Prashant Kishor – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 26 Jul 2021 14:27:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Prashant Kishor – Runner Bangla https://runnerbangla.com 32 32 আগরতলায় গিয়ে পুলিশের হাতে আটক পিকের টিম https://runnerbangla.com/tripura-agartala-police-arrested-pk-team/ Mon, 26 Jul 2021 14:13:56 +0000 https://runnerbangla.com/?p=4498 রানার প্রতিবেদন : ২০২৩এ ত্রিপুরার বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে, পিকের টিম ( PK Team ) আগরতলায় পা রেখেই আটক হয়ে পড়লো পুলিশের হাতে। শহরের উডল্যান্ড পার্ক ( Woodland Park ) নামের একটি হোটেলে তারা পা রাখার কিছুক্ষণ পরে এসে হাজির হয় পুলিশ । পিকের টিমের মোট ২৩ জনকে এখন নজর বন্দি করে রাখা হয়েছে হোটেলে। বলা হয়েছে তারা এখান থেকে বেরিয়ে কোথাও যেতে পারবেন না, একমাত্র বিমানবন্দর ছাড়া।

২০২৩ এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে দায়িত্ব দেয়া হয়েছে প্রশান্ত কিশোরের ( Prashant Kisore ) টিমকে। ত্রিপুরায় সমীক্ষা করতে ২৩ সদস্যের টিমটি পৌঁছেছে গতকাল। সেই খবর বিপ্লব দেব প্রশাসনের কাছে পৌঁছতেই তাদের নজর বন্দী করে ফেলা হয়। ত্রিপুরায় বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায়। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ( Biplab Kumar Deb ) ভোটের সময় যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি তা পূরণ করতে সফল হয়নি বিপ্লব দেব সরকার।

এ কারণেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ধিরে ধিরে। অন্যদিকে হারানো জমি ফিরে পেতে শুরু করেছে সিপিএম । এই অবস্থায় দাড়িয়ে তৃণমূলের প্রবেশ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ । ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছিল ত্রিপুরায় । তারপর হঠাৎ করেই রহস্যময় কারণে পাততাড়ি গুটিয়ে নেয় তারা। সিপিএমকে হারিয়ে হইহই করে ক্ষমতায় আসে বিজেপি।

এবার আবার তৎপরতা শুরু হয়েছে তৃণমূল শিবিরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কে অভাবনীয় সাফল্য এনে দেওয়ার পর ত্রিপুরায় কি সেই জাদু দেখাতে পারবেন প্রশান্ত কিশোর? তৃণমূলের অভিযোগ, বিপ্লব দেব ( Biplab Kumar Deb ) সরকার ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই বেআইনিভাবে ক্রিকেট টিমের সদস্যদের কে নজর বন্দী করে রাখা হয়েছে।

]]>
EXCLUSIVE : তৃণমূলের ভবিষ্যৎ নেতা বাছাই করছে পিকে’র আই প্যাক https://runnerbangla.com/trinamool-congress-organizational-reshuffle-prashant-kishor-ipac/ Fri, 16 Jul 2021 10:12:13 +0000 https://runnerbangla.com/?p=4051 #কলকাতা : যুব সভাপতি পদে ৪০ বছরের বেশি কোনও ব্যক্তি বসবে না। তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ( TMC )। দিন কয়েকের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সব স্তরের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা হতে চলেছে। দলীয় সূত্রে খবর, সম্প্রতি দলের অন্দরে বর্তমান যুব সভাপতিদের জানিয়ে দেওয়া হয়েছে, ৪০ বছরের বেশি বয়স হলে সরে দাঁড়াতে হবে। দায়িত্ব দিতে হবে নতুনদের। পাশাপাশি সংগঠনের জেলা এবং ব্লক স্তরেও ২৫-৩৫ বছর বয়সীদের প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের নতুন সাংগঠনিক কর্তা ব্যক্তিদের তালিকা তৈরির আগে ফিল্ড সার্ভে করেছে প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাক ( Ipac )। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, কলকাতা তথা জেলার বিভিন্ন পুরসভার কাউন্সিলর এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের ফোন করে তাঁদের থেকে তথ্য নেওয়া হয়েছে। উত্তর কলকাতার এক প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটর জানিয়েছেন, গত দুই সপ্তাহ আগে আমার কাছেও একটি ফোন এসেছিল।

আমি কত বছর ধরে রাজনীতি করছি, কোন কোন পদে ছিলাম সব বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। শুনেছি আরও বেশ কয়েকজন কাউন্সিলর ফোন পেয়েছে। দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলেন, সিদ্ধান্ত বাস্তবায়িত করা হলে তা হবে যথেষ্ট সময় উপযোগী। প্রসঙ্গত, এর আগেও বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে ছিলেন ছাত্র নেতৃত্বের বয়সের সীমা থাকুক ৩০ বছর এবং যুব নেতৃত্তের বয়স সীমা বেঁধে দেওয়া হোক চল্লিশে।

কিন্তু পরবর্তী সময়ে নানা কারণে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে আরে বহরে বেড়েছে দল। সেই জায়গায় দাঁড়িয়ে নতুনদের জায়গা করে দিতে হবে। সেই তাগিদ থেকেই এবার এই বয়সসীমার সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে তৃণমূল কংগ্রেস, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে অনেক নামকরা ব্যক্তিত্বকে জেলা সভাপতির পদ থেকে সরে যেতে হবে।

গত ২১ জুলাইয়ের পর দলের সাংগঠনিক রদবদল ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। যুব নেতৃত্বে নিয়ে আসা হয়েছিল একাধিক নতুন মুখ। নতুন প্রজন্মের মধ্যে নজরকাড়া ছিলেন উত্তর ২৪ পরগনার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তী। উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অনিন্দ্য রাউত এবং দক্ষিণ কলকাতার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য দাসগুপ্ত। বর্তমানে দেবরাজ ছাড়া বাকি দুজনের বয়স চল্লিশের বেশি।

ফলে অনেকেই মনে করছেন স্বাভাবিকভাবে তাঁদের সরে দাঁড়াতে হবে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সেখানকার ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার বয়সও চল্লিশের বেশি। তাঁকেও যুব সভাপতির পদ থেকে অপসারিত করা হতে পারে। এখন তৃণমূলের সাংগঠনিক নতুন তালিকা কি বের হয়, সেই দিকেই নজর সকলের।

]]>
টার্গেট ২৪, একুশের আদলে একগুচ্ছ চমক তৃণমূলের https://runnerbangla.com/lok-sabha-election-2024-trinamool-congress-target/ Mon, 12 Jul 2021 08:10:54 +0000 https://runnerbangla.com/?p=3790 #কলকাতা : চলতি মাসেই সাংগঠনিক রদবদল ( Organizational Reshuffle ) হতে চলেছে তৃণমূল কংগ্রেসে ( TMC )। তারপর বড়োসড়ো কর্মসূচি ঘোষণা করতে পারে দল। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ‘দিদিকে বল’-র মত কোনও নির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করা হতে পারে। যার ব্লুপ্রিন্ট বানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর ( Prashant Kishor )। উদ্দেশ্য, বিশাল জয়ের পর হাত গুটিয়ে বসে থাকা নয়। বরং দলের সাংগঠনিক স্তরে যেন মরচে না ধরে, সেই কারণেই বছরভর সংগঠনকে ময়দানে নামিয়ে রাখা। সেক্ষেত্রে টার্গেট অবশ্যই ২০২৪ এর লোকসভা নির্বাচন।

সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) সঙ্গে প্রায় ঘণ্টা তিনেকের বৈঠক হয় প্রশান্ত কিশোরের। সূত্রের খবর সেই বৈঠকে আগামীর কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। প্রশান্ত কিশোরের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েক পাতার একটি নামের তালিকা দেওয়া হয়েছে। বিশেষত উত্তরবঙ্গ যেমন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং শহর ওই অঞ্চলের একাধিক ছোট এবং মাঝারি তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কারের পরামর্শ দিয়েছেন প্রশান্ত।

প্রশান্ত কিশোরের টিম তদন্ত করে দেখেছে, এরা প্রত্যেকেই কোনও না কোনও দল বিরোধী কাজ অথবা কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত। যদিও বহিষ্কার করা হবে কিনা তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারাধীন। তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সূত্রে খবর, সম্প্রতি পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করেছে তৃণমূল। কিন্তু এইটুকু আন্দোলন করেই থেমে থাকা নয়। মোদি বিরোধিতার সুর বছরভর বেঁধে রাখতে হবে। পাশাপাশি থাকতে হবে মানুষের পাশে।

সেই কারণেই বিশেষ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা হতে পারে। তবে পুজোর আগে সে কর্মসূচিতে নামা হবে নাকি পুজোর পর তা এখনও অবশ্য স্পষ্ট নয়। দলের এক শীর্ষ নেতা বলেন, বামপন্থী রাজনীতি বছর পর সংগঠন চাঙ্গা থাকে। কিন্তু ডানপন্থী রাজনীতিতে ভোটের পর আবার ভাটা চলে আসে। দলের সাংগঠনিক রদবদল হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সংগঠনকে বসে থাকতে দিলে চলবে না। বছরভর কোনও না কোনও রাজনৈতিক কর্মসূচি নিয়ে ময়দানে থাকতে হবে।

পাশাপাশি এখন লক্ষ্য লোকসভা। সেখানে রাজ্য বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের পর এখন সারাদেশ তৃণমূল নেত্রীর দিকে তাকিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদি ( Narendra Modi ) এবং অমিত শা ( Amit Shah ) বিরোধী মুখ হয়ে উঠতে পারেন মমতাই। সেই কারণে এই রেশ টিকিয়ে রাখতেই রাজ্য সংগঠন কে আরো জোরদার এবং চাঙ্গা করতে হবে। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে তৈরি হয়েছিল তৃণমূল। যার ফল হাতেনাতে মিলেছে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে। আগামী দিনের সেই ভুলের জন্য পুনরাবৃত্তি না হয় সেই কারণেই এত কাঠ-খড় পোহানো হচ্ছে, মন্তব্য এক শীর্ষ নেতার।

]]>
নজরে দিল্লি, যাচ্ছেন লখনৌ, মমতার হাতে প্রশান্তের রোডম্যাপ https://runnerbangla.com/mamata-banerjee-campaign-akhilesh-yadav-samajwadi-party-lalu-prasad-yadav-rjd/ Sun, 04 Jul 2021 07:09:51 +0000 https://runnerbangla.com/?p=3277 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : টার্গেট দিল্লি। আগামী লোকসভা নির্বাচনে মমতাকে বিরোধী মুখ হিসাবে তুলে ধরতে ইতিমধ্যে তৎপর হয়েছেন প্রশান্ত কিশোর ( Prashant Kishor)। দিল্লির লড়াইয়ের মহড়া দিতে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের ( Uttar Pradesh Assembly vote ) মঞ্চকে বেছে নিচ্ছেন মমতা। বিরোধী রাজনৈতিক দল অখিলেশ যাদবের ( Akhilesh Yadav ) সমাজবাদী পার্টি এবং লালু প্রসাদ যাদবের ( Lalu Prasad Yadav ) আরজেডি’ র হয়ে ভোট প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।

তার আগে অবশ্য দফায় উত্তর প্রদেশ সফর করবেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হওয়ার আগেই যোগীর রাজ্যে গিয়ে সেখানকার বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে চান তৃণমূল নেত্রী। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ঠিক হয়েছে যোগী রাজ্যে গিয়ে বিজেপি সরকারের ব্যর্থতার দিকটা তুলে ধরবেন তাঁর আক্রমণের নিশানায়। মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে বলেছেন, করোনা হোক কিংবা ভুয়ো এনকাউন্টার, সব বিষয়েই ধামা চাপা দিয়ে রাখতে তৎপর সেখানকার বিজেপি সরকার।

অন্য বিরোধী রাজ্যে একটু এদিক থেকে ওদিক হলেই বিজেপি ঝাঁপিয়ে পড়ে। কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠায়। কিন্তু যেভাবে উত্তরপ্রদেশে একের পর এক করোনা মরদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে বসে ছিল। এই বিষয়গুলিকে সামনে রেখে উত্তরপ্রদেশে বিজেপি সরকারের অরাজকতা নিয়ে প্রচার করবেন তিনি। সেই সঙ্গে রয়েছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, জনবিরোধী কৃষি বিল সহ একাধিক ইসু।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কয়েকদিন আগেই নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত ( Rakesh Tikait )। সেক্ষেত্রে প্রাথমিক আলোচনা হয়েছিল যে উত্তরপ্রদেশে রাকেশ সহ অন্যান্য কৃষক নেতা তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়বেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট ব্যাখ্যা, ভোট কাটাকাটি করে বিরোধীদের ভোট ভাগ করা চলবে না।

সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে তিনি প্রচারে নামবেন। সেই বিষয়ে ইতিমধ্যেই অখিলেশ যাদবের সঙ্গে তাঁর প্রাথমিক কথাবার্তা হয়েছে। তার আগে উত্তরপ্রদেশে গিয়ে মোদি সরকারের সমস্ত ধরনের “জনবিরোধী কাজকর্ম” নিয়ে জোরদার প্রচার করবেন মমতা। তুলে ধরবেন উত্তরপ্রদেশের যোগী সরকারের ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফর এবং তার প্রচার কর্মসূচির ছক তৈরি করছেন প্রশান্ত কিশোর ( Prashant Kishor )। কিভাবে সেই প্রচার হবে, কোন কোন এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সবকিছুর ব্লুপ্রিন্ট রেডি করছেন তিনি।

]]>
মমতার নেতৃত্বে থার্ড ফ্রন্ট? সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রশান্ত কিশোর https://runnerbangla.com/third-front-against-bjp-prashant-kishor-possibilities-mamata-banerjee/ Tue, 22 Jun 2021 06:41:11 +0000 https://runnerbangla.com/?p=2801 রানার প্রতিবেদন : ভোট কুশলী প্রশান্ত কিশোর ( Prashant Kishor ) এককথায় খারিজ করে দিলেন বিজেপির ( BJP ) বিরুদ্ধে কোনও ধরনের থার্ড ফ্রন্ট ( Third Front ) গঠনের উদ্যোগকে। গতকাল বিরোধী দলগুলোকে নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূল কংগ্রেসে ( TMC ) যোগ দেওয়া বর্ষীয়ান রাজনীতিবিদ যশবন্ত সিনহা ( Yashwant Sinha )। আজ মঙ্গলবার দিল্লিতে এনসিপি নেতা শরদ পাওয়ারের ( Sharad Pawar ) বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিরোধী শিবিরের একমাত্র কংগ্রেসকেই আমন্ত্রণ জানানো হয়নি।

ধরে নেওয়া হচ্ছে, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস কে বাদ দিয়েই একটি থার্ড ফ্রন্ট ( Third Front ) গঠন এর তৎপরতা শুরু হলো। মোট ১৯ টি রাজনৈতিক দলকে এ বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় নাম নেই কংগ্রেসের। স্বভাবতই দেশজুড়ে আলোচনা চলছে তাহলে কি নতুন করে তৃতীয় ফ্রন্ট গঠনের প্রয়াস শুরু হলো? এমনকি এই আলোচনাও শুরু হয়েছে, সেই প্রস্তাবিত থার্ড ফ্রন্টের নেতৃত্বে থাকবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।

সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পর দেশের বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ইঙ্গিত দিয়েছিলেন, যদি দিল্লির শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের একজোট হতে হয় তাহলে মমতার মত একজন নেত্রী কে সামনে রাখা প্রয়োজন। গতকাল বিরোধীদের এই বৈঠক ডাকার পর সেই জল্পনা যখন তুঙ্গে তখন এক টেলিভিশন সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে প্রশান্ত জানান, অতীতের মতো কোনও জোট তৈরি করে বিজেপিকে আটকানোর সম্ভব নয়।

তিনি বলছেন, বিজেপিকে কিভাবে রোখা সম্ভব সে নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে তিনি মুম্বাইতে গিয়েছিলেন শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করতে। দীর্ঘসময় ধরে চলে বৈঠক, তারপর সোমবার তিনি দিল্লিতে দীর্ঘ সময় কথা বলেন পাওয়ারের বাড়িতে। এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাওয়ার একজন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, একজন কুশলী রাজনীতিবিদ। পাওয়ারের যে অভিজ্ঞতার ঝুলি রয়েছে সেটার সম্পর্কে তার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিলনা।

এনসিপি ( NCP ) নেতার সঙ্গে কথা বলেছেন, রাজনৈতিক আলোচনাই হয়েছে এদিন। ২০২৪ এ একদিকে যেমন লোকসভা ভোট অন্যদিকে তেমনি মহারাষ্ট্র বিধানসভা ভোট। মহারাষ্ট্র বিধানসভা ভোটে এনসিপি’র সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে প্রশান্ত কিশোরের আইপ্যাক ( Prashant Kishor Ipac ) । ইতিমধ্যেই মহারাষ্ট্রে গুঞ্জন উঠেছে শিবসেনা, কংগ্রেস, এনসিপি তারা আলাদা আলাদাভাবেই লড়াই করবেন। কংগ্রেসের সঙ্গে এনসিপি’র ও তিক্ততা তৈরি হচ্ছে ধীরে ধীরে।

মনে করা হচ্ছে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রচারে সহায়তা নিতে চাইছেন পাওয়ার। এটাও ধারণা করা হচ্ছে কেন্দ্রের শাসক দল বিরোধী জোট তৈরীর ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করতে চলেছেন প্রশান্ত কিশোর। যদিও গতকাল তিনি জানিয়ে দেন , এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। পিকে বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বিজেপিকে রুখতে হলে কোন থার্ড ফ্রন্ট গঠন করে তা সম্ভব নয়। অতীতে এ ধরনের জোট তৈরি হয়েছে, পরীক্ষা-নিরীক্ষা হয়েছে সুতরাং এ ধরনের জোট সম্পর্কে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে।

একইসঙ্গে এটাও বলেন, বিজেপিকে রোখা সম্ভব, বেশ কয়েকটি রাজ্যের বিরোধী দল সেটা প্রমান করে দিয়েছে। সুতরাং কিভাবে কোন পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় শাসক দলকে রুখে দেওয়া যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আজ শুধু মাত্র ১৯ টি রাজনৈতিক দলের প্রতিনিধিই নন, দিল্লিতে পাওয়ারের বাড়িতে বৈঠকে ডাকা হয়েছে বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক, অধ্যাপক এবং সমাজের বিভিন্ন বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষদেরও।

]]>
মোদির গড় আর যোগীর রাজ্যে ফুটবে ঘাসফুল? স্বপ্নে বিভোর অভিষেক https://runnerbangla.com/abhishek-banerjee-aim-trinamool-congress-improvement-in-narendra-modi-yogi-adityanath-kingdom/ https://runnerbangla.com/abhishek-banerjee-aim-trinamool-congress-improvement-in-narendra-modi-yogi-adityanath-kingdom/#respond Mon, 07 Jun 2021 13:44:04 +0000 https://runnerbangla.com/?p=2097 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আগামী এক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের ( TMC ) সংগঠন বিস্তার নিয়ে নিজের ভিশন ডকুমেন্ট পেশ করবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত পর সোমবার প্রথম সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। সেখানেই তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে সংগঠন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করব। সারা দেশ থেকে এখনও পর্যন্ত এক লক্ষ শুভেচ্ছাবার্তা এবং পরামর্শ পেয়েছি।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ( Mamata Banerjee ) শুভেচ্ছা জানিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ই-মেইল করেছেন। এবার ভিন রাজ্যে ঘাসফুলের সংগঠন বিস্তার করায় তাঁর আগামী লক্ষ্য, সেটা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই। সারা দেশের মানুষকেও বাঁচাতে পারবেন তিনিই। উত্তরপ্রদেশ, বিহার, ত্রিপুরা, আসাম, মনিপুর, এমনকি গুজরাট থেকেও তৃণমূল কংগ্রেসের সংগঠন তৈরির অনুরোধ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

যার কারণ হিসেবে অভিষেকের ব্যাখ্যা, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র জননেত্রী, যিনি দেশের সংবিধান, সার্বভৌমত্ব এবং দেশের মানুষকে রক্ষা করতে পারবেন। সেই কারণেই এবার বুঝেশুনে ভিনরাজ্যে তৃণমূল নিজের সংগঠন তৈরিতে মন দেবে। এই কাজে অভিষেককে সহযোগিতা বা পরামর্শ দেবেন প্রশান্ত কিশোর ( Prashant Kishor ), তেমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। বিধানসভা নির্বাচনের দায়িত্ব নিতে গেলেও প্রশান্ত কিশোর নিজের একটি ছোট টিম নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রশান্ত কিশোর কলকাতায় থাকছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের সঙ্গে নানা রকম সাংগঠনিক আলোচনাও সারছেন। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকেও তাঁকে অভিষেকের সঙ্গে দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে, পিকের পরামর্শ মেনেই সংগঠন বিস্তারের আগামীর ব্লু প্রিন্ট তৈরি করবেন তৃণমূলের এই সর্বকনিষ্ঠ সেকেন্ড-ইন-কমান্ড। তবে নিজের দলীয় ভিশন প্রকাশের পাশাপাশি বিজেপি সমালোচনা করতে ছাড়েননি অভিষেক।

বার বার তাঁকে পরিবার তন্ত্র নিয়ে বিজেপির থেকে সমালোচনা শুনতে হয়েছে। যার পরিপ্রেক্ষিতে অভিষেক বলেন, আগামী ২০ বছর কোনও মন্ত্রী পদ নেব না। কিন্তু যে বিজেপি ( BJP ) পরিবারতন্ত্র নিয়ে কথা বলে, তাঁদের বড় বড় নেতাদের আত্মীয়রাও কোথাও মন্ত্রী কোথাও সহকারী পদে বসে রয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ বিসিসিআইয়ের ( BCCI ) পদে থাকা নিয়ে কটাক্ষ করেন অভিষেক।

]]>
https://runnerbangla.com/abhishek-banerjee-aim-trinamool-congress-improvement-in-narendra-modi-yogi-adityanath-kingdom/feed/ 0
মুকুলের চেয়ারে অভিষেক, পদ পেলেন কুনাল, ব্যাপক রদবদল তৃনমূলে https://runnerbangla.com/mamata-banerjee-tmc-organizational-meeting-2021-abhishek-banerjee-mukul-roy-kunal-ghosh/ https://runnerbangla.com/mamata-banerjee-tmc-organizational-meeting-2021-abhishek-banerjee-mukul-roy-kunal-ghosh/#respond Sat, 05 Jun 2021 12:43:41 +0000 https://runnerbangla.com/?p=1987 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সর্বভারতীয় রাজনীতিতে ‘অভিষেক’ ঘটল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee )। শনিবার তৃণমূল ভবনে দলের সাংগঠনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সবথেকে বড় চমক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতিতে উত্থান। মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) পাশাপাশি এবার সারাদেশে তৃণমূলের অন্যতম মুখ অভিষেকও।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনি। দীর্ঘদিন এই দায়িত্ব সামলেছেন অধুনা বিজেপি নেতা মুকুল রায়( Mukul Roy )। মুকুল দল ছাড়ার পর সুব্রত বক্সীকে দেয়া হয়েছিল সেই দায়িত্ব। তিনি আবার তৃণমূলের রাজ্য সভাপতিও। ডবল দায়িত্ব সামলাতেন বক্সী। সেখানে সর্বভারতীয় স্তরে সংগঠনের দায়িত্ব অভিষেককে দিলেন মমতা।

সাম্প্রতিক অতীতে তামিলনাড়ুতে স্ট্যালিনের মন্ত্রিসভার শপথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী। সঙ্গে গিয়েছিলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর ( Prashant Kishor )। তখনই ইঙ্গিত মিলেছিল। এবার সেটা বাস্তবায়িত হল। তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, মুখ মমতা। কিন্তু তাঁকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে হয়।

সেখানে জাতীয় রাজনীতিতে মমতার হয়ে লিয়াজোঁর দায়িত্ব সামলাবেন অভিষেক। এই কাজটাই দক্ষতার সঙ্গে করতেন মুকুল রায়। যেখানে মমতা যেতে পারতেন না সেখানে তাঁর দূত হয়ে পৌঁছে যেতেন মুকুল। এবার সেই দায়িত্ব পড়ল অভিষেকের কাঁধে। পাশাপাশি এদিন সংগঠনের একাধিক পদে রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের জায়গায় তৃণমূল যুব সভাপতি হলেন সায়নী ঘোষ ( Saayoni Ghosh )।

তিনি আসানসোল দক্ষিণের পরাজিত তৃণমূল প্রার্থী। রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পূর্ণেন্দু বসু পেয়েছেন কিষান মোর্চার দায়িত্ব। কাকলি ঘোষ দস্তিদার সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন। বঙ্গ জননীর প্রধান হলেন মালা রায়। তাঁকে সহযোগিতা করবেন লাভলী মিত্র ( Lovely Maitra ) এবং জুন মালিয়া।

তৃণমূলের সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ চক্রবর্তীকে। সাধারণ সম্পাদক হলেন কুণাল ঘোষ ( Kunal Ghosh ) এবং অন্যান্য সম্পাদক পদে নিয়ে আসা হল আশীষ চক্রবর্ত্তী, সায়ন্তিকা ব্যানার্জি ও অসীম মাঝিকে। বৈঠক শেষে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই রদবদলের কথা ঘোষণা করেন।

অন্যদিকে, কামারহাটির বিধায়ক মদন মিত্র ওয়াকিং কমিটির সদস্য না হলেও বৈঠকে ডাক পেয়েছিলেন। ফেসবুক লাইভ নিয়ে মদনকে তীব্র ভৎসনা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : Madan Mitra Facebook Live : বিরক্ত মমতা, “কি হচ্ছে এসব?”

স্পষ্টভাবে জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় যখন তখন যা খুশি বলা যাবে না। শুরু হয়েছে দুয়ারে ত্রাণ ( Duare Tran ) কর্মসূচি। মুখ্যমন্ত্রীর বার্তা, এই সরকারি কর্মসূচিতে দলের কেউ নাক গলাবে না।

গতবছর আম্ফান দুর্নীতিতে মুখ পুড়েছিল তৃণমূল কংগ্রেসের। সেখান থেকে শিক্ষা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাবধানী পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এছাড়া কয়লা, বালি, মাটি পাচার নিয়ে দলের কোনও নেতার বিরুদ্ধে যেন অভিযোগ না ওঠে সেই ব্যাপারেও সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো।

]]>
https://runnerbangla.com/mamata-banerjee-tmc-organizational-meeting-2021-abhishek-banerjee-mukul-roy-kunal-ghosh/feed/ 0