Posta Flyover – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 25 Jun 2021 16:45:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.1 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Posta Flyover – Runner Bangla https://runnerbangla.com 32 32 Posta Flyover | পোস্তায় নতুন উড়ালপুলে আগ্রহ নেই সরকারের https://runnerbangla.com/posta-new-flyover-west-bengal-govt-not-interested/ Fri, 25 Jun 2021 07:30:33 +0000 https://runnerbangla.com/?p=2896 কলকাতা : ঢাকঢোল পিটিয়ে পোস্তা উড়ালপুল ( Posta Flyover ) ভাঙ্গার কাজ চলছে। কিন্তু আগামী দিনে সেখানেই নতুন উড়ালপুল মাথা তুলে দাঁড়াবে কিনা সেই নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। এমনটি রাজ্য প্রশাসন সূত্রে খবর। প্রথমদিকে শোনা যাচ্ছিল, পুরনো উড়ালপুল ভেঙে ফেলার পর নতুন বানানো হবে।

এখন রাজ্য প্রশাসনের কর্তারা এই ব্যাপারে হলফ করে কিছু বলতে পারছেন না। ওখানে উরাল পুল বানানো হলে সেটা কতটা বাণিজ্যিকভাবে সফল হবে তা নিয়েও সংশয় রয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নবান্ন ( Nabanna )। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই এলাকা পরিদর্শনে যান পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। সঙ্গে ছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব ভিপি গোপালিকা এবং কলকাতার নগরপাল সোমেন মিত্র।

ভাঙার কাজ কেমন চলছে তা খতিয়ে দেখেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, ভাঙার কাজ চলার সময় আশপাশের বাসিন্দাদের যেন কোনও সমস্যা না হয়। পার্শ্ববর্তী বাড়ি যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেই মোতাবেক রাইটসকে দায়িত্ব দেওয়া হয়েছে। বোম্বের একটি সংস্থাও কাজ করছে। ফিরহাদ বলেন, কোনও কম্পন সেখানে হচ্ছে না। উচ্চমানের প্রযুক্তি কাজে লাগিয়ে ভাঙার কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের কোনও সমস্যা হচ্ছে না।

যদিও নতুন উড়ালপুল তৈরির বিষয়ে তিনি কিছু জানাননি। তবে রাজ্য প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, নতুন করে পোস্তায় উড়ালপুল তৈরি করার সম্ভাবনা কম। রাজ্য বিধানসভার বাজেটে উল্টোডাঙা থেকে কাঁকুড়গাছি হয়ে পোস্তা পর্যন্ত একটি পৃথক উড়ালপুল তৈরির প্রস্তাব রয়েছে। ফলে সেই বিষয়ে গ্রাউন্ড স্টাডি শুরু করা হবে।

সেক্ষেত্রে শুধু পোস্তা উড়ালপুল তৈরির কোন মানেই হয় না। যদিও প্রস্তাবিত উল্টোডাঙা থেকে পোস্তা উড়ালপুলের প্রাথমিক কাজকর্ম কবে থেকে শুরু হবে তা অবশ্য স্পষ্ট করছে না নবান্ন। আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে ব্রিজ ভাঙার কাজ শেষ হবে। সেখান থেকে পাওয়া লোহার পাত সহ অন্যান্য সামগ্রী নিলামে বেচবে সরকার।

]]>
Tala Bridge : নতুন বছরে শহরবাসীর উপহার নবরূপে টালা ব্রিজ https://runnerbangla.com/tala-bridge-may-open-traffic-february-2022/ https://runnerbangla.com/tala-bridge-may-open-traffic-february-2022/#respond Sun, 13 Jun 2021 05:03:14 +0000 https://runnerbangla.com/?p=2378 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আগামী নতুন বছরের শুরুতেই খুলতে চলেছে টালা ব্রিজ ( Tala Bridge )। দীর্ঘ দেড় বছর যুদ্ধকালীন কর্মকাণ্ডের শেষে প্রায় প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পথে। শনিবার সেতুর কাজকর্ম পরিদর্শন করতে যান কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ ( Sri Atin Ghosh )। পূর্ত দপ্তর ( PWD ) সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে উত্তর কলকাতার সঙ্গে উত্তর শহরতলীর সংযোগ রক্ষাকারী এই লাইফ লাইন।

নতুন সেতু তৈরি হয়েছে চার লেনের। খরচ বরাদ্দ ছিল প্রায় ৩০০ কোটি টাকা। ২০২০ সালে লকডাউনের সময় নতুন ব্রিজ তৈরীর কাজে হাত দেয় পূর্ত দপ্তর। কাজ করছে এক বহুজাতিক নির্মাণ সংস্থা। জুন মাস থেকে সেতু তৈরীর কাজ শুরু হয়। তার আগে অবশ্য গত বছর ফেব্রুয়ারি মাস থেকে পুরনো টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছিল। মাঝে লকডাউনের জন্য কিছুদিন কাজ আটকে যায়। তারপর আবার গত বছর পয়লা বৈশাখ থেকে কাজ শুরু হয়।

জুনের মধ্যে পুরো ব্রিজ ভেঙে ফেলা হয়। তারপর শুরু হয় নবনির্মাণ। মাজেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর শহরের সমস্ত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার কাজে হাত দেয় নবান্ন ( Nabanna )। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ( Alapan Bandyopadhyay ) মাথায় রেখে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন। পোস্তা ব্রিজের ( Posta Bridge ) মত টালা ব্রিজ বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়। রাইটস সমীক্ষা করে জানিয়ে দেয়, পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি করা শ্রেয়।

যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে পুরনো টালা সেতু( Tala Bridge )। তারপরেই তৎপর হয় নবান্ন। ভাঙার জন্য ডাকা হয় টেন্ডার। আবার নতুন ব্রিজ তৈরির জন্য পৃথক টেন্ডার ডাকা হয়েছিল। শুধু ব্রিজ ভাঙতেই খরচ হয়েছিল প্রায় ২০ কোটি টাকা। পূর্ত দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, প্রতিদিন অন্তত ১৭৫ জন থেকে ৩০০ জন শ্রমিক যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে। বিশেষ করে লকডাউনের সময় গত বছরের কয়েক মাস দ্রুত কাজ এগিয়েছে।

তখনই প্রায় সামগ্রিক কাঠামো প্রস্তুত করা হয়ে গিয়েছিল। টালা সেতু ভেঙে দেওয়ার পর ওই রাস্তার যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করে কলকাতা ট্রাফিক পুলিশ। অন্যান্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা হয়। এখনও সেটাই চলছে। আগামী কয়েকদিনের মধ্যে পুর ও নগর উন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ( Chandrima Bhattacharya ) নির্মীয়মান এই সেতুর পরিদর্শনে যাবেন বলে খবর।

]]>
https://runnerbangla.com/tala-bridge-may-open-traffic-february-2022/feed/ 0
Posta Flyover : অভিশপ্ত উড়ালপুল ধ্বংসের কাজ শুরু এমাসেই https://runnerbangla.com/collapsed-posta-flyover-kolkata-municipal-corporation-started-crushing/ https://runnerbangla.com/collapsed-posta-flyover-kolkata-municipal-corporation-started-crushing/#respond Wed, 02 Jun 2021 15:30:11 +0000 https://runnerbangla.com/?p=1824 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : অবশেষে ভাঙ্গা হচ্ছে পোস্তা উড়ালপুল ( Posta Flyover )। সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। এবার সেটা কার্যকর হতে চলেছে। আগামী ১৫ জুন থেকে পর্যায়ক্রমে ভাঙ্গার কাজ শুরু হবে। মোট চারটি ধাপে ভাঙ্গা হবে এই ধ্বংসপ্রাপ্ত উড়ালপুল। সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )।

বুধবার কলকাতা প্রশাসক ফিরহাদ হাকিম পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তারপর ফিরহাদ বলেন, প্রথম ধাপে ৪৫ দিনে উড়ালপুল আংশিক ভাঙ্গা হবে। তারপর বাকি তিন ধাপ কিভাবে ভাঙ্গা হবে সেই নিয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেব আমরা। ওই অঞ্চলে মূলত রিটেল ব্যবসায়ীরা ব্যবসা করেন। রয়েছে ফলপট্টি। সারাদিন প্রচুর গাড়ির যাতায়াত।

ফিরহাদ হাকিম বলেন, ভাঙার কাজের জেরে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দিতে হবে। বিকল্প পথে ঘোরানো হবে যানবাহন। কলকাতা পুলিসের সঙ্গে এবিষয়ে কলকাতা পুরসভার আধিকারিকরা বৈঠক করবেন। ২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা নিবার্চনের মুখে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ এই উড়ালপুল। মৃত্যু হয়েছিল ২৮জনের।

তারপর থেকেই পোস্তা উড়ালপুল ( Posta Flyover ) বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভবিষ্যৎ কি হবে তা ঠিক করতে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছিল। তৎকালীন মুখ্যসচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রথমে খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের দিয়ে ওই ভাঙ্গা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। কিন্তু তাদের রিপোর্ট সরকারের মনঃপূত না হওয়ায় সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নাকে দায়িত্ব দেয় সরকার।

তিনি নির্মীয়মাণ উড়ালপুলটি খতিয়ে দেখে ভেঙে ফেলার পরামর্শ দেন। সেই পরামর্শ মানতে চলেছে সরকার। এই ভাঙার কাজ করবে রেলের অধীনস্থ সংস্থা রাইটস। ফিরহাদ হাকিম জানিয়েছেন, উড়ালপুল ভাঙ্গার সময় সব ধরনের সর্তকতা অবলম্বন করা হবে। আশপাশের বাড়ির যেন কোনও ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর থাকবে।

উড়ালপুল ভেঙে ফেলার পর নতুন উড়ালপুল তৈরি করা হবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। যদিও চলতি বছরের ভোটন একাউন্টে ইতিমধ্যেই উল্টোডাঙা থেকে মানিকতলা হয়ে প্রস্তাব পর্যন্ত উড়ালপুল তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছে সরকার।

]]>
https://runnerbangla.com/collapsed-posta-flyover-kolkata-municipal-corporation-started-crushing/feed/ 0