Saumitra Khan – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 30 Jul 2021 14:02:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Saumitra Khan – Runner Bangla https://runnerbangla.com 32 32 স্বৈরাচারী সৌমিত্র শুধু নতুন নতুন মেয়েদের নিয়েই ভাবছে, যুব মোর্চায় তুঙ্গে কলহ https://runnerbangla.com/saumitra-khan-only-thinking-new-girl-bjp-youth-front-allegation/ Fri, 30 Jul 2021 13:41:17 +0000 https://runnerbangla.com/?p=4585 রানার ডেস্ক : সৌমিত্রের বিরুদ্ধে এবার প্রকাশ্যে মুখ খুলল যুব মোর্চার ( Yuva Morcha ) একাধিক সদস্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে গত পরশু সৌমিত্রর কাজের প্রতিবাদ করে লিখেছিলেন তারা। তাদের মধ্যে অনেককেই গ্রুপ থেকে বার করে দেন সৌমিত্র ( saumitra Khan )। সেই গ্রুপ থেকে বহিস্কৃত সদস্যদের সঙ্গে আরও কয়েকজন সদস্য মিলিতভাবে আজ ই-মেল পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) কাছে। তাদের মূল অভিযোগ সৌমিত্র যুব সংগঠনকে যেভাবে চালাচ্ছেন তার মধ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই।

দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিচ্ছেন না। তার সমস্ত মাথাব্যথা দলের কয়েকজন নতুন আসা মেয়েকে নিয়ে। তাদেরকে তিনি প্রমোশন দিচ্ছেন। তাদেরকেই তিনি সামনে এগিয়ে দিচ্ছেন। দলের কোনও কর্মসূচি সম্পর্কে তিনি গ্রুপের সকলকে অনেক সময় জানাচ্ছেন না। নিজের কাছের মানুষদের দিয়ে অনেক কর্মসূচি তিনি সংগঠিত করেছেন। ফলে সব মিলিয়ে যুব মোর্চার মধ্যে একটা নৈরাজ্য ও বিশৃঙ্খলা এবং চূড়ান্ত অগণতান্ত্রিক পরিবেশ কায়েম হয়েছে।

দিলীপ ঘোষের কাছে ই-মেলে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে কয়েকজন সৌমিত্রর একটি সিদ্ধান্ত নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদ জানিয়েছিলেন। সোমবার যুব মোর্চার বৈঠকে প্রকাশ্যেই সৌমিত্র ঘোষণা করে দেন, মৌমিতা সাহা নামে মানিকতলা মণ্ডলের নেত্রীকে রাজ্যস্তরের সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হচ্ছে। ঘোষণা শুনে অনেকের চোখ কপালে উঠে যায়। আচমকা এভাবে একেবারে মন্ডল স্তর থেকে রাজ্যস্তরে কাউকে তুলে নিয়ে আসা নজির কার্যত নেই বললেই চলে।

saumitra-khan-only-thinking-new-girl-bjp-youth-front-allegation-1

এ ঘটনার পরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কয়েকজন প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সৌমিত্র। তিনি প্রতিবাদীদের গ্রুপ থেকে বহিস্কার করে দেন। বহিস্কৃতদের বাইরে আরও বেশ কয়েকজন দিলীপ ঘোষের কাছে অভিযোগ করলেন। অভিযোগকারীদের মূল বক্তব্য, যুব মোর্চাকে এখন একজন স্বৈরাচারী শাসকের মত চালাচ্ছেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। দলের নিয়ম-নীতি,সংবিধান, শৃঙ্খলা কিছুই তিনি মানছেন না। তিনি তার মর্জি মতো দলটাকে শাসন করতে শুরু করেছেন। এখন দেখার এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষ কী পদক্ষেপ নেন।

]]>
আন্দোলন কাকে বলে আগস্টে দেখাবো, ঘোষণা বিজেপি যুব মোর্চার https://runnerbangla.com/bjp-youth-morcha-save-west-bengal-movement-august-9-to-16/ Sun, 25 Jul 2021 14:12:24 +0000 https://runnerbangla.com/?p=4462 রানার ডেস্ক : আগামী ১৬ই আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এর পাল্টা কর্মসূচি নিল রাজ্য বিজেপি ( BJP )। আগামী ৯ আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত টানা সাতদিন ধরে পশ্চিমবঙ্গ বাচাও সপ্তাহ পালন করবে বিজেপি। একই সঙ্গে ২০ আগস্ট কলকাতায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সারা রাজ্য থেকে যুব মোর্চার ( Youth Morcha ) কর্মীরা জমায়েত হবে। তাদের দাবি খেলা নয় কাজ চাই।

এছাড়া ১৬ই আগস্ট পালিত হবে কালা দিবস। ১৯৪৬ সালে ওই দিন ডাইরেক্ট একশন ডাক দিয়েছিল মুসলিম লিগ ( Muslim League )। তারপর শুরু হয় হিন্দু হত্যা। যা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে কুখ্যাত। কুখ্যাত ১৬ ই আগস্ট খেলা হবে দিবসের ( Khela Hobe Day ) ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেদিন খেলা হবে পরিবর্তে পাল্টা স্লোগান দেওয়া হবে খেলা হবে নয়, কর্মসংস্থান চাই , খেলা হবে নয় শিল্প চাই, খেলা হবে নয় শান্তি-শৃঙ্খলা চাই, এই দাবিতে ডিএম অফিস ঘেরাও এর ডাক দেওয়া হয়েছে।

যুব মোর্চার ( Youth Morcha ) তরফ থেকে একই সঙ্গে ৯ থেকে ১৬ আজিস্ট, পশ্চিমবঙ্গ বাচাও ( Save West Bengal ) সপ্তাহ পালন করা হবে। মোর্চার সভাপতি বলেন আগস্ট মাসেই আমরা দেখিয়ে দেব আন্দোলন কাকে বলে। কলকাতা চলো স্লোগান দিয়ে গোটা রাজ্য থেকে মোর্চার কর্মীরা হাজির হবেন কলকাতায়। তার কথায় মানুষ প্রত্যক্ষ করবে আগস্ট আন্দোলন কাকে বলে। যুব মোর্চার নেতৃত্বে ব্যাপক আকারে আন্দোলন হবে বলে ঘোষণা করেন এদিন।

আজ বিজেপির হেস্টিংস পার্টি অফিসে যুব মোর্চার বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেএখানেই বক্তৃতা দেন বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। সেই সময়ই তিনি বলেন অতীতে সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কথা বলে তিনি ভুল করেছেন তার জন্য ক্ষমা চাইছেন। আগামীতে তিনি দেখিয়ে দেবেন আন্দোলন কাকে বলে।

]]>
বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন সৌমিত্র https://runnerbangla.com/bjp-youth-morcha-president-saumitra-khan-apologized-publicly-controversial-facebook-post/ Sun, 25 Jul 2021 12:42:01 +0000 https://runnerbangla.com/?p=4457 রানার ডেস্ক : বিতর্কিত ফেসবুক পোস্ট করে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইলেন যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ ( Soumitra Khan )। আজ যুব মোর্চার বৈঠক চলাকালিন তিনি বলেন, প্রকাশ্যে ওই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলে এবং পোস্ট করে আমি ঠিক কাজ করিনি। যেটা করেছি সেটা ভুল হয়েছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি । যুব মোর্চার হয়ে এখন থেকে জান দিয়ে কাজ করব, মন্তব্য সৌমিত্রর। তিনি বলেন, পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন করা হবে।

সমস্ত কর্মীরা পথে নামবে, যুব মোর্চা তখন দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি ( BJP ) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। তিনি দলের বিদ্রোহী নেতাদের কটাক্ষ করে বলেন, অনেকেই চলে আসেন পাওয়ার আশায়। না পেলেই অধৈর্য হয়ে ওঠেন। বলেন, ক্ষোভ-বিক্ষোভ সকলের থাকতে পারে, তাই বলে সে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশেরও একটা সীমা থাকা উচিত। সীমা লংঘন করলেই বরদাস্ত করা যায় না।

এই প্রসঙ্গে তিনি বলেন, বাইরে থেকে বহু নেতা কর্মী আসেন। দু’চারটে দাগওয়ালা আসিদ্ধ আলুও ঢুকে পড়ে। কিন্তু সেগুলোকে ফেলে না দিয়ে অন্যান্য সবজির সাথে মিশিয়ে কিভাবে সুস্বাদু তরকারি রান্না করতে হয় সেটাও বিজেপি জানে। পরে অবশ্য সাংবাদিকদের সামনে এসে সৌমিত্র সম্পর্কে তিনি বলেন, সৌমিত্র আগেই তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে। ও একটু আবেগপ্রবণ।

আবেগ ধরে রাখতে পারেনি বলেই ওইসব ফেলেছিল। ভুল বুঝেছে, আজ স্বীকার করে নিল। ক্ষমাও চেয়ে নিল। আগামী ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে যুব মোর্চার কাঁধে।

]]>
পদত্যাগের সিধান্ত প্রত্যাহার সৌমিত্র’র, দলে থাকবেন? প্রশ্ন গেরুয়া শিবিরে https://runnerbangla.com/saumitra-khan-bjp-youth-front-president-resignation-decision-withdraw/ Thu, 08 Jul 2021 09:15:35 +0000 https://runnerbangla.com/?p=3570 রানার ডেস্ক : প্রত্যাশিত পদক্ষেপে নিলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। ফেসবুকে পোস্ট করে পদত্যাগ করলেন, আবার ফেসবুকে পোষ্ট করেই পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন। গতকাল দুপুরে বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি ( Youth Front President ) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমিত্র খাঁ। পদত্যাগের যে আনুষ্ঠানিকতা আছে তার পরোয়া করেননি তিনি। ফেসবুকে পোস্ট করে এবং ফেসবুকে লাইভ ( Facebook Live ) করে জানিয়ে দেন তিনি পদ ছেড়ে দিলেনম দলের অনুশাসন মেনে ঊর্ধ্বতন নেতৃত্বকে লিখিতভাবে জানাতে হয়।

কিন্তু তার পাশ দিয়ে যাননি সৌমিত্র। উল্টে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দলের ঊর্ধ্বতন নেতৃত্বকেই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ( Suvendu Adhikari ) আক্রমণের নিশানা করেছেন। গতকাল অনলাইনে তাকে বৈঠকে ডাকা হয়েছিল। সে বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই বলেন বি এল সন্তোষ ( BL Santhosh ) ফোন করে তাকে আসতে বলেছেন বলে বৈঠকে যোগ দিলেন।

তারপর সাংবাদিকদের কানে বিষয়টা যাবার পর সৌমিত্রকে ফোন করলে সৌমিত্র বলেন, তিনি তার সিদ্ধান্তে অনড়। অর্থাৎ তিনি যুব মোর্চার সভাপতি পদ ছাড়ছেন। ঘন্টা খানেক পরে ফের ফেসবুক পোস্ট করেন তিনি। এখানে বলেন অমিত শাহ ( Amit Shah ) বিএল সন্তোষ এবং তেজস্বী সূর্যের কথা মেনে নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করছেন। অর্থাৎ তিনি যুব মোর্চার সভাপতি থাকছেন। যুব মোর্চার সভাপতি থাকছেন কিন্তু অদূর ভবিষ্যতে তিনি দলে থাকবেন তো?

দলের অনেক নেতাই ইতিমধ্যে এই প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রথমত তাদের অভিযোগ, দিনের-পর-দিন নেতৃত্তের একাংশ যদি এই ধরনের আচরণ করে তাহলে দলের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা সব ধূলিসাৎ হবে। দল পরিচালনার ক্ষেত্রে আগামী দিনে সংকটে পড়তে হবে। তিনি দলের রাজ্য সভাপতি কে আক্রমণ করছেন, প্রকাশ্যে বিরোধী দলনেতা কে কটাক্ষ করেছেন। তিনি আদৌ এই দলটা করবেন বলে যদি মনে করেন, তাহলে এই ধরনের আক্রমনাত্মক অবস্থান নিতেন না। তিনি দলটা ছাড়বেন বলেই এই আচরণ করছেন।

]]>
BREAKING : শুভেন্দুর বিরুদ্ধে প্রকাশ্যে সরব সৌমিত্র, অনাস্থা দিলীপেও https://runnerbangla.com/soumitra-khan-against-suvendu-adhikari-dilip-ghosh/ Wed, 07 Jul 2021 11:15:58 +0000 https://runnerbangla.com/?p=3466 রানার ডেস্ক : রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে আচমকা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) বিরুদ্ধে তোপ দাগলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। নিজের ফেসবুক পেজে লাইভে আসেন কিছুক্ষণ আগেই । সেখানেই তিনি বলেন, দিল্লির নেতৃত্বকে ক্রমাগত ভুল বুঝিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী। এমনকি শুভেন্দু অধিকারী দলকে পরিচালনা করতে চাইছে। তার অভিযোগ এমনভাবে শুভেন্দু অধিকারী দলকে পরিচালনা করতে চাইছে, যাতে দল নয়, সমস্ত গুরুত্ব এখন শুভেন্দুকে ঘিরেই।

একইসঙ্গে তিনি অনাস্থা প্রকাশ করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) উপরেও। তিনি বলেছেন, সবই বলেছি কিন্তু উনি কিছুটা বোঝেন কিছু বোঝেন না। এই অবস্থায় রাজ্য সভাপতির কাছে কিছু বলাটা যে ফলপ্রসূ হবে বলে মনে করছেন না সৌমিত্র। ফলে যুব মোর্চার সভাপতি পদ ( Youth Front President Position ) থেকে ইস্তফা দিয়েছেন ফেসবুকে। দলের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন ফেসবুকে। সৌমিত্র যা কিছু করছেন সবই সামাজিক মাধ্যমে।

দলীয় নেতৃত্ব বিষয়টিকে ভালো ভাবে নিচ্ছেন না। দিলীপ ঘোষ এর কাছে এখনও পর্যন্ত তার ইস্তফাপত্র পৌঁছয়নি। দলের গঠনতন্ত্র মেনে, দলীয় শৃঙ্খলা মেনে কোন আচরণ সৌমিত্র করেননি। আজ শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবে। কিন্তু যেভাবে শুভেন্দুর বিরুদ্ধে তিনি প্রকাশ্যে সরব হয়েছেন তা দলের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং গঠনতন্ত্রবিরোধী বলে দলের শীর্ষ নেতাদের একাংশের অভিযোগ।

তাদের দাবি এই জিনিস ক্রমাগত চলতে দেওয়া হলে বিজেপি দলের শৃঙ্খলা শিকেয় উঠবে। যারা বাইরে থেকে মূলত তৃণমূল থেকে এসেছেন তারা যাতে বিজেপির শৃঙ্খলা এবং গঠনতন্ত্র মেনে চলেন, তার উপরে দলীয় নেতৃত্বের জোর দিতে হবে। ক্রমাগত এর অভাব স্পষ্ট হচ্ছে বলে মনে করেন রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ।

]]>
BREAKING : যুব মোর্চার সভাপতি পদে ইস্তফা সৌমিত্রর, আজই কথা বলবে দল https://runnerbangla.com/saumitra-khan-resign-west-bengal-bjp-youth-president-post/ Wed, 07 Jul 2021 09:51:36 +0000 https://runnerbangla.com/?p=3462 রানার ডেস্ক : রাজ্য বিজেপির যুব মোর্চার পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। বিষ্ণুপুরের ( Bishnupur ) সাংসদ সৌমিত্র খাঁ তার নিজের ফেসবুক পেজ থেকে এই ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, যুব মোর্চার সভাপতি ( Youth Front ) পদ থেকে অব্যাহতি নিলেন, কিন্তু তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতে থাকবেন। ছাড়ছেন না দল, শুধু পদ ছেড়েছেন তিনি। তার এই ঘোষণা রীতিমতো আলোড়ন ঘটিয়েছে বিজেপিতে।

দলীয় নেতৃত্বকে না জানিয়ে নিজের ফেসবুক পেজে তিনি এই ঘোষণা করায় অনেকেই ক্ষুব্ধ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) কাছে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিনি ইস্তফা পত্র জমা দেননি। সূত্রের খবর আজ রাতেই দলের রাজ্য শীর্ষ নেতৃত্ব, তার সঙ্গে কথা বলবেন । সৌমিত্র যুব সভাপতি হবার পর থেকেই বিভিন্ন কারণে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে সংঘাত হয়েছে বারবার।

অভিযোগ উঠেছে, সৌমিত্র উপরতলার নেতৃত্বকে না জানিয়ে সমস্ত রাজনৈতিক কর্মসূচি নিয়ে নিচ্ছেন, এবং একাই সেগুলো কার্যকর করার চেষ্টা করছেন। এমনকি বিভিন্ন জেলাতে যাচ্ছেন জেলা সভাপতি কে কোন খবর না দিয়েই। তারপরেই সৌমিত্রর আন্দোলনে লাগাম টেনে ধরেন দলের রাজ্য সভাপতি। যানিয়ে তিক্ততা তৈরি হয়েছিল, যেটা বারবার করে প্রকাশ্যও এসেছে। আবার ধামাচাপাও পড়েছে।

সর্বশেষ সৌমিত্রর ক্ষোভের কারণ হিসেবে দলের একাংশ মনে করছেন, তাদের যুব সভাপতি আশা করেছিলেন তাকে অন্তত প্রতিমন্ত্রীর পদ এবার দেয়া হবে । সৌমিত্র তার ঘনিষ্ঠ মহলে বারবার দাবি করেছিলেন একুশের বিধানসভা নির্বাচনে কোনো সংসদ এর পারফর্মেন্স যদি ক্ষতিয়ে দেখা হয়, তাহলে দেখা যাবে রাজ্যের ১৮ জন বিজেপি সাংসদের মধ্যে মাত্র তিনজন বিজেপি সাংসদ এর পারফর্মেন্স সবচেয়ে ভালো।

একজন তিনি ,একজন শান্তনু ঠাকুর, অন্যজন নিশীথ প্রামানিক। কারণ হিসেবে তিনি যুক্তি দিয়েছিলেন তিনি, নিশীথ এবং শান্তনু, তাদের লোকসভার অন্তর্গত সাতটি করে বিধানসভার মধ্যে প্রত্যেকেই অন্তত ছয়টি বিধানসভা আসনে দলীয় প্রার্থীকে জেতাতে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে বাকিদের পারফরম্যান্স তাদের ধারে কাছেও নেই।

সুতরাং পারফরম্যান্সের বিচারে যদি দল পুরস্কৃত করতে চায় তাহলে মন্ত্রিত্বের হকদার তিনিও। শেষ পর্যন্ত তার ডাক আসেনি। দলের একাংশ মনে করছেন তার এই না পাওয়া নিজেকে বঞ্চিত মনে করার এই অনুভূতি তাকে খুব করে তুলেছে এবং যে খুব আছে যে খুব আছড়ে পড়েছে তার ফেসবুকের পাতায়।

]]>
মুখ বন্ধ রাখুন, সৌমিত্র এবং বারলাকে সতর্ক করলো বিজেপি রাজ্য নেতৃত্ব https://runnerbangla.com/west-bengal-bjp-state-leadership-warned-saumitra-khan-john-barla/ Tue, 22 Jun 2021 14:36:17 +0000 https://runnerbangla.com/?p=2815 রানার ডেস্ক : মুখ বন্ধ রাখুন, সতর্ক করা হলো জন বারলা ( John Barla ) এবং সৌমিত্র খাঁকে ( Saumitra Khan )। দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয় দু’জনের সঙ্গেই। দুজনকে জানিয়ে দেওয়া হয়েছে, দলের অবস্থানের বাইরে বেরিয়ে তারা যেন এই মুহূর্তে কোনো মন্তব্য না করেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) জানিয়েছেন, দল এই দু’জনের সঙ্গেই কথা বলবে। সৌমিত্র খাঁ এবং জন বারলা যেভাবে আলাদা উত্তরবঙ্গ রাজ্য এবং জঙ্গলমহলের ( Jangalmahal ) জন্য আলাদা রাজ্যের দাবি তুলেছেন দলের জন্য রীতিমতো অস্বস্তিকর হয়ে উঠেছে।

আজ সকালে মিডিয়া সেলের বৈঠকে বেশিরভাগ সদস্যই এনিয়ে সরব হন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই বৈঠকে পৌরহিত্য করছিলেন। সময়ে মিডিয়া সেলের বেশকিছু সদস্য অভিযোগ করেন ,সৌমিত্র খাঁ ( Saumitra Khan ) এবং জন বারলা ( John Barla ) যে বক্তব্য রাখছেন তাতে দলের ভাবমূর্তি ক্ষতি হবে, সুতরাং দু’জনকেই এ ব্যাপারে সতর্ক করা উচিত। মিডিয়া সেলের সদস্যদের বক্তব্য, উত্তরবঙ্গ ( North Bengal ) হোক বা জঙ্গলমহল এই দুই জায়গাতেই বঞ্চনার অভিযোগ আছে, সেই অভিযোগ নিয়ে আন্দোলন করা যেতেই পারে।

কিন্তু যে ভঙ্গিমায় ওই এলাকার সমস্যাগুলোকে এই দুই নেতা সামনে আনতে চাইছেন তাঁ দলের পক্ষে আদৌ ভালো হবে না। দু’জনকেই সংযত হতে বলা দরকার। এরপরই সৌমিত্র খাঁ এবং জন বাংলার সঙ্গে রাজ্য নেতৃত্ব যোগাযোগ করে এবং বলা হয় ,তারা যেন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা না বলেন। সাংবাদিকদের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন , এই দুই নেতা যে বক্তব্য রাখছেন সেই বক্তব্য তাদের ব্যক্তিগত।

আলাদা রাজ্য নিয়ে দল তার অবস্থান স্পষ্ট করেছে এটা দলের লাইন বা দলের অবস্থান নয়। দল করতে হলে দলের লাইন এবং দলের অবস্থান মেনেই করতে হবে। দিলীপ ঘোষ জানিয়েছেন, যোগাযোগ করা হয়েছে, দুই নেতার সঙ্গেই। সৌমিত্র খাঁ এবং জন বারলা সম্প্রতি রাজনৈতিক মহলে হইচই ফেলে দিয়েছেন। এবার সেই হৈচৈ-এ ইতি টানার জন্য তৎপর হলেন বিজেপি রাজ্য নেতৃত্ব।

]]>
বিজেপি ভাঙতে মাঠে নামলেন মুকুল, দেখে নিন এই মুহূর্তে কারা তাঁর নিশানায় https://runnerbangla.com/mukul-roy-desperate-to-break-bjp-party-in-west-bengal-after-tmc-jaining/ https://runnerbangla.com/mukul-roy-desperate-to-break-bjp-party-in-west-bengal-after-tmc-jaining/#respond Sat, 12 Jun 2021 14:41:58 +0000 https://runnerbangla.com/?p=2370 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বিজেপি ভাঙ্গানোর খেলা শুরু করলেন মুকুল রায়। বাংলার রাজনীতিতে দল ভাঙানোর খেলায় তিনি যে অত্যন্ত দক্ষ তা অনস্বীকার্য। তৃণমূলের হয়ে কংগ্রেসকে কার্যত গিলেই ফেলে ছিলেন মুকুল। বিজেপিতে গিয়ে তৃণমূলকে ভাঙতে একসময় চেষ্টার ত্রুটি রাখেন নি। এখন তৃণমূলে ফিরেই আবার নিজের কাজে নেমে পড়েছেন তিনি।

এবার তার নিশানায় বিজেপি। শনিবার অভিষেকের ক্যামাক স্ট্রীটের অফিসে দীর্ঘক্ষন বৈঠক করেন মুকুল। সূত্রের খবর, বিজেপি মুকুল ঘনিষ্ঠ কিংবা অন্য কারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে, সেই নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আপাতত তিনজন হেভিওয়েট বিজেপি সাংসদের নাম শোনা যাচ্ছে। ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং, বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক।

এই তিনজন আগামী কয়েকদিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মুকুল রায়কে তাঁরা সম্মতি জানিয়েছেন বলে মুকুল ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে। এর পাশাপাশি আরও বড় অংশের বিজেপি বিধায়কের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন মুকুল রায়। শুক্রবার রাতেই অনে একাধিক বিধায়ককে প্রস্তাব দিয়েছেন মুকুল।

রাতেই উত্তরবঙ্গের এক সাংসদের (নিশীথ প্রামাণিক) কাছে ফোন যায়। বিধায়কদেরকেও মুকুল ফোন করেছিলেন। সেই বিধায়করা হলেন শিখা চট্টোপাধ্যায়, মিহির গোস্বামী, সুদীপ মুখোপাধ্যায়, নরহরি মাহাতো, বিশ্বনাথ কারক, পার্থ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, সত্যেন রায়। মুকুল রায় রাতেই ফোন করেন বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে।

যদিও এর মধ্যে কয়েকজন বিধায়ক সঙ্গে সঙ্গে দলকে ফোন করে জানিয়ে দেয় মুকুল রায় দল ভাঙ্গানোর চেষ্টা করছেন। চার পাঁচ-জন। বিধায়ক (শিখা, সুদীপ, নরহরি, বিশ্বনাথ) বিজেপি নেতৃত্বকে জানিয়ে দেন মুকুল রায় ফোন করে মোটা অর্থের প্রলোভন দিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব সেভাবে মুখ খোলেনি।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে তোড়জোড় শুরু করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়া ডোমজুড় এর এই প্রাক্তন বিধায়ক শনিবার তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। তাহলে কি তৃণমূলের ফিরতে চলেছেন রাজিব? প্রশ্নের উত্তরে অবশ্য পুরো বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে আখ্যা দিয়েছেন তিনি।

যদিও বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা প্রমান করে দিয়েছি রাজিব একটা শূন্য। মুখ্যমন্ত্রী বলেছেন বিশ্বাসঘাতকদের দলে ফেরানো হবে না। কিন্তু বিশ্বাসঘাতকের মাপকাঠি কোনটা সেটা বলতে পারবো না। আমি দলের একজন কর্মী। আমার আপত্তি দলকে জানাবো।

তারপর পুরো বিষয়টি মমতা বন্দোপাধ্যায়ের বিবেচনাধীন। একই বক্তব্য শোনা গিয়েছে দমকল মন্ত্রী সুজিত বসুর গলাতেও। মুকুল ঘনিষ্ঠ সব্যসাচী দত্ত বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে পারেন। এই জল্পনা মাথাচাড়া দিতে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন সুজিত।

বলেছেন, অশুভ লোকের হাত থেকে সাধারণ মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে। আপত্তির কথা দলকে জানাব। দিদি তো কালকে বলেই দিয়েছে যারা দলের ক্ষতি করেছে তাঁদের নেওয়া হবে না। আমার দলের উপর ভরসা আছে, বিশ্বাস আছে।

]]>
https://runnerbangla.com/mukul-roy-desperate-to-break-bjp-party-in-west-bengal-after-tmc-jaining/feed/ 0
তৃণমূলে ফিরে ওরা আবার কুকুরের মতো বাঁচতে চায়, বিস্ফোরক সৌমিত্র https://runnerbangla.com/soumitra-khan-mocking-those-who-want-to-return-back-trinamool-congress-from-the-bjp/ https://runnerbangla.com/soumitra-khan-mocking-those-who-want-to-return-back-trinamool-congress-from-the-bjp/#respond Wed, 09 Jun 2021 09:05:20 +0000 https://runnerbangla.com/?p=2194 রানার প্রতিবেদন : বেসুরো দল বদলুদের নিয়ে এবার কর্কশ শব্দে আক্রমণ করলেন সৌমিত্র খাঁ ( Saumitra Khan )। ভোটের ঠিক আগে যত নেতা-বিধায়ক তৃনমূল থেকে এসেছিলেন তাদের মধ্যে যারা ভোটে লরেও ছিলেন, তাদের সিংহভাগ হরে গেছেন। এদিকে ক্ষমতা অধরা থেকে গেছে বিজেপিরও। এই অবস্থায় দলবদলুদের অনেকের অবস্থা এখন ডাঙ্গায় ওঠা মাছের মতো। ক্ষমতার জলে সাঁতার দিতে না পেরে মরণাপন্ন অবস্থা।

কেউ ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে চাইছেন, কেই চলে গেছেন লোকচক্ষুর আড়ালে, অনেকে বলছেন এটা কুলিং পিরিয়ড। তারপর একদিন ভেসে উঠবেন ক্ষমতার জলাশয়ে। অনেকে বিজেপিকে সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে তৃনমূলকে বার্তা দিচ্ছেন,”আমি তোমাদেরই লোক।” কেউ কেউ তাদের কাজে এবং মন্তব্যে বুঝিয়ে দিচ্ছেন তাদের সঙ্গে বিজেপি নেতৃত্বের বনিবনা হচ্ছে না। এটাও এক ধরণের বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এই সর্বশেষ শ্রেণীতে সম্প্রতি নাম লিখিয়েছেন তৃনমূল থেকে আসা বর্তমান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। হোয়াটসআপ গ্রূপ ত্যাগ, দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান, মুকুলের সঙ্গে বৈঠক। সব মিলিয়ে প্রশ্ন ওঠে যায়, তাহলে দলবদলুর দল কি ফের দল পাকাচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ নির্মাণের স্বার্থে। এই আলোচনা যখন জোরদার তখন বলিষ্ঠ ভাবে সেই জল্পনা উড়িয়ে দিলেন সৌমিত্র। তারসম্পর্কে যাতে আর সন্দেহ না হয়, তারজন্য সুকৌশলে ব্যবহার করলেন কিছু চোখা চোখা শব্দ।

গতকাল বিজেপির সমালোচনা করে রাজীব ব্যানার্জির ( Rajib Banerjee ) ফেসবুক পোস্ট নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন সৌমিত্রের মন্তব্য, “যারা তৃণমূলে গিয়ে কুকুরের মতো বাঁচতে চায়, তারাই বিজেপি ছাড়ার চেষ্টা করছে। আর আমার কথা যদি বলি, তাহলে বলবো, হ্যাঁ আমি তৃণমূলে যাব সেদিন, যেদিন অভিষেক তৃনমূল ছেড়ে বিজেপিতে আসবে।” এদিনই সৌমিত্র, অর্জুন সিং এবং নিশীথ অধিকারী গেলেন দিল্লিতে। গতকাল দিল্লিতে পৌছেছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )।

তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah ), দলের সভাপতি জেপি নাড্ডার ( JP Nadda ) সঙ্গে দেখা করেছেন। সৌমিত্র এদিন বলেন, রাজ্যের বিষয়, দলের ভবিষ্যৎ রননীতি নিয়ে তারাও কথা বলবেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। সূত্রের খবর, শুভেন্দুর পর এই তিন সাংসদকে ডেকে পাঠিয়েছে দিল্লি। স্বভাবতই প্রশ্ন উঠেছে সবাইকে ডাকা হচ্ছে, অথচ রাজ্য সভাপতিকে কেন উপেক্ষা করা হচ্ছে?

]]>
https://runnerbangla.com/soumitra-khan-mocking-those-who-want-to-return-back-trinamool-congress-from-the-bjp/feed/ 0
হাতে পরিচয়-ঘাসে পরিণয়-পদ্মে বিচ্ছেদ, আবার ঘাসেই ঘর বাঁধার স্বপ্ন সুজাতার https://runnerbangla.com/sujata-mondal-invite-saumitra-khan-to-join-trinamool-in-front-of-media/ https://runnerbangla.com/sujata-mondal-invite-saumitra-khan-to-join-trinamool-in-front-of-media/#respond Mon, 07 Jun 2021 13:12:49 +0000 https://runnerbangla.com/?p=2087 রানার ডেস্ক : কোনও রাজনৈতিক দল নয়, সুজাতার ( Sujata Mondal khan ) সম্পর্ক তৈরি হয় রাজনৈতিক ব্যক্তির সঙ্গে। সৌমিত্র ( Saumitra Khan ) যখন কংগ্রেসে তখন দুজনের সম্পর্ক গভীর হয়। তারপর পরিণয় সূত্রে এক ছাদ,এক হাঁড়ি। কংগ্রেস ( Indian National Congress ) ছেড়ে তৃনমূলে চলে আসেন সৌমিত্র। এই সময়টা সৌমিত্রর জন্য ছিল ঘর আর ঘাসফুল। সব কিছু ধীরে ধীরে পাল্টাতে শুরু করে ২০১৮ সাল থেকে। গেরুয়া শিবিরে নাম লেখেন সৌমিত্র। লোকসভা ভোটে তাকে বিষ্ণুপুরে প্রার্থী করা হয়।

সেই সময় মামলার জেরে সৌমিত্রর পক্ষে বিষ্ণুপুর ( Bishnupu ) গিয়ে প্রচার করা অসম্ভব হয়ে পরে। আদালতের নির্দেশে বিষ্ণুপুরে তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। সেই সঙ্কটে হাল ধরেন সুজাতা মন্ডল খান। সৌমিত্রর ভোট মেশিনারি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন তিনি। সেই সময় অভিষেকের বিরুদ্ধে তার একটা মন্তব্যই তাকে সংবাদে নিয়ে আসে। বলেছিলেন, একদিন আসবে যেদিন অভিষেকের জ্বিব ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াবো। ভোটে জয় পান সৌমিত্র।

জয়ী সাংসদ এবং তার স্ত্রী সুজাতাকে নিয়ে ব্যাপক হৈচৈ হয় মিডিয়ায়। এরপরই দলের যুব মোর্চার সভাপতির দায়িত্ব পান সৌমিত্র। চষে বেড়াতে শুরু করেন বাংলার এপ্রান্ত থেকে সেপ্রান্ত। উচ্চাভিলাসী সুজাতা ভেবেছিলেন, বিষ্ণুপুর জয়ের কৃতিত্ব মাথায় রেখেই বিজেপি ( BJP ) হয়ত তাকে নেতৃত্বের আসনে জায়গা দেবে। কিন্তু ভাবনাই সার। সুজাতা বিজেপিতে দৌড়ঝাঁপ করতে শুরু করলেন বিজেপি নেত্রী হিসাবে নয়, সৌমিত্রর বউ হিসাবে।

দীর্ঘ অপেক্ষার পর যখন দেখলেন গেরুয়া নেতৃত্ব তাঁকে জায়গা দেবে না, তখনই তার সঙ্গে যোগাযোগ হয় তৃণমূলের ( TMC )। সৌমিত্র এই ঘটনার পর নাটকীয় ভাবে মিডিয়ার একাধিক ক্যামেরার সামনে সুজাতার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করে দেন। যদিও সুজাতা বলেছিলেন, দল আলাদা হলেই ঘর আলাদা হতে হবে তেমন কোনও যুক্তি নেই। কিন্তু সৌমিত্র তার বাড়িতে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেন।

যদিও এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি দুজনের, এরই মধ্যে খবর ছড়িয়ে পড়লো বিজেপিতে ভালো নেই সৌমিত্র। কার্যত লুফে নিলেন সুজাতা। পত্রপাঠ মিডিয়ার সামনে সৌমিত্রকে আহবান করলেন পদ্ম ফেলে ঘাসফুলে চলে আসার জন্য। কংগ্রেসে পরিচয়, তৃনমূলে বিয়ে, বিজেপিতে বিচ্ছেদ, আবার তৃণমূলে ভাঙা ঘর জোড়া লাগাবার স্বপ্ন দেখছেন কি সুজাতা?

সুজাতা কোনও দিন বিচ্ছেদের পক্ষে ছিলেন না। কিন্তু দুজন দুই ভয়ঙ্কর প্রতিপক্ষ শিবিরে থেকে সেই ইচ্ছেকে এক ছাদের তলায় আনতে পারছিলেন না সুজাতা। এবার দল এক হলে ছাদও এক করার সম্ভাবনা জোরালো হবে। সুজাতা যদি সৌমিত্রর কাছ থেকে দূরে থাকতে চাইতেন তবে তৃণমূলে চলে আসার জন্য আহবান করতেন না।

]]>
https://runnerbangla.com/sujata-mondal-invite-saumitra-khan-to-join-trinamool-in-front-of-media/feed/ 0