Sayantan Basu – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 25 Jun 2021 16:31:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Sayantan Basu – Runner Bangla https://runnerbangla.com 32 32 মমতাকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরাতে ভোট বিরোধীতায় সরব বিজেপি https://runnerbangla.com/bjp-opposition-vote-remove-chief-minister-mamata-banerjee/ Fri, 25 Jun 2021 16:20:16 +0000 https://runnerbangla.com/?p=2927 রানার ডেস্ক : মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) সরে যাক এটাই চাইছে রাজ্য বিজেপি ( BJP )। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । হেরেও তিনি মুখ্যমন্ত্রী পদে ( Post of Chief Minister ) শপথ নিয়েছেন বটে, কিন্তু তাকে ছয় মাসের মধ্যে কোন উপ নির্বাচনে ( By-election ) জিতে বিধানসভার সদস্য হতে হবে। ছয় মাসের মধ্যে ভোটে না জিতে আসতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ হারাবেন।

বিজেপি চাইছে এই আইনের কবলে মমতাকে চেয়রচ্যুত করতে। তারা বলছেন, তৃণমূল ( TMC ) দলের অন্য যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন কোনো আপত্তি নেই, কিন্তু তারা চান ভোটে হারা মমতা মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দিক। এই মুহূর্তে রাজ্যে উপনির্বাচন চাইছে না বিজেপি। আজ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিজেপি রাজ্য শাখার সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ( Sayantan Basu ) জানান, তারা এই মুহূর্তে উপনির্বাচনে বিরোধী।

কারণ রাজ্যে লকডাউন চলছে , এই করোনা আবহের মধ্যে রাজ্য সরকার যখন পুরসভার ভোট করাতে চাইছে না তখন উপনির্বাচন গুলিও বন্ধ রাখাই ভালো। বিজেপি নেতা বলেন, আনুষ্ঠানিকভাবে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে তারা তদবির করবেন না। তাদের দাবি, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, সে জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে তারা উপনির্বাচনের পক্ষপাতী নন।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের পরাজয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। কোর্টের শুনানিও শুরু হয়েছে। মমতা ব্যানার্জির অভিযোগ, ভোট গণনায় কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। শুনানি চলছে হয়তো দ্রুত নিষ্পত্তিও হবে কিন্তু মামলার ফল যায় হোক না কেন, বিজেপি তারা রাজনৈতিক কার্ড খেলতে পিছপা নয়। তারা সুকৌশলে ওই চেয়ার থেকে মমতাকে সরিয়ে দেবার জন্য উপনির্বাচনের বিরোধিতা শুরু করেছেন। ছয় মাসের মধ্যে উপ নির্বাচন না হলে মুখ্যমন্ত্রীকে চেয়ার ছাড়তে হবে।

]]>
জুলাইয়ে লালবাজার অভিযানের ডাক দিল বিজেপি https://runnerbangla.com/west-bengal-bjp-july-lalbazar-campaign/ Fri, 25 Jun 2021 13:30:00 +0000 https://runnerbangla.com/?p=2905 রানার ডেস্ক : জুলাইয়ে লালবাজার ( Lal Bazar ) ঘেরাও অভিযানের ( Campaign ) ডাক দিল রাজ্য বিজেপি’র অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি জানিয়েছেন, রাজ্যজুড়ে সন্ত্রাসের প্রতিবাদে তাদের এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে হিংসা সন্ত্রাসের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি ( BJP )। নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসু ( Sayantan Basu ) এবং অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul )।

বিজেপি রাজ্য দপ্তর ছয় নম্বর মুরলীধর সেন থেকে মিছিল যাবার কথা ছিল এক কিলোমিটার পথ। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এখন করোনার বিধি-নিষেধ চলছে, লকডাউন চলছে, সুতরাং কোনো রকম মিছিল করতে দেয়া যাবে না। এই যুক্তিতে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ প্রশাসন। প্রতিবাদে রাস্তায় বসেই বেশ কিছুক্ষণ বিক্ষোভ অবস্থান করেন বিজেপি কর্মীরা।

প্রায় জনা পঞ্চাশেক বিজেপি কর্মীকে নিয়ে মিছিল করার উদ্দেশ্য থাকলেও সেটা হয়নি। কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করে উঠে যান তারা। সায়ন্তন বসু জানান, জুলাই মাসে লকডাউন থাক না থাক, এক লক্ষ মানুষের মিছিল করবেন তারা। “শাসক দলের সন্ত্রাসের”প্রতিবাদে সেই মিছিল যাবে লালবাজার এর উদ্দেশ্যে। গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা সন্ত্রাস এখনো থামেনি বলে অভিযোগ বিজেপির।

তাদের দাবি লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন ভোটের পরে। তৃণমূলের হাতে জন বিজেপি কর্মী খুন হয়েছেন অসংখ্য নারী ধর্ষিত হয়েছেন। সায়ন্তন বলেন, বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদ করতে গেলে বাধা দিচ্ছে প্রশাসন। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের সামনে প্রতিবাদ করা ছাড়া অন্য কোন পথ খোলা নেই, প্রতিবাদ তাদের করতেই হবে এবং সেটা জুলাই মাস থেকে শুরু হবে। যে আন্দোলনের সূত্রপাত হবে লালবাজার অভিযানের মধ্যে দিয়ে।

]]>