SSKM Hospital – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 05 Jul 2021 14:50:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png SSKM Hospital – Runner Bangla https://runnerbangla.com 32 32 বিজেপি আতঙ্কে পুরসভার গেটে তালা, ভোগান্তি সাধারণ মানুষের https://runnerbangla.com/bjp-kolkata-municipal-corporation-campaign-monday/ Mon, 05 Jul 2021 14:50:19 +0000 https://runnerbangla.com/?p=3341 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সুকোমল মুখার্জী। বাড়ি বালি। নিজের ঠাকুরপুকুরে ফ্লাটের সম্পত্তিকর সংক্রান্ত সমস্যার শুনানি ছিল সোমবার। কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে এসে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ঢুকতে পারেননি। শেষমেষ বাড়ি ফিরে গিয়েছেন। বজবজের বাসিন্দা রঞ্জিত সাউ। মেয়ের মৃত্যু হয়েছে চিত্তরঞ্জন মেডিকেল হাসপাতালে। মৃত্যু শংসাপত্র নিতে সকাল সাড়ে ১১ টা থেকে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation ) এসেছেন।

কিন্তু গেট বন্ধ হলে ঢুকতে পারেননি। অগত্যা ফিরে যেতে বাধ্য হয়েছেন। হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। বিল্ডিং সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছিলেন পুরো ভবনে। অসত্য বৃদ্ধা দীর্ঘক্ষণ গেটের বাইরে লাইন দিয়েছেন। শেষমেষ ফ্রি গিয়েছেন বেহালার বাড়িতে। এমন একটি দুটি নয়। সোমবার সকাল থেকে বেলা গড়িয়ে কলকাতা পুরসভার বাইরে দেখা গেল এই ছবি। বহু মানুষ নানা কাজে পুরসভায় এসেছেন। কিন্তু শেষমেশ পরিষেবা না পেয়ে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন।

বলে দেওয়া হয়েছে, বিকেল চারটের আগে কোনো কাজ হবে না। সোমবার ছিল বিজেপির কলকাতা পুরসভা অভিযান। জাল ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিজেপি তাদের রাজনৈতিক কর্মসূচি দেখেছিল। যার জেরে কলকাতা পৌরসভা চত্বরে কার্যত বজ্র আঁটুনি। সকাল ১১টা থেকে সাড়ে এগারটার মধ্যে যারা বিভিন্ন সমস্যা নিয়ে পুরো ভবনে এসেছেন তারা ঢুকতে পেরেছেন। কিন্তু তারপর থেকে বন্ধ হয়ে গিয়েছে কলকাতা পুরসভার সদর কার্যালয় সব ফটক।

কোন ধরনের পুরোপুরি সেবা সংক্রান্ত প্রয়োজনে মানুষকে পুরো ভবনে ঢুকতে দেওয়া হয়নি। কেন পুলিশের এতটা কড়াকড়ি ছিল তা নিয়েও অসন্তোষ ব্যক্ত করেছেন নাগরিকরা। পুলিশের প্রস্তুতি সার থাকলো। কলকাতা পুরসভার ত্রিসীমানায় ঘেঁষতে পারল না বিজেপির কর্মী-সমর্থকেরা। কিন্তু তার জেরে যথেষ্ট ভোগান্তির মধ্যে বললেন পুরসভায় আশা মানুষজন। বিজেপির পুরসভা অভিযানের ফল ভোগ করতে হয়েছে আমজনতাকে।

দমদম থেকে এসেছিলেন বাসুদেব রায় চৌধুরী। তিনি বলেন, বারোটা এসেছি। ডেট সার্টিফিকেট নিতে। এক আত্মীয় এসএসকেএম- ( SSKM )এ মারা গিয়েছিল। কিন্তু এখন বলছ ঢুকতে পারবো না। বিকেল চারটের আগে নাকি কোন কাজ হবে না। সোমবার কাজের দিনের প্রথমেই কার্যত পুরো পরিষেবা মিলল না কলকাতা পুরসভায়। বলা হল ছুটির মেজাজে সময় কাটালেন পুরকর্মীরা। সকালের দিকে যা কাজ হওয়ার হয়েছে। বেলা সাড়ে এগারটা থেকে বারোটার পর আর কেউ ঢুকতে পারেনি পুরসভার কেন্দ্রীয় কার্যালয়ে।

]]>
সেনাবাহিনীর ফাইলে বন্দি অনুমতি, কলকাতায় আটকে গুরুত্বপূর্ণ ফুটব্রিজ https://runnerbangla.com/important-footbridge-stuck-kolkata-permission-army-file/ Mon, 21 Jun 2021 06:09:14 +0000 https://runnerbangla.com/?p=2728 কলকাতা : কলকাতায় এবার আরও একটি ফুটওভার ব্রিজ ( Footover Bridge ) বানাতে চলেছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation)। নাগরিক সুবিধার্থে পথচলতি মানুষের কথা ভাবনা-চিন্তা করেই এসএসকেএম ( SSKM ) হাসপাতালের নতুন ট্রমা কেয়ার ( Trauma care ) ইউনিট সংলগ্ন টার্ফ ( Turf Tower টাওয়ারের সামনের রাস্তায় এই ফুটব্রিজ গড়ে তোলা হবে। তেমনটাই কলকাতা পুরসভা এবং কেএমডিএ (KMDA ) কর্তৃপক্ষ জানিয়েছে।

কলকাতা পুরসভা সূত্রের খবর, যেহেতু সেই এলাকায় সেনাবাহিনীর আওতাভুক্ত, তাই সেনার অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে বেশ কয়েক মাস হয়ে গেলেও সেই অনুমতি এখনও মেলেনি বলেই জানা যাচ্ছে। ফলে কাজ শুরু যাচ্ছে না বলেই পুরসভা সূত্রে দাবি করা হয়েছে। লালবাজারে ( Lal Bazar তরফে পুরসভার কাছে ওই অঞ্চলে আমজনতার রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ তৈরি প্রস্তাব দেওয়া হয়েছিল।

ওখানে একাধিক ক্রসিং থাকার কারণে পথচলতি মানুষের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয়। ট্রাফিক সামলে রাস্তা এপার-ওপার করানোর ক্ষেত্রে পুলিসকে ঝঞ্ঝাট পোহাতে হয়। সেই কারণেই এই ফুটওভার ব্রিজ তৈরির ভাবনা-চিন্তা। ইতিমধ্যেই আলিপুর চিড়িয়াখানার ( Alipore Zoological Garden ) সামনে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ করে আধুনিক এসকেলেটার চালিত ফুটওভার ব্রিজ তৈরি করেছে পুরসভা।

বর্তমানে পিপিপি মডেলে (PPP Model ) এক্সাইডের সঙ্গে যৌথ উদ্যোগে রবীন্দ্রসদন এক্সাইড মোড়ে আরও একটি এই ধরনের ব্রিজ বানানোর কাজ চলছে। সেনাবাহিনীর অনুমতি মিললে দ্রুত টার্ফ টাওয়ার সংলগ্ন এই পায়ে হাঁটা আধুনিক উড়ালপথ তৈরির টেন্ডার ডাকা হবে। সেক্ষেত্রে পুরসভা সেটা নিজে তৈরি করবে নাকি পিপিপি মডেলে হবে, তা এখনও স্পষ্ট নয়।

টাওয়ারের এপার থেকে ওপারে রেসকোর্স ( Race Course ) পর্যন্ত ফুটপাতে ফুটওভার ব্রিজ টানতে হলে তার দূরত্ব বেশি হবে। স্বাভাবিকভাবেই খরচও বেশি হবে। দু’দফায় চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত সেনার কোনও উত্তর আসেনি, দাবি এক পুর- আধিকারিকের। পাশাপাশি, শিয়ালদা আর আহমেদ ডেন্টাল কলেজের সামনেও একটি ফুটওভার ব্রিজ বানানোর পরিকল্পনা রয়েছে।সেখানকার রোগী, রোগী-পরিজন থেকে চিকিৎসক এবং অন্যান্য স্টাফেরা সেটা ব্যবহার করবেন।

]]>
নারদা ত্রয়ী সত্যি অসুস্থ নাকি নাটক? আসছে সিবিআই-এর মেডিক্যাল টিম https://runnerbangla.com/narada-trio-really-sick-or-drama-cbi-medical-coming/ https://runnerbangla.com/narada-trio-really-sick-or-drama-cbi-medical-coming/#respond Fri, 21 May 2021 04:07:47 +0000 https://runnerbangla.com/?p=1223 রানার ডেস্ক : গত সোমবার নারদ মামলায় চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। চার জনের মধ্যে একমাত্র ফিরহাদ হামিক রয়েছেন জেলে। বাকি তিন জন এসএসকেএম হাসপাতালে। এই তিন জন হলেন সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি। এদের গ্রেফতারের পর সিবিআই আদালত প্রথমে জামিন দিলেও পরে রাতে তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সেদিন রাতেই চারজনকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে।

পরদিন ফিরহাদ বাদ দিয়ে বাকি তিনজন অসুস্থ্যতা কারন দেখিয়ে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। তাঁদের রাখা হয় উডবার্ন ওয়ার্ডে। জেলের ভাত এড়াতেই কি উডবার্নের কেবিনে এসে আশ্রয় নিয়েছেন নারদের তিন অভিযুক্ত? এই প্রশ্ন উঠেছে সিবিআই অন্দরে। তারা কি আদৌ অসুস্থ নাকি অসুস্থতার ভান করছেন তাঁরা। এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষ মেডিক্যাল টিম গঠন করেছে সিবিআই। দিল্লির এইমস থেকে আসছেন পাঁচ জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি দল।

তারা এসে পরীক্ষা করে দেখবেন, এই তিনজনের আদৌ অসুস্থতা আছে কিনা, তাদের শারীরিক অবস্থা সত্যি হাসপাতালে ভর্তি থাকার মতো কিনা। এইমস এর চিকিৎসকরা যদি বলেন, ভর্তি থাকার মতো অসুস্থ তাহলে ল্যাঠা চুকে গেল, নতুবা তাদের তুলে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে। এসএসকেএম কর্তৃপক্ষ অবশ্য বলেছেন, তিনজনেরই বয়স হয়েছে, নানাবিদ শারীরিক সমস্যায় তারা ভুগছেন।

গ্রেফতারির পর মানসিক চাপে তাদের অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়াতেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তৃণমূলের পক্ষে কল্যাণ বন্দোপাধ্যায় এদিন বলেন, বাইরে থেকে মেডিক্যাল টিম নিয়ে আসার সিদ্ধান্তে স্পষ্ট, সিবিআই রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কাজ করছে।

]]>
https://runnerbangla.com/narada-trio-really-sick-or-drama-cbi-medical-coming/feed/ 0