Sourav Ganguly – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 13 Jul 2021 16:33:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Sourav Ganguly – Runner Bangla https://runnerbangla.com 32 32 সৌরভের লড়াইয়ের কাহিনী নিয়ে এবার বলিউডে বায়োপিক https://runnerbangla.com/sourav-ganguly-biopic-bollywood-film-starring-ranbir-kapoor/ Tue, 13 Jul 2021 15:05:45 +0000 https://runnerbangla.com/?p=3875 রানার প্রতিবেদন : শেষ পর্যন্ত রাজি হয়েছেন সৌরভ ( Sourav Ganguly )। দীর্ঘ দিন ধরেই বহু অনুরোধ এসেছে, বহুবার ফিরিয়ে দিয়েছেন। এবার রাজি হলেন। এক সর্বভারতীয় সংবাদ প্রতিঠানকে আজ তিনি জানিয়েছেন বলিউডের প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে এখনো মুখ খোলেনি কেউ।

Ranbir kapoor

সূত্রের খবর, সৌরভের চরিত্রে অভিনয়ের সম্ভাবনা রণবীর কাপুরের ( Ranbir Kapoor )। তবে এটাও বলা হচ্ছে, এখনই রণবীর চূড়ান্ত বলে ধরে নেওয়া যাবে না, এখনও বিষয়টি চূড়ান্ত করার আগের পর্যায়ে আছে। যদিও সৌরভ রাজি হওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে প্রযোজক সংস্থা।

Sourav Ganguly

পরিচালক কে? এই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন সৌরভ। তার কথায় শুধু জানা গেছে, চিত্রনাট্য তৈরি কাজে প্রযোজক সংস্থার টিম এখনই কাজে হাত দিয়ে দিয়েছে। ছবি তৈরির জন্য প্রাথমিক বাজেট রাখা হয়েছে ২৫০ কোটি টাকা।

]]>
সৌরভের ৪৯ তম জন্মদিনে সেরা চমক দিলেন মমতা https://runnerbangla.com/mamata-banerjee-surprise-visit-sourav-ganguly-house-49th-birthday/ Thu, 08 Jul 2021 16:22:30 +0000 https://runnerbangla.com/?p=3620 রানার ডেস্ক : ৪৯তম জন্মদিন পালন করলেন সৌরভ গাঙ্গুলী ( Sourav Ganguly )। গোটা দেশজুড়ে স্রোতের মতো সকাল থেকেই ছিল শুভেচ্ছাবার্তা। আত্মীয়-বন্ধু থেকে তার সতীর্থ । চমক ছিল বিকেলে। পাঁচটা নাগাদ সৌরভের বাড়িতে ফুল মিষ্টি নিয়ে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। প্রায় ৪৫ মিনিট সৌরভের বাড়িতে সময় কাটান তিনি।

সৈরভকে শুভেচ্ছা জানান, বাড়ির বড়দের সঙ্গে দেখা করেন, গল্পগুজব করে তারপর বেরিয়ে আসেন সেখানে থেকে। প্রতিবছরই সৌরভের জন্মদিনে নিয়ম করে ফুল মিষ্টি পাঠান মমতা ব্যানার্জি। ব্যতিক্রম ঘটলো এবার , নিজেই হাজির হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এর বাড়িতে। রাজ্যে বিজেপির উত্থান এর পর থেকেই বারবার গুঞ্জনে ছিলেন সৌরভ গাঙ্গুলী।

তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, বিজেপির তিনি মুখ হবেন, এমনকি বিজেপি ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রী হবেন, এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল সৌরভকে ঘিরে। হটাৎ সৌরভ অসুস্থ হলেন, একবার নয় দুবার হার্টের সমস্যায় নার্সিংহোমে ভর্তি হলেন। তার বুকে স্টেন বসানো হলো। তারপর থেকেই ধীরে ধীরে রাজনৈতিক আলোচনার বৃত্ত থেকে বেরিয়ে গেলেন সৌরভ সৌরভ।

তৃণমূলের জন্য যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে উঠতে শুরু করেছিল সৌরভ নামটা। যদিও তা বাস্তবে তেমন কিছুই হয়নি। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। নতুন করে আবার পাঁচ বছরের জন্য ক্ষমতার ব্যাটন হাতে নিয়ে আজ ফুরফুরে মেজাজেই সৌরভের বাড়িতে হাজির হলেন তৃণমূল নেত্রী।

]]>
হাসপাতাল থেকে বাড়ি ফিরেই মোদিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন সৌরভ https://runnerbangla.com/sourav-ganguly-tweet-narendra-modi-gratefulness-after-returning-hospital/ https://runnerbangla.com/sourav-ganguly-tweet-narendra-modi-gratefulness-after-returning-hospital/#respond Sun, 31 Jan 2021 13:30:00 +0000 https://runnerbangla.com/?p=302 রানার ডেস্ক : হাসপাতাল থেকে ফিরে কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে টুইট করলেন সৌরভ গাঙ্গুলি। আজ সকালে মনকিবাত অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সিরিজের উল্লেখ করেন মোদি। সেই সময় তিনি ভারতীয় দলের অনবদ্য সাফল্য এবং সিরিজ জয়ের কথা উল্লেখ করে বলেন, শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল। সেই অন্ধকার গহ্বর থেকেই ঘুরে দাঁড়ায় ভারত।

ক্রিকেট দলের এই সাফল্য শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ নয়। ভারতীয় দলের লড়াই এবং সাফল্য আমাদের সকলের কাছে অনুপ্রেরনার। এই টুইটের পাল্টা টুইট করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আজ সকালেই নার্সিং হোম থেকে ছাড়া পেয়েছেন সৌরভ। তাঁর বুকে আরও দুটো স্টেন্ট বসানো হয়েছে। এর আগেই একটা স্টেন্ট বসানো হয়েছিল।

আজ হাসপাতাল থেকে ফিরে কয়েক ঘন্টার মধ্যেই টুইট করেন মহারাজ। তিনি লেখেন , ভারতীয় ক্রিকেট দলের সাফল্যকে আপনি তুলে ধরায় , আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে ধন্যবাদ জানাই। সৌরভ যেমন টুইট করেছেন, তেমনি বিরাট কোহলিও মোদির বক্তব্য রিটুইট করে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। আপ্লুত সিরিজ জয়ের কান্ডারি আজিঙ্কে রাহানে। তিনিও একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিন।

]]>
https://runnerbangla.com/sourav-ganguly-tweet-narendra-modi-gratefulness-after-returning-hospital/feed/ 0