Suvendu Adhikari – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 20 Jul 2021 15:58:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Suvendu Adhikari – Runner Bangla https://runnerbangla.com 32 32 ২১শে মমতার পাল্টা দিল্লিতে দিলীপ-কলকাতায় শুভেন্দু https://runnerbangla.com/21-july-mamata-banerjee-virtual-meeting-dilip-ghosh-delhi-suvendu-adhikari-kolkata/ Tue, 20 Jul 2021 15:41:42 +0000 https://runnerbangla.com/?p=4234 রানার ডেস্ক : একুশে জুলাই ( 21 July ) নিয়েও এবার রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হল বিজেপি এবং তৃণমূলের মধ্যে। ১৩ জন তৃণমূল কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন মহাকরণ অভিযানকে ( Mahakaran campaign ) ঘিরে। তাদের স্মরণে সেই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস ( TMC )। বুধবার ২১ শে জুলাই একইভাবে পালিত হবে। এবার একটু অন্যভাবে কর্মসূচি নেওয়া হয়েছে। এবার ধর্মতলায় মঞ্চ বেঁধে অনুষ্ঠান হচ্ছে না। এবার যা কিছু হবে সব ভার্চুয়াল।

এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি নতুন বিষয়, গোটা দেশজুড়ে বড় স্ক্রিনের মাধ্যমে শোনানো হবে তৃণমূল নেত্রীর বক্তব্য। তৃণমূল নেত্রীকে গোটা দেশের নেত্রী হিসেবে তুলে ধরতে চেষ্টা করছে তৃনমূল। সেই সময়ে একই দিনে পাল্টা কর্মসূচি নিল প্রধান বিরোধী দল বিজেপি ( BJP )। একইসঙ্গে দিল্লি এবং কলকাতায় অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে তারা। দিল্লীর অবস্থান-বিক্ষোভ এর নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )।

সংসদ অধিবেশন চলায় বর্তমানে তিনি দিল্লিতে। অন্যদিকে কলকাতায় হেস্টিংসে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থানে বসবেন বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বিজেপির বক্তব্য, সিপিএমের হিংসা সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে মহাকরণ অভিযান হয়েছিল, ১৩ জন শহীদ হয়েছিলেন। সেই দিনটিত পালন করা হয় শহীদ দিবস হিসাবে।

বিজেপির অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে হিংসা সন্ত্রাস কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে ২০০ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। তৃণমূলই এখন হিংসা সন্ত্রাসের নায়ক, সুতরাং তৃণমূলের অত্যাচার এবং সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে এ বিক্ষোভ অবস্থানের ডাক দেয়া হয়েছে, বলে জানিয়েছে বিজেপি।

]]>
ফোন ট্যাপিং বিতর্কে ঘি ঢাললেন শুভেন্দু, “সব কল রেকর্ড আছে’ হুমকি জেলার এসপিকে https://runnerbangla.com/suvendu-adhikari-purba-medinipur-sp-pegasus-call-record-issue/ Tue, 20 Jul 2021 10:00:45 +0000 https://runnerbangla.com/?p=4225 রানার ডেস্ক : পূর্ব মেদিনীপুর ( Purba Mednipur ) জেলার এসপি কে হুমকি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। গতকাল পূর্ব মেদিনীপুরের এসপির অফিসের সামনে ছোট্ট মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখান তিনি। সেখান থেকে ভাষণ দেওয়ার সময়। এসপির উদ্দেশ্যে তিনি বলেন, অভিষেক ব্যানার্জীর ( Abhishek Banerjee ) অফিসের সঙ্গে তার কতবার কথা হয়েছে, কী কথা হয়েছে, সব রেকর্ড করা আছে। এসপি অমরনাথ কে’র উদ্দেশ্যে হুমকি দিয়ে তিনি বলেন এমন কিছু করবেন না যাতে আপনাকে ভবিষ্যতে বারামুলা কিংবা এনন্তনাগে গিয়ে ডিউটি করতে হয়।

এসপিকে প্রকাশ্যেই কাশ্মীরে বদলি করে দেওয়ার হুমকি দিলেন শুভেন্দু। তার দাবি, অমরনাথ এখানে যা ইচ্ছে করছেন কারন পেছনে আছে তৃণমূল। তৃণমূলের আশীর্বাদের হাত মাথায় রয়েছে। একইসঙ্গে বিরোধী দল নেতা বলেন, এটাও মনে রাখা উচিত শুভেন্দু অধিকারীর পেছনে কেন্দ্রীয় সরকার রয়েছে। বিজেপির ( BJP ) হাত রয়েছে। এসপি যদি মনে করেন তৃণমূলের ক্ষমতায় বলীয়ান হয়ে যা খুশি তাই করবেন, সেটা সম্ভব নয় ।

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবার পর নতুন সরকার গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের । সেই সরকার ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিন তিনটে মামলা রুজু করা হয়েছে। ত্রিপল চুরির অভিযোগ, দেহরক্ষী মৃত্যু-রহস্যে শুভেন্দু কে জড়িয়ে ফেলা এবং কাঁথি সমবায় ব্যাংকের দুর্নীতির অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। এর তিনটির মধ্যে দুটিতে সরাসরি ভূমিকা আছে এসপির। দেহরক্ষী মৃত্যুরহস্য উদঘাটন করতে নেমেছে সিআইডি ( CID )।

ত্রিপল চুরি এবং কাঁথি সমবায় ব্যাংক এ দুর্নীতির অভিযোগ নিয়ে সক্রিয় জেলার এসপি। তাকেই হুমকি দিলেন। তিনি বললেন এমন কিছু করবেন না যাতে পূর্ব মেদিনীপুর ছেড়ে ডিউটি করতে যেতে হতে পারে জঙ্গী উপদ্রুত অনন্তনাগ কিংবা বারামুলায়। একই সঙ্গে যখন পেগাসাস ( Pegasus ) নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক চলছে, তার মধ্যেই তিনি প্রকাশ্যে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এসপির কাছে কতবার ফোন এসেছে সব কল রেকর্ড আছে।

]]>
পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন আসন্ন? শুভেন্দুর কথায় পর্যাপ্ত ইঙ্গিত https://runnerbangla.com/west-bengal-presidential-rule-imminent-suvendu-adhikari-words/ Fri, 16 Jul 2021 15:46:58 +0000 https://runnerbangla.com/?p=4080 রানার ডেস্ক : পশ্চিমবঙ্গ কি রাষ্ট্রপতি শাসনের ( Presidential Rule ) দিকে এগোচ্ছে? কিংবা বলা যায় পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন আসন্ন? এই প্রশ্নগুলোর জন্ম দিলেন বিজেপি নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন সরকার গঠন হওয়ার আড়াই মাসের মধ্যেই এই সরকারের যা কাজকর্ম, সরকারের অন্তর্বর্তী বাজেট, সরকারের আট মাসের বাজেট এবং তারপর জাতীয় মানবাধিকার কমিশনের ( NHRC ) রিপোর্ট, সব মিলিয়ে তার মনে হচ্ছে এই সরকারটা আগামী ভোট পর্যন্ত হয়তো আর টিকবে না।

অর্থাৎ তার স্পষ্ট ইঙ্গিত রাষ্ট্রপতি শাসনের দিকেই। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন তাদের রিপোর্টে দিয়ে বলেছে ,এই রাজ্যে আইনের শাসন নয় শাসকের আইন কায়েম হয়েছে। অর্থাৎ যেখানে আইনের শাসন নেই সেখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের যুক্তিযুক্ত কারণ রয়েছে বলেই তার ইঙ্গিত। শুভেন্দু বললেন, জাতীয় মানবাধিকার কমিশনের ওই একটা কথাই সরকারটাকে শেষ করে দিয়েছে। একই সঙ্গে তিনি যোগ করেন, তার দল বিজেপি চায় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেই ক্ষমতায় আসতে।

তিনি এটাই বোঝাতে চাইলেন, দল হিসেবে বিজেপি রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইছে না কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দলই পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী হয়ে পড়ছে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট কে হাতিয়ার করে বিজেপি এখন সরকারের সমালোচনায় কার্যত ঝাঁপিয়ে পড়েছে। রিপোর্টে বলা হয়েছে পুলিশ-আমলা – শাসকদল তিন শক্তি হাতে হাত মিলিয়ে সরকারকে ক্ষমতায় রাখতে কাজ করে যাচ্ছে।

এখানে আইনের কোনও শাসন নেই। পুলিশ এক পক্ষের হয়ে কাজ করছে। আক্রান্ত,অত্যাচারিত মানুষ পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো সহায়তা পায়নি। ভোটের পর যে বল্গাহীন সন্ত্রাস নেমে এসেছিল রাজ্য জুড়ে তার কোনো সুরাহা পাননি আক্রান্ত মানুষেরা। এমনকি পুলিশ অনেক ক্ষেত্রে থানায় এফআইআর পর্যন্ত নেয়নি, এই অভিযোগ করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, এ রাজ্যের পুলিশের প্রশাসনিক সংস্থার অত্যন্ত জরুরী।

সেইসঙ্গে পশ্চিমবঙ্গের আমলাতন্ত্রের আমূল পরিবর্তনের সুপারিশ করেছেন তারা। একই সঙ্গে বলেছেন, ভোটের পর পশ্চিমবঙ্গের নারকীয় ঘটনা ঘটেছে। কোন গণতান্ত্রিক ব্যবস্থায় এ জিনিস কখনোই কাম্য নয়। যদি পশ্চিমবঙ্গের উদাহরণ অন্যান্য রাজ্যের দলগুলিও গ্রহণ করতে শুরু করে, যদি এটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ে তাহলে ভারতবর্ষের গণতন্ত্র অস্তমিত হবে, এই আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

]]>
একযোগে বিজেপির আট বিধায়কের ইস্তফা, রাজভবনে শুভেন্দু https://runnerbangla.com/eight-west-bengal-bjp-mla-resignation-suvendu-adhikari-raj-bhavan/ Tue, 13 Jul 2021 11:34:17 +0000 https://runnerbangla.com/?p=3872 রানার ডেস্ক : একযোগে ইস্তফা দিলেন বিজেপির ৮ জন বিধায়ক ( BJP 8 MLA )। পাবলিক একাউন্টস কমিটির ( Public Accounts committee ) চেয়ারম্যান পদে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়ের নাম স্পিকার ঘোষণা করায় এই সিদ্ধান্ত বিজেপি পরিষদীয় দলের। আজ বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবার পর তারা যাচ্ছেন রাজভবনে।

বিজেপি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির টিকিটে মুকুল রায় জিতেছেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে। কাগজে-কলমে তিনি বিজেপি বিধায়ক। ভোট পর্ব মিটে যাবার পর, প্রকাশ্যে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুকুল রায় ( Mukul Roy )।

তিনি কাগজে কলমে গেরুয়া শিবিরের হলেও বাস্তবে তিনি এখন শাসক শিবিরের লোক। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান ( PSC Chairman ) করার অর্থ শাসক শিবিরের বিধায়ককে পিএসি চেয়ারম্যান করা। কিন্তু প্রথা হলো, পাবলিক একাউন্টস কমিটির মাথায় বসানো হয় বিরোধীদলের পক্ষ থেকে সুপারিশ করা বিধায়ককে।

বিরোধী দল বিজেপি পিএসি চেয়ারম্যান এর মাথায় বসানোর জন্য সুপারিশ করেছিল বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীরর নাম। বিজেপির সুপারিশ খারিজ করে দিয়ে তিনি তার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী মুকুল রায়ের নাম ঘোষণা করে দিয়েছেন।

প্রতিবাদে বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন শুক্রবার সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদ করে তারা আটটি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন। বিজেপির বিধায়করা কমিটির সদস্য হিসেবে থাকবেন কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন না। সিধান্ত অনুযায়ী আজই পদত্যাগপত্র জমা দিয়ে রাজ্যপালের কাছে গিয়ে নালিশ ঠুকতে যাবেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা।

]]>
দিল্লি চলো অভিযান বিজেপির, নবান্নকে চাপে রাখতে নয়া কৌশল https://runnerbangla.com/bengal-bjp-new-strategy-delhi-campaign-against-bengal-government/ Mon, 12 Jul 2021 15:26:23 +0000 https://runnerbangla.com/?p=3819 রানার ডেস্ক : রাজ্যের পরিস্থিতি কেন্দ্রের সামনে তুলে ধরতে দিল্লি যাবার সিধান্ত বিজেপি পরিষদীয় দলের। নির্বাচন পরবর্তী ‘হিংসা’ – র অভিযোগ বার বার তুলছে বিজেপি। সেই অভিযোগ কেন্দ্রীয় সরকারের সামনে বিশদে তুলে ধরবে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ( Amit Shah ) সঙ্গে দেখা করে একটি বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলি নিজেদের নামে চালাচ্ছে। সেই সব প্রকল্প সম্পর্কে কেন্দ্রকে তথ্য দেবে তারা।

প্রকল্পগুলি যেসব মন্ত্রকের সেই সব মন্ত্রীর সঙ্গে দেখা করে এনিয়ে বিশদে অবগত করবে পরিষদীয় দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) সঙ্গেও দেখা করতে পারেন তাঁরা। পরিষদীয় দলের নেতৃত্বে দেবেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। বিজেপি সূত্রের খবর, এই বিষয়গুলি নিয়ে বিধায়কদের মধ্যে আলোচনা হয়েছে। দিন কয়েকের মধ্যে বিস্তারিত আলোচনা হবে এবং দিল্লির সঙ্গে কথা বলে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

তৃনমূল সরকারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের সিধান্ত নিয়েছে বিজেপি। পরিষদীয় দলের আলোচনায় ঠিক হয়েছে, একদিকে মানুষের সঙ্গে সারা বছর নিবিড় যোগাযোগ রাখতে হবে, অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। দিল্লির হাত ধরেও এই সরকারের ওপর চাপ তৈরি করতে চান শুভেন্দু। সেই উদ্দেশ্যেই তারা এবারের দিল্লি চলো অভিযান।

]]>
মূল্যবোধের মাথা খেয়ে মুকুলকেই পিএসি’র মাথায় বসানো হলো https://runnerbangla.com/west-bengal-assembly-public-accounts-committee-chairman-mukul-roy/ Fri, 09 Jul 2021 16:49:04 +0000 https://runnerbangla.com/?p=3675 রানার ডেস্ক : যেমন ভাবা তেমন কাজ । মুকুল রায়কে শেষ পর্যন্ত পাবলিক একাউন্টস কমিটির ( Public Accounts Committee ) মাথায় বসালো সরকার। সিদ্ধান্ত ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ( Speaker Biman Banerjee )। মুকুল রায় ( Mukul Roy ) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবার পর থেকেই এখবর বাজারে ভেসে বেড়াতে থাকে, তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে মুকুল রায়কেই পিএসসি চেয়ারম্যান ( PSC Chairman ) করা হবে।

ভারতীয় সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে চিরকালই বিরোধীদলের সুপারিশ করা বিধায়ককে পিএসসি চেয়ারম্যান পদে বসানো হয়। স্বাধীনতার পর থেকে পার্লামেন্টে এবং বিভিন্ন বিধানসভাগুলোতে এই রীতি অনুসরণ করে আসা হচ্ছে। পাবলিক একাউন্ট কমিটির কাজ সরকারের খরচের ওপর নজর রাখা। সরকারি কাজকর্মে স্বচ্ছতা ধরে রাখতেই বিরোধী শিবিরের নেতাকে পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার রীতি চলে আসছে।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মানস ভূঁইয়াকে ( Manas Bhunia ) ওই চেয়ারে বসিয়ে প্রথম এই রীতি লঙ্ঘন করে। মানস ভুঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবার পর তাকে বসানো হয়েছিল পিএসসি চেয়ারম্যান পদে। যদিও বিরোধী শিবির থেকে বাম এবং কংগ্রেসের সুপারিশ ছিল সুজন চক্রবর্তীকে ( Sujan Chakraborty ) পিএসসি চেয়ারম্যান করা হোক। বিরোধীদের সুপারিশ খারিজ করে দিয়ে, সরকার বা স্পিকার সেসময় যুক্তি দেখিয়ে ছিল মানস ভুঁইয়া কংগ্রেসের থেকে নির্বাচিত বিধায়ক।

মানস ভুঁইয়া বিরোধী শিবিরের বিধায়ক বললেও, বাস্তবে মানস বাবু নাম লিখিয়ে বসে আছেন তৃনমূল শিবিরে। সংবিধানে স্পিকারের হাতেই সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে তিনি কাকে পিএসসি চেয়ারম্যান করবেন কাকে করবেন না। ফলে একে আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না বিরোধীরা। যেহেতু আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, সেইহেতু সুযোগের সদ্ব্যবহার করে স্পিকার এই সিদ্ধান্ত নিলেন বলে মনে করছে বিজেপি।

আজ মুকুল রায়ের নাম ঘোষণার পর তীব্র প্রতিবাদ করা হয় বিজেপির শিবির থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) জানিয়ে দেন, বিধানসভার যতগুলো স্ট্যান্ডিং কমিটির মাথায় বিজেপি বিধায়করা চেয়ারম্যান হয়েছেন তারা সবাই পদত্যাগ করবেন। তারা শুধু সদস্য হিসেবেই থাকবেন কমিটিতে। চেয়ারম্যান পদে কেউ থাকবে না।

বামেদের মন্তব্য, মূল্যবোধের মাথা খেয়ে পিএসসির মাথায় বসানো হয়েছে মুকুল রায়কে। এই সরকার অতীতে একই ঘটনা ঘটিয়েছে। আবারও একই ঘটনা ঘটল। বারবার গণতান্ত্রিক রীতি নীতি আদর্শ- মূল্যবোধকে পদদলিত করছে এই সরকার ,অভিযোগ বাম শিবিরের।

]]>
পদত্যাগের সিধান্ত প্রত্যাহার সৌমিত্র’র, দলে থাকবেন? প্রশ্ন গেরুয়া শিবিরে https://runnerbangla.com/saumitra-khan-bjp-youth-front-president-resignation-decision-withdraw/ Thu, 08 Jul 2021 09:15:35 +0000 https://runnerbangla.com/?p=3570 রানার ডেস্ক : প্রত্যাশিত পদক্ষেপে নিলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। ফেসবুকে পোস্ট করে পদত্যাগ করলেন, আবার ফেসবুকে পোষ্ট করেই পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন। গতকাল দুপুরে বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ( Youth Front President ) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমিত্র খাঁ। পদত্যাগের যে আনুষ্ঠানিকতা আছে তার পরোয়া করেননি তিনি। ফেসবুকে পোস্ট করে এবং ফেসবুকে লাইভ ( Facebook Live ) করে জানিয়ে দেন তিনি পদ ছেড়ে দিলেনম দলের অনুশাসন মেনে ঊর্ধ্বতন নেতৃত্বকে লিখিতভাবে জানাতে হয়।

কিন্তু তার পাশ দিয়ে যাননি সৌমিত্র। উল্টে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দলের ঊর্ধ্বতন নেতৃত্বকেই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ( Suvendu Adhikari ) আক্রমণের নিশানা করেছেন। গতকাল অনলাইনে তাকে বৈঠকে ডাকা হয়েছিল। সে বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই বলেন বি এল সন্তোষ ( BL Santhosh ) ফোন করে তাকে আসতে বলেছেন বলে বৈঠকে যোগ দিলেন।

তারপর সাংবাদিকদের কানে বিষয়টা যাবার পর সৌমিত্রকে ফোন করলে সৌমিত্র বলেন, তিনি তার সিদ্ধান্তে অনড়। অর্থাৎ তিনি যুব মোর্চার সভাপতি পদ ছাড়ছেন। ঘন্টা খানেক পরে ফের ফেসবুক পোস্ট করেন তিনি। এখানে বলেন অমিত শাহ ( Amit Shah ) বিএল সন্তোষ এবং তেজস্বী সূর্যের কথা মেনে নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করছেন। অর্থাৎ তিনি যুব মোর্চার সভাপতি থাকছেন। যুব মোর্চার সভাপতি থাকছেন কিন্তু অদূর ভবিষ্যতে তিনি দলে থাকবেন তো?

দলের অনেক নেতাই ইতিমধ্যে এই প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রথমত তাদের অভিযোগ, দিনের-পর-দিন নেতৃত্তের একাংশ যদি এই ধরনের আচরণ করে তাহলে দলের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা সব ধূলিসাৎ হবে। দল পরিচালনার ক্ষেত্রে আগামী দিনে সংকটে পড়তে হবে। তিনি দলের রাজ্য সভাপতি কে আক্রমণ করছেন, প্রকাশ্যে বিরোধী দলনেতা কে কটাক্ষ করেছেন। তিনি আদৌ এই দলটা করবেন বলে যদি মনে করেন, তাহলে এই ধরনের আক্রমনাত্মক অবস্থান নিতেন না। তিনি দলটা ছাড়বেন বলেই এই আচরণ করছেন।

]]>
তৃণমূলের হয়ে ব্যাটিং রাজীবের, নিশানায় শুভেন্দু https://runnerbangla.com/trinamool-rajib-banerjee-target-suvendu-adhikari/ Wed, 07 Jul 2021 12:56:15 +0000 https://runnerbangla.com/?p=3478 রানার ডেস্ক : সৌমিত্র খাঁ’র পর, শুভেন্দুর ( Suvendu Adhikari ) বিরুদ্ধে ফেসবুকে আক্রমণাত্মক রাজীব ব্যানার্জি ( Rajib Banerjee )। ডোমজুড়ে ( Domjur ) বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন রাজীব। হেরে গিয়েছে তিনি, তাঁর দলও সরকারে আসতে পারেনি। তারপর থেকেই রাজীব বেসুরো। ভোটে পরাজয়ের পর ফেসবুক পেজেই তিনি প্রথম আক্রমণাত্মক হয়ে ছিলেন দলের বিরুদ্ধে। দলীয় নেতৃত্ব কে নিশানা করে বলেছিলেন, রাজ্যের মানুষ দু’হাত ভরে যাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে তাকে আক্রমণের নিশানা না করে, বিজেপি নেতৃত্বের উচিত, আত্মবিশ্লেষণ করা।

তারা সেটা না করে, ভুলভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। রাজীবের ফেসবুক পোস্ট ঘিরে বিস্তর জলঘোলা হয়েছিল। রাজ্যের শীর্ষ নেতৃত্ব চেয়েছিলেন তাকে শোকজ করতে। কিন্তু বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের কানে যাবার পর তারা রাজ্য নেতৃত্বকে পরামর্শ দেন আর কিছুদিন অপেক্ষা করে তারপর যা সিদ্ধান্ত নেবার নেয়ায় হোক। সেই অপেক্ষার পালা চলতে চলতেই আজ ফের তৃণমূলের হয়ে মাঠে নামলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন রাজ্যের মানুষ যার মুখ দেখে ২১৩ জন প্রতিনিধিকে বিধানসভায় ( Assembly ) পাঠিয়েছে, তাকে আক্রমণ না করে, বিরোধী দলনেতার উচিত, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য রাজ্যের মানুষের যে সমস্যা হচ্ছে তা নিরসনে উদ্যোগ নেওয়া। এটা পুরোপুরি তৃণমূল নেতাদের বক্তব্যের প্রতিধ্বনি রাজীবের গলায়। ভোটে তিনি হেরেছেন। বিজেপিও সরকারে আসতে পারেনি।মোহভঙ্গ হয়েছে তার।

তারপর থেকেই তিনি আবার ফিরে যাবার চেষ্টা করছেন তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ( TMC )। দলেরএকটি বড় অংশ রাজীবকে তৃণমূলে ফিরিয়ে নেবার প্রশ্নে বিরোধিতায় সরব। তাদের বক্তব্য, দল ছেড়ে যাবার পর, যে ভঙ্গিমায়, যে ভাষায় তৃণমূল নেত্রী কে তিনি আক্রমণ করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আবার তৃণমূলকে ফেরানোটা দলের জন্য ক্ষতিকারক হবে। দলের শৃঙ্খলা আনুগত্য এই প্রশ্নগুলো তখন সারবত্তা হীন হয়ে দাঁড়াবে।

দলের নেতাকর্মীদের কাছেও ভুল বার্তা যাবে। রাজিব যদিও নাছোড়বান্দা। ক্রমাগত তিনি চেষ্টা করছেন তৃণমূলে ফিরে যাবার। এনিয়ে কুণাল ঘোষের সঙ্গেও বৈঠক করেছেন। যে গাড়িতে এসেছিলেন সে গাড়িতে ছিল তৃণমূলের উত্তরীয়, ব্যাজ। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন এর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন রাজিব। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলের হয়ে ব্যাটিং করে শুভেন্দু কে আক্রমণ করলেন রাজীব। তৃণমূলকে খুশি করার চেষ্টা করলেন। কিন্তু বিজেপি নেতৃত্ব আবারও ক্ষুব্ধ। তারা চাইছেন রাজীবের বিষয়টি যত দ্রুত সম্ভব একটা হেস্তনেস্ত করা উচিত।

]]>
BREAKING : শুভেন্দুর বিরুদ্ধে প্রকাশ্যে সরব সৌমিত্র, অনাস্থা দিলীপেও https://runnerbangla.com/soumitra-khan-against-suvendu-adhikari-dilip-ghosh/ Wed, 07 Jul 2021 11:15:58 +0000 https://runnerbangla.com/?p=3466 রানার ডেস্ক : রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে আচমকা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) বিরুদ্ধে তোপ দাগলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। নিজের ফেসবুক পেজে লাইভে আসেন কিছুক্ষণ আগেই । সেখানেই তিনি বলেন, দিল্লির নেতৃত্বকে ক্রমাগত ভুল বুঝিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী। এমনকি শুভেন্দু অধিকারী দলকে পরিচালনা করতে চাইছে। তার অভিযোগ এমনভাবে শুভেন্দু অধিকারী দলকে পরিচালনা করতে চাইছে, যাতে দল নয়, সমস্ত গুরুত্ব এখন শুভেন্দুকে ঘিরেই।

একইসঙ্গে তিনি অনাস্থা প্রকাশ করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) উপরেও। তিনি বলেছেন, সবই বলেছি কিন্তু উনি কিছুটা বোঝেন কিছু বোঝেন না। এই অবস্থায় রাজ্য সভাপতির কাছে কিছু বলাটা যে ফলপ্রসূ হবে বলে মনে করছেন না সৌমিত্র। ফলে যুব মোর্চার সভাপতি পদ ( Youth Front President Position ) থেকে ইস্তফা দিয়েছেন ফেসবুকে। দলের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন ফেসবুকে। সৌমিত্র যা কিছু করছেন সবই সামাজিক মাধ্যমে।

দলীয় নেতৃত্ব বিষয়টিকে ভালো ভাবে নিচ্ছেন না। দিলীপ ঘোষ এর কাছে এখনও পর্যন্ত তার ইস্তফাপত্র পৌঁছয়নি। দলের গঠনতন্ত্র মেনে, দলীয় শৃঙ্খলা মেনে কোন আচরণ সৌমিত্র করেননি। আজ শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবে। কিন্তু যেভাবে শুভেন্দুর বিরুদ্ধে তিনি প্রকাশ্যে সরব হয়েছেন তা দলের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং গঠনতন্ত্রবিরোধী বলে দলের শীর্ষ নেতাদের একাংশের অভিযোগ।

তাদের দাবি এই জিনিস ক্রমাগত চলতে দেওয়া হলে বিজেপি দলের শৃঙ্খলা শিকেয় উঠবে। যারা বাইরে থেকে মূলত তৃণমূল থেকে এসেছেন তারা যাতে বিজেপির শৃঙ্খলা এবং গঠনতন্ত্র মেনে চলেন, তার উপরে দলীয় নেতৃত্বের জোর দিতে হবে। ক্রমাগত এর অভাব স্পষ্ট হচ্ছে বলে মনে করেন রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ।

]]>
EXCLUSIVE : এবার কি হাতছাড়া হিরণ? নিঃশব্দে ছেড়ে গেলেন দুই গেরুয়া গ্রুপ https://runnerbangla.com/actor-hiran-chatterjee-left-two-bjp-whatsapp-group/ Sat, 03 Jul 2021 15:06:46 +0000 https://runnerbangla.com/?p=3252 রানার প্রতিবেদন : বিজেপির অন্দরে চোরা ফিসফাস। কারন, দলের দুই হোয়াটসআপ গ্রুপ থেকে নিঃশব্দে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা হিরণ ( Hiran Chatterjee ) । এবারে ভোটের কিছুদিন আগেই, একেবারে ভোট প্রচার চলাকালীন গেরুয়া শিবিরে নাম লিখিয়ে ছিলেন হিরণ। বিধানসভা ভোটে ( Assembly vote ) প্রতিদ্বন্দ্বিতা করেন খড়গপুর ( Kharagpur ) আসন থেকে। ওই কেন্দ্র তাকে খালি হাতে ফেরায় নি। নিজে জিতেছেন বটে, কিন্তু তাঁর দল ক্ষমতায় আসতে পারেনি।

হিরণ গেরুয়া শিবিরে এলেন, জিতলেন কিন্তু তাকে বিজেপির কর্মকান্ডে খুব একটা দেখা যাচ্ছিল না। সম্প্রতি হিরণকে নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। সব মিলিয়ে জনা দশেক প্রতিনিধি ছিল সেদিন। মিডিয়াকে না জানিয়ে আচমকা স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন বিজেপি প্রতিনিধিরা। শুভেন্দুরা স্বাস্থ্য ভবনে পৌঁছানোর পর খবর পেয়ে পৌঁছে যায় মিডিয়াও। সাক্ষাৎকারের পর সকলকে শুভেন্দুর সঙ্গে বেরিয়ে আসতে দেখা গেলেও ক্যামেরায় ধরা দিতে চাননি হিরন।

অনেক পরে সূত্র মারফত জানা যায় হিরণ ছিল সেই দলে, কিন্তু বের হয়ে ক্যামেরাকে ফাঁকি দিয়ে নিঃশব্দে বেরিয়ে গেছেন তিনি। এবারও বেরিয়ে গেলেন নিঃশব্দে, দুটো হোয়াটসআপ গ্রূপ থেকে। কিন্তু ফাঁকি দিতে পারলেন না। গ্রূপে নোটিফিকেশন এলো হিরণ লেফট। একটা গ্রূপের নাম ওয়েস্ট বেঙ্গল বিজেপি এমপি-এমএলএ গ্রুপ, অন্যটির নাম ওয়েস্টবেঙ্গল বিজেপি এমএলএ সোশ্যাল মিডিয়া গ্রূপ।

দুটি গ্রূপ থেকেই হিরণ নিজেকে সরিয়ে নেওয়ায় স্বাভাবিকভাবেই ফিসফাস তৈরি হয়েছে, গত ২৪ ঘন্টায় যা এখন রীতিমতো গুঞ্জন। তাহলে হিরণ কি মুকুল রায়ের পথ অনুসরণ করতে চলেছেন? শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন পূর্ন শক্তি নিয়ে সরকারের মুখোমুখি দাঁড়াতে চেয়েছিল বিজেপি। সেই গেরুয়া দলে হিরণের অনুপস্থিতিও নজর এরাই নি দলের অনেকের।

]]>