Public Accounts Committee – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Tue, 13 Jul 2021 17:26:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Public Accounts Committee – Runner Bangla https://runnerbangla.com 32 32 একযোগে বিজেপির আট বিধায়কের ইস্তফা, রাজভবনে শুভেন্দু https://runnerbangla.com/eight-west-bengal-bjp-mla-resignation-suvendu-adhikari-raj-bhavan/ Tue, 13 Jul 2021 11:34:17 +0000 https://runnerbangla.com/?p=3872 রানার ডেস্ক : একযোগে ইস্তফা দিলেন বিজেপির ৮ জন বিধায়ক ( BJP 8 MLA )। পাবলিক একাউন্টস কমিটির ( Public Accounts committee ) চেয়ারম্যান পদে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়ের নাম স্পিকার ঘোষণা করায় এই সিদ্ধান্ত বিজেপি পরিষদীয় দলের। আজ বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবার পর তারা যাচ্ছেন রাজভবনে।

বিজেপি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির টিকিটে মুকুল রায় জিতেছেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে। কাগজে-কলমে তিনি বিজেপি বিধায়ক। ভোট পর্ব মিটে যাবার পর, প্রকাশ্যে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মুকুল রায় ( Mukul Roy )।

তিনি কাগজে কলমে গেরুয়া শিবিরের হলেও বাস্তবে তিনি এখন শাসক শিবিরের লোক। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান ( PSC Chairman ) করার অর্থ শাসক শিবিরের বিধায়ককে পিএসি চেয়ারম্যান করা। কিন্তু প্রথা হলো, পাবলিক একাউন্টস কমিটির মাথায় বসানো হয় বিরোধীদলের পক্ষ থেকে সুপারিশ করা বিধায়ককে।

বিরোধী দল বিজেপি পিএসি চেয়ারম্যান এর মাথায় বসানোর জন্য সুপারিশ করেছিল বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীরর নাম। বিজেপির সুপারিশ খারিজ করে দিয়ে তিনি তার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী মুকুল রায়ের নাম ঘোষণা করে দিয়েছেন।

প্রতিবাদে বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন শুক্রবার সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদ করে তারা আটটি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন। বিজেপির বিধায়করা কমিটির সদস্য হিসেবে থাকবেন কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন না। সিধান্ত অনুযায়ী আজই পদত্যাগপত্র জমা দিয়ে রাজ্যপালের কাছে গিয়ে নালিশ ঠুকতে যাবেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা।

]]>
মূল্যবোধের মাথা খেয়ে মুকুলকেই পিএসি’র মাথায় বসানো হলো https://runnerbangla.com/west-bengal-assembly-public-accounts-committee-chairman-mukul-roy/ Fri, 09 Jul 2021 16:49:04 +0000 https://runnerbangla.com/?p=3675 রানার ডেস্ক : যেমন ভাবা তেমন কাজ । মুকুল রায়কে শেষ পর্যন্ত পাবলিক একাউন্টস কমিটির ( Public Accounts Committee ) মাথায় বসালো সরকার। সিদ্ধান্ত ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ( Speaker Biman Banerjee )। মুকুল রায় ( Mukul Roy ) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবার পর থেকেই এখবর বাজারে ভেসে বেড়াতে থাকে, তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে মুকুল রায়কেই পিএসসি চেয়ারম্যান ( PSC Chairman ) করা হবে।

ভারতীয় সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে চিরকালই বিরোধীদলের সুপারিশ করা বিধায়ককে পিএসসি চেয়ারম্যান পদে বসানো হয়। স্বাধীনতার পর থেকে পার্লামেন্টে এবং বিভিন্ন বিধানসভাগুলোতে এই রীতি অনুসরণ করে আসা হচ্ছে। পাবলিক একাউন্ট কমিটির কাজ সরকারের খরচের ওপর নজর রাখা। সরকারি কাজকর্মে স্বচ্ছতা ধরে রাখতেই বিরোধী শিবিরের নেতাকে পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার রীতি চলে আসছে।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মানস ভূঁইয়াকে ( Manas Bhunia ) ওই চেয়ারে বসিয়ে প্রথম এই রীতি লঙ্ঘন করে। মানস ভুঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবার পর তাকে বসানো হয়েছিল পিএসসি চেয়ারম্যান পদে। যদিও বিরোধী শিবির থেকে বাম এবং কংগ্রেসের সুপারিশ ছিল সুজন চক্রবর্তীকে ( Sujan Chakraborty ) পিএসসি চেয়ারম্যান করা হোক। বিরোধীদের সুপারিশ খারিজ করে দিয়ে, সরকার বা স্পিকার সেসময় যুক্তি দেখিয়ে ছিল মানস ভুঁইয়া কংগ্রেসের থেকে নির্বাচিত বিধায়ক।

মানস ভুঁইয়া বিরোধী শিবিরের বিধায়ক বললেও, বাস্তবে মানস বাবু নাম লিখিয়ে বসে আছেন তৃনমূল শিবিরে। সংবিধানে স্পিকারের হাতেই সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে তিনি কাকে পিএসসি চেয়ারম্যান করবেন কাকে করবেন না। ফলে একে আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না বিরোধীরা। যেহেতু আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, সেইহেতু সুযোগের সদ্ব্যবহার করে স্পিকার এই সিদ্ধান্ত নিলেন বলে মনে করছে বিজেপি।

আজ মুকুল রায়ের নাম ঘোষণার পর তীব্র প্রতিবাদ করা হয় বিজেপির শিবির থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) জানিয়ে দেন, বিধানসভার যতগুলো স্ট্যান্ডিং কমিটির মাথায় বিজেপি বিধায়করা চেয়ারম্যান হয়েছেন তারা সবাই পদত্যাগ করবেন। তারা শুধু সদস্য হিসেবেই থাকবেন কমিটিতে। চেয়ারম্যান পদে কেউ থাকবে না।

বামেদের মন্তব্য, মূল্যবোধের মাথা খেয়ে পিএসসির মাথায় বসানো হয়েছে মুকুল রায়কে। এই সরকার অতীতে একই ঘটনা ঘটিয়েছে। আবারও একই ঘটনা ঘটল। বারবার গণতান্ত্রিক রীতি নীতি আদর্শ- মূল্যবোধকে পদদলিত করছে এই সরকার ,অভিযোগ বাম শিবিরের।

]]>
পিএসি’র মাথায় মুকুল? বিধানসভায় ফের রীতি লঙ্ঘনের আশঙ্কা https://runnerbangla.com/west-bengal-legislative-assembly-neglect-democratic-norms-mukul-roy/ Wed, 23 Jun 2021 14:54:15 +0000 https://runnerbangla.com/?p=2852 রানার ডেস্ক : পিএসি চেয়ারম্যান বিতর্ক ( PAC Chairman Debate ) মাথাচাড়া দিল বঙ্গ বিধানসভায় ( Bengal Legislative Assembly )। গত ৫ বছর ধরেই এই বিতর্ক চলে আসছে। এবারও পিছু ছাড়ল না পিএসি চেয়ারম্যান বিতর্ক। কুড়ি সদস্যের পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদে তৃনমূল বসাতে চাইছে মুকুল রায়কে ( Mukul Roy )। বুধবার তিনি কমিটিতে অন্তর্ভুক্ত হবার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। লোকসভা, বিধানসভা সর্বত্রই এটাই রীতি, বিরোধী দলের কোনও সদস্যকে পিএসির মাথায় বসানো হবে, বা তাকে চেয়ারম্যান করা হবে।

উদাহরণ হিসেবে লোকসভায় সর্ববৃহৎ বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরীকে পিএসির মাথায় বসানো হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় যাকে পিএসির ( PAC ) মাথায় বসানোর চেষ্টা করছে শাসক দল তিনি মুকুল রায়,যিনি সদ্য দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ( TMC ) অর্থাৎ শাসক দলে নাম লিখিয়েছেন। বিরোধী বিজেপি দলের অভিযোগ, রীতি ভঙ্গ করে শাসকদলের একজনকে পিএসির মাথায় বসানো গণতন্ত্র বিরোধী।তারা বলছেন, মুকুল রায়ের বিজেপির ( BJP ) বিধায়ক পদ থাকারই কথা নয়।

ইতিমধ্যে তার বিধায়ক পদ খারিজের জন্য স্পিকারের ( Speaker ) কাছে দাবি পত্র পেশ করেছেন । এই অবস্থায় দাঁড়িয়ে কি করে একজন দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘনকারী বিধায়ককে পিএসির মাথায় বসানো যেতে পারে তানিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৬ সালে পিএসসির মাথায় বসানোর জন্য কংগ্রেস এবং বামেদের জোটের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল সুজন চক্রবর্তীর নাম। সেবারও রীতি ভেঙে দেয়া হয়েছিল মানুষ ভূঁইয়াকে।

কাগজে-কলমে মানস বাবু ছিলেন কংগ্রেসের বিধায়ক অর্থাৎ বিরোধী শিবিরের বিধায়ক।বাস্তবে তিনিও দলবদল করে নাম লিখিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। মানস বাবুর বিধায়ক পদ খারিজ তো দূর তাকে উল্টে সম্মানিত করা হলো। পিএসির মাথায় বেশ কিছুদিন বসে ছিলেন তিনি, তারপর মানস বাবুকে রাজ্যসভায় পাঠানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শূন্যস্থানে রীতি মেনে বসানো হয়েছিল কংগ্রেসের বিধায়ক সুখবিলাস বর্মাকে।

২০২১ এ এসে সে একই পথ অবলম্বন করবেন স্পিকার? কাগজে-কলমে একজন বিরোধীদলের বিধায়ককে তিনি চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দেবেন? বিরোধীদের পক্ষ থেকে ছটি নাম জমা দেওয়া হয়েছে, যার মধ্যে আছেন অশোক লাহিড়ী। অর্থনীতির বিশেষজ্ঞ অশোক লাহিরিকে পিএসি চেয়ারম্যান পদ দেবের প্রস্তাব দিয়েছে বিজেপি। অন্যদিকে ১৪টি নাম জমা পড়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মোট ২০ জনের মধ্য থেকে মুকুলকে বেছে নেবেন স্পিকার?

এদিকে বিজেপি সূত্রের খবর, স্পিকারের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে দাবী পেশ করেছেন সে ব্যাপারে স্পিকার যদি যথাযথ পদক্ষেপনা নেন, তাহলে বিষয়টি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হবেন। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী একজন বিধায়ক দল ত্যাগ করে যদি অন্য দলে যান, সে ক্ষেত্রে তার সদস্যপদ খারিজ হওয়ার কথা। নিয়ম অনুযায়ী ন্যূনতম ৩৩ শতাংশ বিধায়ক কোন দল ত্যাগ করলে সেই ৩৩ শিতাংশ বিধায়ক গোষ্ঠী বিধানসভায় স্বীকৃতি পান।

তাদের বিধায়ক পদ বজায় থাকে। কিন্তু সেটা না হলে বিচ্ছিন্নভাবে একজন-দুজন গেলে তার বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার কথা। কিন্তু গত কয়েক বছরে এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ করেছে বিজেপি। তারা জানিয়েছে আইনকে যেভাবে বুড়োআঙুল দেখানো হচ্ছে তার বিরুদ্ধে আদালতে যাবে বিজেপি।

]]>