, তাহলে এ দেশ থেকে গণতন্ত্রের বিদায় সুনিশ্চিত। সুতরাং এখনই কঠোর হাতে বিষয়টির মোকাবেলা করা না গেলে ভবিষ্যতের জন্য এক ভয়াবহ দুর্দিন অপেক্ষা করে আছে।

]]>
ভোটের কাজ করে মাথায় হাত, বিপুল অর্থ আটকে দিয়েছে পুরসভা https://runnerbangla.com/kolkata-municipal-corporation-not-pay-decorator-amount/ Tue, 29 Jun 2021 15:41:03 +0000 https://runnerbangla.com/?p=3089 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গত বছর থেকেই কলকাতা পুরসভার ( Kolkata Municipal Corporation ) বিরুদ্ধে ঠিকাদারদের টাকা বকেয়া রাখার একাধিক অভিযোগ এসেছে। তবে এবারের অভিযোগ অবাক করে দেওয়ার মত। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের বকেয়া দূরে থাক। মেটানো হয়নি ২০১৯ লোকসভা ভোটের ডেকরেটরদের ( Decorator ) বকেয়া টাকাও। কাজ করিয়ে সেই টাকাও না দেওয়ার অভিযোগ উঠেছে।

শহরে প্রতি বুথের সামনে প্যান্ডেল করা বা পানীয় জলের শিবির করার পরিকাঠামো তৈরি করে দেয় ডেকোরেটরা। কিন্তু সেই টাকা কলকাতা পুরসভায় ( KMC ) এখনও মেটায় নি বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদাররা ( Contractor ) জানাচ্ছেন, ২০১৯ লোকসভা নির্বাচনে কমিশনের নির্দেশে কলকাতার প্রতি বুথের বাইরে প্যান্ডেল করা হয়েছিল। শহর জুড়ে প্রতি বরোতেই ৫ থেকে ৭টি করে ডেকরেটর এই কাজ করেছেন।

গড়ে প্রতি বরোতে এই কাজে খরচ হয়েছে ১০ লক্ষ টাকা করে। অর্থাৎ ১৬টি বরোর হিসাব করলে অঙ্ক দেড় কোটি ছাড়িয়ে যায়। কিন্তু অধিকাংশ ডেকরেটরদের অভিযোগ, দু’বছর পরেও ১টাকা দেয়নি কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। অথচ নিয়ম মেনে সব করে বিলও পুর সচিবের দপ্তরে জমা করা হয়েছিল। তারপর টাকা দেওয়ার কোনও নামগন্ধ করেনি। নামপ্রকাশে অনিচ্ছুক এক ডেকরেটর মালিকের কথায়, প্রচুর টাকা বকেয়া।

বিধানসভা ভোটেও মোটামুটি সেই টাকা খরচ হয়েছে। মাত্র ২২ লক্ষ টাকা মিটিয়েছে কলকাতা পুরসভা। এখনও প্রায় আড়াই কোটির বেশি পাওনা রয়েছে। বছরখানেক বড় ধাক্কা খেয়েছি লকডাউনের জেরে। ব্যবসা করতে এসেছি রোজগার করতে। ঘর থেকে পয়সা কত দিন দেব? নির্বাচন কমিশনের চাপের মুখে কাজ করতে যদি বাধ্যও হই তবে বকেয়া না মিটলে কতটা সুষ্টুভাবে এবার কাজ করতে পারব তা বুঝতে পারছি না।

বিষয়টি পুরসচিব হরিহর প্রসাদ মণ্ডলে জিজ্ঞাসা করা হলে তিনি এবিষয় মুখ খুলতে চাননি। আরও এক শীর্ষ আধিকারিক জানান, টাকা বকেয়া আছে এটা আমি জানতাম না। বিষয়টি খোঁজ নিচ্ছি। যদিও এই বিষয়গুলো জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-রা দেখেন। আমাদের কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা তাঁদের সাহায্য করে থাকেন। তবে নির্বাচন কমিশন থেকে কিছু টাকা আসার কথা ছিল। কিন্তু সেই টাকা আসেনি বলেই দাবি কলকাতা পুরসভার ওই শীর্ষ আধিকারিকের।

]]>
মালদায় বিজেপি প্রার্থীর মাথা লক্ষ্য করে গুলি, অবস্থা সংকটজনক https://runnerbangla.com/shots-fired-bjp-candidate-head-malda-critical-situation/ https://runnerbangla.com/shots-fired-bjp-candidate-head-malda-critical-situation/#respond Mon, 19 Apr 2021 05:31:04 +0000 https://runnerbangla.com/?p=661 রানার প্রতিবেদন : আর পাঁচটা দিনের মতোই প্রচার চলছিল। প্রচার চালাচ্ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তিনি। সাহাপুরের কাছে মাঝ রাস্তায় একদল লোকের সঙ্গে কথা বলছিলেন তিনি। হটাৎ গুলির আওয়াজ। আচমকাই লুটিয়ে পড়েন গোপাল বাবু।

সঙ্গে সঙ্গে এলাকায় হুড়োহুড়ি পরে যায়। আতঙ্কে চারদিকে ছুটতে শুরু করেন মানুষ। রাত সোয়া আটটা নাগাদ ঘটে এই ঘটনা। একটু পড়েই দলের কর্মীদের নজরে পড়ে গোপাল বাবু মাটিতে ছটফট করছেন। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পরে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকেদের দাবি, ভিড়ের মধ্যে থেকে আচমকা গোপাল বাবুর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়।

দুষ্কৃতীরা গোপাল বাবুর পেছন থেকে গুলি চালায়। তারা মোটর সাইকেল নিয়ে এসেছিল বলে দাবি এলাকার লোকদের। গুলি মাথায় লাগে নি, লেগেছে গলার কাছে। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক এবং উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। বিজেপি ঘগনার জন্য তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে। বিজেপি রাজ্য সভাপতি ঘটনার জন্য তৃণমূলের দিকেই আঙ্গুল তুলেছেন।

নিজের ফেসবুক পেজে তিনি বলেছেন, তৃনমূল রাজ্য জুড়ে যে ভয়ঙ্কর হিংসা সন্ত্রাসের খেলা শুরু করেছে এটা তারই ফল। মানুষই ইভিএম-এ এর জবাব দেবে। এই ঘটনার পর দলীয় প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে বিজেপিতে। কেননা প্রার্থীকেই খুন করার চেষ্টা দেখে উদ্বিগ্ন দল। পুলিশ অবশ্য দুষ্কৃতিকারীদের নাগাল পায়নি। শুধু বলা হয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে এবং দুষ্কৃতীদের ধরার চেষ্টাও হচ্ছে।

]]>
https://runnerbangla.com/shots-fired-bjp-candidate-head-malda-critical-situation/feed/ 0
সকাল থেকেই অশান্তি, নেতার বাড়িতে হামলা, এজেন্ট কিডন্যাপ https://runnerbangla.com/unrest-since-morning-attack-leader-house-kidnapping-agents-voters/ https://runnerbangla.com/unrest-since-morning-attack-leader-house-kidnapping-agents-voters/#respond Sat, 17 Apr 2021 05:32:01 +0000 https://runnerbangla.com/?p=658 রানার ডেস্ক : পঞ্চম দফার ভোট শুরু হতে জায়গায় জায়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে। অতীতের সব কিছু ছাপিয়ে এবার নেতার বাড়িতেই আক্রমণ-এর ঘটনা ঘটেছে। কল্যানিতে বিজেপি বুথ সভাপতির বাড়িতে সকালে ব্যাপক বোমা হামলা চালানো হয়। ঘটনায় এলাকায় ত্রাসের সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, তাদের দলের সমর্থক এবং ভোটারদের আতঙ্কিত করে তুলতেই সকাল বেলায় এই হামলা চালানো হয়।

ঘটনার পর নিরাপত্তা রক্ষী এলেও চাপা আতংক এলাকা জুড়ে বোমাবাজির ঘটনা ঘটেছে কল্যানিতেও। সকালে এখানে বেশ কয়েকটি জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, একেবারে নির্দিষ্ট করে তাদের ভোটারদের আটকাতে এই ষড়যন্ত্র করছে তৃনমূল কংগ্রেস। ঘটনার পর কল্যানির বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা-আতংক তৈরি হয়। ছুটে আসেন বিজেপি নেতা জগন্নাথ সরকার।

তিনি নিজে ভোটারদের বুথে পৌঁছে দেবার চেষ্টা করেন। দুবরাজদীঘি বলে একটি এলাকায় বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে, এবং বুথ ঢোকার আগেই তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিজেপির বুথ এজেন্টকে কিডন্যাপ করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে গেরুয়া শিবির।

এদিন সকালে কুলটির ৮০ নম্বর বুথের বিজেপি এজেন্টকে প্রথমে বুথে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তারপর বচসার ঘটনা ঘটে। কিছুক্ষণ পর থেকে উধাও হয়ে যায় বিজেপি এজেন্ট। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।

কামারহাটিতেও উত্তাপ রয়েছে সকাল থেকে। এখানে ১০৭ নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ায় অশান্তি তৈরি হয়। এরপর মদন মিত্র শোরগোল ফেলে এই অভিযোগে, তাঁকে নাকি বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। এনিয়ে কমিশনে অভিযোগ করবেন বলেও জানান তিনি।

]]>
https://runnerbangla.com/unrest-since-morning-attack-leader-house-kidnapping-agents-voters/feed/ 0
শীতলকুচিতে চার কেন? আট জনকে মারা উচিৎ ছিল, মন্তব্য রাহুল সিনহার https://runnerbangla.com/why-four-eight-people-should-killed-comment-rahul-sinha/ https://runnerbangla.com/why-four-eight-people-should-killed-comment-rahul-sinha/#respond Mon, 12 Apr 2021 13:53:24 +0000 https://runnerbangla.com/?p=625 রানার ডেস্ক : কথায়,বলে ঢিল একবার ফসকালে আর ফেরানোর উপায় নেই। শীতলকুচি নিয়ে বিজেপি নেতৃত্বের মন্তব্যের পর এখন সমালোচনার ঢেউ আছড়ে পড়ছে। কখনো বলা হচ্ছে বাড়াবাড়ি করলে দিকেদিকে শীতলকুচি হবে,তো কখনো বলছে শীতলকুচিতে চার জন নয়, আট জনকে গুলি করে মারা উচিৎ ছিল। দীলিপ ঘোষ এবং রাহুল সিনহা দুজনের বক্তব্যই পাল্লা দিয়ে মানুষের মনে দাগ কাটছে।

মৃত্যু নিয়ে এধরণের মন্তব্য বোধহয় কখনো কোনও রাজনৈতিক দল করে নি।শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।কি বলেছিলেন দিলীপ ঘোষ? বাড়াবাড়ি করলে দিকেদিকে শীতলকুচি হবে।এবার রাহুলের দাবি,শীতলকুচিতে চার জন নয়, আট জনকে গুলি করে মারা উচিৎ ছিল। এইটুকুতেই ক্ষান্ত হন নি রাহুল।

তাঁর আরও দাবি কেন কেন্দ্রীয় বাহিনী আরও লোক মারেনি,তার জন্য বাহিনীকেই শোকজ করা উচিৎ বলে মনে করেন তিনি। ভোটের প্রচার সেরে ফেরার সময় বিতর্ক উসকে রাহুল সিনহা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কেই এক হাত নেন।তারপরই রাহুলের সংযোজন, ‘ঝামেলা পাকাতে এলে কী হতে পারে, তা তো শীতলকুচিতে দেখেছেন। কেন্দ্রীয় বাহিনী উচিৎ জবাব দিয়েছে। আবার করলেও এই জবাব দেবে।

শীতলকুচিতে ৪ জন নয়, ৮ জনকে গুলি করে মারা উচিৎ ছিল। কেন কেন্দ্রীয় বাহিনী চার জনকে মারল, তার জন্য বাহিনীকেই শোকজ করা উচিৎ। দিলীপ ঘোষের মন্তব্যের জেরে তাঁর প্রচার নিষিদ্ধ করার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।দিলীপের বিরুদ্ধে ফৌজদারী মামলার আবেদন ও করেছে জোড়াফুল শিবির। এমন সময় রাহুল সিনহার এ হেন মন্তব্য বিতর্কে ঘি ঢালল।

রাহুলের বিপক্ষে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘রাহুল সিনহা পাগল হয়ে গেছেন। উনি ভোটে কখনও জেতেননি। এবার আরও রেকর্ড ব্যবধানে হারবেন। তাই পাগল হয়ে উনি যাতা বলছেন। নিজের চরম শত্রুকেও এভাবে মেরে ফেলার কথা বলা যায় না।’

তৃণমূলের সুরে সুর মিলিয়েই সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘ক্ষমতার অপব্যবহার একেই বলে। অবিলম্বে শীতলকুচির ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া উচিৎ। শীতলকুচির ঘটনায় বেফাঁস মন্তব্যের জেড়ে এখন সমালোচনার ঝড় গেরুয়া নেতাদের ঘিরে।

]]>
https://runnerbangla.com/why-four-eight-people-should-killed-comment-rahul-sinha/feed/ 0
আমার এখন তিনটে পা, মমতার পাল্টা মোদিকে https://runnerbangla.com/i-now-have-three-legs-west-bengal-cm-mamata-banerjee-country-prime-minister-narendra-modi/ https://runnerbangla.com/i-now-have-three-legs-west-bengal-cm-mamata-banerjee-country-prime-minister-narendra-modi/#respond Mon, 12 Apr 2021 08:53:16 +0000 https://runnerbangla.com/?p=620 রানার ডেস্ক : সংখ্যালঘু তোষনের পাল্টা জবাব দিলেন মমতা ব্যানার্জি। তার কথায় আমরা ভণ্ডামি করি না, যা করি সোজাসুজি করি। আপনার ঘরের মা যেমন আমার মা, তেমনি আপনার ঘরের আম্মাও আমার মা, মাদারও আমার মা। একথা বলেই তৃনমূল নেত্রী যোগ করেন, আমি এত ছুটছি কেন জানেন? আমার কষ্ট হলেও ছুটতে হচ্ছে।

যদিও আমি আগের থেকে অনেক বেশি শক্তি পাচ্ছি। আমার মা বোনেরা আপনাদের জন্য আমাকে ছুটতে হচ্ছে। আমার এখন একটা পা আর আপনাদের দুটো পা মিলিয়ে তিনটে পা। ফলে এখন শক্তি পাচ্ছি বেশি। ছুটছি কারন, আপনারা চান বাংলায় বাইরের লোক এসে গুন্ডাগিরি করুক? বাইরের লোকগুলোকে আটকাতে হবে। আজ রানাঘাটে এক জনসভায় এই কথা বলেন।

মুখ্যমন্ত্রী একইসঙ্গে আজ বর্ধমানে সভা করে মমতা ব্যানার্জিকে নিয়ম করেই একহাত নেন নরেন্দ্র মোদি। জনসভায় তিনি বলেন, মানুষের উন্নয়ন, মানুষের স্বার্থ এই সরকারের কাছে গুরুত্বপূর্ন নয়। এরা শুধু লুটপাট চালাচ্ছে। তৃনমূল নেতাদের দামি দামি গাড়ি আর বিশাল বিশাল বাড়ি, সব তৈরি হয়েছে কাটমানির টাকায়। বিজেপি ক্ষমতা এসে প্রথমেই এটা বন্ধ করবে।

এর পরেই তার সেই নিজস্ব ঢঙে বলে ওঠেন, দিদি ও দিদি আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি বাহিনী ঘেরাও করার কথা বলছেন। আপনি এত ক্ষিপ্ত হবেন না। আর যদি খুব রাগ হয় তাহলে আমাকে যত খুশি গাল দিন, কিন্তু বাংলার মানুষ ও তার কৃষ্টি-সংস্কৃতিকে অপমান করবেন না।মমতা ব্যানার্জির পায়ে ব্যান্ডেজ, তার হুইল চেয়ার ইত্যাদি নিয়ে আলোচনা এখন দেশ জুড়ে।

\রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, হুইল চেয়ার তাকে ভোটের বাক্সে আবেগের ফায়দা দেবে। অন্য অংশ মনে করেন, সেটা হবে না। কারন, মমতার পায়ের আঘাতের জন্য তার প্রতিপক্ষই দায়ী, তেমনটা যদি মমতা প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে আবেগের ফায়দা তোলা যেত। কিন্ত আজ পর্যন্ত সেটা প্রমান করতে পারেননি।

শুধু অভিযোগ করে যাচ্ছেন। গতকাল কলকাতায় অমিত শাহ বলেন, যদি কেউ মমতাকে আঘাত করতো তাহলে সেই ছবি এতদিনে বেরিয়ে আসতো। চারদিকে থিক থিক করছে মানুষ, হাতে হাতে মোবাইল, অথচ কারও মোবাইলেই ধরা পড়লো না সেই ছবি? প্রশ্ন অমিত শাহ’র।

]]>
https://runnerbangla.com/i-now-have-three-legs-west-bengal-cm-mamata-banerjee-country-prime-minister-narendra-modi/feed/ 0
সরকার ত্রিশঙ্কু হলে কাকে সমর্থন দেবে বামেরা? : সূর্যকান্ত মিশ্র https://runnerbangla.com/if-triangular-government-cpm-support-suryakanta-mishra-end-speculation/ https://runnerbangla.com/if-triangular-government-cpm-support-suryakanta-mishra-end-speculation/#respond Fri, 09 Apr 2021 04:48:50 +0000 https://runnerbangla.com/?p=582 রানার ডেস্ক : ভোটের ফলে যদি দেখা যায় সরকার ত্রিশঙ্কু হচ্ছে? যদি বিজেপি ১৪৮ টি আসন ছুঁতে না পারে? যদি তৃনমূলও সংখ্যাগরিষ্ঠতা না পায়? এই পরিস্থিতিতে কাকে সমর্থন করবে বামেরা? জাতীয় রাজনীতির কথা মাথায় রেখে কি সিদ্ধান্ত নেবে সিপিএম? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমানসে। সেই সব জল্পনার অবসান করলেন সূর্যকান্ত মিশ্র।

সিপিএম রাজ্য সম্পাদকের সাফ কথা কাউকে সমর্থন নয়। বিজেপি এবং তৃণমূলের থেকে সমদুরত্ব রাখবেন তারা।বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সূর্যকান্ত মিশ্র। সমদুরত্ব রাখার সিধান্ত কেন, তারও ব্যাখ্যা দেন তিনি। বলেন, দুটো দলই আসলে একই। দু’দল আসলে মুদ্রার দুই পিঠ। মমতা ব্যানার্জি সাফ বলেছেন, তিনি বিজেপি বিরোধী কিন্তু আরএসএস বিরোধী নন।

সিপিএম রাজ্য সম্পাদক বলেন, বিজেপিকে নিয়ন্ত্রণ করে আরএসএস। মমতা ব্যানার্জি সেই আরএসএস বিরোধী নন। সুতরাং এর থেকেই তৃনমূল নেত্রীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট।সরকার গড়তে যদি তৃণমূলের বিধায়ক কম পরে তাহলে বামেরা সমর্থন করবে না।সিপিএম নেতা এদিন বলেন, তাদের লড়াই তৃনমূল এবং বিজেপি, দুদলের বিরুদ্ধেই। যদিও যুক্ত মোর্চার অন্যতম শরিক কংগ্রেস এক্ষেত্রে কিছুটা অস্পষ্টতা তৈরি করে রেখেছে।

একই প্রশ্নের ভিন্ন উত্তর দিয়েছেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতার বক্তব্য, রাজনীতি হলো, অসম্ভবকে সম্ভব করার শিল্প। এমনও হতে পারে মোর্চার অনুকূলে জনমত আসতে পারে। সেই সময় মমতাই সেই সরকারের সঙ্গী হতে চাইতে পারে। সূর্যকান্ত কোনো অস্পষ্টতা না রেখে বামেদের অবস্থান স্পষ্ট করেছেন এদিন। যদিও অধীরের মন্তব্য নিয়ে কোনও পাল্টা মন্তব্য করেননি তিনি।

]]>
https://runnerbangla.com/if-triangular-government-cpm-support-suryakanta-mishra-end-speculation/feed/ 0
প্রার্থীপদ বাতিল হতে পারে মমতার? আচরণবিধি নিয়ে কঠোর কমিশন https://runnerbangla.com/mamata-banerjee-candidate-may-be-canceled-election-commission-strict-code-of-conduct/ https://runnerbangla.com/mamata-banerjee-candidate-may-be-canceled-election-commission-strict-code-of-conduct/#respond Thu, 08 Apr 2021 05:44:39 +0000 https://runnerbangla.com/?p=571 রানার ডেস্ক : জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ অনুযায়ী, কোনও প্রার্থী তার ভোট প্রচারে কখনোই ধর্মের ভিত্তিতে ভোট চাইতে পারেন না। এই আইন লঙ্ঘন করলে তাঁর প্রার্থিপদ বাতিলের সংস্থান আছে আইনে। এই আইনের কবলে কি পরতে চলেছেন মমতা ব্যানার্জি? কমিশনের কড়া চিঠির পরই এই জল্পনা জোরালো হয়েছে রাজনৈতিক মহলে। বুধবার মমতাকে চিঠি দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ, তিনি তারকেশ্বরে ভোট প্রচারে গিয়ে সাম্প্রদায়িক ভিত্তিতে জনতার কাছে ভোট প্রার্থনা করেছেন।গত শনিবার তারকেশ্বরে ভোট প্রচারে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানে জনসভায় তিনি বলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ভয়ঙ্কর বিপদ। বিশেষ করে মুসলিমদের বিপদ। মুসলিমদের বিজেপির বিরুদ্ধে একজোট হতে বলেন তিনি। মুসলিমদের কাছে তৃনমূল প্রার্থীর জন্য ভোটের আবেদন করেন মমতা।

একই অভিযোগ উঠেছে মমতার কুছবিহারের সভা নিয়েও। সেখানেও তিনি মুসলিমদের এককাট্টা হতে বলেছেন। একইসঙ্গে তাদের তৃণমূলের পাশে দাঁড়ানোর ডাক দিয়েছেন বলে অভিযোগ।কোচবিহারে আব্বাসকে আক্রমণ করেন মমতা। বলেন, মুসলিম ভোট ভাগ করার জন্য আব্বাস সক্রিয় হয়েছে। আব্বাস আসলে বিজেপির কমরেড। মুষলিমরা যাতে আব্বাসের কথায় প্রভাবিত না হন, সেই আবেদন জানান মমতা।

তিনি বলেন, মুসলিমদের ভোট ভাগাভাগি আটকানো জরুরি। এনিয়ে ব্যাপকভাবে সোচ্চার হয়েছে বিজেপি। এমনকি মঙ্গলবার রাজ্যে নির্বাচনী প্রচারে এনিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। বলেন, আমি যদি এই আচরণ করতাম তাহলে এতক্ষন সমালোচনার ঝড় বয়ে যেত।অথচ উনি দিব্যি এসব কথা বলে চলেছেন। বুধবার কমিশন চিঠি পাঠিয়েছে মমতা ব্যানার্জিকে। চিঠিতে তৃনমূল নেত্রী হিসাবে নয়, মমতাকে সম্বোধন করা হয়েছে নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী হিসেবে।

অর্থাৎ তারসঙ্গে একজন প্রার্থীর মতোই যে আচরণ করবে কমিশন তা পরিষ্কার। একারণেই জল্পনা মাথাচাড়া দিয়েছে। চিঠিতে, জনপ্রতিনিধিত্ব আইন লঙ্গনের অভিযোগ তোলা হয়েছে। মমতাকে আত্মপক্ষ সমর্থনের জন্য ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই আইন লঙ্ঘন করলে কমিশন প্রার্থীপদ বাতিল করে দিতে পারে। আইনে সেই কথা বলা আছে। এখন দেখার মমতার জবাবী চিঠি পাওয়ার পর কমিশন কি ভূমিকা নেয়।

]]>
https://runnerbangla.com/mamata-banerjee-candidate-may-be-canceled-election-commission-strict-code-of-conduct/feed/ 0
আক্রান্ত সুজাতা, দুঃসময়ে বউকেই কাঠগড়ায় তুললেন সৌমিত্র https://runnerbangla.com/saumitra-khan-blames-wife-sujata-mondal-khan-west-bengal-assembly-election/ https://runnerbangla.com/saumitra-khan-blames-wife-sujata-mondal-khan-west-bengal-assembly-election/#respond Tue, 06 Apr 2021 13:28:18 +0000 https://runnerbangla.com/?p=561 রানার ডেস্ক : সুজাতা নয়, বিজেপি কর্মীদের পাশে দাঁড়ালেন সৌমিত্র খাঁ। আজ আরামবাগে সুজাতা পর পর দুবার আক্রান্ত হন। তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। তৃনমূল প্রার্থী সুজাতা নিজেও এই অভিযোগ করেছেন। সকালে একবার তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। সুজাতা জানান, তৃণমূলের ভোটারদের আটকানো হচ্ছিল। খবর পেয়ে তিনি বুথে পৌঁছান।

বুথে পৌঁছতেই সেখানে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। দুপুরে আরও একবার তিনি আক্রান্ত হন। সুজাতাকে মাথায় আঘাত করা হয়েছে। এই অভিযোগে সরব হয়েছে তৃনমূল কংগ্রেস। সুজাতা আক্রান্ত এই খবর পৌঁছায় সৌমিত্রর কাছে। সকলকে বিস্মিত করে দেন সৌমিত্র। বিজেপি যুব সভাপতি সমালোচনা করেন সুজাতার। তিনি বলেন, আমার কাছে খবর, সুজাতা হুমকি দিচ্ছিল।

তৃনমূল গত কয়েক বছর ধরেই গায়ের জোর খাটাচ্ছে। গত পঞ্চায়েতে কাউকে ভোট দিতে দেয়নি। লোকসভায় কেন্দ্রীয় পুলিশ ছিল। লোকসভা ভোটে তৃনমূল সব বুথ নিয়ন্ত্রণ করতে পারেনি। আংশিক স্বচ্ছ নির্বাচন সম্ভব হয়েছিল। কেন্দ্রীয় পুলিশ থাকায় বিজেপি সাফল্য পেয়েছিল। এবারও তৃনমূল গায়ের জোর খাটাচ্ছে। টানা এই অভিযোগ তোলেন সৌমিত্র। গত ২১ জানুয়ারি আচমকা বিজেপি ছাড়েন সুজাতা। ওইদিন তৃণমুলে যোগ দেন তিনি।

তাঁর হাতে দলের পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় ধাক্কায় সেদিন হতবিহ্বল হয়ে পড়েন সৌমিত্র। মিডিয়ার ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিন তালাকের ধাঁচে তিনি, ক্যামেরার সামনে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। সুজাতা বললেন, তিনি বিবাহ বিচ্ছেদ চান না। দল আলাদা হলেও, সংসার আলাদা করার পক্ষে নন। যদিও পরে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান সৌমিত্র।

]]>
https://runnerbangla.com/saumitra-khan-blames-wife-sujata-mondal-khan-west-bengal-assembly-election/feed/ 0
আস্তাকুড়ে ফেলেছিলেন মমতা, নেতৃত্বের আসনে বসালেন দিলীপ https://runnerbangla.com/tmc-mla-sonali-guha-join-bjp-dilip-ghosh-mamata-banerjee-denied-ticket/ https://runnerbangla.com/tmc-mla-sonali-guha-join-bjp-dilip-ghosh-mamata-banerjee-denied-ticket/#respond Tue, 06 Apr 2021 05:39:37 +0000 https://runnerbangla.com/?p=558 রানার ডেস্ক : আক্ষরিক অর্থেই আস্তাকুড়ে তাঁকে ছুড়ে ফেলে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। একসময় ছিলেন সর্বক্ষণের সঙ্গী, সেই সোনালীর দিন ফুরলো দল ক্ষমতায় আসার পরই। সোনালীকে মন্ত্রী না করে তাকে ২০১১ সালে বিধানসভার সহকারী অধ্যক্ষ নিয়োগ করেন মমতা। ২০১৬ সালে সেই পদও হারান তিনি। বিধায়ক ছিলেন বটে, কিন্তু তৃণমূলের রাজনীতির আবর্ত থেকে ছিটকে যান, চলে যান জনমানসের আড়ালে।

২০২১ সালে সবচেয়ে বড় ধাক্কা খান সোনালী। এবারের ভোটে তাকে প্রার্থী হিসেবে বিবেচনার মধ্যেই আনেননি মমতা ব্যানার্জি। সাতগাছিয়া কেন্দ্রের এবার আর প্রার্থী হতে পারেননি, দল তাকে ঝেড়ে ফেলেছে বুঝে প্রকাশ্যেই কেঁদে ভাসান ডাকবুকো সোনালী। এরপর তিনি স্রোতে গা ভাসিয়ে দিয়ে ভিড়ে যান গেরুয়া শিবিরে। তাঁকে আনুষ্ঠানিকভাবে দলে শামিল করেন বিজেপি নেতৃত্ব। কিন্তু নতুন দলে এসেও তিনি এই ভোটে প্রার্থী নন।

বিজেপি তাকে টিকিট দেয়নি, নাকি সোনালী আগ্রহ দেখাননি,তা অবশ্য স্পষ্ট নয়। সেই সোনালী গুহ্কে এবার দলের নেতৃত্বের আসনে বসালেন দিলীপ ঘোষ। সোমবার বিজেপি রাজ্য সভাপতি স্বাক্ষরিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, সোনালী গুহ্কে দলের রাজ্য কার্য নির্বাহী কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্যের পদ দেওয়া হলো। সোনালীর সঙ্গে আরও পাঁচজনকে এই পদে আনা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, তৃনমূল থেকে আসা শীতল সরদার, জটু লাহিড়ী এবং দীপেন্দু বিশ্বাস।

]]>
https://runnerbangla.com/tmc-mla-sonali-guha-join-bjp-dilip-ghosh-mamata-banerjee-denied-ticket/feed/ 0