Tokyo Olympics – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 15 Jul 2021 14:35:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Tokyo Olympics – Runner Bangla https://runnerbangla.com 32 32 জীবনের সারফেসে নতুন পার্টনারশিপ লিয়ান্ডারের https://runnerbangla.com/wimbledon-leander-paes-new-relationship-life-partner/ Thu, 15 Jul 2021 05:35:09 +0000 https://runnerbangla.com/?p=3981 #লিয়েন্ডার_পেজ : টেনিস জীবনে ইতি টেনে দিয়ে নতুন জীবন শুরু করতে চলেছেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ ( Leander Pais )। রিয়া পিল্লাইয়ের ( Rhea Pillai ) সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর তার জীবনে এসেছে নতুন নারী। ৪১ বছরের কিম শর্মা ( Kim Sharma ), এখন তার ছায়া সঙ্গী । হামেশাই দুজনকে দেখা যাচ্ছে জনসমক্ষে। সদ্য একটি পোস্টে তৈরি হয়েছে জল্পনা। গোয়ায় এখন ঘুরতে গেছেন কিম ও লিয়েন্ডার।

ছবিতে দেখা যাচ্ছে পেছন থেকে কিমকে জড়িয়ে আছেন লিয়েন্ডার।সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। দিন কয়েক আগেই আরো একটি ছবি পোস্ট করেছিলেন কিম। একটি রেস্টুরেন্টে লিয়েন্ডারের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে বসে আছেন তিনি। লিয়েন্ডার একসময় লিভ ইন করতেন মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে। ২০১৪ সালের পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।

তারপর লিয়েন্ডারের জীবনে কোন নারীর কাহিনী উঠে আসেনি জনসমক্ষে। টেনিসে আকণ্ঠ ডুবে ছিলেন তিনি।সম্প্রতি নিজের প্রিয় জগৎ থেকে সরে এসেছেন। এখন হয়তো সন্ধানে রয়েছেন নতুন এক জীবনের, যার সঙ্গী হতে চলেছেন কিম শর্মা। ২০০০ সালে “মূহব্বতে” ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আত্মপ্রকাশ কিমের। তিনিও মূলত মডেল । বেশ কিছু নামকরা বিজ্ঞাপনে কাজ করেছেন।

এরপর অনেকগুলো ছবিতে তাকে দেখা গেলেও নায়িকা হিসেবে বড়োসড়ো কোন প্রতিষ্ঠা তিনি পাননি। কিমের সঙ্গে ঘর বাঁধবেন লিয়েন্ডার? এই প্রশ্ন এখন লিয়েন্ডারের ভক্তকুলের মধ্যে। লিয়েন্ডার বলিউডেও প্রতিষ্ঠা পেতে চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা তার জগত নয় বুঝে সরেও আসেন তিনি।

এখন শোনা যাচ্ছে অলিম্পিকে অংশ নিতে পারেন। এনিয়ে জল্পনা হলেও সেটা কতটা সত্যি এখনো নিশ্চিত নয়। আনুষ্ঠানিকভাবে লিয়েন্ডার টেনিস থেকে সরে এসেছেন। হয়তো পা বাড়াচ্ছেন সংসারের দিকে, নতুন জীবনের নয়া পার্টনারের নাম হয়ত কিম শর্মা।

]]>
করোনা বাধা বিপত্তি কাঠিয়ে জাপানে পুনরায় আগমন অলিম্পিকের https://runnerbangla.com/upcoming-tokyo-2020-summer-olympics-japan-update/ Wed, 30 Jun 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=3059 রানার প্রতিবেদন : আধুনিক অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতাকে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া প্রতিযোগিতা হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বজুড়ে ২০০ টিরও বেশি দেশের কয়েক হাজার প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। অলিম্পিক গেমস সাধারণত প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। প্রতি চার বছরের সময়কালে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিকের ( Winter Olympics ) মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তন হয়।

খুব শীঘ্রই জাপানের টোকিওতে শুরু হতে চলেছে আন্তর্জাতিক মাল্টি-স্পোর্টস ইভেন্ট ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক ( Summer Olympics ), যা টোকিও অলিম্পিক ( Tokyo Olympics ) নামেও পরিচিত। ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২০ সালের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত সময়সূচি ঠিক করা হয়েছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা স্থগিত রাখা হয়। মহামারীর প্রকোপ কমায় পুনরায় ২৩ জুলাই থেকে ৮ আগস্ট ২০২১ সময়সূচির মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে “২০২০ গ্রীষ্মকালীন টোকিও অলিম্পিক গেমস।”

অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার কোনো অলিম্পিক প্রতিযোগিতা বাতিল না করে, স্থগিত ও পুনঃনির্ধারিত করা হলো। ২০২১ সালে ইভেন্টটি পুনরায় নির্ধারণ করা হলেও ব্যবসা ও ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে “টোকিও অলিম্পিক ২০২০” নামটি রাখা হয়েছে। এই নিয়ে জাপান ( Japan ) দ্বিতীয়বারের জন্য গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন করবে। এর আগে ১৯৬৪ সালে টোকিওতেই গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন করেছিল জাপান। তাছাড়াও ১৯৭২ সালে স্যাপ্পোরোতে ( Sapporo ) এবং ১৯৯৮ সালে নাগানোতে ( Nagano ) শীতকালীন অলিম্পিক নিয়ে চতুর্থবারের জন্য আন্তর্জাতিক অলিম্পিক্স ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে জাপান।

এই প্রথম অলিম্পিক গেমস ধারাবাহিক তিনবার পূর্ব এশিয়াতে ( East Asia ) অনুষ্ঠিত হবে। প্রথমে ২০১১ সালে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং ( Pyeongchang, South Korea ) শহরে, দ্বিতীয়বার ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকস এবং তারপরে ২০২২ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। এবার টোকিও অলিম্পিকে সংযোজন হিসাবে পাঁচ নতুন খেলা যুক্ত হবে যার নামগুলো হলো কারাটে, আরোহণ, সার্ফিং এবং স্কেটবোর্ডিংয়ের পাশাপাশি প্রথমবারের জন্য বেসবল বা সফটবলও আত্মপ্রকাশ করবে।

টোকিও অলিম্পিকে এই পর্যায়ে, ৯,৮০০ এরও বেশি ক্রীড়াবিদ ইতিমধ্যে এই গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছে। ২০২০ গেমসে আইওসি-র শরণার্থী অলিম্পিক দলের অংশ হিসাবে ২৯ জন অ্যাথলেট যোগ্যতা অর্জন করেছে। টোকিও অলিম্পিকে ৩৪ রকমের খেলা প্রদর্শন হবে। এবং এই অলিম্পিকে 11,800 – এর বেশি অ্যাথলিটকে অলিম্পিক সংহতি টোকিও ২০২০ বৃত্তি প্রদান করা হয়েছে। এবং ২০২১ সালের ২৫ জুন পর্যন্ত ২০১ জাতীয় অলিম্পিক কমিটি টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে ভারতও একটা।

১৯২০ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রতিটি সংস্করণে ভারতীয় অ্যাথলেটরা অংশগ্রহণ করেছে, যদিও ভারত প্যারিসে ১৯০০ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে অফিসিয়াল আত্মপ্রকাশ করেছিল। তাছাড়াও ১৯৬৪ গেমস থেকে শুরু করে, ইন্ডিয়া ( India ) প্রত্যেক শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে। আর এবছর ২০২১ সাল ভারত টোকিও অলিম্পিকেও অংশগ্রহণ করতে চলেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে অলিম্পিকের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের উৎসাহিত করেছেন। এই অলিম্পিকে ১৮ রকমের স্পোর্টসের সাথে ১০৯ ভারতীয় ক্রীড়াবিদ জাপানে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছে, যার মধ্যে দীপিকা কুমারী, শিবপাল সিং, বিকাশ কৃষ্ণ, বিনাশ ফোগাট, পিভি সিন্ধু, সায়না নেহওয়াল এবং নেত্র কুমানান নাম উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত ভারত অলিম্পিক ইতিহাসে ২৮ পদক জিতেছে যার মধ্যে গোল্ড ৯, সিলভার ৭ এবং ব্রোঞ্জ 12।

]]>