Tripura – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 26 Jul 2021 14:27:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Tripura – Runner Bangla https://runnerbangla.com 32 32 আগরতলায় গিয়ে পুলিশের হাতে আটক পিকের টিম https://runnerbangla.com/tripura-agartala-police-arrested-pk-team/ Mon, 26 Jul 2021 14:13:56 +0000 https://runnerbangla.com/?p=4498 রানার প্রতিবেদন : ২০২৩এ ত্রিপুরার বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে, পিকের টিম ( PK Team ) আগরতলায় পা রেখেই আটক হয়ে পড়লো পুলিশের হাতে। শহরের উডল্যান্ড পার্ক ( Woodland Park ) নামের একটি হোটেলে তারা পা রাখার কিছুক্ষণ পরে এসে হাজির হয় পুলিশ । পিকের টিমের মোট ২৩ জনকে এখন নজর বন্দি করে রাখা হয়েছে হোটেলে। বলা হয়েছে তারা এখান থেকে বেরিয়ে কোথাও যেতে পারবেন না, একমাত্র বিমানবন্দর ছাড়া।

২০২৩ এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে দায়িত্ব দেয়া হয়েছে প্রশান্ত কিশোরের ( Prashant Kisore ) টিমকে। ত্রিপুরায় সমীক্ষা করতে ২৩ সদস্যের টিমটি পৌঁছেছে গতকাল। সেই খবর বিপ্লব দেব প্রশাসনের কাছে পৌঁছতেই তাদের নজর বন্দী করে ফেলা হয়। ত্রিপুরায় বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায়। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ( Biplab Kumar Deb ) ভোটের সময় যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি তা পূরণ করতে সফল হয়নি বিপ্লব দেব সরকার।

এ কারণেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ধিরে ধিরে। অন্যদিকে হারানো জমি ফিরে পেতে শুরু করেছে সিপিএম । এই অবস্থায় দাড়িয়ে তৃণমূলের প্রবেশ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ । ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছিল ত্রিপুরায় । তারপর হঠাৎ করেই রহস্যময় কারণে পাততাড়ি গুটিয়ে নেয় তারা। সিপিএমকে হারিয়ে হইহই করে ক্ষমতায় আসে বিজেপি।

এবার আবার তৎপরতা শুরু হয়েছে তৃণমূল শিবিরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কে অভাবনীয় সাফল্য এনে দেওয়ার পর ত্রিপুরায় কি সেই জাদু দেখাতে পারবেন প্রশান্ত কিশোর? তৃণমূলের অভিযোগ, বিপ্লব দেব ( Biplab Kumar Deb ) সরকার ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই বেআইনিভাবে ক্রিকেট টিমের সদস্যদের কে নজর বন্দী করে রাখা হয়েছে।

]]>
বিজেপি বিরোধী হাওয়া নিজেদের পালে টানতে এবার ত্রিপুরায় ঝাঁপাবে তৃনমূল https://runnerbangla.com/trinamool-congress-in-tripura-to-take-advantage-of-anti-bjp-wind/ https://runnerbangla.com/trinamool-congress-in-tripura-to-take-advantage-of-anti-bjp-wind/#respond Fri, 11 Jun 2021 08:32:20 +0000 https://runnerbangla.com/?p=2281 রানার ডেস্ক : ২০১৩ বিধানসভা নির্বাচনের পরই হাওয়া ঘুরতে শুরু করে ত্রিপুরায় ( Tripura )। পশ্চিমবঙ্গে যেমন ২০০৬ এর বিধানসভা ভোটে সিপিএম সাফল্যের রেকর্ড গড়লেও সেই সাফল্যের মধ্যেই লুকিয়ে ছিল ব্যর্থতার বীজ। ত্রিপুরায় ১৩ ভোটে নজর কারা সাফল্য পেয়ে মানিক সরকারের নেতৃত্বে ক্ষমতায় ফিরেছিল বামফ্রন্ট। সেই ভোটে মাত্র ৬ টা আসন পেলেও কংগ্রেসের ঝুলিতে ছিল প্রায় ৩৭ শতাংশ ভোট। ফলে ভোটের নিরিখে নেহাৎ দুর্বল ছিল না বিরোধী পক্ষ।

ত্রিপুরায় বাম বিরোধী হওয়া তুলতে গিয়ে কংগ্রেসকে বারবার ধাক্কা খেতে হয়েছে জাতীয় স্তরে বাম-কংগ্রেস সখ্যতার জেরে। ফলে ত্রিপুরার মানুষ বাম বিরোধিতার প্রশ্নে কংগ্রেসকে বিশ্বাসযোগ্য মনে করেনি। জাতীয় স্তরে বাম-কংগ্রেস জোট তখন নেই, ফের যখন ঘর গোছাতে শুরু করলো কংগ্রেস, তখন পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে ২০১৬ সালে ফের একমঞ্চে চলে এলো বাম-কংগ্রেস। ফের ব্যাকফুটে চলে গেল ত্রিপুরা কংগ্রেস। ১৬ ভোটে জিতলেন মমতা।

ব্যাপক সাফল্য পেয়েই ঘোষণা করলেন এবার তারা ঝাপাবেন ত্রিপুরায় সিপিএমকে উৎখাত করতে। দায়িত্ব দেয়া হলো মুকুল রায়কে। মুকুল রায় ( Mukul Roy ) ত্রিপুরা পৌঁছতেই ব্যাপক সাড়া পেলেন সেখানে। হুড়মুড় করে ভাঙতে শুরু করলো কংগ্রেস। রাজ্যে কংগ্রেসের প্রধান মুখ সুদীপ রায় বর্মনের নেতৃত্বে অসংখ্য কংগ্রেস নেতা কর্মী যোগ দিলেন তৃণমূলে। এক কথায় তখন ত্রিপুরায় ঘোর বাম বিরোধী হাওয়ায় তরতর করে এগুতে শুরু করলো তৃণমূলের তরী।

এরপর ফের পট পরিবর্তন। রহস্যজনক কারণে গা ছাড়া দিয়ে বসলো তৃনমূল। আবার নেমে এলো শূন্যতা। আমাদের অভিযোগ, বোঝাপড়ার ভিত্তিতেই, ত্রিপুরায় বিজেপির জন্য পথ তৈরি করে দিয়েছে তৃনমূল। তৃনমূল নিষ্ক্রিয় হয়ে পড়ায়, সেই শূন্যতা পূরণ করতে ত্রিপুরায় ঝাঁপিয়ে পড়লো কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। দেশজুড়ে তখন জনপ্রিয় মুখ মোদি। ত্রিপুরার মানুষ বিশ্বাসযোগ্য বাম বিরোধী হিসাবে আকড়ে ধরলো বিজেপিকে।

তারপরের ঘটনা সকলের জানা। এবার বঙ্গে বিজেপিকে হারিয়ে বিপুল সাফল্য পেয়েছে তৃনমূল। ২০১৬ মতই এবার তারা আবার ঘোষণা করেছে, বঙ্গের বাইরে ক্ষমতার জন্য ঝাঁপাবে তারা। তৃনমূল সূত্রের খবর তাদের এখন প্রধান লক্ষ্য ত্রিপুরা। ইতিমধ্যে ত্রিপুরায় সরকার বিরোধী হওয়া বেশ জোরালো হতে শুরু করেছে। যার সুযোগ নিয়ে আবার নিজেদের ভীত শক্ত করতে শুরু করেছে সিপিএম।

এই অবস্থায় তৃণমূলের আগমনে সেই বিজেমূল-তত্ত্ব দেখছে বামেরা। কারন, ওখানে বিজেপিকে রক্ষা করতে বিরোধী ভোট ভাগাভাগির খেলায় নামবে তৃনমূল। দেয়া-নেওয়ার মাধ্যমে এই দুই দল নিজেদের মধ্যে বোঝাপড়া করেই রাজনীতি করে বলে অভিযোগ বামেদের।

]]>
https://runnerbangla.com/trinamool-congress-in-tripura-to-take-advantage-of-anti-bjp-wind/feed/ 0
আগরতলায় ভয়াবহ করোনা, খবর চাপতে টিভি সম্প্রচার আটকে দিল সরকার https://runnerbangla.com/corona-agartala-tripura-government-stopped-local-tv-broadcast-suppress-news/ https://runnerbangla.com/corona-agartala-tripura-government-stopped-local-tv-broadcast-suppress-news/#respond Thu, 20 May 2021 08:01:00 +0000 https://runnerbangla.com/?p=1186 রানার ডেস্ক, ত্রিপুরা : হুহু করে রাজধানী আগরতলায় ছড়াচ্ছে করোনা। বাড়ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। গোটা রাজ্যে যত জন করোনা আক্রান্ত, তারমধ্যে ৬৫ শতাংশই আগরতলার। পরিকাঠামোর অভাবে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। এই মুহূর্তে আগরতলার হাসপাতালগুলিতে এক হাজারের বেশি রুগীর চিকিৎসা চলছে।

প্রতিদিন এনিয়ে খবর হচ্ছে, ফলে চাপ বাড়ছে সরকারের ওপর, বাড়ছে অস্বস্তি। এই পরিস্থিতি মোকাবিলা করতে সরকার শেষ পর্যন্ত কেবল টিভি পরিসেবাই বন্ধ করে দিয়েছে। গত ১৭ মে থেকে আগরতলায় ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে। মানুষ বাড়িতে বসে টিভি দেখতে পারছেন না।

এই পরিস্থিতিতে গত মঙ্গলবার সাংবাদিকদের সংগঠন এসেম্বলি অফ জেনালিস্ট-এর পক্ষ থেকে টেলিভিশন পরিষেবা চালুর দাবি জানানো হয়। সাংবাদিকরা এনিয়ে মুখ্য সচিবের সঙ্গে দেখা করে অবিলম্বে এর বিহিত দাবি করেন। সেশপর্য্ন্ত দাবি আংশিক মেনে নেবার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। নিচে সাংবাসিকদের প্রেস বিবৃতি তুলে ধরা হলো।

প্রেস বিবৃতি –
আগরতলা, ১৮ মেঃ অ্যাসেম্বলি অব জার্নালিস্টস -র দাবির প্রেক্ষিতে রাজ্যে ক্যাবল টিভি পরিষেবা স্বাভাবিক হতে চলছে। এ ও জে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে পরিষেবা স্বাভাবিক করতে দাবি জানিয়েছিল রবিবার। মঙ্গলবার অ্যাসেম্বলি অব জার্নালিস্টস’র পক্ষে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বিষয়টি নিয়ে এব্যাপারে আলোচনা হয়।

এরপরই ক্যাবল টিভি পরিষেবা আংশিক চালু হয়। অবশ্য স্থানীয় টিভি চ্যানেল গুলি এখনো বন্ধ রয়েছে। অ্যাসেম্বলি অব জার্নালিস্টস অবিলম্বে স্থানীয় টিভি চ্যানেল গুলি অবিলম্বে চালু করতে দাবি করছে। গত শনিবার থেকে আগরতলা সহ রাজ্যের বেশকিছু স্থানে হঠাৎ করেই ক্যাবল টিভি পরিষেবা বন্ধ হয়ে পরে। প্রশাসনের পক্ষে এক অভিযানের পর ক্যাবল টিভি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

ফলে এই করোনা অতিমারির মরশুমে সাধারণ মানুষ সংবাদ সহ বিনোদন থেকে বঞ্চিত হয়ে আসছিল। এ ও জি জনসাধারণের এই অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে সোচ্চার হয়ে আওয়াজ তোলে। সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতেই প্রশাসন পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেয় বলে মনে করছে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস।

সম্রাট চৌধুরী
প্রেস সচিব
অ্যাসেম্বলি অব জার্নালিস্টস
আগরতলা, ত্রিপুরা।

সরকার জানিয়েছে, ত্রিপুরার স্থানীয় চ্যানেলগুলোকে আপাতত সম্প্রচারের অনুমতি দেওয়া হবে না। ত্রিপুরার বাইরের চ্যানেলগুলো যাতে মানুষ দেখতে পান, তারজন্য অপারেটরদের অনুমতি দেওয়া হচ্ছে। সাংবাদিকদের অভিযোগ, এই ধরণের দানবীয় পদক্ষেপ গণতন্ত্রে কখনোই কাম্য নয়।

এই সরকার ক্ষমতায় আসর পর থেকে সংবাদ মাধ্যমের কন্ঠরোধ করতে একের পর এক স্বৈরাচারী পদক্ষেপ নিয়ে চলেছে। যেহেতু স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলি রাজ্যের করোনা পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরছে সেহেতু লোকাল চ্যানেলগুলিকে সম্প্রচারের অনুমতি দিচ্ছে না সরকার।

]]>
https://runnerbangla.com/corona-agartala-tripura-government-stopped-local-tv-broadcast-suppress-news/feed/ 0