Population Control Law – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Wed, 21 Jul 2021 14:14:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Population Control Law – Runner Bangla https://runnerbangla.com 32 32 মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণে অসমে নামানো হচ্ছে জন সেনা https://runnerbangla.com/muslim-population-control-assam-deployed-army/ Wed, 21 Jul 2021 13:59:43 +0000 https://runnerbangla.com/?p=4281 রানার ডেস্ক : অসমের জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন ( Population Control Low ) পাস হওয়ার পর এবার তা বাস্তবায়িত করতে কোমর বেঁধে পথে নামছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিম্মত বিশ্ব শর্মা ( Himmat Bishwa Sharma ) জানিয়েছেন, মুসলিম এলাকাগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার কাজে নামানো হবে জনসেনা। প্রায় এক হাজার কর্মী নিয়োগ করা হচ্ছে এই বাহিনীতে। এদের কাজ হবে মুসলিম এলাকাগুলোতে ঘুরে তাদের সঙ্গে কথা বলা, জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে সচেতনতা বাড়ানো এবং বিনামূল্যে জন্মনিরোধক বিলি করা।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, আশা কর্মীদেরও এব্যাপারে কাজে লাগানো হবে। মুখ্যমন্ত্রীর দাবি ২০০১ থেকে ২০১১ সালের জনগণনা রিপোর্ট অনুযায়ী, অসমে ( Assam ) হিন্দুদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ১০% অন্যদিকে মুসলিমদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার এই সময়ে ২৯% । তার দাবি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে রাজ্যের সমৃদ্ধি সম্ভব নয়। সেইসঙ্গে নির্দিষ্ট সম্প্রদায়ের সংকট মুক্তিও ঘটে না জনসংখ্যা বিস্ফোরণের চাপে। এই মুহূর্তে অসমে মুসলিম জনসংখ্যা ৩৪ শতাংশ।

রাজ্য সরকারের আইন অনুযায়ী, কোন দম্পতির দুটির বেশি সন্তান হলে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। সরকারি কর্মচারী হলে তার পদন্নোতি বন্ধ হয়ে যাবে। অন্যদের ক্ষেত্রে স্থানীয় স্তরে পঞ্চায়েত ও পুর নির্বাচনে তাঁকে অংশ নিতে দেওয়া হবে না। একইরকম আইন পাস করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে তৈরি হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল। সেই বিল এখন পাসের অপেক্ষায়।

উত্তরপ্রদেশ সরকারও জানিয়ে দিয়েছে দুটির বেশি সন্তান হলে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পদোন্নতি আটকে দেওয়া হবে আর যারা সরকারি কর্মচারী নন তারা স্থানীয় স্তরে নির্বাচনে অংশ নিতে পারবেন না। অসম উত্তরপ্রদেশ সরকার এই বিল পাশ করার পর একই ধরনের পদক্ষেপ নিয়ে ভাবনা চিন্তা করছে আরও একাধিক রাজ্য। এমনকি দাবি উঠেছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হোক, যাতে গোটা দেশে কেন্দ্রীয়ভাবে এ ধরনের আইন চালু করা যায়।

]]>
দুটির বেশি সন্তান নয়, নতুন জনসংখ্যা নীতি ঘোষণা যোগীর https://runnerbangla.com/up-govt-yogi-announces-new-population-policy-two-child/ Sun, 11 Jul 2021 13:58:52 +0000 https://runnerbangla.com/?p=3766 রানার ডেস্ক : নয়া জনসংখ্যা নীতি ( New Population Policy ) ঘোষণা করলো উত্তরপ্রদেশ সরকার ( Government of Uttar Pradesh )। নয়া নীতি অনুযায়ী দুটির বেশি সন্তানের জন্ম দেওয়া যাবে না। দুটির বেশি সন্তান হলেই সরকারি সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পদোন্নতি আটকে দেওয়া হবে। এছাড়া যার দুটির বেশি সন্তান থাকবে সে পুরসভা এবং পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না।

এমনকি নানাবিধ সরকারি প্রকল্পের সুবিধা থেকেও তাকে বঞ্চিত হতে হবে। জনসংখ্যা নিয়ে এই কড়াকরির মূল উদ্দেশ্য, রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। সরকারে লক্ষ্য,আগামী ২০৩০ সালের মধ্যে প্রতি হাজারে জনসংখ্যা বৃদ্ধির হার দুই এর নিচে নামিয়ে আনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ জরুরি।

তার কথায় ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি উন্নয়নের পথে বড় বাঁধা। তিনি বলেন, গোটা পৃথিবীতেই বিষয়টি নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। তার মতে, দুটো সন্তানের মধ্যে সময়ের ব্যবধানও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্যাপরেও সুস্পষ্ট নির্দেশিকা মেনে চলা উচিত নাগরিকের।

উত্তর প্রদেশের আগে, অসম সরকার ( Assam Government ) এই নিয়ম চালু করেছে, যা নিয়ে জোরালো বিতর্ক তৈরি হয়েছে সেই রাজ্যে। বিভিন্ন সংখ্যালঘু সংগঠন প্রকাশ্যে এই নিয়মের বিরোধিতায় সরব হওয়ার পাশাপাশি নয়া আইন উপেক্ষার ডাকও দিয়েছে। অসম সরকারও জানিয়ে দিয়েছে, দুটির বেশি সন্তান হলেই তাকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।

সরকারি কর্মচারীর ক্ষেত্রে যেমন পদোন্নতি বন্ধ হবে, তেমনি সাধারণ লোকের ক্ষেত্রে ভোটে লড়াই করা এবং সরকারি সুবিধা পাওয়ার ব্যাপারে বিধিনিষেধের মুখে পড়তে হবে।

]]>