Union Cabinet – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 09 Jul 2021 15:53:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Union Cabinet – Runner Bangla https://runnerbangla.com 32 32 BREAKING : মন্ত্রীপদ থেকে সরিয়ে দেয়া হলো বাবুল ও দেবশ্রীকে https://runnerbangla.com/babul-supriyo-debashree-central-minister-post-removed/ Wed, 07 Jul 2021 11:50:26 +0000 https://runnerbangla.com/?p=3473 রানার ডেস্ক : শেষ পর্যন্ত বাবুল সুপ্রিয় ( Babul Supriyo ) এবং দেবশ্রী চৌধুরী কে সরিয়ে দেওয়া হলো প্রতিমন্ত্রীর পদ থেকে। দুজনই আজ ইস্তফা দিয়েছেন। আজ সকাল থেকেই গুঞ্জন ছিল দেবশ্রী চৌধুরী ( Debasree Chaudhuri ) এবং বাবুল সুপ্রিয় কে সরিয়ে দেওয়া হবে তাদের দায়িত্ব থেকে। দেবশ্রী চৌধুরীকে সাংগঠনিক কাজে ব্যবহার করা হবে দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে।

বাবুলকে মন্ত্রী পদ থেকে সরিয়ে সংগঠনের কোনো দায়িত্ব দেয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এতদিন দুজন প্রতিমন্ত্রী ছিলেন, তার পরিবর্তে বাংলা থেকে চারজন কে মন্ত্রী করা হচ্ছে। চারজনের মধ্যে চারজনই প্রতিমন্ত্রী হবেন নাকি একজন বা দুজন পূর্ণমন্ত্রী মর্যাদা পাবেন তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন পদত্যাগ ( Health Minister Harshvardhan resigns ) করায় তার শূন্যস্থানে দায়িত্ব দেয়া হতে পারে সুভাষ সরকারকে।

সুভাষ সরকার ( Subhas Sarkar ) পেতে পারেন ক্যাবিনেট মন্ত্রীর ( Cabinet Minister ) মর্যাদা। বাবুলের বিরুদ্ধে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের যথেষ্ট ক্ষোভ ছিল। দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে তিনি প্রকাশ্যে মুখ খুলে বারবার বিরম্বনায় ফেলেছেন রাজ্য নেতৃত্বকে। বারবার তার সঙ্গে বৈঠক করতে হয়েছে সমস্যার সমাধান করতে।

বাবুলকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাকে নতুন কোনো দায়িত্ব দেয়া হবে কিনা সে ব্যাপারে দল কোন ইঙ্গিত দেয় নি। দেবশ্রী চৌধুরী ব্যাপারে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা হলো তাকে দলের রাজ্য সংগঠনের বড় কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হবে।

]]>
বাংলা থেকে কেন্দ্রে মন্ত্রী হচ্ছেন চার জন https://runnerbangla.com/four-central-minister-west-bengal-bjp/ Wed, 07 Jul 2021 11:39:42 +0000 https://runnerbangla.com/?p=3469 রানার ডেস্ক : বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন চার জন সাংসদ । চারজনের মধ্যে কতজন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী হবেন আর কজন প্রতিমন্ত্রী হবেন তা স্পষ্ট নয়। একমাত্র সুভাষ সরকারের ( Subhas Sarkar ) ক্যাবিনেট মন্ত্রী হবার সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন পদত্যাগ করেছেন। তাঁর জায়গায় নতুন মুখকে দায়িত্ব দিতে হবে। নতুন মুখ কি সুভাষ সরকার ? গুঞ্জন এখন তুঙ্গে। বাকি তিনজন উত্তরবঙ্গের দুই সংসদ ।

আলিপুরদুয়ারের জন বারলা ( Alipurduar MP John Barla ) এবং কোচবিহারের নিশীথ প্রামানিক। মতুয়া সম্প্রদায়ের ( Matua Community ) নেতা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও মন্ত্রী হচ্ছেন। সবমিলিয়ে দফায় দফায় ফোন করে চারজন কে জানিয়ে দেওয়া হয়েছে আজ সন্ধ্যায় তারা শপথ বাক্য পাঠ করবেন। উত্তরবঙ্গ সবচেয়ে বেশি সাফল্য দিয়েছে লোকসভা ভোটে। উত্তরবঙ্গ খালি হাতে ফেরায় নি বিধানসভা ভোটেও। বিপর্যয় হয়েছে দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গ থেকে মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর। মতুয়া সম্প্রদায়ের বিশাল ভোট যাতে বিজেপির হাতছাড়া না হয়ে যায়, তার জন্যই শান্তনুকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে জঙ্গলমহলে লোকসভা ভোটে ব্যাপক সাফল্য পেলেও বিধানসভা ভোটে কার্যত মুখ থুবরে পড়েছে বিজেপি। ওই এলাকায় সংগঠনকে মজবুত করতে তাই সুভাষ সরকারের মতো নেতাকে গুরুত্ব দেওয়ার কথা ভেবেছে দিল্লি নেতৃত্ব।

]]>
BREAKING : মোদির ডাক পেলেন নিশীথ-শান্তনু, শিকে ছিঁড়লো না সুভাষের https://runnerbangla.com/nisith-pramanik-shantanu-thakur-central-minister-west-bengal-bjp-narendra-modi-subhas-sarkar/ Wed, 07 Jul 2021 09:03:19 +0000 https://runnerbangla.com/?p=3459 রানার ডেস্ক : সব জল্পনার অবসান, শেষ পর্যন্ত কেন্দ্রে মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর ( Shantanu Thakur ) এবং নিশীথ প্রামানিক ( Nisith Pramanik )। বনগাঁ লোকসভা কেন্দ্রের ( Bangaon Lok Sabha constituency ) বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের ( Cooch Behar Lok Sabha Constituency ) বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। উত্তরবঙ্গের সাফল্যকে মাথায় রেখে নিশীথকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে মতুয়া সম্প্রদায়কে ( Matua Community )বার্তা দিতেই শান্তনুকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, এমনটি মনে করছে রাজনৈতিক মহল। প্রথমে শোনা গিয়েছিলো মন্ত্রী হতে পারেন সুভাষ সরকার। তাকেও দিল্লিতে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এখন দিল্লিতেই রয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দুজনকে বেছে নেওয়া হল নিশীথ এবং শান্তনু। অন্যদিকে দেবশ্রী চৌধুরীকে বলা হয়েছে প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে।

বাবুল সুপ্রিয় ব্যাপারে প্রথম দিকে একই তথ্য পাওয়া গেলেও এখনো পর্যন্ত নিশ্চিত নয় বাবুল প্রতিমন্ত্রী পদে থাকবেন কি থাকবেন না। তবে এটা শোনা যাচ্ছে, দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী পদ থেকে সরিয়ে বাংলা সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। শান্তনু এবং নিশীথ, দুজনই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। দীর্ঘ আলোচনা প্রক্রিয়া শেষে, দুজনের নাম চূড়ান্ত হয়।

]]>
BREAKING : কেন্দ্রে মন্ত্রী হচ্ছেন বাংলার সুভাষ-শান্তনু ? দিল্লিতে অপেক্ষায় দুই নেতা https://runnerbangla.com/subhas-sarkar-shantanu-thakur-central-minister-two-leaders-waiting-delhi/ Wed, 07 Jul 2021 07:35:19 +0000 https://runnerbangla.com/?p=3452 রানার ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ( Union Cabinet Reshuffle ) আজ বিকেলে। নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যেই যাদের কেন্দ্রীয় মন্ত্রী ( Union Minister ) করা হবে তাদের ফোন করে ডেকে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর ( Prime Minister Office ) থেকে। দেশের বিভিন্ন রাজ্য থেকে সাংসদরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দিল্লিতে ( Delhi )। যাদের ডাক পড়েছে তারা অবশ্যই হাজির হয়েছেন। বাংলা থেকে কারা ডাক পেলেন এই নিয়ে জল্পনা-কল্পনা চলছিল গত ৪৮ ঘন্টা ধরে।

শেষ পাওয়া খবরে অনুযায়ী, বাংলা থেকে দুজনের মন্ত্রী হবার সম্ভাবনা উজ্জ্বল, প্রথমজন শান্তনু ঠাকুর ( Shantanu Thakur )। লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ এ বিজেপি টিকিটে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় জন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার ( Subhas Sarkar )। দুজনই বর্তমানে দিল্লিতে। দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু বিজেপি সূত্রের খবর, মন্ত্রী করা হতে পারে এই দুইজনকেই। তাদের পূর্ণ মন্ত্রী করা হবে নাকি প্রতিমন্ত্রী করা হবে সে ব্যাপারে নিশ্চিত এখনো কিছু জানা যায়নি।

তবে মনে করা হচ্ছে দু’জনকেই প্রতিমন্ত্রী করা হতে পারে। জঙ্গলমহলে ( Jangal Mahal ) গত লোকসভা নির্বাচনে নজরকাড়া সাফল্য পেয়েছিল বিজেপি। বিধানসভা নির্বাচনে সাফল্য ধরে রাখতে পারেনি তারা। ক্ষমতায় আসার পথে যেটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি বিজেপির জন্য। দল চাইছে, জঙ্গলমহলে নতুন করে প্রভাব বিস্তার করতে। সুভাষ সরকারকে কেন্দ্রীয় মন্ত্রী করার পেছনে সেই উদ্দেশ্যই কাজ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের নেতা হিসেবে পরিচিত শান্তনু ঠাকুর কে মন্ত্রী করে মতুয়াদের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে তা দূর করার চেষ্টা হচ্ছে। লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়েছিল বিজেপি মতুয়া সম্প্রদায় থেকে। বিধানসভা নির্বাচনে তারা ১৯ এর মত সাড়া পাননি এই সম্প্রদায়ের মানুষের কাছ থেকে। তার অন্যতম কারন, নাগরিকত্বের শংসাপত্র দেয়া হবে, মতুয়াদের এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি কিন্তু ভোটের আগে তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।

দফায় দফায় আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু সেই কাজ হয়নি। মতুয়াদের মনে জয়ে তাদের সম্প্রদায়ের নেতাকে মন্ত্রী করে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে বাংলা থেকে দু’জনকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে, একজন বাবুল সুপ্রিয় ( Babul Supriyo )। অপরজন দেবশ্রী চৌধুরী ( Debasree Chaudhuri )। যেটা মনে করা হচ্ছে, আজ হোক কিংবা কাল, বাংলা থেকে অন্তত একজনকে ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী করা হতে পারে। তবে কার ভাগ্যে শিকে ছিড়বে সেটা এখনও নিশ্চিত নয়।

]]>
কে ফোন পেল, কে মন্ত্রী হলো? চাঞ্চল্য রাজ্য বিজেপি’র অন্দরে https://runnerbangla.com/bjp-union-miniter-cabinet-reshuffle-delhi-west-bengal-bjp-confusion/ Tue, 06 Jul 2021 15:55:53 +0000 https://runnerbangla.com/?p=3432 রানার ডেস্ক : দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল আসন্ন। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে। অনেকেই ফোন পেয়েছেন প্রধানমন্ত্রীর দফতর থেকে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ডেকে পাঠানো হয়েছে, তাকে কেন্দ্রে মন্ত্রী করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ( Union Cabinet ) আসবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিভিন্ন রাজ্যের বিজেপি এবং তার শরিক দলগুলির মধ্যে চলছে জোর জল্পনা। শরিকরা রীতিমতো দরকষাকষি করে যাচ্ছে চেয়ারের দখল পেতে।

রাজ্য বিজেপিকেও এখন গ্রাস করেছে কৌতূহল আর চাঞ্চল্য। ২০১৪ সালে বিজেপি দুটো আসন পেয়েছিল। দার্জিলিং থেকে জিতেছিলেন সুরিন্দ্রর সিং আলুওয়ালিয়া এবং আসানসোল থেকে জিতেছিলেন বাবুল সুপ্রিয় ( Babul Supriyo )। সেবার দুজনকেই প্রতিমন্ত্রী করেছিলেন নরেন্দ্র মোদি ( Narendra Modi )। ২০১৯ সালে এক লাফে সংখ্যাটা পৌঁছায় ১৮ তে, কিন্তু পাওনার ঝুলিতে শ্রীবৃদ্ধি হয়নি। ১৮ সাংসদ পেয়েও কপালে জুটেছে দুই হাফ মন্ত্রী।

ভোটের পর রাজ্য নেতারা ধরেই নিয়েছিলেন, একুশের কথা মাথায় রেখে অন্তত একজন ক্যাবিনেট এবং একাদিক প্রতিমন্ত্রী পাবে রাজ্য। সেই গুড়ে বালি, খালি হাতেই ফিরে এসেছেন ১৬ জন সাংসদ। এবার দলের অন্দরে গুঞ্জন, মুখ তুলে তাকাবে দিল্লি। দুই থেকে সংখ্যাটা বাড়বে। কিন্তু কার কপালে শিকে ছিরবে, তা অজানা, আর অজানা বলেই, ফিসফাস হচ্ছে ঝড়ের গতিতে। সকালেই খবর এলো, দিল্লি যাচ্ছেন লকেট। ওমনি ডানা মেলতে শুরু করলো জল্পনা।

সাংবাদিকরা ফোনে ধরলেন লকেটকে। দিল্লি থেকে ফোন পেয়েছেন? একটাই প্রশ্ন। লকেটের কাতর অনুরোধ,” প্লিস এসবে আমার নাম যুক্ত করবেন না। কোনও ফোন আসেনি। স্ট্যান্ডিং কমিটির রুটিন বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়া। তাহলে? বিজেপির মেজো নেতার বললেন, খোঁজ নিন শান্তনু ঠাকুর কোথায়? শুরু হলো খোঁজ। কোথায়? জানা গেল দিল্লিতে। কোনও সাংবাদিকের ফোন তুললেন না তিনি।

মেজো নেতারা কার্যত ঘোষণা করে দিলেন, মন্ত্রী হলে শান্তনুই হবে। মতুয়া সম্প্রদায় কিছুটা হলেও অখুশি নাগরিক আইন কার্যকর না হওয়ায়। তাই শান্তনুকে খুশি করে মতুয়া সম্প্রদায়কে বার্তা দিতে চায় বিজেপি। তাহলে দিলীপ ঘোষ? এক সাংবাদিকের প্রশ্নে নেতারা বললেন, দিলীপ দা দলের সভাপতি থাকবেন। দলের এক ব্যক্তি-এক পদ নিয়মের গেরোয় তাঁর মন্ত্রী হওয়া হবে না। এবার নজর দিলীপ ঘোষের দিকে। এক ফাঁকে বিধানসভায় এসেছিলেন দিলীপ ঘোষ। তখন তাকে এক ফাঁকে জিজ্ঞাসা করা হয়, রাজ্যের কে বা কারা প্রধানমন্ত্রীর দফতর থেকে ফোন পেয়েছে? দিলীপ ঘোষ বলেন, “এখনও পর্যন্ত কেউ ফোন পেয়েছে বলে আমার জানা নেই।”

]]>