Phone Tapping – Runner Bangla https://runnerbangla.com Bengali News, Latest Bengali News, Bengali Khabor, Bangla Newspaper, Bengali News Headlines, Bengali Top News, Breaking News, Bengal News Mon, 26 Jul 2021 09:29:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://runnerbangla.com/wp-content/uploads/2021/03/cropped-Runner-Bangla-Favicon-Large-32x32.png Phone Tapping – Runner Bangla https://runnerbangla.com 32 32 পেগাসাস কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মমতা https://runnerbangla.com/west-bengal-cabinet-mamata-banerjee-order-judicial-inquiry-pegasus-case/ Mon, 26 Jul 2021 07:59:23 +0000 https://runnerbangla.com/?p=4478 রানার ডেস্ক : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিধান্ত নেওয়া হলো, পেগাসাস ( Pegasus ) কাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। আজ ক্যাবিনেট বৈঠক শেষে, মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, দুই অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তদন্ত কমিশন গঠনের সিধান্ত হয়েছে। দুজনের একজন হলেন সুপ্রিমকোর্টের প্রাক্তণ বিচারপতি এম বি লকুর ( M b Lokur ) এবং অন্যজন হলেন ক্যালকাটা হাইকোর্টের প্রাক্তণ প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ( Jyotirmay Bhattacharya )। দুই বিচারপতিকেই অনুরোধ করা হয়েছে দ্রুত কমিশনের কাজ শুরু করার জন্য।

মুখ্যমন্ত্রী আজ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার তাঁর ফোন যেমন ট্যাপ করছে তেমনি এই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ন নেতা মন্ত্রী সহ, দেশের অসংখ্য নেতা, আমলা, সাংবাদিকের ফোন হ্যাক করে চলেছে। মমতা ( Mamata Banerjee ) বলেন, তিনি আশা করেছিলেন, সংসদ অধিবেশন চলাকালীন বিরোধীদের দাবি মেনে অভিযোগের কিনারা করতে তদন্তের নির্দেশ দেবে। কেন্দ্র সরকারের ( Central Govt ) কোনও হেলদোল নেই দেখে বাধ্য হয়ে তিনি তদন্তের সিধান্ত নিলেন।

আজ রাতেই দিল্লি ( Delhi ) যাচ্ছেন মমতা ব্যানার্জি। তার আগে পেগাসাস ( Pegasus ) নিয়ে তার এই তদন্তের সিধান্ত রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারন, রাজ্যের তৈরি প্রাক্তন বিচারপতিদের নিয়ে গঠিত কমিশনের তদন্তের হাত দিল্লি পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। এছাড়াও এই কমিশনের সঙ্গে দিল্লি সহযোগিতা করতে বাধ্য কিনা তাও এখন আলোচনার বিষয়।

তবে এবিষয়ে সকলেই একমত, রাজনৈতিক তাৎপর্য তৈরি করবে এই সিদ্ধান্ত। বিজেপি নেতৃত্বের দাবি, মমতা নিজের রাজ্যে ফোন ট্যাপিংয়ের যে বিস্তৃত জাল তৈরি করেছেন, যার ভয়ে নেতা-মন্ত্রী-আমলারা ভয়ে তথষ্ঠ হয়ে থাকেন, তার প্রকৃত চিত্রটা আগে সামনে আসা জরুরি।

]]>
ইমরানের ফোনেও আড়ি? ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি পাকিস্তানের https://runnerbangla.com/imran-khan-phone-pegasus-pakistan-threatens-india/ Mon, 26 Jul 2021 04:48:56 +0000 https://runnerbangla.com/?p=4475 রানার প্রতিবেদন : পেগাসাস ( Pegasus ) কাণ্ডে ক্রমশ সুর চড়াচ্ছে ইসলামাবাদ ( Islamabad )। তাদের অভিযোগ স্পাইওয়্যার ( Spyware ) ব্যবহার করে তাদের দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের ( Imran Khan ) ফোনেও আড়ি পেতেছে মোদি সরকার। এমনকি পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার এবং অন্যান্য আমলাদের ফোনেও আড়িপাতা হয়েছে বলে অভিযোগ তাদের। রবিবার এক সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শদাতা শাহজাদ আকবর।

সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাহাদ চৌধুরী। তাদের অভিযোগ, পাকিস্তানের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার ( Indian Govt )। বেশকিছু এনজিওর মাধ্যমে সেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, এবার সামনে এলো ফোনে আড়ি পাতার মতো ভয়ঙ্কর ঘটনা।

পাক মন্ত্রীর দাবি,পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। তারপর সেই তদন্ত রিপোর্ট নিয়ে তারা দ্বারস্থ হবেন আন্তর্জাতিক মঞ্চে। ভারত সরকারের পাকিস্তানবিরোধী এই আচরণ তুলে ধরা হবে রাষ্ট্রসঙ্ঘে ( United Nations ) এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের মঞ্চেও। নয়া দিল্লির উদ্দেশ্যে তারা হুমকি দিয়ে বলেন, এর একটা হেস্তনেস্ত তারা করেই ছাড়বেন।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত সরকার বেশকিছু আমলা, সাংবাদিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীর ফোনে আড়ি পেতেছে। শুধু তাই নয় সেই তালিকায় ইমরান খানের নামও যুক্ত করা হয়েছে। বলা হয়েছে, ইমরান খানের একটি ফোনে স্পাইওয়ারের মাধ্যমে আড়ি পাতার চেষ্টা হয়েছে।

কিন্তু সেই চেষ্টা সফল হয়েছে কিনা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে তা স্পষ্ট করে বলা হয়নি। সেই রিপোর্ট নিয়েই এখন জলঘোলা করতে চাইছে ইসলামাবাদ। সাংবাদিক সম্মেলন থেকে বলা হয়, খুব দ্রুত এর যথাযথ তদন্ত শুরু হবে এবং সেই রিপোর্ট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে সরব হবে ইসলামাবাদ।

]]>
ফোন ট্যাপিং বিতর্কে ঘি ঢাললেন শুভেন্দু, “সব কল রেকর্ড আছে’ হুমকি জেলার এসপিকে https://runnerbangla.com/suvendu-adhikari-purba-medinipur-sp-pegasus-call-record-issue/ Tue, 20 Jul 2021 10:00:45 +0000 https://runnerbangla.com/?p=4225 রানার ডেস্ক : পূর্ব মেদিনীপুর ( Purba Mednipur ) জেলার এসপি কে হুমকি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। গতকাল পূর্ব মেদিনীপুরের এসপির অফিসের সামনে ছোট্ট মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখান তিনি। সেখান থেকে ভাষণ দেওয়ার সময়। এসপির উদ্দেশ্যে তিনি বলেন, অভিষেক ব্যানার্জীর ( Abhishek Banerjee ) অফিসের সঙ্গে তার কতবার কথা হয়েছে, কী কথা হয়েছে, সব রেকর্ড করা আছে। এসপি অমরনাথ কে’র উদ্দেশ্যে হুমকি দিয়ে তিনি বলেন এমন কিছু করবেন না যাতে আপনাকে ভবিষ্যতে বারামুলা কিংবা এনন্তনাগে গিয়ে ডিউটি করতে হয়।

এসপিকে প্রকাশ্যেই কাশ্মীরে বদলি করে দেওয়ার হুমকি দিলেন শুভেন্দু। তার দাবি, অমরনাথ এখানে যা ইচ্ছে করছেন কারন পেছনে আছে তৃণমূল। তৃণমূলের আশীর্বাদের হাত মাথায় রয়েছে। একইসঙ্গে বিরোধী দল নেতা বলেন, এটাও মনে রাখা উচিত শুভেন্দু অধিকারীর পেছনে কেন্দ্রীয় সরকার রয়েছে। বিজেপির ( BJP ) হাত রয়েছে। এসপি যদি মনে করেন তৃণমূলের ক্ষমতায় বলীয়ান হয়ে যা খুশি তাই করবেন, সেটা সম্ভব নয় ।

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবার পর নতুন সরকার গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের । সেই সরকার ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিন তিনটে মামলা রুজু করা হয়েছে। ত্রিপল চুরির অভিযোগ, দেহরক্ষী মৃত্যু-রহস্যে শুভেন্দু কে জড়িয়ে ফেলা এবং কাঁথি সমবায় ব্যাংকের দুর্নীতির অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে। এর তিনটির মধ্যে দুটিতে সরাসরি ভূমিকা আছে এসপির। দেহরক্ষী মৃত্যুরহস্য উদঘাটন করতে নেমেছে সিআইডি ( CID )।

ত্রিপল চুরি এবং কাঁথি সমবায় ব্যাংক এ দুর্নীতির অভিযোগ নিয়ে সক্রিয় জেলার এসপি। তাকেই হুমকি দিলেন। তিনি বললেন এমন কিছু করবেন না যাতে পূর্ব মেদিনীপুর ছেড়ে ডিউটি করতে যেতে হতে পারে জঙ্গী উপদ্রুত অনন্তনাগ কিংবা বারামুলায়। একই সঙ্গে যখন পেগাসাস ( Pegasus ) নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক চলছে, তার মধ্যেই তিনি প্রকাশ্যে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এসপির কাছে কতবার ফোন এসেছে সব কল রেকর্ড আছে।

]]>