Second Dose – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 28 Jul 2021 07:02:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Second Dose – Runner Bangla https://runnerbangla.com 32 32 চারদিন পর শুরু হল কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ, উপচে পড়া ভিড় https://runnerbangla.com/kolkata-municipal-corporation-covaxin-second-dose-after-4-day/ Wed, 28 Jul 2021 06:36:17 +0000 https://runnerbangla.com/?p=4530 কলকাতা : ভোর থাকতে ভবানীপুরে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ( Health Center ) বিরাট লাইন পড়ে ভ্যাকসিন সেন্টারে দ্বিতীয় ডোজ নিতে। একই ছবি কলকাতা কর্পোরেশনের উলটো দিকে রক্সি সিনেমা হলের মেগা সেন্টারে। মল্লিক বাজার পার্ক স্ট্রিটে কলকাতা পুরসভার ( Kolkata Municipal corporation ) একটি টিকাকেন্দ্রেও সেই ছবি ধরা পড়েছে। তবে শিবিরগুলতে শেষের দিকে আধার বা ভোটার কার্ডের প্রতিলিপিতে সিলমোহড় দিয়ে জানানো হয়েছে আগামী দিন এলে তাঁরা আগে টিকা পাবেন।

টুকরো টুকরো এই ছবিগুলি কলকাতার বিভিন্ন টিকাকেন্দ্রে ( Vaccine Center )। চার দিন ধরে বন্ধ ছিল কোভ্যাকসিনের ( Covaxin ) টিকাকরণ। এবার মঙ্গলবার থেকে সেটা ফের শুরু হতেই উপচে পড়েছে ভিড়। টিকা না মেলায় জেলায় জেলায় মানুষের ভোগান্তির চিত্র ইতিমধ্যেই সামনে এসেছে। এবার খাস কলকাতার টিকাকেন্দ্রে সেই চিত্রই ফুটে উঠল। গত চার দিন ধরে কোভ্যাকসিন না থাকায় ৪০টি টিকাকেন্দ্র বন্ধ ছিল।

মঙ্গলবার সকালে এই কেন্দ্রগুলি খোলায় উপচে পড়ল দ্বিতীয় ডোজ ( Second Dose ) নেওয়ার জন্য মানুষের ভিড়। বুধবারেও একই ছবি সকাল থেকে। কোভ্যাকসিন নিয়ে চলছে চরম ভোগান্তি। মাঝে মধ্যেই টিকার অভাবে বন্ধ রাখতে হচ্ছে টিকাকরণ। তবে সঙ্কট আরও চরমে ওঠে গত বৃহস্পতিবার। কলকাতা কর্পোরেশনের টিকার ভাণ্ডারে কোভ্যাকসিন শূণ্য হয়ে যায়। এর জেরে শুক্রবার থেকে কোভ্যাকসিনের সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

কলকাতা কর্পোরেশনের তরফে জানানো হয় কবে মিলবে টিকা জানা নেই। টিকা এলে তবেই খোলা হবে কেন্দ্রগুলি। এরপরই দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা বহু মানুষ অনিশ্চয়তায় ভুগতে থাকেন। এর মধ্যেই টানা চার দিন বন্ধ থাকার পরে সোমবার রাতে রাজ্যের টিকা সংরক্ষন কেন্দ্রে কোভ্যাকসিন ঢোকে। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে কোভ্যাকসিনের শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

এই শোনামাত্রই কলকাতার বিভিন্ন কোভ্যাকসিন সেন্টারে মঙ্গলবার ভোররাত থাককতে লোকজন লাইন দিতে শুরু করেন। এত দিন ধরে টিকা নেওয়ার জন্য উদগ্রীব মানুষের ভিড়, দীর্ঘ লাইনের চিত্র জেলাগুলিতে সামনে এসেছে। তবে এদিন সেই চিত্রই কলকাতার কোভ্যাকসিন সেন্টারগুলির সামনে দেখা গেলো। এক রাশ উদ্বেগ উৎকন্ঠা নিয়ে কাক ভোর থেকে লাইনে অপেক্ষা দ্বিতীয় ডোজের।

অনেক জায়গায় টুকটাক বচসা আবার কোথাও দীর্ঘ সময় দাঁড়িয়েও টিকা না মেলায় ফিরে যাওয়ার ক্ষোভ জানাতে দেখা গেছে সাধারণ মানুষকে। এদিন এই উপচে পড়া ভিড় দেখে প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) বলেন, মানুষকে ধৈর্য রাখতে বলছি। আমাদের হাতে যথেষ্ট পরিমান টিকা এসে পৌঁছেছে। যাঁরা কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজের অপেক্ষায় ধাপে ধাপে সকলেই পাবেন।

কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই মহুর্তে ৭৫ হাজার মানুষ কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজের প্রাপক। ফলে প্রতি শিবিরেই উপচে পড়ছে ভিড়। তবে লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু লোকজনকে কুপন দেওয়া হয়েছে। আধার কার্ড বা ভোটার কার্ডে সিলমোহড় দিয়ে। সেই কাগজ আজ বুধবার দেখালে আগে তাঁদের দেওয়া হবে। টিকাকরণ কেন্দ্রগুলিতে মোতায়ন করা হচ্ছে পুলিশ। তাঁরাই ভিড় সামলাবেন। কুপন পরীক্ষাও করবেন।

]]>
দ্বিতীয় ডোজের অপেক্ষায় ৫০ দিন অতিক্রান্ত, কোভ্যাক্সিন নিয়ে হাহাকার https://runnerbangla.com/kmc-covaxin-vaccine-second-dose-crisis-people-waiting-50-days/ Tue, 27 Jul 2021 07:02:13 +0000 https://runnerbangla.com/?p=4513 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহরের বাজারগুলিতে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ৫০ দিন পেরিয়ে গেলেও এখনও দেওয়া হয়নি দ্বিতীয় ডোজ ( Second Dose )। কলকাতার বাজারে দোকান কর্মচারী বা মালিক করোনা টিকার ( Corona Vaccine ) প্রথম ডোজ পেয়েছেন এমন সংখ্যা ১৮৩০০। এঁদের অনেককেই কোভ্যাকসিন ( Covaxin ) দেওয়া হয়েছে আবার অনেককে কোভিশিল্ড ( Covishield )। তাঁদের মধ্যে কোভ্যাকসিন প্রাপকদের বড় অংশের ন্যূনতম ২৮ দিন পেরিয়েছে। এমনকি ৫০ দিন পার হতে চললেও এখনও পর্যন্ত জানেন না তাঁরা কবে পাবেন দ্বিতীয় ডোজের টিকা?

যদিও পুরো কর্তাদের আশা, চলতি সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু করে দেওয়া যাবে। কেন্দ্রীয় সরকার টিকা না পাঠালেও আজ মঙ্গলবার এর মধ্যে বিভিন্ন জেলায় পড়ে থাকা ভ্যাকসিনের কিছু দোষ কলকাতায় নিয়ে আসার কথা হয়েছে বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। সম্প্রতি ব্যবসায়ী সংগঠনগুলি কলকাতা কর্পোরেশনকে চিঠি দিয়ে জানিয়েছিল দ্বিতীয় ডোজ তাঁদের বাজার এলাকায় এসেই দিয়ে যাক। তবে কলকাতা কর্পোরেশন জানিয়েছিল বাস পাঠানো আর সম্ভব নয়।

তাঁদের সুবিধা মতো কোনও কোভ্যাকসিন বা কোভিশিল্ড সেন্টারে এসেই নিতে হবে। এর ফলে প্রথম ডোজ নেওয়া দোকানকর্মী থেকে মালিকরা চরম সমস্যায় পড়েন। কারণ টিকাকেন্দ্রগুলিতে এমনই ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘ লাইন থাকে। প্রতিদিন যে পরিমাণ লাইন থাকে সেই লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনকেই ফিরে যেতে হয় টিকা না পেয়ে। এর উপরে গত শুক্রবার থেকে কলকাতারয় ৩৯টি কোভ্যাকসিন টিকাকরণ কেন্দ্র সোমবার পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে টিকা না থাকায়।

ফলে যাঁরা লাইন দিয়ে দ্বিতীয় ডোজ নিতে গেছিলেন তাঁদেরও ফিরতে হয়েছে। তবে সম্প্রতি ব্যবসায়ীদের দাবি মেনে পৌর কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছেন, প্রথম বারের মতো বাস গিয়ে তাঁদের দ্বিতীয় ডোজ দেবে। পাশাপাশি জানিয়েছেন, কবে যাবে তা নির্দিষ্ট নয়। তবে যেমন যেমনভাবে কোভ্যাকসিন দেওয়া হয়েছিল সেই তালিকা অনুসারে প্রাপকদের দ্বিতীয় ডোজ নিতে আমরা জানিয়ে দেব। তবে কোভ্যাকসিন হাতে এলে তারপর এসব হবে।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গেছে, কলকাতার বাজারগুলিতে ৩ জুন থেকে টিকাকারণ শুরু হয়। ৪৫টি শিবিরে কোভ্যাকসিন দেওয়া হয়। ৩৪টি শিবিরে কোভিশিল্ড দেওয়া হয়। ১৮ উর্ধ্ব এমন ১২৮১১ জন টিকা পেয়েছেন। ৪৫ উর্ধ্ব ৫৪৮৫ জন পেয়েছেন। যাঁরা কোভিশিল্ড পেয়েছেন তাঁদের হাতে যথেষ্ট সময় আছে। তবে কোভ্যাকসিন নিয়েছেন এমন অনেকের ৫০ দিন পার হতে চলায় দ্বিতীয় ডোজ কবে মিলবে! এই চিন্তা ক্রমশ চেপে বসছে।

কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিতে হবে এমন দোকানদারদের সংখ্যা প্রায় ১০ হাজার। এই প্রসঙ্গে এফটিও’র তরফে শুভেন্দু ঘোষ জানান, আমরা যে দাবি করেছিলাম তা পৌর কর্তৃপক্ষ মেনেছেন। তবে এদিকে সময় অতিক্রান্ত হয়ে চলেছে। বাস কবে পাঠানো হবে? এটা তাঁরা নির্দিষ্টভাবে কিছু জানাননি। যত দিন যাচ্ছে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা কর্মচারী থেকে মালিকদের চিন্তা বাড়ছে। তাঁরা ভয় পাচ্ছেন সময় না পেলে কোনও ক্ষতি হবে কি না।

তাই পরিস্থিতি বিবেচনা করেই হাতে টিকা আসা মাত্র সেন্টারগুলির সঙ্গেই আমাদের বাজারে প্রথম বারের মতো বাস পাঠিয়ে শিবিরের মাধ্যমে দ্বিতীয় ডোজ দ্রুত দেওয়া হোক। কলকাতা কর্পোরেশনের জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের কোভ্যাকসিন সেন্টারগুলিতে টিকা দেওয়া শুরু হবে। তবে শুধুমাত্র দ্বিতীয় ডোজ। কারণ কলকাতায় এই মহূর্তে কোভ্যাকসিন দ্বিতীয় ডোজের দাবিদার প্রায় ৭৫ হাজার নাগরিক। পাশাপাশি বাজার এলাকায় শিবির করে দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

]]>