Raj Kundra – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Sun, 25 Jul 2021 08:23:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Raj Kundra – Runner Bangla https://runnerbangla.com 32 32 পর্নকাণ্ড : বোমা ফাটালেন শ্রুতি https://runnerbangla.com/shruti-gera-porn-story-raj-kundra/ Sun, 25 Jul 2021 06:43:46 +0000 https://runnerbangla.com/?p=4442 রানার প্রতিবেদন : রাজ কুন্দ্রার বিরুদ্ধে বোমা ফাটালেন নবাগতা অভিনেত্রী শ্রুতি গেরা ( Shruti Gera )। কুন্দ্রার পর্নঅ্যাপের ভিডিওয় অভিনয়ের জন্য কুপ্রস্তাব দেওয়া হয়েছিলো তাঁকেও। যদিও তাঁকে বলা হয়েছিলো, একটি ওয়েব সিরিজের জন্য শ্রুতিকে অভিনয় করতে হবে। কিন্তু শ্রুতি সেই প্রস্তাবে রাজি হননি। পর্নকাণ্ডে রাজের গ্রেফতারির পর সেই খারাপ অভিজ্ঞতার কথা জনসমক্ষে প্রকাশ করলেন তিনি।

তিনি বলেন, ‘কুন্দ্রার পর্নজগৎ থেকে নিজেকে যে শেষমেশ নিরাপদ রাখতে পেরেছি এটাই আমার সৌভাগ্য। আমিও শিকার হতে হতে বেঁচে গেছি।’ শ্রুতি জানান, একাধিক কাস্টিং ডিরেক্টরেরকাছ থেকে ফোন এসেছিলো শ্রুতির কাছে। বলা হয়েছিলো, এবার ডিজিটাল দুনিয়ায় মানে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন রাজ কুন্দ্রা ( Raj Kundra )। তাঁর সঙ্গেও শ্রুতির আলাপ করিয়ে দেওয়া হবে।

কিন্তু খারাপ কিছুর গন্ধ পেয়ে তৎক্ষণাৎ সেই প্রস্তাব ফিরিয়ে দেন শ্রুতি। রাজের গ্রেফতারির পর এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন শ্রুতি। বলিউড ও টেলিদুনিয়ায় কাজ করার অভিজ্ঞতা যে অত্যন্ত খারাপ, সেসব জানালেন শ্রুতি। তাঁর বক্তব্য, ‘আমরা সবাই জানতাম রাজ কুন্দ্রার বিশাল নামডাক। অনেক বড় ব্যাবসা। কিন্তু দেখুন, তিনি আসলে পর্ন বানাতেন!’ বলিউডে নবাগত-নবাগতা ও পরিশ্রমী অভিনেতা-অভিনেত্রীদের হামেশাই এই ধরনের অবমাননাকর ঘটনার সম্মুখীন হতে হয় বলে দাবি করেছেন শ্রুতি।

শ্রুতি জানিয়েছেন, ‘জোরজব্রদস্তি নেশা করিয়ে তাঁদের অজান্তেই আপত্তিকর ও নোংরা ভিডিও তুলে তার পর এই ধরনের পর্ন বা যৌন উদ্দীপক ছবিতে কাজ করানোর জন্য দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়।‘ তাঁর মতে, বলিউডে এটা খুবই সাধারণ ঘটনা। যত্রতত্র যখনতখন দেখা যায় এই নোংরা কর্মকাণ্ড।’ যারা তারকা, তাঁদের কোনও অডিশন নেওয়া হয় না।

মুখ্য চরিত্রে কে বা কারা অভিনয় করবেন, সেটা আগে থেকেই স্থির করা থাকে। সমস্ত সমস্যা বাধাবিপত্তির সম্মুখীন হতে হয় ছোট শিল্পীদের অথবা নবাগতদের। শ্রুতি জানান, শুধু মেয়ে নয়, ছেলেদেরও এমন ভিডিওর জন্য ব্ল্যাকমেল করা হয়। তাঁদের দেয়ালে পিঠ ঠেকে যায়, আর কোনো পথ খোলা থাকে না।

]]>
বিচারকের আসন থেকে সরানো হবে শিল্পাকে, ভূমিকা নিয়ে সন্দেহ https://runnerbangla.com/shilpa-shetty-remove-reality-show-super-dancer-judge-role/ Fri, 23 Jul 2021 05:31:26 +0000 https://runnerbangla.com/?p=4370 রানার প্রতিবেদন : পর্ন ফিল্ম তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগে রাজ কুন্দ্রা ( Raj Kundra ) গ্রেফতার হয়েছেন। এর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ( Shilpa Shetty )। শোনা যাচ্ছে, মুম্বাই পুলিশের ( Mumbai Police ) সন্দেহের তালিকায় রয়েছেন তিনি। শিল্পা এখন বাড়ি ছেড়ে বোনের বাড়িতে গিয়ে উঠেছেন। শিল্পার হাতে সিনেমা নেই, একটা নাচের শোয়ে বিচারক হিসেবে টাকা রোজগার করছিলেন।

সেই শো এবার তাঁকে বিদেয় কড়বে বলে জানা গেছে। সোনির জনপ্রিয় ড্যান্স রিয়ালিটি শো ‘সুপারড্যান্সর’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শিল্পা। এই শোয়ের একজন বিচারক রূপেই দেখা যায় তাঁকে। বাকি দুই বিচারক হলেন অনুরাগ বসু ও গীতা কপূর। স্বামীর এই গ্রেফতারের খবর সামনে আসতেই শুটিং বাতিল করে দিয়ে চলে গেছেন শিল্পা। শোয়ের শুটিং অবশ্য বাতিল করেননি শো কর্তৃপক্ষ।

দুই বিচারকদের নিয়ে পুরোদমে ওই জনপ্রিয় শোয়ের শুটিং চালু রেখেছেন শো কর্তৃপক্ষ। বিভিন্ন সুত্রে প্রকাশ, শো থেকে শিল্পাকে সরিয়ে করিশ্মা কাপুরকে বিচারক হিসেবে আনতে চলেছে চ্যানেল। এদিকে, একের পর ফাঁস হয়ে পড়ছে কুন্দ্রার কুকীর্তি। পর্ন ভিডিও ( Porn Video ) কেসে বৃহস্পতিবার রাজ-শিল্পার বাড়িতে অভিযান চালিয়েছে মুম্বাই পুলিশ। আর সেখানেই তাদের হাতে উঠে এসেছে ৭০টি পর্ন ভিডিও।

এগুলি বিভিন্ন প্রোডাকশন হাউসের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন কুন্দ্রার ব্যক্তিগত সহকারী উমেশ কামাথ। বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ। তদন্তে কুন্দ্রা সেভাবে সাহায্য করছেন না বলে জানিয়েছে পুলিশ। তদন্তের খাতিরেই কুন্দ্রার সঙ্গে জড়িত সমস্ত মানুষ পুলিশের সন্দেহের নিশানায় আছে। তাই রাজের বাড়িতে বার বার হানা দিচ্ছে মুম্বাই পুলিশ। বাড়ি থেকে পাওয়া সার্ভার ইতিমধ্যেই ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই ব্রিটেনের কোম্পানিতে ভিডিও পাঠানো হতো কিনা। শিল্পা-রাজের গত দু’মাসের ব্যাঙ্কে টাকা লেনদেনের বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। পুলিশের হাতে এসেছে কুন্দ্রা এবং উমেশ কামাথের হোয়াটসঅ্যাপ চ্যাটও। এই চ্যাট থেকে জানা গিয়েছে তারা এই ভিডিওগুলো রাখার জন্য সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন।

সঙ্গে, সফট পর্ন ভিডিও তৈরির পরিকল্পনাও করছিলেন তারা। কুন্দ্রাকে ঘণ্টায় ঘণ্টায় জিজ্ঞাসাবাদ করছেন মুম্বাই পুলিশের গোয়ান্দারা। পাশাপাশি পুলিশের সন্দেহের নজরে আছেন রাজের স্ত্রী শিল্পা শেঠিও। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক সন্দেহ রাজের এই পর্ন ছবি তৈরির ব্যবসায় সহযোগী হিসেবে যুক্ত ছিলেন শিল্পাও।

]]>
ব্লুফিল্ম বানানোর অভিযোগ, গ্রেফতার শিল্পা শেঠীর স্বামী রাজ https://runnerbangla.com/shilpa-shetty-husband-raj-kundra-arrested-allegations-making-blue-film/ Tue, 20 Jul 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=4204 রানার প্রতিবেদন : ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেপ্তার হলেন শিল্পা শেঠির ( Shilpa Shetty ) স্বামী রাজ কুন্দ্রা ( Raj Kundra )। মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছর ফেব্রুয়ারি মাসে পর্ন ছবি ( Porn Film ) তৈরির একটি চক্রের হদিশ পায় তারা। অ্যাপসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সেই ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সেই অনুযায়ী পুলিশ এফআইআর দায়ের করে, শুরু হয় তদন্ত।

সেই তদন্তের হাত ধরেই শেষ পর্যন্ত উঠে এলো রাজ কুন্দ্রার ( Raj Kundra ) নাম। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নীলছবি তৈরির চক্রের মূল পান্ডার নাম রাজ কুন্দ্রা। তাদের অভিযোগ রাজ কুন্দ্রার নেতৃত্বে নীল ছবি তৈরি চক্র দীর্ঘদিন ধরেই কাজ চালিয়ে আসছিল। পুলিশের নজর পড়ার পরেই বিষয়টি তদন্ত শুরু হয়। কোটিপতি রাজ কুন্দ্রা বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী। রাজ কুন্দ্রা এটা দ্বিতীয় বিয়ে।

শুধু ভারতবর্ষে নয় লন্ডনেও ব্যবসা রয়েছে তার। কোটি কোটি টাকার মালিক রাজ কুন্দ্রার এ ধরনের ব্যবসায় জড়িয়ে পড়ার খবরে বিস্মিত গোটা বলিউড। অবাক বাণিজ্য মহলও। সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে কুন্দ্রাকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। পুলিশের দাবি, কুন্দ্রার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণপত্র হাতে আসার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

]]>