Sushant Singh Rajput – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sat, 03 Jul 2021 16:54:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Sushant Singh Rajput – Runner Bangla https://runnerbangla.com 32 32 বিগ বসই হতে পারে রিয়ার অগ্নি পরীক্ষা https://runnerbangla.com/bollywood-actress-rhea-chakraborty-participate-bigg-boss-season-15/ Sun, 04 Jul 2021 03:30:00 +0000 https://runnerbangla.com/?p=3265 রানার প্রতিবেদন : গত দেড় বছর ধরে তাঁর ওপর দিয়ে কম ঝড় বয়ে যায়নি। প্রেমিক সুশান্ত সিং রাজপুতের ( Sushant Singh Rajput ) অপমৃত্যু, মহেশ ভাটকে ( Mahesh Bhat ) নিয়ে কানাঘুষো, ড্রাগ সমস্যা, এমনকি পুলিশ হেফাজত অবধি হয়েছে তাঁর। তবে এসবের মধ্যে একটিই ভালো খবর ছিল। সেটি হল ব্রিটেনভিত্তিক দৈনিক ‘দ্য টাইমস’-এর সমীক্ষায় ২০২০ সালে ভারতের ‘সর্বোচ্চ কাঙ্ক্ষিত নারী’ ( Most Desirable Women )-র শিরোপা পেয়েছেন তিনি।

এবার যাবতীয় বিতর্ককে দূরে সরিয়ে রেখে আবারও বলিউডের অংশ হতে চাইছেন রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )। রিয়ার ইনস্টাগ্রাম জুড়েও সেই নতুন করে জীবন শুরুর পোস্ট। ইনস্টাস্টোরিতে সম্প্রতি একটি ছবি পোস্ট করেন রিয়া। সেই ছবির ক্যাপশনেও ওই একই মনোভাব। রিয়া লিখেছেন, ‘রাইজ অ্যান্ড শাইন’। যার মানে হ্ল, “জেগে ওঠো, উজ্জ্বল হও।” গত দেড় বছরের যাবতীয় বিতর্ককে দূরে সরিয়ে আবারও মূলস্রোতে ফেরার তাগিদ অনুভব করছেন রিয়া।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতেও কিছুদিন আগে এক আবেগঘন পোস্ট করেছিলেন রিয়া। লিখেছিলেন, “সময় নাকি সব কিছু ঠিক করে দেয়। কিন্তু তুমিই আমার সময়। তুমিই আমার সব। জানি চাঁদে তোমার ওই টেলিস্কোপ দিয়ে আমায় দেখছ তুমি। রক্ষা করছ। প্রতিদিন অপেক্ষা করি। তুমি আসবে, এসে আমায় নিয়ে যাবে। তোমায় ছাড়া জীবন অর্থহীন। এই শূন্যতা কীভাবে পূর্ণ হবে?’’ এদিকে খবর রটেছে, বিগবসের ১৫তম সিজনে নাকি দেখা যাবে রিয়াকে।

আগে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লেখান্ডেরও ওই শোয়ে অংশ নেওয়ার খবর রটেছিল। যদিও অঙ্কিতা তাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন। রিয়া অবশ্য এই বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি। তাই জল্পনা বাড়ছেই। গুজব অনুযায়ী, রিয়ার কাছে নাকি বিগবসের অফার পৌঁছেছে। রিয়া যদি বিগবসে ( Big Boss ) প্রবেশ করেন তবে এর দুরকমের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুশান্তর অপমৃত্যুর পর বিগবসই হবে রিয়ার প্রথম কাজ। এই মৃত্যু ও তাঁকে জড়িয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি।সেই রেশ আছে এখনো। তাই রিয়ার প্রবেশ হতে পারে রিয়ালিটি শোয়ের বড় চমক। তাই হয় রিয়ার জনপ্রিয়তা পৌঁছে যাবে শীর্ষে, নয়তো তিনি তলিয়ে যাবেন অতলে।

]]>
সাক্ষী সুশান্তের আত্মা, ভারতের সেরা কাঙ্খিত নারীর খেতাব রিয়ার https://runnerbangla.com/rhea-chakraborty-won-most-desirable-women-title-in-india-2020/ https://runnerbangla.com/rhea-chakraborty-won-most-desirable-women-title-in-india-2020/#respond Sat, 12 Jun 2021 06:46:48 +0000 https://runnerbangla.com/?p=2335 রানার প্রতিবেদন : ব্রিটেনভিত্তিক দৈনিক ‘দ্য টাইমস’ ( The Times )-এর সমীক্ষায় উঠে আসা ২০২০ সালে ভারতের প্রথম ৫০ কাঙ্ক্ষিত নারীর তালিকা প্রকাশ পেয়েছে। যেখানে সেরার সেরা হয়ে ‘সর্বোচ্চ কাঙ্ক্ষিত নারী’-র শিরোপা পেয়েছেন রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )। না, চমকে উঠবেন না। ২০২০ সালের সেরা কাঙ্ক্ষিত নারীর ( Most Desirable Women ) মুকুট গিয়েছে রিয়ার মাথাতেই। বিভিন্ন ক্ষেত্র থেকে আসা ৪০ বছরের কম বয়সি ৫০ জন নারীর অপরিসীম সৌন্দর্য, প্রতিভার জেরে নির্ধারণ করা হয় সেরা কাঙ্ক্ষিত নারীদের।

আর তা নির্ধারণ করার দায়িত্ব থাকে সাধারণ মানুষের উপরেই। একটি অনলাইন ভোটের ভিত্তিতেই এই প্রতিযোগিতার র্যা ঙ্কিং স্থির করা হয়। রিয়া সেরার সেরা হয়ে সত্যি চমকে দিয়েছেন। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলিউড অভিনেতা সুশান্ত সিংকে ( Sushant Singh Rajput )। এই আকস্মিক মৃত্যু বলিউড ইন্ডাস্ট্রিতে জন্ম দিয়েছে একের পর এক বিতর্ক। অনেকেই মনে করেন, তিনি আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে।

সুশান্ত সিঙয়ের মৃত্যুর ঘটনায় যার দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে তিনি সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। প্রায় ২৮ দিন জেলও খেটেছিলেন তিনি। একাধিকবার জেরার সম্মুখীনও হয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে তাতে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি।সবচেয়ে বড় কথা, এই ভয়ংকর ওঠাপড়ার মধ্যেও ভেঙে পড়েননি রিয়া। নিজের মর্যাদা তিনি ধরে রেখেছেন। তাঁর নিজের প্রতি অটল বিশ্বাসই তাঁকে আজ এই মুকুটের অধিকারী করেছে।

‘দ্য টাইমস’-এর সমীক্ষায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মডেল ও অভিনেত্রী তথা ‘মিস ইউনিভার্স’ খ্যাত অ্যাডলিন কাস্টেলিনো ( Adline Castelino )। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি ( Disha Patani )। চতুর্থ স্থানে কিয়ারা আদবানি ( Kiara Advani )। পাঁচে আছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ( Deepika Padukone )। ছয় নম্বরে ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif )। সাত নম্বরে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ( Jacqueline Fernandez )। আটে আছেন তেলুগু সিনেমার নামী অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। নয় নম্বরে অভিনেত্রী রুহি সিংহ। দশ নম্বরে আছেন মডেল ও ‘মিস দিভা সুপ্রান্যাশনাল’ আভৃতি চৌধুরী।

এছাড়াও ৫০ জনের এই তালিকায় রয়েছেন রাশ্মিকা মান্দানা ( Rashmika Mandanna ), শ্রুতি হাসান, ইয়ামি গৌতম, শ্রদ্ধা কাপুর, তারা সুতারিয়া, জাহ্নবী কাপুর, কৃতি শ্যাননসহ অনেকেই। তবে এই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, ফাতিমা সানা শেখ, শাহনাজ গিল প্রমুখ। উল্লেখ্য ২০১৯ সালের ৫০ জন ৫০ কাঙ্ক্ষিত নারীর তালিকায় প্রথম স্থানে ছিলেন দিশা পাটানি। দ্বিতীয় স্থানে ছিলেন সুমন রাও। তিন নম্বরে ছিলেন ক্যাটরিনা কাইফ, চার নম্বরে দীপিকা পাড়ুকোন ও পাঁচ নম্বরে বর্তিকা সিং।

]]>
https://runnerbangla.com/rhea-chakraborty-won-most-desirable-women-title-in-india-2020/feed/ 0