Sonakshi Sinha – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 09 Jul 2021 18:11:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Sonakshi Sinha – Runner Bangla https://runnerbangla.com 32 32 বনশালির ছবিতে সোনাক্ষী ? বিস্মিত বলিউড https://runnerbangla.com/sonakshi-sinha-sanjay-leela-bhansali-bollywood-movie/ Sat, 10 Jul 2021 06:00:00 +0000 https://runnerbangla.com/?p=3643 রানার প্রতিবেদন : এবার আর কেউ বলতে পারবেন না যে শট গানের মেয়ে সোনাক্ষী ( Sonakshi Sinha ) অভিনয় জানেন না। কেননা বলিউডের খুঁতখুঁতে পরিচালকদের অন্যতম সঞ্জয়লীলা বনশালি ( Sanjay Leela Bhansali ) তাঁকে পরবর্তী মুভির জন্য চুক্তিভুক্ত করেছেন। সম্প্রতি আলিয়া ভাটকে নিয়ে ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির শুটিং শেষ করেছেন সঞ্জয়। কিন্তু শেষ করেও এতটুকু বিশ্রাম করছেন না তিনি।

বরং নতুন ছবি ‘হীরা-মান্ডি’ ( Hira Mandi Film ) নিয়ে এগিয়ে গেছেন অনেকটাই। চিত্রনাট্য লেখা শেষ। ফের শুটিং ফ্লোরে নামতে চলেছেন তিনি। সঞ্জয়ের এই নতুন ছবিতে সোনাক্ষীই নায়িকা, এটা নিয়েই এখন জোর আলোচনা চলছে বলিউডে। সত্যি বলতে কী, বহুদিন ধরেই হাতে কাজ নেই সোনাক্ষীর। সেই ২০১৯ সালে ‘কলঙ্ক’ ছবিতে শেষবাড়ের মতো ছবির পর্দায় দেখা গিয়েছিল তাঁকে।

তাও নায়িকা নন, সোনাক্ষী ছিলেন নেহাতই অতিথি শিল্পী। ‘কলঙ্ক’ সুপার ফ্লপ। তার আগেও একের পর এক ছবিতে তাঁর কপালে জুটেছিল ফ্লপ আর ফ্লপ। বলিউডের নানা অনুষ্ঠানে তাঁকে ঘুরতে দেখা গেলেও সোনাক্ষীর হাতে কাজ ছিল না। কিন্তু এবার সত্যি কপাল খুলে গেল নায়িকার। সঞ্জয়লীলা বনশালির ছবি ‘হীরা মাণ্ডি’তে কাজ পাওয়া মানে তাঁর যেন নবজন্ম।

সঞ্জয় বহুদিন ধরেই ‘হীরা মাণ্ডি’ মুভিটি তৈরি করার কথা ভাবছিলেন। তবে হাতে অন্যান্য ছবি এসে যাওয়ায় কিছুতেই শুটিং শুরু করতে পারছিলেন না। এই ছবির জন্য চুক্তি করে ফেলেছিলেন মাধুরী দীক্ষিত ও হুমা কুরেশি। কিন্তু কাজ আর শুরু হয়নি। এবার সোনাক্ষী যোগদানের পর সঞ্জয় বলছেন শুটিং শুরু হবে শীঘ্রই।

‘হীরা মাণ্ডি’ও ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির মতোই বাইজিদের জীবনযাপনের গল্প। গুজব আছে, মীনা কুমারীর ‘পাকিজা’ ছবির মতোই নাকি হবে এই ছবি। ছবির আর্ট ডিরেকশনেরও কাজ শুরু করে ফেলেছেন পরিচালক। বাজারে জোর গুজব, এই মুভির জন্য নাকি কত্থকও শিখছেন সোনাক্ষী।

]]>
সোনাক্ষির প্রেম-ডেটিং-এর আজব কাহিনী, ভিরমি খাচ্ছেন সিনিয়ররা https://runnerbangla.com/bollywood-actress-sonakshi-sinha-strange-love-dating-surprise-everyone/ https://runnerbangla.com/bollywood-actress-sonakshi-sinha-strange-love-dating-surprise-everyone/#respond Sat, 25 Jul 2020 14:04:00 +0000 https://runnerbangla.com/?p=374 রানার প্রতিবেদন : বাবা মা নাকি সবসময় চেয়েছে মেয়ে এমন কারও সঙ্গে প্রেম করুক , বিয়ে করুক যে কিনা রুপালি পর্দায় জগতের বাইরের লোক হবে। তার ভাষায়, ছেলেকে হতে হবে “সুশীল”। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তা সেই সুশীল ছেলেকি খুঁজে পেয়েছেন? সোনাক্ষির চটজলদি উত্তর, ধুর মশাই সুশীল কোথায় পাবো?

আমি একটা লম্বা সময় ধরে এক বলিউড সেলিব্রেটির সঙ্গে চুটিয়ে ডেটিং করেছি। কাক পক্ষীও টের পায়নি। শুধু ডেটিং? প্রেম করতেন না? তাঁর উত্তর, আর না রে বাবা, যখন প্রেম করবো তখন দুনিয়ার লোক জানতে পারবে, কারন আমি নিজেই সেটা সভার সামনে ঘোষণা করবে দেব। প্রেম করবো মানে তাকেই বিয়ে করবো আমি। তাই লুকোছাপার কিছু নেই। সবাইকে জানিয়ে দেব।

এই ইন্টারভিউ শুনে অনেকের চোখ কপালে, কেউ সেই সৌভাগ্যবান পুরুষ যিনি সভার চোখের আড়ালে সোনাক্ষির সঙ্গে ডেটিং করেছেন? ইন্ডাস্ট্রির সিনিয়ররা এই ইন্টারভিউ শুনে বলছেন, কি জামানা এলো রে বাবা, ডেটিং আর প্রেম আলাদা? যার সঙ্গে ডেটিং তার সঙ্গে প্রেম নয়? ডেটিং লুকিয়ে আর প্রেম প্রকাশ্যে? এই প্রজন্মের ছেলে-মেয়দের দেহ-মনের সংজ্ঞা নিয়ে যখন সিনিয়ররা ভেবেই আকুল তখন সোনাক্ষি সব ভাবনায় তুরি মেরে বললেন, প্রেমটা সুশীল লেরকার সঙ্গে হতেই পারে। যা শুনে সুশীলরা না আবার তার বাড়ির সামনে দরখাস্ত নিয়ে দাঁড়িয়ে পরে।

]]>
https://runnerbangla.com/bollywood-actress-sonakshi-sinha-strange-love-dating-surprise-everyone/feed/ 0
সেক্স নিয়ে লুকোচাপা নয়, খোলামেলা সোনাক্ষি সিনহা https://runnerbangla.com/khandaani-shafakhana-film-promotion-sonakshi-sinha-secretive-sex/ https://runnerbangla.com/khandaani-shafakhana-film-promotion-sonakshi-sinha-secretive-sex/#respond Sat, 25 Jul 2020 14:00:00 +0000 https://runnerbangla.com/?p=364 রানার ডেস্ক : সেক্স নিয়ে এত ন্যায়-অন্যায়-পাপবোধ, লুকোচুরি-এসব আসলে ভয়ঙ্করভাবে ক্ষতি করে চলেছে আমাদের সমাজকে। এনিয়ে মুক্ত মনে আলোচনা দরকার। এমনকি ছোটবেলা থেকে যাতে বাচ্চারা যৌনতা সম্পর্কে কোনও বিকৃত ধারণা নিয়ে বড় না হয়, সেটা খেয়াল রেখেই স্কুলে সেক্স এডুকেশন দরকার। এক নিঃশ্বাসে কথা গুলো বললেন সোনাক্ষি সিনহা।

তার নতুন ছবি “খানদানি সাফাখানা”র প্রমোশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা গুলি বলেন তিনি। তাঁর মতে যৌনতা কোনও অপরাধ বা কুকাজ নয়, যৌনতাকে ঘিরে যে হাজার কুসংস্কার আছে তার বিরুদ্ধে পাল্টা সচেতনতা দরকার বলে মনে করেন তিনি। ছবির গল্প হলো, সোনাক্ষির বাবা একটি ওষুধের দোকান চালাতেন, আর সেই দোকানে বসেই মানুষের মধ্যে সেক্স নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা করতেন সোনাক্ষি।

এনিয়ে সোনাক্ষির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়তে শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ওষুধের দোকান বন্ধ হয়ে যায়। এবার দমে না গিয়ে ওষুধের দোকান পাল্টে করেন সাফাখানা। কিন্তু সোনাক্ষি দমেননি। ওই সাফাখানাতেই নিজের কাজ চালিয়ে যেতো থাকেন। বোঝাতে থাকেন সেক্স আসলে কি, কেন মানুষকে সেক্সের ব্যাপারে সত্যতা জানা জরুরি।এই ছবির পরিচালক শিল্পী দাশগুপ্ত। আগামী আগস্টে ছবিটি মুক্তু পাবে।

]]>
https://runnerbangla.com/khandaani-shafakhana-film-promotion-sonakshi-sinha-secretive-sex/feed/ 0