Shilpa Shetty – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 23 Jul 2021 15:14:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Shilpa Shetty – Runner Bangla https://runnerbangla.com 32 32 বিচারকের আসন থেকে সরানো হবে শিল্পাকে, ভূমিকা নিয়ে সন্দেহ https://runnerbangla.com/shilpa-shetty-remove-reality-show-super-dancer-judge-role/ Fri, 23 Jul 2021 05:31:26 +0000 https://runnerbangla.com/?p=4370 রানার প্রতিবেদন : পর্ন ফিল্ম তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগে রাজ কুন্দ্রা ( Raj Kundra ) গ্রেফতার হয়েছেন। এর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ( Shilpa Shetty )। শোনা যাচ্ছে, মুম্বাই পুলিশের ( Mumbai Police ) সন্দেহের তালিকায় রয়েছেন তিনি। শিল্পা এখন বাড়ি ছেড়ে বোনের বাড়িতে গিয়ে উঠেছেন। শিল্পার হাতে সিনেমা নেই, একটা নাচের শোয়ে বিচারক হিসেবে টাকা রোজগার করছিলেন।

সেই শো এবার তাঁকে বিদেয় কড়বে বলে জানা গেছে। সোনির জনপ্রিয় ড্যান্স রিয়ালিটি শো ‘সুপারড্যান্সর’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শিল্পা। এই শোয়ের একজন বিচারক রূপেই দেখা যায় তাঁকে। বাকি দুই বিচারক হলেন অনুরাগ বসু ও গীতা কপূর। স্বামীর এই গ্রেফতারের খবর সামনে আসতেই শুটিং বাতিল করে দিয়ে চলে গেছেন শিল্পা। শোয়ের শুটিং অবশ্য বাতিল করেননি শো কর্তৃপক্ষ।

দুই বিচারকদের নিয়ে পুরোদমে ওই জনপ্রিয় শোয়ের শুটিং চালু রেখেছেন শো কর্তৃপক্ষ। বিভিন্ন সুত্রে প্রকাশ, শো থেকে শিল্পাকে সরিয়ে করিশ্মা কাপুরকে বিচারক হিসেবে আনতে চলেছে চ্যানেল। এদিকে, একের পর ফাঁস হয়ে পড়ছে কুন্দ্রার কুকীর্তি। পর্ন ভিডিও ( Porn Video ) কেসে বৃহস্পতিবার রাজ-শিল্পার বাড়িতে অভিযান চালিয়েছে মুম্বাই পুলিশ। আর সেখানেই তাদের হাতে উঠে এসেছে ৭০টি পর্ন ভিডিও।

এগুলি বিভিন্ন প্রোডাকশন হাউসের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন কুন্দ্রার ব্যক্তিগত সহকারী উমেশ কামাথ। বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ। তদন্তে কুন্দ্রা সেভাবে সাহায্য করছেন না বলে জানিয়েছে পুলিশ। তদন্তের খাতিরেই কুন্দ্রার সঙ্গে জড়িত সমস্ত মানুষ পুলিশের সন্দেহের নিশানায় আছে। তাই রাজের বাড়িতে বার বার হানা দিচ্ছে মুম্বাই পুলিশ। বাড়ি থেকে পাওয়া সার্ভার ইতিমধ্যেই ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই ব্রিটেনের কোম্পানিতে ভিডিও পাঠানো হতো কিনা। শিল্পা-রাজের গত দু’মাসের ব্যাঙ্কে টাকা লেনদেনের বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। পুলিশের হাতে এসেছে কুন্দ্রা এবং উমেশ কামাথের হোয়াটসঅ্যাপ চ্যাটও। এই চ্যাট থেকে জানা গিয়েছে তারা এই ভিডিওগুলো রাখার জন্য সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন।

সঙ্গে, সফট পর্ন ভিডিও তৈরির পরিকল্পনাও করছিলেন তারা। কুন্দ্রাকে ঘণ্টায় ঘণ্টায় জিজ্ঞাসাবাদ করছেন মুম্বাই পুলিশের গোয়ান্দারা। পাশাপাশি পুলিশের সন্দেহের নজরে আছেন রাজের স্ত্রী শিল্পা শেঠিও। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক সন্দেহ রাজের এই পর্ন ছবি তৈরির ব্যবসায় সহযোগী হিসেবে যুক্ত ছিলেন শিল্পাও।

]]>
ব্লুফিল্ম বানানোর অভিযোগ, গ্রেফতার শিল্পা শেঠীর স্বামী রাজ https://runnerbangla.com/shilpa-shetty-husband-raj-kundra-arrested-allegations-making-blue-film/ Tue, 20 Jul 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=4204 রানার প্রতিবেদন : ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেপ্তার হলেন শিল্পা শেঠির ( Shilpa Shetty ) স্বামী রাজ কুন্দ্রা ( Raj Kundra )। মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছর ফেব্রুয়ারি মাসে পর্ন ছবি ( Porn Film ) তৈরির একটি চক্রের হদিশ পায় তারা। অ্যাপসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সেই ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সেই অনুযায়ী পুলিশ এফআইআর দায়ের করে, শুরু হয় তদন্ত।

সেই তদন্তের হাত ধরেই শেষ পর্যন্ত উঠে এলো রাজ কুন্দ্রার ( Raj Kundra ) নাম। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নীলছবি তৈরির চক্রের মূল পান্ডার নাম রাজ কুন্দ্রা। তাদের অভিযোগ রাজ কুন্দ্রার নেতৃত্বে নীল ছবি তৈরি চক্র দীর্ঘদিন ধরেই কাজ চালিয়ে আসছিল। পুলিশের নজর পড়ার পরেই বিষয়টি তদন্ত শুরু হয়। কোটিপতি রাজ কুন্দ্রা বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী। রাজ কুন্দ্রা এটা দ্বিতীয় বিয়ে।

শুধু ভারতবর্ষে নয় লন্ডনেও ব্যবসা রয়েছে তার। কোটি কোটি টাকার মালিক রাজ কুন্দ্রার এ ধরনের ব্যবসায় জড়িয়ে পড়ার খবরে বিস্মিত গোটা বলিউড। অবাক বাণিজ্য মহলও। সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে কুন্দ্রাকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। পুলিশের দাবি, কুন্দ্রার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণপত্র হাতে আসার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

]]>
করোনা সুরক্ষা বৃত্তে ঢুকলেন স্বপ্ন সুন্দরী শিল্পা https://runnerbangla.com/bollywood-actress-shilpa-shetty-corona-vaccine-second-dose/ Thu, 08 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=3510 রানার প্রতিবেদন : করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন বলিসুন্দরী শিল্পা শেঠি ( Shilpa Shetty )। এরপর ঘটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও-ও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে। ওই ভিডিওর সঙ্গে তিনি ক্যাপশন যুক্ত করে লিখেছেন, ‘আজ আমি দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলাম। আপনিও আপনার ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন এবং যতটা দ্রুত সম্ভব ভ্যাকসিন নিয়ে নিন।‘

মে মাসে শিল্পা বাদে তাঁর পরিবারের সব সদস্যেরই করোনা ভাইরাস সংক্রমণ ( Corona Virus Infection ) ধরা পড়েছিল। পরিবারের সবারই পরীক্ষায় করোনা পজিটিভ আসে। শুধু নেগেটিভ ছিলেন শিল্পা। এমনকি তাঁর ছোট্ট মেয়ে সামিশা, ছেলে ভিয়ান এবং স্বামী রাজ কুন্দ্রাও করোনায় আক্রান্ত হন। শিল্পার মা সুনন্দারও করোনা পজিটিভ ধরা পড়ে। রাজ কুন্দ্রার বাবামায়েরও করোনা ভাইরাস ধরা পড়ে। এমনকি বাড়ির দু’জন স্টাফেরও করোনা ধরা পড়ে।

তবে সকলেই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। শিল্পা বরাবরই স্বাস্থ্য সচেতন। তিনি নিয়মিত ব্যায়াম করেন। তাঁর ব্যায়াম সম্পর্কিত ভিডিও-ও আছে। যারা ব্যায়াম করেন স্বাভাবিকভাবেই তাঁদের ইমিউনিটি বেশি। সম্ভবত এ কারণেই শিল্পাকে করোনা কাবু করতে পারেনি। কোটি কোটি মানুষের মনে ঝড় তোলা এই নায়িকা ২০০৯ সালে বিয়ে করেন। তাঁর বর ব্যবসায়ী রাজ কুন্দ্রা।

কর্মক্ষেত্রে তাঁকে সর্বশেষ দেখা গেছে রিয়ালিটি টিভি শো সুপার ড্যান্সার চ্যাপ্টার ৩ ( Super Dancer Chapter 3 )-এর বিচারক হিসেবে। তাঁর সঙ্গে অন্য দুই বিচারক ছিলেন গীতা কাপুর ও চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসু। শিল্পা অনেকদিন মুভি করছেন না। তাঁকে সর্বশেষ দেখা গেছে সাব্বির খানের ছবি ‘নিকম্মা’তে। মুভিটি হিট না হলেও তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। এবার আসছে তাঁর নতুন মুভি। নাম ‘হাঙ্গামা-২’।

]]>