Raiganj - Runner Bangla https://runnerbangla.com/tag/raiganj/ Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 07 Jul 2021 15:12:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Raiganj - Runner Bangla https://runnerbangla.com/tag/raiganj/ 32 32 আগামীদিনে বঙ্গ বিজেপিতে বড় ভূমিকায় দেখা যেতে পারে দেবশ্রীকে https://runnerbangla.com/debasree-chaudhuri-big-role-west-bengal-bjp-coming-days/ Wed, 07 Jul 2021 08:22:01 +0000 https://runnerbangla.com/?p=3455 রানার ডেস্ক : আগামী দিনে বঙ্গ বিজেপিতে বড় ভূমিকায় দেখা যেতে পারে দেবশ্রী চৌধুরীকে ( Debasree Chaudhuri )। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ( Raiganj Lok Sabha constituency ) থেকে ২০১৯ এ বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন তিনি। দেবশ্রী চৌধুরী বর্তমানে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। বিজেপি সূত্রের খবর তাকে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদ ( Union Minister Of State ) থেকে ইস্তফা দিতে। বাংলা থেকে বর্তমান মন্ত্রী রয়েছেন দুজন। দুজনই প্রতিমন্ত্রী।

একজন দেবশ্রী চৌধুরী অন্যজন বাবুল সুপ্রিয় ( Babul Supriyo )। নতুন করে বাংলা থেকে দু’জনকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হবে এমনটাই খবর। একজন শান্তনু ঠাকুর অন্যজন সুভাষ সরকার।এই অবস্থায় দেবশ্রী চৌধুরী কে পদত্যাগ করতে বলার পরই জল্পনা-কল্পনা ডানা মেলতে শুরু করেছে রাজ্য বিজেপির অন্দরে। রাজ্য বিজেপির সূত্র অনুযায়ী, আগামী দিনে দেবশ্রী চৌধুরী কে রাজ্যের সংগঠনের ভূমিকায় দেখা যেতে পারে।

এমনকি এটাও দাবি করা হচ্ছে, রাজ্য বিজেপির সভাপতি পদে দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) এর জায়গায় দেবশ্রী চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি হতে পারেন রাজ্য বিজেপির সভানেত্রী। তবে এখনো পর্যন্ত এধরনের কোন সংবাদের নিশ্চয়তা না পাওয়া গেলেও, এটা পরিষ্কার বাংলা বিজেপি কে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে একজন মহিলাকে সামনে রাখতে আগ্রহ দেখাচ্ছে দিল্লি নেতৃত্ব।

এব্যাপারে প্রথমদিকে লকেট চট্টোপাধ্যায়ের নাম শোনা গেলেও বিধানসভা ভোটের পর লকেটের নাম আর শোনা যায়নি। দলের অন্দরে এখন উঠে আসছে দেবশ্রী চৌধুরীর নাম। দিলীপ ঘোষ এর পরিবর্তে দলের রাজ্য শাখার দায়িত্ব দেবশ্রীকে দেওয়া হলে, দিলীপ ঘোষকে কোন ভূমিকায় রাখবে দিল্লি? এই প্রশ্নও উঠছে গেরুয়া অন্দরে।

সূত্রের খবর অনুযায়ী রাজ্য থেকে যারাই মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারা প্রত্যেকেই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কিন্তু দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে কেন্দ্রে পূর্ণমন্ত্রী করা হতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়ায় যাচ্ছে না।

]]>