Tree plantation – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sun, 25 Jul 2021 12:10:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Tree plantation – Runner Bangla https://runnerbangla.com 32 32 তিলোত্তমাকে আরও সবুজ করতে শুরু হলো বিশেষ অভিযান https://runnerbangla.com/kmc-start-campaign-tree-plantation-make-kolkata-town-greener/ Sun, 25 Jul 2021 11:47:32 +0000 https://runnerbangla.com/?p=4452 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : পরিবেশকে রক্ষা করতে হলে আরও অনেক বেশি করে সবুজায়ন করতে হবে। তাই শহর কলকাতাকে আরো সবুজ করে তুলতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। তাই পরিবেশ দূষণ কমাতে উদ্যোগে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। যিনি আবার রাজ্যের পরিবহনমন্ত্রীও বটে। তার পাশাপাশি পেট্রোল ডিজেলে যে সমস্ত গাড়ি চলছে সেগুলোকে বৈদ্যুতিক গাড়িতে পরিবর্তন করতে হবে।

তার ফলে পরিবেশ দূষণ ( Environmental pollution ) অনেক কম হবে। যদিও রাতারাতি তা করা সম্ভব নয় বলে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। কিন্তু ধীরে ধীরে তাই গড়ে তুলতে হবে বলেও তিনি মনে করছেন। এর পাশাপাশি নতুন করে জমি চিহ্নিত করে কলকাতা শহরেও ইকোপার্ক তৈরি করতে চান তিনি। পাশাপাশি ফিরহাদ জানিয়েছেন, পরিবেশকে রক্ষা করতে হলে মানুষকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে এবং সচেতন থাকা বাধ্যতামূলক।

শহর কলকাতায় যে সমস্ত গাড়ি চলছে সেগুলো যদি ইলেকট্রিক গাড়িতে পরিবর্তন করা যায় তার ফলে পরিবেশ দূষণ অনেকটাই কম হবে বলে তিনি মনে করেন। অন্যদিকে তিনি জানিয়েছেন অটো রিক্সা যেগুলি কাটা তেলে চলে সেগুলোতেও বৈদ্যুতিক গাড়িতে পরিবর্তন করতে হবে। এছাড়া জলপথের সমস্ত জাহাজ সেগুলোকেও বৈদ্যুতিক ব্যবহার যোগ্য করে তুলতে হবে বলেও তিনি মনে করছেন। ধীরে ধীরে তা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভা চলতি বছর আরও ২৫ হাজার গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে। গত এক সপ্তাহ ধরে অরণ্য সপ্তাহ পালন করেছে রাজ্য সরকার। যেখানে ইতিমধ্যেই প্রায় ২০০০ গাছ লাগানো সম্পন্ন হয়েছে। তবে শুধুমাত্র গাছ লাগিয়ে ক্ষান্ত হয়নি কলকাতা পৌরসভা। সেই গাছের রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক আগ্রহী বেসরকারি সংস্থা বিভিন্ন গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে।

বিশেষ করে কলকাতার রাস্তায় মাঝে যে সুদৃশ্যভাবে ঢালাই করে ছোট ছোট গাছ লাগানো হয়েছে, এগুলো দেখভালের দায়িত্বে রয়েছে বড় বড় বহুজাতিক সংস্থা। ফিরহাদ বলেন, এখনো পর্যন্ত বৈদ্যুতিক গাড়ি পরিমাণ অনেকটাই কম এবং সমস্ত জায়গায় চার্জিং পয়েন্ট নেই। সে কারণে নতুন যে সমস্ত বিল্ডিং হচ্ছে সে সমস্ত বিল্ডিংয়ের নিচে যেন চার্জিং পয়েন্ট করা হয় তাতে সাধারণ মানুষ থেকে সবারই সুবিধা হবে।

]]>
গাছের প্রতিস্থাপনে সাফল্য, নতুন প্রাণে আন্দোলিত কচি পাতা https://runnerbangla.com/successful-tree-plantation-young-leaves-new-life/ Sun, 20 Jun 2021 13:00:34 +0000 https://runnerbangla.com/?p=2722 কলকাতা : বাড়ি থেকে বেরিয়ে চেতলা মেইন রোডে উঠতেই ডান দিকের ফুটপাতে ছিল দেবদারু গাছটা। গত ঘূর্ণিঝড় আমফানের ( Cyclone Amphan ) তীব্র দাপটে উপড়ে যায় গাছটি। স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছিল কলকাতা পুরসভার ( Kolkata Municipal corporation ) মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের ( Firhad Hakim )। শুধুমাত্র কলকাতাজুড়েই ঘূর্ণিঝড়ের দাপটে এভাবেই ভেঙে পড়েছিল ছোট-বড় আনুমানিক ১৪৭০০-এর কিছু বেশি গাছ।

বৃক্ষ প্রতিস্থাপনের কথা পুরমন্ত্রীর মাথায় আসে। যেমন ভাবনা তেমন কাজ। তারপর শহরে একে একে শুরু হয় ভেঙে পড়া গাছের প্রতিস্থাপনের কাজ। চেতলার ফুটপাতের দেবদারুটাকেও পুনঃস্থাপিত করা হয়। গত এক বছরে অবশেষে, সেই ‘ভাঙা’ গাছে প্রাণের সঞ্চার হয়েছে। বর্ষার জল পেয়ে নতুন করে কচি সবুজ পাতায় ভরেছে গাছটি। যা দেখে এক অন্যরকম অনুভূতি ফিরহাদের।

তাঁর কথায়, আমার বাড়ির সামনে গাছটা ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ায় তাকে পুনঃস্থাপিত করেছিলাম। আজকে সেই গাছটি নতুন পাতা গজিয়েছে দেখে মনটা ভরে গেল। মনে হল আমার প্রচেষ্টায় কাউকে পুনর্জন্ম দিলাম। কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation ) সূত্রে খবর, লেক গার্ডেন্স ( Lake Gardens ), সার্দান অ্যাভিনিউ, চেতলা, ভবানীপুর, ই এম বাইপাস ( EM Bypass ) সহ শহরের ১৪-১৫টি পার্ক মিলিয়ে এখনও পর্যন্ত সরকারি এবং বেসরকারিভাবে ১৫৬০টি গাছ পুনঃস্থাপিত করা হয়েছে।

এদের মধ্যে বেশিরভাগ জারুল, শিমুল, দেবদারু। কোথাও তিন বছর কোথাওবা দশ বছরের পুরনো গাছ প্রতিস্থাপিত হয়েছে। যার মধ্যে পুরসভা নিজের উদ্যোগেই প্রায় একশোর কাছাকাছি গাছ লাগিয়েছে। সূত্রে খবর, প্রতিস্থাপিত হওয়া বেশিরভাগ বৃক্ষ বেঁচে গিয়েছে। নতুন করে সবুজ ডাল – পালায় পাতায় ভরেছে বৃক্ষ। কলকাতা পুরসভার উদ্যান বিভাগের ( Horticulture Department ) এক আধিকারিকের কথায়, গাছ প্রতিস্থাপনের এর আগেও শহরে হয়েছে।

কিন্তু এত বড় মাত্রায় পুনঃস্থাপিত অভিযান আগে কখনও হয়নি। চিন্তা ছিল কটা গাছ বাঁচবে। কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে বর্ষার জল পেয়ে প্রতিটি গাছেই ধীরে ধীরে ডালপালা গজাচ্ছে। রবীন্দ্র সরোবরে ( Rabindra Sarobar ) ২২০টি গাছ উপড়ে গিয়েছে বা ডাল ভেঙে পড়েছিল। অন্যদিকে, সুভাষ সরোবরেও ৫০টি গাছ ক্ষতিগ্রস্ত হয়। দুই লেকে এখনও অবধি ১২০টি গাছ প্রতিস্থাপিত হয়েছে। গত এক বছরে সেগুলি বেশিরভাগ বেঁচে গিয়েছে।

]]>