Research – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 27 Jul 2021 06:47:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Research – Runner Bangla https://runnerbangla.com 32 32 জৈব খাদ্য মানেই ভালো, এই ধারণা ভুল, বলছেন গবেষকরা https://runnerbangla.com/organic-food-means-good-wrong-idea-researchers/ Tue, 27 Jul 2021 05:46:57 +0000 https://runnerbangla.com/?p=4505 রানার প্রতিবেদন : যাঁরা স্বাস্থ্যবান থাকার জন্য অৰ্গানিক বা জৈব খাদ্যের ( Organic Food ) উপর নিৰ্ভরশীল, তাঁদের জন্য সম্প্ৰতি কিছু তথ্য প্রকাশ করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ( Stanford University ) একদল বিজ্ঞানী। এক সমীক্ষা চালিয়ে এই বিজ্ঞানীরা তাঁদের প্রতিবেদনে প্রকাশ করেছেন যে, প্রচলিত ও জৈব দুধের মধ্যে প্রোটিন ও চৰ্বির কোনো পাৰ্থক্য নেই। এছাড়া প্রচলিত ও জৈব খাদ্যের মধ্যে ভিটামিনেরও কোনো পাৰ্থক্য পাননি বিজ্ঞানীরা।

শুধু ফসফরাস নামের পরিপোষকটি জৈব খাদ্যে প্রচলিত খাদ্যের তুলনায় বেশি পরিমাণে থাকে। জৈব খাদ্যের একমাত্ৰ উপকার হল, এটি কীটনাশকবিহীনভাবে উৎপাদন করা হয়, যা মানুষের স্বাস্থ্যের পক্ষে ভাল। ইন্টারনাল মেডিসিনের মেডিক্যাল জাৰ্নালে ( Internal Medical Medicine Journals ) প্রকাশিত এই সমীক্ষার ফলাফল মতে, প্রচলিত শাক-সবজি ও ফলমূলের তুলনায় জৈব খাদ্যে ৩০ শতাংশ কম পেসটিসাইড ব্যবহার হয়।

তবে সব জৈব খাদ্য ১০০ শতাংশ কীটনাশকবিহীন হয় না। এছাড়া জৈব মুরগি ও শূকরের মাংস অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাক্টেরিয়াকে হ্ৰাস করে। জৈব তথা প্রচলিত খাদ্যে বিশেষ কোনো পাৰ্থক্য থাকে না। ‘তাই প্রাপ্তবয়স্কদের খাবার আগে নিজেদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত তাঁরা কী খাবেন’, এই বক্তব্য জৈবখাদ্য নিয়ে সমীক্ষাকারী দলের সদস্য তথা বরিষ্ঠ লেখক দিনা ব্ৰভাতের।

এ-সম্পৰ্কে বিশেষজ্ঞরা বলেছেন, জৈব খাদ্য এখনও সেভাবে চালু না হলেও এটা সত্য যে জৈব খাদ্য ও প্রচলিত খাদ্যের গুণে বিশেষ কোনো তফাত থাকে না। তাঁরা আরও বলেন, তাঁরা আমমানুষকে সৰ্বদা প্রচলিত খাদ্য খাওয়ারই পরামৰ্শ দিয়ে থাকেন। তবে ভালমতো ধুয়ে পরিষ্কার করে। বিশেষজ্ঞরা সংগৃহীত খাদ্যের পরিবৰ্তে মরশুমি শাকসবজি তথা ফলমূল খাবার উপরই বেশি গুরুত্ব দিয়েছেন।

গবেষকরা তাঁদের গবেষণার বিশ্লেষণে মানুষের জৈবিক ও চিরাচরিত খাদ্য গ্রহণণ সম্পৰ্কিত ১৭টি পরীক্ষা-নিরীক্ষাপত্ৰ সহ সবচেয়ে প্রাসঙ্গিক মোট ২৩৭টি গবেষণাপত্ৰ চিহ্নিত করেছেন যা কি-না তুলনামূলকভাবে বিচার করতে গেলে পুষ্টিগত বা ব্যাক্টেরিয়া, ফাঙ্গাল অথবা কীটনাশক দূষণ পৰ্যায়ে জৈবিক অথবা পরম্পরাগত পদ্ধতিতে উৎপাদন করা হয়েছে।

]]>
সরকারি তথ্যে ভুল, ভারতে করোনার বলি দশগুন বেশি, বলছে গবেষণা রিপোর্ট https://runnerbangla.com/center-for-global-development-research-report-indian-govt-corona-death-data-incorrect/ Thu, 22 Jul 2021 04:30:00 +0000 https://runnerbangla.com/?p=4296 রানার ডেস্ক : ভারতে করোনায় ( Corona ) মৃত্যুর সংখ্যা প্রকাশিত সরকারি সংখ্যার তুলনায় ১০ গুণ বেশি হতে পারে। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট নতুন এক গবেষণা ( Research ) প্রতিবেদনে দাবি করেছে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ভারতে ৩০ থেকে ৪৭ লক্ষ মানুষ করোনায় মারা গেছে। তিনটি ভিন্ন সূত্র থেকে সংগৃহীত পরিসংখ্যানের আলোকে গবেষণা প্রতিবেদনে ভারতের মৃত্যুচিত্র তুলে ধরা হয়েছে।

প্রথমত, ৭ রাজ্যের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম থেকে সাধারণ মানুষের জন্ম এবং মৃত্যু তারিখের তথ্য সংগ্রহ, দ্বিতীয়ত ৯ লক্ষ মানুষের অর্থনৈতিক সমীক্ষা এবং তৃতীয়ত রক্ত পরীক্ষার রিপোর্ট। এছাড়া সেরোলজিক্যাল সার্ভে পদ্ধতি ব্যবহার করা হয়েছে করোনায় মৃত্যুর একটি সার্বিক চিত্র তুলে ধরতে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২১ সালের জুন পর্যন্ত করোনায় ভারতে সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ। কিন্তু প্রকৃত সংখ্যা আরও ভয়াবহ, মৃতের সংখ্যা কয়েক মিলিয়ন।’

নির্ধারিত সময়ে স্বাভাবিকের তুলনায় কত মানুষ বেশি মারা গেছে সেই হিসাবে অতিরিক্ত মৃত্যু গণনা করা হয়। অতিরিক্ত মৃত্যুর পুরোটাই করোনার কারণে হয়নি, কিন্তু অধিকাংশই করোনামৃত্যুর অন্তর্গত। সরকারি গণনার চেয়ে অনেক বেশি হতে পারে এই সংখ্যা। প্রতিবেদনের অন্যতম লেখক অরবিন্দ সুব্রহ্মণ্যম ( Arvind Subramanian ) বলেছেন, ‘মৃত্যুর সংখ্যা কম থাকায় প্রথম ঢেউয়ের পর ভারতে এমন একটি ধারণা হয়েছিল যে, দেশ খারাপ পরিস্থিতি এড়াতে পেরেছে।

এই আত্মসন্তুষ্টি ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে গেছে। দ্বিতীয় ঢেউয়ে ( Second Wave ) আমরা তাই এমন সব ভয়ংকর ছবি দেখেছি, যা অনভিপ্রেত।’ স্বাধীনতা ও দেশভাগের পর ভারতের ইতিহাসে এটাই সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। রিপোর্টে আরও বলা হয়েছে, করোনার প্রথম ঢেউয়েই দেশে ২০ লক্ষের কাছাকাছি মৃত্যু হয়েছিল। এই প্রথমবার নয়, এরআগেও বহু সাংবাদিক কোভিড মৃত্যু নিয়ে একই ধরনের দাবি করেছিল। কিন্তু যাবতীয় দাবি ভিত্তিহীন বলে দাবি করা হয় সরকারের পক্ষ থেকে।

]]>