Porn – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Fri, 23 Jul 2021 15:14:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Porn – Runner Bangla https://runnerbangla.com 32 32 বিচারকের আসন থেকে সরানো হবে শিল্পাকে, ভূমিকা নিয়ে সন্দেহ https://runnerbangla.com/shilpa-shetty-remove-reality-show-super-dancer-judge-role/ Fri, 23 Jul 2021 05:31:26 +0000 https://runnerbangla.com/?p=4370 রানার প্রতিবেদন : পর্ন ফিল্ম তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগে রাজ কুন্দ্রা ( Raj Kundra ) গ্রেফতার হয়েছেন। এর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ( Shilpa Shetty )। শোনা যাচ্ছে, মুম্বাই পুলিশের ( Mumbai Police ) সন্দেহের তালিকায় রয়েছেন তিনি। শিল্পা এখন বাড়ি ছেড়ে বোনের বাড়িতে গিয়ে উঠেছেন। শিল্পার হাতে সিনেমা নেই, একটা নাচের শোয়ে বিচারক হিসেবে টাকা রোজগার করছিলেন।

সেই শো এবার তাঁকে বিদেয় কড়বে বলে জানা গেছে। সোনির জনপ্রিয় ড্যান্স রিয়ালিটি শো ‘সুপারড্যান্সর’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শিল্পা। এই শোয়ের একজন বিচারক রূপেই দেখা যায় তাঁকে। বাকি দুই বিচারক হলেন অনুরাগ বসু ও গীতা কপূর। স্বামীর এই গ্রেফতারের খবর সামনে আসতেই শুটিং বাতিল করে দিয়ে চলে গেছেন শিল্পা। শোয়ের শুটিং অবশ্য বাতিল করেননি শো কর্তৃপক্ষ।

দুই বিচারকদের নিয়ে পুরোদমে ওই জনপ্রিয় শোয়ের শুটিং চালু রেখেছেন শো কর্তৃপক্ষ। বিভিন্ন সুত্রে প্রকাশ, শো থেকে শিল্পাকে সরিয়ে করিশ্মা কাপুরকে বিচারক হিসেবে আনতে চলেছে চ্যানেল। এদিকে, একের পর ফাঁস হয়ে পড়ছে কুন্দ্রার কুকীর্তি। পর্ন ভিডিও ( Porn Video ) কেসে বৃহস্পতিবার রাজ-শিল্পার বাড়িতে অভিযান চালিয়েছে মুম্বাই পুলিশ। আর সেখানেই তাদের হাতে উঠে এসেছে ৭০টি পর্ন ভিডিও।

এগুলি বিভিন্ন প্রোডাকশন হাউসের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন কুন্দ্রার ব্যক্তিগত সহকারী উমেশ কামাথ। বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ। তদন্তে কুন্দ্রা সেভাবে সাহায্য করছেন না বলে জানিয়েছে পুলিশ। তদন্তের খাতিরেই কুন্দ্রার সঙ্গে জড়িত সমস্ত মানুষ পুলিশের সন্দেহের নিশানায় আছে। তাই রাজের বাড়িতে বার বার হানা দিচ্ছে মুম্বাই পুলিশ। বাড়ি থেকে পাওয়া সার্ভার ইতিমধ্যেই ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই ব্রিটেনের কোম্পানিতে ভিডিও পাঠানো হতো কিনা। শিল্পা-রাজের গত দু’মাসের ব্যাঙ্কে টাকা লেনদেনের বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। পুলিশের হাতে এসেছে কুন্দ্রা এবং উমেশ কামাথের হোয়াটসঅ্যাপ চ্যাটও। এই চ্যাট থেকে জানা গিয়েছে তারা এই ভিডিওগুলো রাখার জন্য সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন।

সঙ্গে, সফট পর্ন ভিডিও তৈরির পরিকল্পনাও করছিলেন তারা। কুন্দ্রাকে ঘণ্টায় ঘণ্টায় জিজ্ঞাসাবাদ করছেন মুম্বাই পুলিশের গোয়ান্দারা। পাশাপাশি পুলিশের সন্দেহের নজরে আছেন রাজের স্ত্রী শিল্পা শেঠিও। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক সন্দেহ রাজের এই পর্ন ছবি তৈরির ব্যবসায় সহযোগী হিসেবে যুক্ত ছিলেন শিল্পাও।

]]>
ব্লুফিল্ম বানানোর অভিযোগ, গ্রেফতার শিল্পা শেঠীর স্বামী রাজ https://runnerbangla.com/shilpa-shetty-husband-raj-kundra-arrested-allegations-making-blue-film/ Tue, 20 Jul 2021 04:00:00 +0000 https://runnerbangla.com/?p=4204 রানার প্রতিবেদন : ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেপ্তার হলেন শিল্পা শেঠির ( Shilpa Shetty ) স্বামী রাজ কুন্দ্রা ( Raj Kundra )। মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছর ফেব্রুয়ারি মাসে পর্ন ছবি ( Porn Film ) তৈরির একটি চক্রের হদিশ পায় তারা। অ্যাপসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সেই ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সেই অনুযায়ী পুলিশ এফআইআর দায়ের করে, শুরু হয় তদন্ত।

সেই তদন্তের হাত ধরেই শেষ পর্যন্ত উঠে এলো রাজ কুন্দ্রার ( Raj Kundra ) নাম। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নীলছবি তৈরির চক্রের মূল পান্ডার নাম রাজ কুন্দ্রা। তাদের অভিযোগ রাজ কুন্দ্রার নেতৃত্বে নীল ছবি তৈরি চক্র দীর্ঘদিন ধরেই কাজ চালিয়ে আসছিল। পুলিশের নজর পড়ার পরেই বিষয়টি তদন্ত শুরু হয়। কোটিপতি রাজ কুন্দ্রা বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী। রাজ কুন্দ্রা এটা দ্বিতীয় বিয়ে।

শুধু ভারতবর্ষে নয় লন্ডনেও ব্যবসা রয়েছে তার। কোটি কোটি টাকার মালিক রাজ কুন্দ্রার এ ধরনের ব্যবসায় জড়িয়ে পড়ার খবরে বিস্মিত গোটা বলিউড। অবাক বাণিজ্য মহলও। সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে কুন্দ্রাকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। পুলিশের দাবি, কুন্দ্রার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণপত্র হাতে আসার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

]]>
নীল ছবিতে আসক্তি কিভাবে যৌন জীবনকে ধংস করে, উঠে এলো গবেষণায় https://runnerbangla.com/porn-film-addiction-destroys-sex-life-italy-researcher/ Wed, 23 Jun 2021 06:00:00 +0000 https://runnerbangla.com/?p=2835 বিশেষ প্রতিবেদন : ইন্টারনেট পরিষেবা এখন সকলের হাতের মুঠোয়। একটু গুগল সার্চ, ব্যাস নিল দুনিয়ার দরজা খুলে গেল আপনার সামনে। নারী কিংবা পুরুষ, পর্ণগ্রাফিতে ( Porngraphy ) আসক্ত মানুষের সংখ্যা নেহাত কম নয়। এর পেছনে একাধিক যুক্তি আছে, বিতর্কও আছে প্রচুর। সম্প্রতি ইতালির ( Italy ) একদল গবেষক অসংখ্য মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে যে রিপোর্ট তৈরি করেছেন, তাকে এখন গুরুত্ব দিচ্ছে গোটা দুনিয়া। আপনিও একঝলক দেখে নিন।

প্রথমেই বলা হয়েছে, পর্ন দেখা আদৌ কোনও অসুস্থতার লক্ষণ নয়। কিন্তু তারপরই এসেছে সাবধান বাণী। মদ মানেই যেমন খারাপ নয়, পরিমিত মদ্যপান অনেক ক্ষেত্রে উপকারী, তেমনি পর্ন দেখাও আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আসক্তি জন্মালেই মাথাচাড়া দেবে একগুচ্ছ সমস্যা যা আপনার স্বাভাবিক জীবনকে ক্ষতিগ্রস্থ করতে পারে। সবচেয়ে বড় ক্ষতি করে আপনার বাস্তব যৌন জীবনকে। পর্ন ছবিতে ( Porn film ) যে অভিনেতা কিংবা অভিনেত্রী থাকেন তাদের যৌন অভিনয়ের সঙ্গে বাস্তবের মিল নেই বললেই চলে।

ফলে পর্দায় তারা যে সব ভঙ্গিমা, মুদ্রা এবং ফোরপ্লে করে থাকে, আপনার সঙ্গিনী সেটা করতে না পারলেই আপনার যৌন তৃপ্তিতে ব্যাঘাত ঘটবে। ক্রমাগত পর্ন দেখলে নারী বা পুরুষের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায় বেশির ভাগ ক্ষেত্রে। নারী বা পুরুষ যিনি পর্নে আসক্ত তিনি তার অপজিট সেক্সের কাউকে দেখলে তাকে নিছক একজন সেক্স প্রোডাক্ট হিসাবে মনে হতে পারে। মানুষটির একাধিক সত্ত্বা তখন আপনার কাছে গুরুত্বহীন হয়ে উঠতে পারে।

এছাড়া পর্নের প্রতি আসক্তি থাকলে স্বাভাবিক যৌনতার সময়, সহজে যৌন উত্তেজনা তৈরি হতে চায় না। আবার অনেকের ক্ষেত্রে স্বাভাবিক যৌনতা শেষে চরম যৌন তৃপ্তি থেকে বঞ্চিত হতে হয়। এর অন্যতম কারন, পর্ন দেখার পর চরম যৌন তৃপ্তির জন্য অনেকেই হস্ত মৈথুনে অভ্যস্ত হয়ে পরে। যারা হার্ড সেক্স দেখে অভ্যস্ত হয়ে পড়েন, তারা স্বাভাবিক জীবনে যৌনতার সময় সঙ্গীকে যৌন লাঞ্ছনা করতে চান। সেক্ষত্রে সঙ্গীর সঙ্গে তার বৈরিতা তৈরি হয়।

সাংসারিক জীবনে তিক্ততা মাথাচাড়া দেয়। তবে সমীক্ষা রিপোর্ট বলছে, যে সমস্ত নারী বা পুরুষ, বাস্তব জীবনে কোনও কারণে অপজিট সেক্সকে আকর্ষণ করতে ব্যর্থ, তারাই হার্ড সেক্স বেশি পছন্দ করেন। ফলে বাস্তবের যৌনতা তাকে চরম আনন্দ দেয় না। একারনে আসক্তির হাত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু পর্ন মানেই খারাপ এটা আদৌ বলা হয়নি।

উল্টে বলা হয়েছে, বাস্তবে যৌনতার অভাব থাকলে মাঝে মধ্যে পর্ন অনেকটা সেফটি ভালভের মতো কাজ করে। খুব টেনশনে থাকলে হস্ত মৈথুন কিছুটা টেনশন কমাতে সাহায্য করে। আবার কিছুক্ষন পর্ন ও হস্তমৈথুন অনেককেই ভালো ঘুমের পরিবেশ তৈরিতে সাহায্য করে। কিন্তু আসক্তি যেন জীবনের অঙ্গ না হয়। বারবার সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

]]>
পর্নোগ্রাফিতে আসক্তি ? ভয়ঙ্কর তথ্য উঠে এলো নয়া গবেষণা পত্রে https://runnerbangla.com/pornography-addiction-terrible-information-new-research-paper/ https://runnerbangla.com/pornography-addiction-terrible-information-new-research-paper/#respond Tue, 25 May 2021 05:38:59 +0000 https://runnerbangla.com/?p=1412 রানার ডেস্ক : সম্প্ৰতি এক গবেষণার ফলাফল অনুযায়ী জানা গেছে, পৰ্নোগ্রাফির প্রতি আসক্তির কারণে পুরুষদের জননতন্ত্ৰের কাৰ্যক্ষমতা নষ্ট হচ্ছে।আসছে না কোনও যৌন উত্তেজনা।পুরুষাঙ্গ পাচ্ছে না দৃঢ়তা। কেউ কেউ হয়ে পড়ছেন নপুংসক। আর এই গবেষণার ফল বিস্তারিতভাবে পাওয়া গেছে আমেরিকান ইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের এক গবেষণায়।

আমেরিকান ইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের বার্ষিক বৈজ্ঞানিক সভায় এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। গবেষকরা গবেষণাটি করেছেন তাঁদের নিয়ে যাঁরা সান দিয়েগো ইউরোলজি ক্লিনিকে জননতন্ত্ৰের চিকিৎসা গ্রহণ করেছেন। আর এই চিকিৎসা নিয়েছেন ২০ থেকে ৪০ বছর বয়সি তিন শতাধিক পুরুষ। গবেষকরা বলেন, এঁদের অধিকাংশই পৰ্নোগ্রাফির প্রতি আসক্ত।

আসলে পুরুষরা পৰ্নো দেখে যতটা যৌন উত্তেজনা উপভোগ করেন, শারীরিক সংসৰ্গের সময় ততটা তাঁরা উপভোগ করতে পারেন না। নিউ ইয়ৰ্ক ইউনিভাৰ্সিটির পুরুষ জনন স্বাস্থ্য বিভাগের পরিচালক ও ইউরোলজির অধ্যাপক জোসেফ অ্যালুকাল। তিনি বলেছেন, স্ক্ৰিনে দেখা উদ্দীপক দৃশ্য কখনও কখনও নারী ও পুরুষের যৌন উত্তেজনা বাড়িয়ে দেয় ঠিকই, তবে তা সাময়িক।

কিন্তু কেউ কেউ পৰ্নোগ্রাফিতে মাত্ৰাতিরিক্ত সময় ব্যয় করেন। নিয়মিত পৰ্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করেন। তাহলে বাস্তব জীবনে তিনি শারীরিক সংসৰ্গের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। একই অভিমত সান দিয়েগোর নাভাল মেডিক্যাল সেন্টারের ইউরোলজি গবেষক ম্যাথিউ ক্রিস্তমানের।তিনি বলেছেন, পৰ্নো ছবির প্রতি আসক্তি আসলে যৌনবিকার।

ফলে পুরুষদের জননতন্ত্ৰের কাৰ্যকারিতা নষ্ট হয়ে যায়। একজন পুরুষ শারীরিক সংসৰ্গের সময় যতটা উত্তেজিত থাকেন, পৰ্নো দেখার সময় তার চেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়েন। আর ঠিক এই কারণেই তা সহ্যক্ষমতার বাইরে চলে যায়। ফলে জননতন্ত্ৰের কাৰ্যকারিতা নষ্ট হয়।মহিলার সঙ্গে যৌনসঙ্গম করবার ক্ষমতা তাঁরা হারিয়ে ফেলেন।

অনেকেই বিকৃত যৌনতার জন্য মহিলাদের বাধ্য করেন।শেষ পর্যন্ত এইসব পুরুষদের অনেকেই নপুংসক হয়ে যান। গবেষকরা ২০-৪০ বছর বয়সি নারী যাঁরা পৰ্নো ছবির প্রতি আসক্ত, তাঁদের ওপরও সমীক্ষা চালান। আশ্চর্যের বিষয়, তাঁদের ক্ষেত্রে জননতন্ত্ৰের কাৰ্যক্ষমতা কম হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। জোসেফ অ্যালুকান বলেছেন, যৌন উত্তেজনা সংক্রান্ত সমস্যা নারীদের ক্ষেত্ৰে খুব কমই ঘটে থাকে।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে, যৌনতা শুধু শারীরিক ব্যাপার নয়। এটা মানসিক ব্যাপারও বটে। পৰ্নোগ্রাফির ক্ষেত্রে পুরুষদের মানসিক বিকৃতি অনেক বেশি। সমীক্ষায় দেখা গেছে, তিন শতাধিক পুরুষের মধ্যে ৩.৮ শতাংশ পৰ্নো দেখে নিয়মিত হস্তমৈথুন করেন। তারপর কোনও মহিলা সঙ্গে শারীরিক সংসৰ্গ করেন।

ফলে ঠিকঠাক তৃপ্তি দুজনের কেউই পান না। তাছাড়া চারজনের মধ্যে একজন বলেন, তাঁরা সপ্তাহে অন্তত একবার পৰ্নো দেখেন। আর ২১.৩ শতাংশ বলেন, তাঁরা সপ্তাহে ৩-৬ বার দেখেন। সপ্তাহে ৬-১০ বার দেখেন পাঁচ শতাংশ এবং ৮.৩ শতাংশ সপ্তাহে ১১ বারের বেশি পৰ্নো দেখে থাকেন। এঁদের অধিকাংশই মহিলাদের সঙ্গে যৌনসঙ্গমে চূড়ান্ত অক্ষম।

]]>
https://runnerbangla.com/pornography-addiction-terrible-information-new-research-paper/feed/ 0
অতিরিক্ত পর্নোগ্রাফি যৌন জীবনকে আদৌ প্রভাবিত করে ? প্রকাশ্যে নতুন গবেষণা পত্র https://runnerbangla.com/excess-pornography-affect-sex-life-new-research-papers-published/ https://runnerbangla.com/excess-pornography-affect-sex-life-new-research-papers-published/#respond Mon, 25 May 2020 20:39:00 +0000 https://runnerbangla.com/?p=173 রানার প্রতিবেদন : ইন্টারনেট পরিষেবা এখন সকলের হাতের মুঠোয়। একটু গুগল সার্চ, ব্যাস নিল দুনিয়ার দরজা খুলে গেল আপনার সামনে। নারী কিংবা পুরুষ, পর্নোগ্রাফিতে আসক্ত মানুষের সংখ্যা নেহাত কম নয়। এর পেছনে একাধিক যুক্তি আছে, বিতর্কও আছে প্রচুর। সম্প্রতি ইতালির একদল গবেষক অসংখ্য মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে যে রিপোর্ট তৈরি করেছেন, তাকে এখন গুরুত্ব দিচ্ছে গোটা দুনিয়া। আপনিও একঝলক দেখে নিন।

প্রথমেই বলা হয়েছে, পর্ন দেখা আদৌ কোনও অসুস্থতার লক্ষণ নয়। কিন্তু তারপরই এসেছে সাবধান বাণী। মদ মানেই যেমন খারাপ নয়, পরিমিত মদ্যপান অনেক ক্ষেত্রে উপকারী, তেমনি পর্ন দেখাও আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। পর্নোগ্রাফিতে আসক্তি জন্মালেই মাথাচাড়া দেবে একগুচ্ছ সমস্যা যা আপনার স্বাভাবিক জীবনকে ক্ষতিগ্রস্থ করতে পারে।

যারা হার্ড সেক্স দেখে অভ্যস্ত হয়ে পড়েন, তারা স্বাভাবিক জীবনে যৌনতার সময় সঙ্গীকে যৌন লাঞ্ছনা করতে চান। সেক্ষত্রে সঙ্গীর সঙ্গে তার বৈরিতা তৈরি হয়। সাংসারিক জীবনে তিক্ততা মাথাচাড়া দেয়। তবে সমীক্ষা রিপোর্ট বলছে, যে সমস্ত নারী বা পুরুষ, বাস্তব জীবনে কোনও কারণে অপজিট সেক্সকে আকর্ষণ করতে ব্যর্থ, তারাই হার্ড সেক্স বেশি পছন্দ করেন। ফলে বাস্তবের যৌনতা তাকে চরম আনন্দ দেয় না।

একারনে আসক্তির হাত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু পর্ন মানেই খারাপ এটা আদৌ বলা হয়নি। উল্টে বলা হয়েছে, বাস্তবে যৌনতার অভাব থাকলে মাঝে মধ্যে পর্ন অনেকটা সেফটি ভালভের মতো কাজ করে। খুব টেনশনে থাকলে হস্তমৈথুন কিছুটা টেনশন কমাতে সাহায্য করে। আবার কিছুক্ষন পর্ন ও হস্তমৈথুন অনেককেই ভালো ঘুমের পরিবেশ তৈরিতে সাহায্য করে।

কিন্তু আসক্তি যেন জীবনের অঙ্গ না হয়। বারবার সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সবচেয়ে বড় ক্ষতি করে আপনার বাস্তব যৌন জীবনকে। পর্ন ছবিতে যে অভিনেতা কিংবা অভিনেত্রী থাকেন তাদের যৌন অভিনয়ের সঙ্গে বাস্তবের মিল নেই বললেই চলে। ফলে পর্দায় তারা যে সব ভঙ্গিমা, মুদ্রা এবং ফোরপ্লে করে থাকে, আপনার সঙ্গিনী সেটা করতে না পারলেই আপনার যৌন তৃপ্তিতে ব্যাঘাত ঘটবে।

ক্রমাগত পর্ন দেখলে নারী বা পুরুষের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায় বেশির ভাগ ক্ষেত্রে। নারী বা পুরুষ যিনি পর্নে আসক্ত তিনি তার অপজিট সেক্সের কাউকে দেখলে তাকে নিছক একজন সেক্স প্রোডাক্ট হিসাবে মনে হতে পারে। মানুষটির একাধিক সত্ত্বা তখন আপনার কাছে গুরুত্বহীন হয়ে উঠতে পারে।

এছাড়া পর্নের প্রতি আসক্তি থাকলে স্বাভাবিক যৌনতার সময়, সহজে যৌন উত্তেজনা তৈরি হতে চায় না। আবার অনেকের ক্ষেত্রে স্বাভাবিক যৌনতা শেষে চরম যৌন তৃপ্তি থেকে বঞ্চিত হতে হয়। এর অন্যতম কারন, পর্ন দেখার পর চরম যৌন তৃপ্তির জন্য অনেকেই হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পরে।

]]>
https://runnerbangla.com/excess-pornography-affect-sex-life-new-research-papers-published/feed/ 0