Rajib Banerjee – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Thu, 08 Jul 2021 06:57:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Rajib Banerjee – Runner Bangla https://runnerbangla.com 32 32 তৃণমূলের হয়ে ব্যাটিং রাজীবের, নিশানায় শুভেন্দু https://runnerbangla.com/trinamool-rajib-banerjee-target-suvendu-adhikari/ Wed, 07 Jul 2021 12:56:15 +0000 https://runnerbangla.com/?p=3478 রানার ডেস্ক : সৌমিত্র খাঁ’র পর, শুভেন্দুর ( Suvendu Adhikari ) বিরুদ্ধে ফেসবুকে আক্রমণাত্মক রাজীব ব্যানার্জি ( Rajib Banerjee )। ডোমজুড়ে ( Domjur ) বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন রাজীব। হেরে গিয়েছে তিনি, তাঁর দলও সরকারে আসতে পারেনি। তারপর থেকেই রাজীব বেসুরো। ভোটে পরাজয়ের পর ফেসবুক পেজেই তিনি প্রথম আক্রমণাত্মক হয়ে ছিলেন দলের বিরুদ্ধে। দলীয় নেতৃত্ব কে নিশানা করে বলেছিলেন, রাজ্যের মানুষ দু’হাত ভরে যাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে তাকে আক্রমণের নিশানা না করে, বিজেপি নেতৃত্বের উচিত, আত্মবিশ্লেষণ করা।

তারা সেটা না করে, ভুলভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। রাজীবের ফেসবুক পোস্ট ঘিরে বিস্তর জলঘোলা হয়েছিল। রাজ্যের শীর্ষ নেতৃত্ব চেয়েছিলেন তাকে শোকজ করতে। কিন্তু বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের কানে যাবার পর তারা রাজ্য নেতৃত্বকে পরামর্শ দেন আর কিছুদিন অপেক্ষা করে তারপর যা সিদ্ধান্ত নেবার নেয়ায় হোক। সেই অপেক্ষার পালা চলতে চলতেই আজ ফের তৃণমূলের হয়ে মাঠে নামলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন রাজ্যের মানুষ যার মুখ দেখে ২১৩ জন প্রতিনিধিকে বিধানসভায় ( Assembly ) পাঠিয়েছে, তাকে আক্রমণ না করে, বিরোধী দলনেতার উচিত, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য রাজ্যের মানুষের যে সমস্যা হচ্ছে তা নিরসনে উদ্যোগ নেওয়া। এটা পুরোপুরি তৃণমূল নেতাদের বক্তব্যের প্রতিধ্বনি রাজীবের গলায়। ভোটে তিনি হেরেছেন। বিজেপিও সরকারে আসতে পারেনি।মোহভঙ্গ হয়েছে তার।

তারপর থেকেই তিনি আবার ফিরে যাবার চেষ্টা করছেন তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ( TMC )। দলেরএকটি বড় অংশ রাজীবকে তৃণমূলে ফিরিয়ে নেবার প্রশ্নে বিরোধিতায় সরব। তাদের বক্তব্য, দল ছেড়ে যাবার পর, যে ভঙ্গিমায়, যে ভাষায় তৃণমূল নেত্রী কে তিনি আক্রমণ করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আবার তৃণমূলকে ফেরানোটা দলের জন্য ক্ষতিকারক হবে। দলের শৃঙ্খলা আনুগত্য এই প্রশ্নগুলো তখন সারবত্তা হীন হয়ে দাঁড়াবে।

দলের নেতাকর্মীদের কাছেও ভুল বার্তা যাবে। রাজিব যদিও নাছোড়বান্দা। ক্রমাগত তিনি চেষ্টা করছেন তৃণমূলে ফিরে যাবার। এনিয়ে কুণাল ঘোষের সঙ্গেও বৈঠক করেছেন। যে গাড়িতে এসেছিলেন সে গাড়িতে ছিল তৃণমূলের উত্তরীয়, ব্যাজ। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন এর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন রাজিব। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলের হয়ে ব্যাটিং করে শুভেন্দু কে আক্রমণ করলেন রাজীব। তৃণমূলকে খুশি করার চেষ্টা করলেন। কিন্তু বিজেপি নেতৃত্ব আবারও ক্ষুব্ধ। তারা চাইছেন রাজীবের বিষয়টি যত দ্রুত সম্ভব একটা হেস্তনেস্ত করা উচিত।

]]>
বৈঠকে এড়ালেন রাজীব, ব্যবস্থা নেওয়ার দাবি দলের অন্দরে https://runnerbangla.com/rajib-banerjee-avoid-meeting-west-bengal-bjp-party-members-demand/ Tue, 29 Jun 2021 13:53:13 +0000 https://runnerbangla.com/?p=3083 রানার ডেস্ক : বিজেপি রাজ্য কমিটির বৈঠকে শেষ পর্যন্ত এলেন না রাজিব ব্যানার্জি ( Rajib Banerjee )। যা নিয়ে দিনভর চললো আলোচনা। দলের একাংশ আগেই দাবি তুলেছিল রাজিব ব্যানার্জি এবং সব্যসাচী দত্তের মতো নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নির্বাচনে পরাজয়ের পর যারা দলের স্বার্থ বিরোধী কাজ করেছেন তাদের যদি শাস্তি দেয়া না হয় তাহলে দলীয় কর্মীদের মনোবল ভেঙে যেতে বাধ্য।

রাজীব ব্যানার্জির অনুপস্থিতি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) কে প্রশ্ন করা হলে তিনি বলেন,” রাজীব ব্যানার্জি কে আমন্ত্রণ জানানো হয়েছিল। লিঙ্ক পাঠানো হয়েছিল। আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আসেননি লিংকে ছিলেন কিনা তা বলতে পারবে একমাত্র আইটি সেল।” উদ্বোধনী ভাষণ দিয়েছেন দিলীপ ঘোষ। ভাষণ দিয়েছেন শুভেন্দু অধিকারীও।

দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে এদিন। এই প্রথম নিয়ম ভেঙে দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য কমিটির বৈঠকে তার পাশেই ছিল শুভেন্দু অধিকারীর ছবি। দল যে রাজনৈতিক প্রস্তাব পেশ করেছে তাতে লেখা হয়েছে আগামী দিনে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পরিষদের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই সরকারের বিরুদ্ধে লড়াই করবে।

দলের রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশলের কারণে রাজ্যের ধর্মীয় বিভাজন ক্রমশ বেড়েই চলেছে। আগামী দিনে রাজনৈতিক কর্মকান্ড আবর্তিত হবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেই। প্রস্তাবে বলা হয়েছে, আগামী দিনে দলকে প্রস্তুত করতে হবে পঞ্চায়েত এবং পুর ভোটের জন্য। বলা হয়েছে, পঞ্চায়েত ও পুরসভা ভোট পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে সাফল্য পেতে হলে দরকার শক্ত সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতা।

]]>
তৃণমূলের দরজায় ঠায় দাঁড়িয়ে রাজীব, এগিয়ে এলো বিজেপি https://runnerbangla.com/rajib-banerjee-trying-get-back-trinamool-congress-bjp-communication/ Sat, 26 Jun 2021 15:24:34 +0000 https://runnerbangla.com/?p=2964 রানার ডেস্ক : শেষ পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায়কে ( Rajib Banerjee ) ডাক পাঠাতে চলেছে বিজেপি ( BJP )। ভোটের পরে বিজেপির সঙ্গে কার্যত সম্পর্কহীন হয়ে পড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটে বিজেপির পরাজয় এবং তৃণমূলের জয়, তার এই মানসিক পরিবর্তনের কারণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভোটের কিছুদিন আগেই তৃণমূল ( TMC ) ছেড়ে বিজেপিতে এসেছিলেন তিনি। ভোটে দল হেরেছে, হেরেছেন নিজেও। তারপরই চলে গেছেন অন্তরালে।

বিজেপি রাজ্য নেত্রত্ব ঠিক করেছে, আগামী মঙ্গলবার ২৯, শে জুন বিজেপির রাজ্য কমিটির কার্যনির্বাহী বৈঠকে রাজিব ব্যানার্জি কে ডাকা হবে। সেই অনুযায়ী রাজ্য নেতৃত্ব দলের অন্যতম নেতা রথিন্দ্রনাথ বসুকে দায়িত্ব দিয়েছেন রাজিব ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করে তাকে আমন্ত্রণ জানাতে। বিজেপি একাংশের মধ্যে এখনো তীব্র রাজিব বিরোধী মনোভাব রয়েছে। তার কারণ ভোটের পর এত দিন কেটে গেলেও বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি তিনি।

শুধু তাই নয় তৃণমূলে ফিরে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজিব ব্যানার্জি। কিছুদিন আগেই তিনি দেখা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে তার বাড়িতে গিয়ে। সাক্ষাৎ করে যখন তিনি বেরিয়ে আসেন ,তখন দেখা যায় যে গাড়িতে করে তিনি গিয়েছেন সেই গাড়িতে রয়েছে তৃণমূলের প্রতীক সম্বলিত উত্তরীয়, ব্যাজ। এনিয়ে তাকে সংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। জিজ্ঞাসা করা হয়েছিল, বিজেপির নেতা হয়ে, তৃণমূলের উত্তরীয়?

জবাবে রাজিব ব্যানার্জি বলেছিলেন, বন্ধুর গাড়ি নিয়ে তিনি এসেছেন, ওগুলো গাড়িতেই ছিল। কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ নিয়েও প্রশ্ন করা হয়েছিল। বলেছিলেন ব্যক্তিগত সাক্ষাৎ, রাজনৈতিক কথা হয়নি। প্রকাশ্যে বলছেন, রাজনীতির কথা হয়নি কিন্তু রাজনৈতিক মহল বলছে তিনি এই মুহূর্তে তৃণমূলে পুনরায় ফিরে যাওয়ার চেষ্টা করছেন। যদিও নীল-সাদা দরজা আপাতত বন্ধ। দলের অন্দরেই একটা বিরাট অংশ চাইছে না রাজিব ব্যানার্জি ফিরে আসুক।

যারা তার বিরোধিতা করছেন, তাদের বক্তব্য, যখন প্রয়োজন ছিল তখন হাত ছেড়ে চলে গিয়েছিল প্রতিপক্ষ শিবিরে। শুধু তাই নয় দলের নেত্রীকে খারাপ ভাষায় তীব্র আক্রমণ করতেও ছাড়েননি। যেটা দলীয় কর্মীদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। দলকে যারা বিপদে ফেলে দিয়ে প্রতিপক্ষ শিবিরে চলে যায়, তারাই আসল গদ্দার। এখন ফাঁদে পড়ে ফিরে আসতে চাইছে। এদের এখন দলে নেওয়া ঠিক হবে না বলেই তাদের মত। প্রকাশ্যে অনেক নেতাই এই মন্তব্য করেছেন।

ফলে ভোটের আগে দল ছেড়ে যারা বিজেপিতে চলে গিয়েছিলেন তাদের ফেরত নেওয়ার প্রশ্নে এখনই কোনও সিধান্ত নিতে চাইছে না শাসক দল। এদিকে ভোটের ফল প্রকাশের পর বিজেপির সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে ফেলায় এবং তৃণমূলের ঘরে ফিরে যাবার তৎপরতা প্রকাশ্যে আসতে শুরু করায় ক্ষুব্ধ গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্বের বড় একটা অংশ রাজীব অধ্যায়ে ইতি টানার পক্ষপাতি। তৃণমূলে ফেরা রাজীবের জন্য যখন প্রায় অসম্ভব তখন হঠাৎ পত্র যোগে দলের সঙ্গে আজ যোগাযোগ করলেন রাজীব।

রাজ্য দফতরে দুটো চিঠি পাঠিয়েছেন তিনি। একটি চিঠি বন্ধ খামে, আর একটি খোলা চিঠি পাঠিয়েছেন। বন্ধ খাম এসেছে রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী কাছে। খোলা চিঠিতে তিনি ডোমজুড়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের নাম- ঠিকানা পাঠিয়েছেন। আজ বিজেপি সূত্রে জানা গেছে, রাজীবকে রাজ্য কমিটির বৈঠকে ডাকা হবে। বিজেপিতে আসার পর দল তাকে রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য পদ দিয়েছিল। একারণে তাকে আমন্ত্রণ জানানো হবে।

]]>
বর্ষার শুরুতেই বিপর্যয়, খাল সংস্কারের কথা মনে পড়লো সরকারের, বরাদ্ধ হলো অর্থ https://runnerbangla.com/state-government-decided-to-repair-kolkata-canals-beginning-monsoon/ Sat, 19 Jun 2021 08:04:03 +0000 https://runnerbangla.com/?p=2683 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বর্ষা নামতেই জলবন্দি কলকাতা ( Kolkata )। ৪৮ ঘণ্টা কেটে গেলেও একাধিক জায়গা থেকে নামেনি জল। সরকার এখন মনে করছে খাল সংস্কার ( Canal Reform ) দরকার। আজ শনিবার ইএম বাইপাস ( EM Bypass ) সংলগ্ন কেপিটি খাল ও সন্তোষপুর মনি খাল পরিদর্শন করবেন সেচ দপ্তর ও পুরসভার আধিকারিকরা। এই দুটি খাল সংস্কার করতে ১০-১২ কোটি টাকা খরচ হতে পারে বলে কলকাতা পুরসভা ( kolkata Municipal Corporation ) সূত্রে খবর।

শুক্রবার নবান্নে ( Nabanna ) রাজ্য সরকারের সেচ দপ্তরের ( Irrigation Department ) প্রধান সচিব, পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব, কলকাতা পুরসভার কমিশনারকে নিয়ে শহরের খালগুলির বিষয়ে বৈঠক করেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। সেখানে সিদ্ধান্ত হয়েছে কলকাতায় দুদিনের বৃষ্টিতে যেভাবে দীর্ঘ সময় জল দাঁড়িয়ে ছিল তার জন্য শহরের খালগুলি সবথেকে বেশি দায়ী। সে কারণে শহরের গুরুত্বপূর্ণ খালগুলি সংস্কারের কাজ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্য সরকার এই সংস্কারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় আর্থিক অনুমোদন দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাল গুলির সংস্কারের কাজ এই বছরের মধ্যে শেষ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে।কলকাতার মানুষের জল যন্ত্রণার দায় কৌশলে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের ( Rajib Banerjee ) ঘারে চাপিয়ে সরকারকে আড়াল করতে চেয়েছেন, কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

প্রাক্তন এই দুই সেচমন্ত্রী তৃনমূল ( TMC ) ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে ( BJP ) যদিও তারা মন্ত্রী ছিলেন তৃনমূল সরকারেরই। বর্তমান সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ( Soumen Mohapatra ) আবার আশ্বাস দিয়েছেন, তিনি এবার উপযুক্ত পদক্ষেপ নেবেন তবে বর্ষা শেষ হবার পর। বলেছেন, সেচ দপ্তর শহরকে জল যন্ত্রণার হাত থেকে মুক্ত করতে খাল সংস্কারের কাজ বর্ষা শেষ হলেই শুরু করবে।

আপাতত কলকাতার খালগুলি সংস্কার করা হবে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে শহরের গুরুত্বপূর্ণ খালগুলির নাব্যতা বাড়াতে আগে পদক্ষেপ নেওয়া হবে। তারপর রাজ্যের অন্যান্য জেলার খালগুলি সংস্কার করা হবে।

]]>