Speaker Biman Banerjee – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 13 Jul 2021 17:26:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Speaker Biman Banerjee – Runner Bangla https://runnerbangla.com 32 32 একযোগে বিজেপির আট বিধায়কের ইস্তফা, রাজভবনে শুভেন্দু https://runnerbangla.com/eight-west-bengal-bjp-mla-resignation-suvendu-adhikari-raj-bhavan/ Tue, 13 Jul 2021 11:34:17 +0000 https://runnerbangla.com/?p=3872 রানার ডেস্ক : একযোগে ইস্তফা দিলেন বিজেপির ৮ জন বিধায়ক ( BJP 8 MLA )। পাবলিক একাউন্টস কমিটির ( Public Accounts committee ) চেয়ারম্যান পদে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়ের নাম স্পিকার ঘোষণা করায় এই সিদ্ধান্ত বিজেপি পরিষদীয় দলের। আজ বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবার পর তারা যাচ্ছেন রাজভবনে।

বিজেপি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির টিকিটে মুকুল রায় জিতেছেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে। কাগজে-কলমে তিনি বিজেপি বিধায়ক। ভোট পর্ব মিটে যাবার পর, প্রকাশ্যে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুকুল রায় ( Mukul Roy )।

তিনি কাগজে কলমে গেরুয়া শিবিরের হলেও বাস্তবে তিনি এখন শাসক শিবিরের লোক। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান ( PSC Chairman ) করার অর্থ শাসক শিবিরের বিধায়ককে পিএসি চেয়ারম্যান করা। কিন্তু প্রথা হলো, পাবলিক একাউন্টস কমিটির মাথায় বসানো হয় বিরোধীদলের পক্ষ থেকে সুপারিশ করা বিধায়ককে।

বিরোধী দল বিজেপি পিএসি চেয়ারম্যান এর মাথায় বসানোর জন্য সুপারিশ করেছিল বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীরর নাম। বিজেপির সুপারিশ খারিজ করে দিয়ে তিনি তার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী মুকুল রায়ের নাম ঘোষণা করে দিয়েছেন।

প্রতিবাদে বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন শুক্রবার সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদ করে তারা আটটি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন। বিজেপির বিধায়করা কমিটির সদস্য হিসেবে থাকবেন কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন না। সিধান্ত অনুযায়ী আজই পদত্যাগপত্র জমা দিয়ে রাজ্যপালের কাছে গিয়ে নালিশ ঠুকতে যাবেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা।

]]>
মূল্যবোধের মাথা খেয়ে মুকুলকেই পিএসি’র মাথায় বসানো হলো https://runnerbangla.com/west-bengal-assembly-public-accounts-committee-chairman-mukul-roy/ Fri, 09 Jul 2021 16:49:04 +0000 https://runnerbangla.com/?p=3675 রানার ডেস্ক : যেমন ভাবা তেমন কাজ । মুকুল রায়কে শেষ পর্যন্ত পাবলিক একাউন্টস কমিটির ( Public Accounts Committee ) মাথায় বসালো সরকার। সিদ্ধান্ত ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ( Speaker Biman Banerjee )। মুকুল রায় ( Mukul Roy ) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবার পর থেকেই এখবর বাজারে ভেসে বেড়াতে থাকে, তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে মুকুল রায়কেই পিএসসি চেয়ারম্যান ( PSC Chairman ) করা হবে।

ভারতীয় সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে চিরকালই বিরোধীদলের সুপারিশ করা বিধায়ককে পিএসসি চেয়ারম্যান পদে বসানো হয়। স্বাধীনতার পর থেকে পার্লামেন্টে এবং বিভিন্ন বিধানসভাগুলোতে এই রীতি অনুসরণ করে আসা হচ্ছে। পাবলিক একাউন্ট কমিটির কাজ সরকারের খরচের ওপর নজর রাখা। সরকারি কাজকর্মে স্বচ্ছতা ধরে রাখতেই বিরোধী শিবিরের নেতাকে পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার রীতি চলে আসছে।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মানস ভূঁইয়াকে ( Manas Bhunia ) ওই চেয়ারে বসিয়ে প্রথম এই রীতি লঙ্ঘন করে। মানস ভুঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবার পর তাকে বসানো হয়েছিল পিএসসি চেয়ারম্যান পদে। যদিও বিরোধী শিবির থেকে বাম এবং কংগ্রেসের সুপারিশ ছিল সুজন চক্রবর্তীকে ( Sujan Chakraborty ) পিএসসি চেয়ারম্যান করা হোক। বিরোধীদের সুপারিশ খারিজ করে দিয়ে, সরকার বা স্পিকার সেসময় যুক্তি দেখিয়ে ছিল মানস ভুঁইয়া কংগ্রেসের থেকে নির্বাচিত বিধায়ক।

মানস ভুঁইয়া বিরোধী শিবিরের বিধায়ক বললেও, বাস্তবে মানস বাবু নাম লিখিয়ে বসে আছেন তৃনমূল শিবিরে। সংবিধানে স্পিকারের হাতেই সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে তিনি কাকে পিএসসি চেয়ারম্যান করবেন কাকে করবেন না। ফলে একে আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না বিরোধীরা। যেহেতু আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, সেইহেতু সুযোগের সদ্ব্যবহার করে স্পিকার এই সিদ্ধান্ত নিলেন বলে মনে করছে বিজেপি।

আজ মুকুল রায়ের নাম ঘোষণার পর তীব্র প্রতিবাদ করা হয় বিজেপির শিবির থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) জানিয়ে দেন, বিধানসভার যতগুলো স্ট্যান্ডিং কমিটির মাথায় বিজেপি বিধায়করা চেয়ারম্যান হয়েছেন তারা সবাই পদত্যাগ করবেন। তারা শুধু সদস্য হিসেবেই থাকবেন কমিটিতে। চেয়ারম্যান পদে কেউ থাকবে না।

বামেদের মন্তব্য, মূল্যবোধের মাথা খেয়ে পিএসসির মাথায় বসানো হয়েছে মুকুল রায়কে। এই সরকার অতীতে একই ঘটনা ঘটিয়েছে। আবারও একই ঘটনা ঘটল। বারবার গণতান্ত্রিক রীতি নীতি আদর্শ- মূল্যবোধকে পদদলিত করছে এই সরকার ,অভিযোগ বাম শিবিরের।

]]>
নজিরবিহীন ঘটনা, আটকে দেওয়া হলো রাজ্যপালের ভাষণ সম্প্রচার https://runnerbangla.com/west-bengal-governor-jagdeep-dhankhar-broadcast-speech-stopped/ Fri, 02 Jul 2021 05:29:46 +0000 https://runnerbangla.com/?p=3186 রানার ডেস্ক : এই প্রথম রাজ্যপালের বাজেট ভাষণের সম্প্রচার আটকে দেয়া হলো। টেলিভিশনের যুগ আসার পর থেকে রাজ্যপালের বাজেট ভাষণ সম্প্রচার ( Governor Speech Broadcasting ) হয়ে আসছে টেলিভিশনে। এবার সেই ব্যবস্থায় ইতি টেনে দেওয়া হলো। স্পিকার বিমান ব্যানার্জি ( Speaker Biman Banerjee ) জানিয়ে দিয়েছেন, বিধানসভার ( Assembly ) অন্দরে কোনও ক্যামেরাই ঢুকতে দেওয়া হবে না এবার। ফলে এবার সম্ভব হবে না রাজ্যপালের ভাষণের লাইভ সম্প্রচার।

স্পিকারের সিধান্ত জানার পরই ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যপাল। এক টুইট বার্তায় তিনি বলেছেন, এই ধরণের সিধান্ত জরুরি অবস্থার নামান্তর। বিধানসভা নির্বাচনের আগে Vote on Account পাশ করানোর সময় রাজ্যপালকে অধিবেশন উদ্বোধন করতে ডাকাই হয়নি। সেবার এনিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। সরকারের বক্তব্য ছিল,নিয়ম হলো, বাজেট অধিবেশন ( Budget Session ) রাজ্যপাল উদ্বোধন করবেন।

এবার Vote on Account পাশ করানোর জন্য আলাদা ভাবে বাজেট অধিবেশন ডাকা হয়নি। বিগত অধিবেশন স্থগিত রাখা হয়েছিল, সেই অসমাপ্ত অধিবেশন ডেকে Vote on Account পাশ করানো হলো। যদিও অতীতে প্রতিবার বাজেট অধিবেশন ডেকেই পাশ করা হয়েছে Vote on Account, যার ব্যতিক্রম হলো একুশে। Vote on Account বা অন্তর্বর্তী বাজেট ( Interim Budget )অর্থমন্ত্রীর পরিবর্তে পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

বিরোধীদের কথায় ওটা রাজ্যের অন্তর্বর্তী বাজেট নয়, তৃণমূলের নির্বাচনী ইশতেহার ছিল। মুখ্যমন্ত্রীর সেই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিরোধীরা ওয়েলে নেমে গোলমাল করলে সেটা যাতে টিভিতে দেখানো না হয় তাও সুনিশ্চিত করা হয়। এবারই প্রথম বিধানসভার ব্যবস্থাপনায় লাইভ ছবি দেয়া হয় টিভি চ্যানেলগুলিকে। কিন্তু কোনও টিভি চ্যানেলকে আলাদা করে ছবি তুলতে দেয়া হয়নি।

এবার রাজ্যপালের ভাষণের সময় সরকারি-বেসরকারি, কারো ক্যামেরাই ঢুকতে পারবে না অধিবেশন কক্ষে। সরকারের লিখে দেওয়া বাজেট ভাষণ নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছেন রাজ্যপাল। যে আপত্তি খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন নিয়ম করে তৃনমূল আক্রমণ করে চলেছে রাজ্যপালকে। পাল্টা আক্রমণ শানাচ্ছেন রাজ্যপাল। এই রকম যুধংদেহী পরিবেশে রাজ্যপালকে নিয়ে সব ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই হয়ত আটকে গেল টিভি সম্প্রচার।

]]>