Sonu Sood – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 10 Jun 2021 09:54:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Sonu Sood – Runner Bangla https://runnerbangla.com 32 32 ভক্তদের বুকে আগুন লাগিয়ে ভারত ছাড়ছেন বলিউড সুন্দরী https://runnerbangla.com/bollywood-beauty-jacqueline-fernandez-will-left-india-for-ongoing-corona-crisis/ https://runnerbangla.com/bollywood-beauty-jacqueline-fernandez-will-left-india-for-ongoing-corona-crisis/#respond Thu, 10 Jun 2021 07:51:00 +0000 https://runnerbangla.com/?p=2225 রানার প্রতিবেদন : করোনাজনিত লকডাউনের ঝামেলা মেটার পর ২০২০ সালের শেষ থেকে চলতি বছরের শুরুর দিক পর্যন্ত একাধিক ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন বলিউড ( Bollywood ) সুন্দরী, বম্বশেল জ্যাকলিন ফার্নান্ডেজ ( Jacqueline Fernandez )। এই তালিকায় রয়েছে ‘ভূত পুলিশ’, ‘সার্কাস’ এবং ‘বচ্চন পাণ্ডে’র মতো বহুচর্চিত মুভি। কয়েকদিনের জন্য তিনি অক্ষয়কুমার ( Akshay Kumar ) এবং নুসরত বারুচার ( Nushrratt Bharuccha ) সঙ্গে ‘রাম সেতু’ ( Ram Setu ) নামে আরেকটি মুভির শুটিংও করেছেন।

যেখানে বেশ কয়েকজন ক্রু মেম্বার করোনায় আক্রান্ত হন এবং শুরু হয়েই শুটিঙের কাজকর্ম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই জ্যাকলিন ফার্নান্ডেজ বেকার। তবে এর মধ্যেই বাদশার সঙ্গে নতুন মিউজিক ভিডিও ‘পানি পানি’ নিয়ে ৯ জুন দর্শকদের মধ্যে ফিরছেন তিনি। ‘গেন্দা ফুল’-এর চেয়েও এই ভিডিওর টিজারে আরও বেশি লাস্যময়ী আর সেক্সি দেখিয়েছে তাঁকে। সন্দেহ নেই, জ্যাকলিনের উত্তেজক নাচ দর্শকদের রীতিমতো তৃষ্ণার্ত করে তুলবে।

করোনাকালে দুর্গতদের পাশে থাকতে অনেক বলিউড সেলিব্রিটিই এগিয়ে এসেছেন। যার মধ্যে বলিউড তারকা সোনু সুদের ( Sonu Sood ) নাম আছে সবার আগে। এমন অনেক অভিনেতা-অভিনেত্রীর মতো জ্যাকলিনের জীবনেও করোনা ভাইরাস ( Corona Virus ) এক পরিবর্তন নিয়ে এসেছে। কোভিডে ( Covid ) বিপর্যস্ত ক্ষুধার্তদের দিকে হাত বাড়িয়েছেন তিনিও। নিজে হাতে পরিবেশন করেছেন খাবার। ‘রোটি ব্যাংক’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা রান্নাঘরে গিয়েছিলেন জ্যাকলিন ।

সেখানেই তিনি নিজের হাতে দুর্গতদের মধ্যে খাবার পরিবেশন করেন। জ্যাকলিনের কথায়, ‘আমি মনে করি ভাইরাসের প্রাদুর্ভাব সবাইকে হতচকিত করেছে। এরপর যখন আমরা দ্বিতীয় তরঙ্গের জন্য প্রস্তুত ছিলাম, বিপদগ্রস্তদের সক্রিয়ভাবে সহায়তা করার জন্য প্রচুর মানুষ পথে বেরিয়ে আসেন। আমিও বেরিয়েছি।‘ ছবির শুটিং বন্ধ থাকায় তিনি করোনা ভাইরাসের জেরে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সেবায় নিজেকে নিযুক্ত করেছেন।

বিভিন্নভাবে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তবে তিনি এখানে সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করলেও মেয়ের নিরাপত্তার চিন্তায় উদ্বিগ্ন তাঁর মা-বাবা। তাঁরা রয়েছেন বাহরাইনে ( Bahrain )। জ্যাকলিনের বলেছেন, ‘আমার বাবা-মা বাহরাইনে আছেন। ভারতের পরিস্থিতি দেখে আতঙ্কিত হচ্ছেন তাঁরা। তাঁরা চান যে আমি বাহরাইনে গিয়ে তাঁদের সঙ্গে থাকি।

আবার আমার কাকা এবং কাকাতুতো ভাইরা শ্রীলঙ্কায় গিয়ে তাঁদের সঙ্গে থাকতে বলছেন আমাকে।‘ তবে শেষমেষ শ্রীঙ্কায় না গিয়ে বাহরাইনে ফিরে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন তিনি। যতদিন শুটিং শুরু না হয় তিনি আর ভারতে ফিরছেন না।

]]>
https://runnerbangla.com/bollywood-beauty-jacqueline-fernandez-will-left-india-for-ongoing-corona-crisis/feed/ 0
ছবিতে নেওয়া একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, একথাই আজ শুনতে হচ্ছে সোনুকে https://runnerbangla.com/chiranjeevi-funny-remark-sonu-sood-new-movie-problem/ https://runnerbangla.com/chiranjeevi-funny-remark-sonu-sood-new-movie-problem/#respond Fri, 19 Mar 2021 14:10:01 +0000 https://runnerbangla.com/?p=349 রানার প্রতিবেদন : ইতিমধ্যেই বিহারে স্থাপন করা হয়েছে তাঁর একটি মূর্তি। এবার তেলেঙ্গানার সিড্ডিপেট জেলার দুব্বা টান্ডা গ্রামের স্থানীয়রা তৈরি করেছে সোনু সুদের এক মন্দির। লকডাউনের সময় দেশবাসীর কাছে মসিহা হিসেবে হাজির হয়েছিলেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকরা যেখানেই আটকে ছিলেন, তাঁদের সুস্থভাবে বাড়ি পৌঁছনোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পর্দার খলনায়ক সোনু।

এখানেই শেষ নয়, যে যখন বিপদের কথা সোনুকে জানিয়েছেন, তিনি সেখানেই পৌঁছে গিয়েছেন দেবদূতের মতো সাহায্যের হাত নিয়ে। এজন্য দেশবাসী তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু শুধু প্রশংসায় সন্তুষ্ট থাকেনি তেলেঙ্গানার একটি গ্রাম। তাঁর এই অবদানকে স্বীকৃতি জানাতে তেলেঙ্গানার মানুষ তৈরি করেছেন এক সুরম্য মন্দির। স্থাপিত হয়েছে অভিনেতা সোনু সুদের মূর্তিও।

কেরালার সিদ্দিপিট জেলার দুব্বা টান্ডা গ্রামের স্থানীয়রা মিলে তৈরি করেছেন এই অভিনব মন্দির। ঘটা করে তার উদ্বোধনও হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, সোনু সুদ করোনাকালীন অতিমারি পরিস্থিতিতে প্রচুর অসহায় মানুষকে সাহায্য করেছেন। তার কৃতজ্ঞতাস্বরূপই তাঁরা অভিনেতার জন্য মন্দির তৈরি করেছেন, মূর্তি গড়েছেন। এই ঘটনায় অবশ্য সোনু সুদ খুব লজ্জিত।

তিনি জানিয়েছেন, এটা তাঁর কাছে অত্যন্ত আনন্দের মুহূর্ত, কিন্তু এতটা সম্মান তাঁর প্রাপ্য নয়। একজন সাধারণ মানুষ হিসেবেই তিনি সবার পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি দক্ষিণী ছবি ‘আচার্য’র শুটিং চলছিল। ছিলেন সোনু সুদ আর দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী। চিরঞ্জিবী সোনুকে বলেন, ‘তোমায় কোনও ছবিতে নেওয়া একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ তোমাকে আমি ভাই অ্যাকশন দৃশ্যে রাখতে পারব না। ছবিতে আমি যদি তোমায় মারি, তাহলে পাবলিক আমায় অভিশাপ দেবে।’

এই ঘটনা থেকেই বোঝা যায় সোনু সুদ নিজেকে কোন উচ্চতায় নিয়ে গেছেন। সেপ্টেম্বর মাসেই সোনুর এই মহান কর্মকাণ্ডকে স্বীকৃতি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তাঁকে রাষ্ট্রপুঞ্জের শাখা সংগঠন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের তরফে পুরস্কৃতও করা হয়েছে। এসডিজি (সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল) স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সোনু, যা এক বিরল প্রাপ্তি।

অসহায়, ভুখা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য তিনি তাঁর অনেক সম্পত্তি বন্ধক রেখেছেন অভিনেতা বলে শোনা গিয়েছে। জুহুর শিবসাগর এলাকায় ছ’টি ফ্লোর কিনেছিলেন সোনু । এছাড়া গ্রাউন্ড ফ্লোরে দু’টি দোকানেরও মালিকানা রয়েছে তাঁর হাতে। এসবই বন্ধক দিয়েছেন তিনি। এমনকি স্ত্রীর একাধিক সম্পত্তিও বন্ধক রেখেছেন।

ইসকন মন্দিরের কাছে এবি নায়ার রোডে কিছু সম্পত্তি রয়েছে তাঁর স্ত্রী সোনালির। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে সেগুলিও বন্ধক রাখেন সোনু। এসব বন্ধক রেখে অভিনেতা পান ১০ কোটি টাকা। সেটি তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য কাজে লাগান।

]]>
https://runnerbangla.com/chiranjeevi-funny-remark-sonu-sood-new-movie-problem/feed/ 0